এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৫৭386310
  • দেশের চে বড় কিছু নয় ভাবলে আগে দেশ বেঁচে দেওয়া নেতাদের ফাঁসি দেওয়া উচিত :))

    আমেরিকার ঠিক কোন জায়গা মনে পড়ছে না, এখনো স্লেভ প্লান্টাররা নিজেদের হেরে যাওয়ার ইতিহাস এবং শহীদ দের স্মৃতি নিয়ে অনুষ্টান করে। সেটা কী ইউনাইটেড স্টেটস কে ইউনাইটেড হতে বাধা দিয়েছে ? এই একটা দেশ, একটা কমন আদর্শ এসবের মধ্যে সমস্ত লোককে গুঁজে ঢোকানো টাই গোলমেলে।

    সাতচল্লিশের ক্ষমতা হস্তান্তরের পর বহু বছর গেলো। লেটস কাম আউট অফ দ্যাট কংগ্রেসি ড্রিম। সবাই স্বাধীনতা চায়নি। যারা চেয়েছে তারাও একইরকম কারণে চায়নি। ইংরেজের বিরোধিতা করেছে মানেই সাম্রাজ্যবাদ এর বিরোধিতা করেছে তা নয়। বা যারা ইংরেজের সমর্থন করেছে তারাও সাম্রাজ্যবাদী ইভিল না। এটাই বাস্তব। এবং আমাদের বাস্তব মানতে সবচে বেশি অসুবিধে হয়। কারণ সবকিছু কনভারজ করিয়ে দুটো সাদা কালো পোল দাঁড় করিয়ে দিলে বেশ একটা আত্মতৃপি পাওয়া যায়। প্রবন্ধ নেবে যায়। দুঃখের বিষয়, বাস্তব সেরকম না।

    আরও দুঃখের বিষয় বাস্তব সেরকম হওয়ার চাপ টাও আস্তে আস্তে সরে যাচ্ছে। এইযে কনভারজ করিয়ে অমুক পক্ষ তমুক বিরোধীর খেলা এটা একসময় দরকার ছিল মিডিয়াবিহীন -ইন্টারনেটবিহীন -খবরেরকাগজবীহিন একটা দেশকে চালানোর জন্যে। এম্বেড করে দম দিয়ে ছেড়ে দেওয়া হতো। এখন এতো দ্রুত মাল্টিপল স্টেট্ অফ আ সিঙ্গল পার্টিকল এক্সপ্লোরড হচ্ছে যে, ভবিষ্যতে এই চিন্তাপদ্ধতিটাই ক্লিশে। এখন হয়তো ঠিক এই টাইমে দেশের চে বড় কিছু নয় হায়েস্ট ফ্রিকোয়েন্সি শো করলো আবার পরের মুহূর্তে বেশ করেছি পেশোয়া কেলিয়েছি। পুরোনো লোকদের অসুবিধে হবে বুঝতে পারছি কিন্তু, এভাবেই চলবে।
  • T | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৫৫386309
  • হে বিচিবৃদ্ধ,

