এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:২০385859
  • হয়েছে সাউথেই - -

    Self-Respect Movement

    The Self-Respect Movement is a movement with the aim of achieving a society where backward castes have equal human rights, and encouraging backward castes to have self-respect in the context of a caste-based society that considered them to be a lower end of the hierarchy.

    https://en.wikipedia.org/wiki/Self-Respect_Movement
  • amit | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:২০385860
  • আমার দুই যাদবপুর এর ক্লাস মেট ২-৩ বছর প্রেম করে বিয়ে করে, ৯০ এর শেষ দিকে। ছেলেটি ব্রাহ্মণ, মেয়েটি নয়। বিয়ের পরে শশুড়বাড়ির ক্রমাগত জাত নিয়ে খোঁচাতে অতিষ্ঠ হয়ে এক বছর পরে ডিভোর্স হয়ে যায়। ছেলেটি এক বছরের মধ্যে আবার বিয়ে করে, অবশ্যই সম্মন্ধ করে পাল্টি ঘর দেখে। মেয়েটি আর বিয়ে করে নি। মজাটা হলো, দুজনে এক কোম্পানিতে ছিল, মেয়েটি প্রমোশন পেয়ে ওপরে ওঠাতে ছেলেটাকে চাকরি পাল্টাতে হয় কয়েক বছর পরে, এক্স-বৌয়ের আন্ডার এ কাজ করাটা ইগোতে লাগতো নাহলে। একেবারে সিনেমা যাকে বলে।

    খুব রিসেন্টলি বিদেশে আমার নিজের অভিজ্ঞতা: আমার এখানে একটা চেনা বাঙালি পরিবারের মেয়ের সাথে এখানে পড়তে আসা একটা বাঙালি ছেলের বন্ধত্ব হয়, ছেলেটির বাবা মা কলকাতায় সেটলড। ঘটনাক্রমে আমার দুটি বাড়িতে চেনাশোনা থাকার সুবাদে মেয়েটির বাড়ি থেকে অনুরোধ আসে আলাপ করিয়ে দেওয়ার। আমি এপ্রোচ করলে প্রথমেই ছেলেটির বাবা মা জিগেশ করলেন ওনারা ব্রাহ্মণ কিনা। আমি যখন বললুম তারা এতো জাত পাত আজকাল কেও দেখেন কিনা, তখন যথারীতি শুরু হয়ে গেলো, আমরা তো মানিনা, কিন্তু বাড়িতে বুড়ো দাদু দিদা আছেন, তাদের হার্ট ফেল হয়ে যাবে ইত্যাদি।

    বাঙালিদের চাড্ডিপনা নর্থ ইন্ডিয়ান দের থেকে কিচ্ছুটি কম না, শুধু আঁতলামো দেখনদারীটা বেশি। কটা সম্মন্ধ করে অসবর্ণ বিয়ে হয়, আঙুলে গোনা যাবে। আর প্রেমের বিয়ে হলে কাঠি দেওয়ার জন্য সব রেডি হয়ে থাকে।
  • kumu | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:১৮385858
  • সরি,টাইপো পছন্দ করি না।

    আমার আর একটি ব্যাখ্যা আছে-অনেকেরই প্রবণতা থাকে পরিবারের সফট টার্গেট মানুষটিকে নানাভাবে অবিরত উত্যক্ত করার,কোন এক ইস্যু নিয়ে।এক্ষেত্রে পুত্রবধূ ব্যানার্জি ইঃ ঘর থেকে এলেও উনি আর একটা ইস্যু বের করতেন।ওটিই ওঁর বিনোদন।
  • b | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:১৬385856
  • পেরিয়ার @ পাই।
    দ্রাবিড় মুভমেন্ট বোধ হয় বেশ র‌্যাশনালিস্টিক ছিলো। এখন দ'য়ে মজেছে।
  • kumu | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:১৬385857
  • ওহ,এইসব সারনেম ইত্যাদি নিয়ে লোকে এখনো মাথা ঘামায়!!!!
    কিকির পোষ্ট সম্বন্ধে-
    ধরে নিচ্ছি এই ঘটনাটি আশির দশকের।ঐ সময়ে বসে যে মহিলার এইরকম মানসিক গঠন,তিনি আদৌ বিয়েতে রাজি হইলেন ক্যান?