    ১) আপনার ধারণা হচ্ছে যে, ব্রাহ্মণরা দুটি কাজ করত। পুরোহিত গিরি ও শিক্ষকতা। কারণ আপনি মনে করেছিলেন আরো তো ল্যুক্রেটিভ জব ছিল মার্কেটে। দুটো ধারণাই ভুল, কারণ ব্রাহ্মণরা শুধুমাত্র পুরোহিত ছাড়াও হতেন মন্ত্রী, আচার্য, সেনাধক্ষ্য, আমলা, ইত্যাদি। উদাহরণ, শেষ মৌর্য সম্রাটকে খুন করেন তাঁরই সেনাধ্যক্ষ, যিনি ছিলেন ব্রাহ্মণ, এবং পত্তন করে শুঙ্গ ডাইনাস্টি। কৌটিল্য স্বয়ং এই ক্লাসে উঁচু জাতকে নিয়োগের সুপারিশ করে গেছেন। এই এলিট ক্লাসের মাইনের রেঞ্জ ভ্যারি করছে ৪৮০০০ থেকে ৮০০০ স্কেলে। এবং ব্রাহ্মণরা ছিল এই জবের জন্য এলিজিবল। মাইনেটা রাজাই দিত :)
    ২) আপনার ধারণা হচ্ছে যে বৈশ্যরা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করত। ভুল ধারণা। কারণ, সেনাদলে বৈশ্যদের নেওয়া হত। চাষবাসের কাজে লাগানো হত। এবং ট্যাক্স না দিতে পারলে শূদ্রের স্তরেও নামানো হত। মার্চেন্ট গিল্ডের অধীনে যারা পয়সার মুখ দেখেছে তাদেরকে দিতে হত হেভি ট্যাক্স, কারণ কৌটিল্যের নির্দেশ ছিল যে রাজকোষ সর্বদা ভত্তি থাগবে। গিল্ডকে বিবিধ মন্দিরে প্রচুর উপঢৌকন এবং টাকাপয়সা দিতে হত। এবং ব্রাহ্মণ 'ভিক্ষু' যাঁরা ছিলেন তাঁদেরকেও গিল্ডের তরফ থেকে টাকা পয়সা দিতে হত। পয়সাকড়ি দিয়ে মিলিশিয়া বাগিয়ে রাজাকে সরাবে এই চান্স কৌটিল্য নিতে দেননি।
    ৩) আপনার ধারণা হচ্ছে যে এই রাজপ্রাসাদের বাইরেও অসংখ্য মন্দির ছিল যেখানে ব্রাহ্মণরা যজমানি করতেন। তা এঁদের মাইনে কোথা থেকে আসত? বর্তমান সময়ের মত বুঝি যেখানে কলাটা মুলোটা এসে চাঁদা দিয়ে গ্যালো আর সেখান থেকে পেট চালাত ? রাজপ্রাসাদের বাইরে রাজার অধীন ছাড়াও মন্দির ছিল এবং সেখানে ব্রাহ্মণরা স্থানীয় লোকেদের চাঁদায় পেট চালাত এই তথ্যের ঐতিহাসিক রেফারেন্স দেবেন। বাহুবলী সিনেমার স্ক্রিনশট দেবেন না যেন।
    ৪) 'ডেপুটি পুরোহিত' নিয়ে এই যে বাল লাফাচ্চেন, এদের কাজ ছিল প্রধানতঃ মন্দিরে যে পুজো আচ্চা চলছে তা অবজার্ভ করা। সমবেত স্ত্রোত্র পাঠ করা এবং কেউ কখনও সখনো কেউ পুজো ফুজো দিতে এলে তাকে রিপ্রেজেন্ট করা। একক যেমন লিখেছে, ব্রাহ্মণদের মধ্যে আবার লোয়ার ক্লাসের লোকজন এসব করত। সেজন্য মাইনেও ওরকম। এঁরা আপনার যেরম 'পুরোহিত' সম্পর্কে ধারণা আছে সেইরকম ছিলেন না। খুব স্বাভাবিক, ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদ এই সেদিন লোকের কাছ থেকে শিখলেন কিনা।
    ৫) যখন বারবার দেখানো হচ্ছে যে, ব্রাহ্মণদের পোটেনশিয়াল জব মার্কেট প্রচুর বিস্তৃত এবং ল্যুক্রেটিভ ছিল তখন স্রেফ রাজপুরোহিতের মাইনে ছিল আটচল্লিশ হাজার বলে নাপানোটা স্রেফ পুচ্ছ তুলে ইয়ে...যাকগে। এইটা বললাম কারণ মিনিমাম ইন্টেলিজেন্সের ব্যাপার আসছে কিনা! দিল্লীর নিদেন পেচ্ছাপখানার উদাহরণ দেখিয়ে আপনি যেমন ঘুরিয়ে প্রমাণ করতে চান ব্রাহ্মণরা নাকি সামাজিক স্তরে উঁচুতে নেই, এক্ষেত্রেও দেখাতে চাইছেন খালি একটিমাত্র রাজপুরোহিতের পদেই মাইনে বেশী। বাকি পদগুলোর কি হবে বাছা!
    ৬) আর এই আনুমানিক খ্রীস্টপূর্ব ১৫০০ তে যাবেন না। আরো বিপদে পড়বেন। কেস তখন আরো বাজে ছিল।

    পড়াশোনা করুন।
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৫৩386307
  • আপনারা আলোচনা চালিয়ে যান ওহ, নামক রামছাগল টি খুব উপকৃত হচ্ছেন।
    এর পর পর ই, এ, উ,ওই ইত্যাদি নানা নামে লম্বকর্ণ রা উপস্থিত হবে।
  • h | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৫৩386308
  • এটা মনে করার কোন কারণ নেই, শিব সেনা বিজেপির মধ্যে কার দ্বন্দ্ব কোন দিন ই, তাদের হিন্দু ভোট কনসোলিডেশন এর ক্ষমতা কমাবে। বা এটা মনে করার কোন কারণ নেই, শিব সেনা তার নিচু তলার ভোট আটকে রাখার জন্য, বিজেপির বিরোধিতা করবে, উল্টে তারা জিগনেশ দের ই আক্রমণ করবে, কারণ দ্য অ্যাটাক ইজ অন মডার্নিস্ট রিজন। শিব সেনা যবে থেকে তৈরী হয়েছে, তবে থেকে চিৎঅপাবন কোহলাপুরী ব্রাহমন দের সংগঠন গুলো, ইনক্লুডিং হিন্দু মহাসভা তাদের বিরোধী, কিন্তু তাতে জন বিরোধী রাইট উইং ইকিনোমিক এবং সোশাল পলিসি র উত্থান ঠেকানো যায় নি, স্ট্রাইক ব্রেকিং এর ট্র্যাডিশন ও বজায় আছে। অতএব পুনের গন্ডোগোল কে যাঁরা মহারাষ্ট্রের ইলেকশনের আগের অ্যালাইনমেন্ট ইসু হিসেবে দেখছেন, তাঁরা দেখতে পারেন, কিন্তু তাতে দলিত দের দৈনন্দিন অভিজ্ঞতার তীব্রতা যে আনম্যানেজবল হয়ে যাচ্ছে সেই সত্যটি অ্যাড্রেস করা নেই।
    সিরাজ এর হারা তে যাঁরা পার্টি করেছিলেন, তাঁরা বাঙালি রেনেসাঁর নায়ক, তাঁরা আবার পদ্মিনী প্রসঙ্গে জ্বল জ্বল চিতা দ্বিগুন দ্বিগুন গান লিখেছিলেন, আমাদের আর মুখ তুলে কথা না বলাই ভালো ঃ-)))))
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৫১386305
  • যদিও, হিটলারের পুরো কুকীর্তির কথা মনে হয় তখন অতটা জানা ছিলো না। এইটা একবার ডিডিদাকে জিগিয়েছিলাম - যে দাখাউ/আসউইৎজ তো ১৯৩৮-৩৯ নাগাদ - এইগুলো কি জানা ছিলো না?
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৫১386306
  • যদিও, হিটলারের পুরো কুকীর্তির কথা মনে হয় তখন অতটা জানা ছিলো না। এইটা একবার ডিডিদাকে জিগিয়েছিলাম - যে দাখাউ/আসউইৎজ তো ১৯৩৮-৩৯ নাগাদ - এইগুলো কি জানা ছিলো না?
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৪৯386302
  • আম্মো পাই না। কিন্তু বললে আবার সবাই মিলে চাঁদা করে খিস্তি দেবে।
  • | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৪৯386303
  • ধর্ণা দেওয়া
  • | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৪৯386304
  • সে আমি হিটলারের কাছে গিয়ে ধোর্ণ দেওয়া নেতাজীকে নিয়েও বাঙালির এত উলুতপ্লুত হবার কোনও মানে খুঁজে পাই না।
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৪৭386301
  • তা আজকাল বিজেপি পুরুর আমলেও দেশের কনসেপ্ট বসাচ্ছে...
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৪৬386300
  • দে ম্যাম ১৮১৮ সালে ইংরেজ বনাম দেশ কনসেপ্ট খুঁজছেন? বেশ।
  • | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৪৪386299
  • আর বিজেপীর এই 'অখন্ড হিন্দুরাষ্ট্র'এর ঢপ এর বিরুদ্ধে কিছু কাউন্টার রেটোরিক দরকার। সেদিক থেকে জিগ্নেশ ঠিকই আছে।
  • h | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৪৩386298
  • কাস্ট ক্যাটিগোরি র ইকোনোমিক অবস্থান সম্পর্কে যা বলার প্রচুর বলা হয়েও গেছে।
    সোর্স সহ বলা হয়েছে, সোর্স বাদ্দিয়ে না। অতি সম্প্রতি কন্ট্রারিয়ান সোর্স এর কথাও উল্লেখ করা হয়েছে।