    আমার অর একটি ব্যাখ্যা আছে-অনেকেরই প্রবণতা থাকে পরিবারের সফট টার্গে মানুষটিকেটকে নানাভাবে অবিরত উত্যক্ত করার,কোন এক ইস্যু নিয়ে।এক্ষেত্রে পুত্রবধূ ব্যানার্জি ইঃ ঘর থেকে এলেও উনি আর একটা ইস্ত্যু বের করতেন।ওটিই ওঁর বিনোদন।
  • sm | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:১৫385855
  • jignesh যা কিছু বলল, তাতে কিছু নতুনত্ব আছে নাকি! এতো সেই বহু পুরোনো শ্রেণী লড়াই।
    হ্যাভ আর হ্যাভ নট স দের মধ্যে।
    বিত্ত শালীর এগাইনস্ট এ, হত -দরিদ্রের।
    কারখানার মালিকের বিরুদ্ধে শ্রমিকের।
    কমিউনিস্ট দের মতে, বুর্যোয়ার বিরুদ্ধে সাধারণ মানুষের।
    একই পুরনো জিনিষ।
    তবে, একটাই নতুন জিনিস যে ব্রাহ্মণ্য বাদের ব্যাপ্তি টা বেড়েছে। কারখানার মালিকরা ব্রাহ্মন হয়ে গেছে। ভেরি ফানি!
  • pi | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:১৪385854
  • আর কোন দলিত নেতা এভাবে নিজেকে নাস্তিক হিসেবে ঘোষণা করেছেন ? ঘোষিত বামপন্থী বলছিনা।
  • aranya | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:১০385853
  • চৌধুরী আবার হিন্দু-মুসলিম দুই ধর্মেরই হতে পারে
  • aranya | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:০৯385852
  • পাই-এর দেওয়া ক্লিপটা শুনব।

    ধর্মঘট সমর্থন করছি। তবে এই সরকারী আর ব্যক্তিগত সম্পত্তি নষ্ট - গাদাখানিক বাস, গাড়ী, দোকান-পাট ভাঙচুর - এই মোডটা থেকে বেরোতে পারলে ভাল হয়
  • sm | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:০৬385850
  • আরে ওড়িশায় দাস পদবী হলো গিয়ে ব্রাহ্মন দের। ইংলিশ বানান লেখে dash। কিন্তু মাতৃ ভাষায় দাস ই দাঁড়ায়।
    রায়, হালদার, চৌধুরী তো সব কাস্ট ই হতে পারে। সুতরাং সার নেম অনেক সময়ই মিস গাইড করে।
  • aranya | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:০৬385851
  • জিগনেশ, কানহাইয়া এদের বেশ ম্যাচিওরড লাগে।
    জিগনেশ কোথাও একটা বলেছে, গুরুতেই দেখলাম - ব্রাম্ভণ-দের নয়, ব্রাম্ভণ্যবাদ-কে আক্রমণ করতে হবে - ভাল লাগল।
  • pi | ০৪ জানুয়ারি ২০১৮ ১০:০৫385849
  • জিগ্নেশ আগেরদিনো একটা কথা বলেছিল, দারুণ লেগেছিল। দলিত আর শ্রমিক নিয়ে। পেলে দিচ্ছি।
  • b | ০৪ জানুয়ারি ২০১৮ ০৯:৪৪385848
  • হেহেহেহেহ্হেহে

    আমার এক অতি প্রাচীন কুলীন বদ্যিবাজ জানিয়েছিলেনঃ দাশগুপ্তাগুলা আসলে দাস, পরে হালারা গুপ্ত লাগাইসে।

    এমনি কপালের ফের, মেয়ে দেখাশোনা করে বিয়ে করলো লালটুদাকে, নন বদ্যি। ভদ্রলোক বিয়ের আগের দিন রাতে সোজা পুলিশ থানায় গিয়ে বলেছিলেন অসবর্ণ বিবাহ হইতেসে, আটকান।
    ১৯৮৮/৮৯ সালের ঘটনা। কলকাতা থেকে খুব দূরে নয় এমন জেলা সদরে।
  • T | ০৪ জানুয়ারি ২০১৮ ০৯:০২385847
  • জিগ্নেশ হেবি বলল কিন্তু। এগোও জিগ্নেশ।
  • kiki | ০৪ জানুয়ারি ২০১৮ ০৮:২৪385846
  • আমিও কিছু বলব, বলবই। আমার ফেবু বন্ধুরা বা ফেবু নিজে এমন ই, আজকাল ঠাকুর দেবতা, ভুলভাল মিম ইত্যাদি দেখতে পাই না এবং এই দলিত কেস নিয়েও কিছু দেখি নাই। ফিলিং একঘরে.................... :(