    কাস্ট সম্পর্কে, অঞ্চল ধরে, আমি সার্ভে ভিত্তিক, পোলিটিকাল লিফলেট এবং তাত্ত্বিক কাজের বিবলিওগ্রাফি করে দিতে পারবো, এমনকি তার একটা সামান্য বিখ্যাততম অংশ র নিজের অ্যানোটেশন ও দিতে পারবো, আগে সেই লেভেলে চর্চার এভিডেন্স পাই,তার পরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে।
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৪০386297
  • এই জন্যেই উলম্যান সেবার এসে লোকজনকে কনটেক্সট নিয়ে খিস্তিয়েছিলো।
  • Ekak | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৩৮386296
  • ঠিক তাই। বিজেপি এটা খুন্চিয়ে কোরেছে নিজের স্বার্থে জাতে শিভ্সেনা এমেনেস এর কিছু ভোট কেটে আসে।
  • de | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৩৭386295
  • এই ব্যাপারে আমি মামু আর ডিডিদার সাথে একমত -

    ভীমা কোঁরেগাও নিয়ে দলিতদের এতো উলুতপুলুত হবার কিছু আমি খুঁজে পাইনি - দলিত-ইজম দেশের চেয়ে বড়ো নয়! ইংরেজ পক্ষে লড়াই করে তার আবার ভরসাপূর্তি!
  • | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৩৬386294
  • ইয়েস এই লোকজনকে গরু বলা ছাগল বলা সমর্থন করি না।
  • | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৩৪386293
  • ঈশান, ডিডি

    এই ভীমা কোরেগাঁওয়ের সেলিব্রেশানটা বহু বহুউ বছর ধরে হয়ে আসছে। এবার আগে থেকেই নাকি বিজেপী আর এস এসের তরফে কিছু খোঁচাখুচি ছিল। একটা পাথর/ট্যাবলেট সরিয়ে দেওয়া ইত্যাদি। আর যা শুনলাম গেরুয়া ঝান্ডা নিয়ে যারা দপিয়েছে, তারা নাকি এলাকার নোন আর এস এস ফেস।

    পেশোয়ারা এত বিকটা অত্যাচারী ছিল যে ব্রিটিশের হাত ধরে জয়টাও মাহারদের জন্য বিরাট কিছু। যেমন হিটলারের হাত ধরা সত্ত্বেও নেতাজীকে নিয়ে সেলিব্রেশানে অসুবিধে হয় না গড়পড়তা বাঙালির সেরকম আর কি।
  • h | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৩৩386292
  • পার্সোনাল অ্যাটাক সমর্থন করি না। এগুলো বন্ধ হলে ভালো হয়।
  • h | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:২৮386290
  • এই আজ, একেবারে আজ, মহারাষ্ট্রের বিজেপি সমর্থক দোর্দন্ডপ্রতাপ দলিত নেতা, আথাবলে, বলে ফেলেছেন টেনসন খেয়ে, ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছে, যে এই দলিত জাগরণ আমরা ঠ্যাকাতে পারবো না এখন এটা কেন বলছেন, কারণ বুঝতে পারছেন, এই কংগ্রেস বিরোধিতা এবং হিন্দু জাগরণের ন্যারেটিভের গ্যাস এক গাদা ডিসএনফ্রান্চাইজ লোকেদের ম্যানেজ করতে যথেষ্ট কিসু না। এব`্র হবে টা কি, কিসুই হবে না, ইলেকটোরাল পলিটিক্স এ নতুন নতুন অ্যালাইনমেন্ট হয়ে যাবে, ৮০র দশকের অহমিয়া ন্যাশনালিস্ট রা যেমন এখন বিজেপি হয়ে যাবে, আমাদের ফেডেরালিজম এ কেন্দ্র এতই কড়া গোছের শক্ত ঠাঁই বাকিরা সবাই তার ক্লায়েন্ট সেই একা পেট্রন, সেরকম ই একটা কিছু হবে, বললাম তো আপার কাস্ট হিন্দু লিডারশিপ এর সামান্য কাছাখোলা টা এনজয় করছি আর কি ছু না।
  • ওহ | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:২৮386291
  • এই এসেমটা মহা গরু। এর মাথায় কিছুই ঢোকে না। শেখার বোঝার ইচ্ছেও নেই। এটাকে ইগ্গি মেরে আপনারা আলোচনা চালালে ভাল হবে।
  • Ekak | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:২৬386288
  • আগের পোস্ত সম্রজ্যোবাদ বিরোধি ঈশেন কে ঃ)
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:২৬386289
  • ভীমা কোরেগাঁওয়ের সময় আদৌ ভারত, সাম্রাজ্যবাদ ইত্যাদি কনটেক্সট ছিলো কি?

    চাড্ডিরা অখন্ড ভারত নিয়ে ঘ্যানঘ্যান করলে মারাঠাদের বাংলা আক্রমণের কথা বলে দিলেই চুপসে এত্তটুকুনি হয়ে যায়।
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:২৪386287
  • আরে হানু যে, দুটো প্রশ্ন রেখেছিলাম, আজ ও উত্তর পাইনি।
    এক, আমার লেখা আগের সমস্ত পোস্ট গুলোর বক্তব্যের সঙ্গে আপনার কি কি বিষয়ে দ্বিমত?
    দুই,মুটে, মজুর বা স্ক্যাভেঞ্জিং যবে উচ্চ বর্ণের লোকেরা কাজ করছে কিনা?যদি করে, তাহলে এই শিফটিং কেন?
  • Ekak | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:২৩386286
  • দেখো, সেভাবে বল্লে ব্রিটিশ বিরোধি "সোঙ্গগ্রাম" ও কোনো মনোলিথ না। ঐ সাম্রজ্যোবাদ বিরোধি চেতোনা ইত্যাদি ঘটোনা ঘটে জাওঅর পরের থিওরিটিক্যাল ব্যখ্যা। অদোতে সমস্ত গোষ্টী নিজের নিজের জায়্গা থেকে খেপেছিলো। তাতে ব্রিটিশ এর হাতে জাত জচ্চে থেকে শুরু কোরে ব্রিটিশ ডাক্তার কেনো আমদের মেয়েদের গায়ে হাত দিয়ে প্লেগ পোরিখ্খা কর্বে থেকে ব্রিটিশ রপ্তানি নীতিতে খোতিগ্রোস্তো গুজ্জু ব্যবসয়ী শ্রেনি সব ই ছিলো।

    বঙ্গালিদের এক্টা শিক্খিতো অঙ্গশো বৈ পত্র পোড়ে সম্রাজ্যোবাদ বুঝে এক্টিভ হোয়েছে বোলে সেটাই সার দেশ এর চিত্রো না।