    অপ্রাসঙ্গিক, তাও বলে দুঃখু কমাই। আমার ড্যাডের সূত্রে পদবী/উপাধি রায়। বে হল বাঁড়ুজ্জেদের সাথে। দেখাশোনা করেই, আমি দেখি নাই। তো তারপরেও চাদ্দিকে হয়রানির সীমা পরিসীমা রইল না। শাসু মা একবার অসুস্থ (উনি প্রায়শঃই হয়ে যেতেন, মানে মনে করতে ভালবাসতেন। তারপর ভয়ঙ্কর হৈ হৈ রৈ রৈ সব ব্যাপার হত, বেশিটাই আমাকে ভোগানো এবং স্কুল কলেজে কিছু শিখি নাই, পড়াশুনা করে কী লাভ হল এইসব। ক্ষী চাপ কি বলবো, পরিবারের বাইরে অশিক্ষিত বলে ঠাঁই নাই, ভিতরে মনে করছে পড়াশুনা করেছি, বেয়াদপি ছাড়া কিছু শিখি নি। সব সময় কনফিজের চুড়ান্ত হয়ে টো টো করে বেড়াই।এই আপনাদেরো বলি মহাই, স্কুলের কয়ঘন্টায় পড়ানৈ ঠিক করে হওয়া সম্ভব নয় তো মানুষ হওয়ার শিক্ষা। ওসব বাড়ীতে করতে হয়)হয়ে পড়লেন। আমিও ডক্টর ডাকতে চলে গেলাম আর নির্মল ডাক্তারের স্কুটারের পিছনে বসে সব রোগের ডিটেইলস দিতে দিতে এলুম। ডাক্তার বাবু এলেন, রোগীর সাথে প্রচুর গল্প গাছা করে জিগালেন বৌমাকে কোন ঘর থেকে আনলেন? দেখি মা ও রায় বলতে অস্বস্তি নিচ্ছেন, বললেন আসলে ওট তো পাওয়া, ওরা ব্রাহ্মণ ই। ডাক্তার বাবু আরো জিগিয়ে জানলেন মা চাটুজ্জেদের থেকে এসেছেন। তখন বললেন, তবু বলি, কুলীনদের সাথে কি অন্যদের মিলমিশ হয়? এক গাছের ছাল কি অন্য গাছে লাগে? বলে মিচকি হেসে ওষুধ লিখে উঠলেন। বেরিয়ে এসে আমাকে বললেন এবার তোর শাশুড়ি ভাল হয়ে যাবেন। বিশ্বাস যাবেন না, উনি তারপর ই উঠে সেই ছাল নিয়ে পড়ে গেলেন পুরো সুস্থ হয়ে।

    আরেকটি ঘটনা। কী কাজে আমাদের ফ্ল্যাটের নীচের এক কচি মাস্টারকে (তখন বছর পঁয়তাল্লিশের)আমার বিয়ের আগের পদবী জানাতে হয়েছিল। কোন একটা কাজেই। তা তিনি তারপর লোকজনকে বললেন আমি আসলে নমঃ শুদ্র, ব্যানার্জীকে বিয়ে করে ফেলেছি। মানে আমাকে আর গুরুত্ব দেওয়ার কিছু নেই। মানে নমঃ শুদ্রদের গুরুত্ব দেওয়ার কিছু নেই আর কি। অবশ্য তিনি বেশ কয়েকবার এসে তাঁর বৌ এর সাথে যে কোন সম্পর্ক নাই জানাতে ভোলেন নি। কী ভাগ্যি আমার, যে আমার বর ব্রাহ্মণ, তাই এর বেশি এগোননি। ঃ)
  • pi | ০৪ জানুয়ারি ২০১৮ ০৮:১৯385845
  • পুণের সমাবেশে জিগ্নেশ।

  • ke jaane | ০৪ জানুয়ারি ২০১৮ ০০:৩৩385844
  • সন্ত তুকারাম। সেই দলিত মারাঠি সাধু।
    চাপরাশ এ ছিল। বুগু র ভাট্গুলোর কিছু ভাল দিকও আছে দেখতে পাচ্ছি।
  • sm | ০৪ জানুয়ারি ২০১৮ ০০:০০385843
  • তবে এটা ঠিক, অনেকে আছে যারা জাতপাত ভিত্তিক সংরক্ষণের পক্ষে, কিন্তু চিকিৎস্যা করানোর সময় একেবারে উল্টো মানুষ হয়ে যায়।এমনিতে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ও সরকারি স্কুলের জন্য গলা ফাটাবেন কিন্তু ছেলেমেয়েদের দেখে দেখে বেসরকারি নামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবেন।
    এসব তো চলেই থাকে।
  • sm | ০৩ জানুয়ারি ২০১৮ ২৩:৫৪385842
  • কিন্তু সারনেম দেখে তো সব কিছু বোঝা যায় না। যেমন রায়, চৌধুরী, দাস, মন্ডল, বিশ্বাস,হালদার ; এসব সারনেম থেকে কিছুই বোঝা যায় না।
    ডাক্তারি পাসমার্ক লেখা থাকে না বটে, কিন্তু গোল্ড মেডালিস্ট বা অনার্স থাকলে বোঝা যায় ভালো ছাত্র বা ছাত্রী ছিলেন।
    তেমনি এম আর সিপি, এফ আর সি এস, বা সুপার স্পেসিয়ালিশড ডিগ্রি থাকলে বোঝা যায় একা ডেমিক ইন্টারেস্ট আছে ওই ব্যক্তির।
    এখন কেউ ডিগ্রি বা পদক দেখে ছুটলে, তাঁকে তো দোষ দেওয়া যায