    তখোন তো এতো মিডিআ ছিলো ন। আর কোন্গ্গ্রেস ব্যস্তো ছিলো আপোন গোবোরে ঘুটে দিতে। নৈলে দেশের সাধরোন মানুশ এর রান্ডোম সাক্খতকার নিলেই বোঝা জেতো, কতো কতো লোক নট সো প্রোগ্রেসিভ কারোনে ব্রিটিশবিরোধি ছিলো জা এই সাম্রজ্যোবাদ বিরোধিতার মনোলিথের সঙ্গে মেলে না ঃ)
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:১৯386285
  • একটা টই ছিল, যাতে নিউ ইয়ারের সময়, কেউ একজন ২০১৭-র ভাল বাংলা আর হিন্দী সিনেমার লিস্টি দিয়েছিলেন।
    কোন সহৃদয় ব্যক্তি যদি সেটা একটু তুলে দেন
  • h | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:১৭386284
  • মাইরি ডিডি দা, আমি কারো সঙ্গেই খাপে খাওপ হই নি, ইনক্লুডিং যাঁদের সমর্থন করেছি ঃ-)))) আমি সবকটা বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করেছি, হয়তো আপনি পড়ে দেখেন নি, দাবিও করতে পারি না, কারণ এ বিষয়ে প্রচুর লেখা লিখি হয়ে গেছে, আমরা কিসু নতুন বলছি না। আমি কোন একটা পোস্টে আগেই লিখেছি, যে, স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন রাষ্ট্র তে দলিত রা যদি নিজেদের অংশগ্রহণ কে অন্তত সম্মানের প্রশ্নের সার্থক অংশগ্রহণের সুযোগ পেতেন, তাহলে এই উৎসব এর গুরুত্ত্ব কমতো। স্বাধীনতার ন্যারেটিভ টা উচ্চ বর্ণের ন্যারেটিভ হয়ে রয়েছে, সেটা কার দোষে?

    আম্বেদকর, নিশচয় ই জানেন, লাহোরে যাচ্ছিলেন একটা বক্তৃতা দিতে, আর্যসমাজী সিম্প্যাথইসার দের একাংশের আমন্ত্রনে, বক্তৃতা র আমন্ত্রন (সম্ভবত বিপদ বুঝে) ফিরিয়ে নেওয়া হয়, তো সেই না দেওয়া বক্তৃতা টাই হল অ্যানিহিলেশন অফ কাস্ট। এটার চমৎঅকার অ্যানোটেশন করে মুখবন্ধ লিখে একটা সংস্করণ বেরিয়েছে পড়ে দেখতে পারেন, মুখবন্ধ লিখে দিয়েছেন, অরুন্ধুতি রায়, তো সেই ইন্ট্রোডাকশনে, গান্ধীর 'হরিজন' টার্ম টার, এবং দক্ষিন আফ্রিকায়, কো -অপটিভ পজিশনের সমালোচনা করা হয়েছে।

    একটা কথা বোঝা দরকার, গান্ধী যেমন প্রথম অস্পৃশ্যতা কে অ্যাটাক করছেন, তেমনি, সাম্রাজ্যবাদ বা পশ্চিমি সভ্যতাকে অ্যাটাক করতে গিয়ে, প্রি কলোনিয়াল সিন্ক্রেটিক আইডিয়া তে ফিরে যাচ্ছেন, ভক্তি মুভমেন্ট এর আইকন দের রোজকার পোলিটিকাল প্র্যাকটিসে নিয়ে আসছেন, নিয়ে আসতে গিয়ে 'রামরাজ্য' কথাটা ব্যবহার করছেন, তাতে তিনি ভারতের জন সাধারণের একটা বড় অংশের কাছে প্রথম ন্যাশনাল আইকন হচ্ছেন, এর পোলিটিকাল অ্যানালিসিস যা হয়েছে হয়েছে, ভদুড়ি র উপন্যাসে যে ভাবে এই ইম্প্যাকট এর কথা বলা হয়েছে, আর কেউ ও ভাবে বলতে পারেন নি, প্রায় চাঁদ সদাগরের মনসা পুজোর মত করে, ই এম এস নাম্বুদিরিপাদ স্বীকার করে নিয়েছেন, গান্ধীর ম্যাস অ্যাপীল। ডেভিড আর্নল্ড এর প্রোফাইল ইন পাওয়ার পড়ে দেখতে পারেন, গান্ধী সম্পর্কে। কিন্তু গান্ধীর মডার্নিটি বা ইনডাস্ট্রিয়ালাইজেশন সম্পর্কে আপত্তি, আম্বেদকর সহ অনেকের ই পছন্দ হয় নি। ইন ফ্যাক্ট শবনম তেজানি র মত ঐতিহাসিক রা তো এও বলেছেন যে, আম্বেদকরের নিম্ন বর্ণ দের ফাইট টা এক দিক থেকে দেখলে মুসলমান দের ডিসএন্ফ্রানচাইজ ও করেছে। এস নিয়ে আমরণ তর্ক চালানো যায়, কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন সত্ত্বেও, দলিত দের সামাজিক সম্মানের প্রশ্নে দৈনন্দিন অভিজ্ঞতা র তীব্রতা কিন্তু একট রিয়েলিটি। হ্যাঁ বিজেপি সহ, সমস্ত দলের যেমন মাইনরিটি সেল আছে, আমাদের দেশ পোলিটিকাল এরেনা তে দলিত টোকেনিজম এ ভর্তি। দলিত দের মধ্যে নিজেদের পলিটিক্স এর শেষ নেই, সেতো ধরুন আমাদের স্বাধীনা যুদ্ধের ইতিহাস বলুন, দক্ষিন আফ্রিকার বলুন, আয়ারল্যান্ডের বলুন, মায় এখনকার কাশ্মীর বা মনিপুরের আন্দোলন বলুন, চুড়ান্ত ফ্যাকশনালিজম। এককের টেকনোক্রাসি ইনফর্মড পজিশনের সেই জন্যেই আমি সমালোচনা করি, কারণ যতই সৎ উদ্দেশ্য হোক, সামাজিক কম্প্লেক্সিটি টেকনোক্রাটিক, অ্যানালিটিক প্রয়োজনে সোজা হওয়ার না। তো এই পরিস্থিতিতে আমরা কি দেখছি, বি জে পির সঙ্গে গেছে, রিপাবলিকান পার্টি, ৭০স এর নামদেও ধাসাল দের দলিত প্যান্থার রা একেক সময়ে বিজেপির সঙ্গে শিব সেনার সঙ্গে গেছে, কিন্তু ঘটনা হল, আর্লি কাঁসিরাম এর রাইটিং গুলোর পরে, বহুদিন পরে, ইন স্পাইট অফ ডিকেডস অফ শারদ যাদব, মুলায়ম, লালু, মায়াবতী ইত্যাদি, বহুদিন পরে দেখা যাছে শুধু চাকরি না, সামাজিক সম্মান এর কথা, উঠছে, সেটা এই জিগ্নেশ, উমর খলিদ রাই তুলছে, কানহাইয়ারা তুলেছে। এটা এই জেনারেশন এর কাছে আমাদের শেখার আছে। তো এই আলোচনায়, এটাও আগে বলেছি, দেখা যাচ্ছে, জাত প্রশ্নে বামপন্থীদের ব্যর্থতার কথা ওয়েল ডকুমেন্টেড থাকা সত্ত্বেও, দেখা যাছে, একটা শিক্ষিত নিম্ন বর্ণের নেতা দের মধ্যে বামপন্থী টেন্ডেন্সি দেখা যাছে, তাতে যারা সারাজীবন বাম বিরোধী পজিশন কে যাঁরা সঠিক মনে করেছেন, তাঁরা কেন ইনসিকিওর্ড বোধ করছেন, সেটা আমার কাছে ইনটারেস্টিং এবং খোরাক মাত্র, আমি এটুকুই বলেছি। ইশান যে পয়েন্ট গুলো তুলেছে, আমি এখনো বড় করে অ্যাড্রেস করি নি। পরে প্রয়জন হলে করবো, নতুন কথা বলতে না পারলে করব না, কারণ ইট ইজ নট আ টেনিস ম্যাচ। কিন্তু দলিত রা আসলে অসম্মানিত না, ব্রাহমন রাই গরীব ও অসম্মানিত এই ধরণের পজিশনের বিরোধিতা একেবারে নিম্নস্বরে করি কি করে। এই যে ওয়াল স্ট্রীট জার্নালের সার্ভের কথা এত বলা হচ্ছে, ওয়াল স্ট্রীট জার্নালেই, অন্তত সাত টি প্রবন্ধের রেফারেন্স পাওয়া যাচ্ছে, যে গুলি স্বীকার করে নিচ্ছে দলিত দের অসম্মান এর কথা, এমন কি ২০০৭ এ পাবলিশ্ড, এরিক বেলম্যান এর একটা প্রবন্ধ, সেটাতেও স্বীকার করা হচ্ছে, ইন্ট্রো ডাকটরি অ্যাবস্ট্রাক্টে, ট্র্যাদিশনালি প্রিস্টলি ক্লাস রা কি প্রিভিলেজ পেয়েছে সেটা বলা হচ্ছে, ইন ফ্যাক্ট ঐ প্রবন্ধেই, দেখানো হচ্ছে, ভারতের সমস্ত কাস্ট ক্যাটিগোরি র ই, পউলিএশন এ [আর্সেন্টেজ এর তুলনায়,
    , সথিঅক আয় নেই এরকম লোকের সংখ্যা অনেক বেশি। সুতরাং এটা আলাদা এক্সপেরিয়েন্স না।
    https://www.wsj.com/articles/SB119889387595256961 হার্দিক প্যাটেল বা গুরজর দের আন্দোলন সম্পর্কে এও বলেছি, পাবলিক সেক্টরে র সংকোচন যে সময় জুড়ে হচ্ছে, সে সময় জুড়ে বেকারি বিরোধী আন্দোলন এর একটা আশচর্য্য সীমাবদ্ধতা আসছে, কারণ প্রাইভেট সেকটরের নেচার টাই হল, এম্ফাসিস ইজ অন রিস্ক টেকিং এনটারপ্রিনিয়োরশিপ নট অন এনটাইটলমেন্ট অন জব্স, সেখানে ট্র্যাডিশনালি সামাজিক ভাবে এগিয়ে থাকা লোকেরাই সুযোগ পাচ্ছে, তো এর পরে যদি প্যাঁক দেন মাইরি তো কি আর করি।
    আর আমি তো তাও লেখা পড়া করে কথা বলছি, কিচুহ লোক তো ভাট অবসারভেশন কে বেস করে তড়পিয়ে যাচ্ছে। ন্যাশনাল স্যাম্পল সার্ভের ডেটা অ্যানালিসিস করে, অংক কষে দুজন দেখাচ্ছেন, কাস্ট ক্যাটিগরির মধ্যে ইনকাম গ্যাপ, ইন সেম জব গ্রুপ্স, তো তা সত্ত্বেও সামাজিক বায়াস এর ছবি দেখা যাচ্ছে, রাজনৈতিক পজিশনে, এর পরে আর যাই হোক, শিক্ষিত অবস্থান, মেরিট অফ আর্গুমেন্ট এর অহঙ্কার না রাখাই ভালো।
  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:১৬386283
  • মাকুরা ওখানে কি করে?
    ধর্মীয় মেলায় !
  • ল্যাগব্যাগর্নিস | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:১১386282
  • কাল গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পেঃ



  • sm | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:১০386281
  • যদ্দুর জানি, জিগ্ বাবু সব্যসাচী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত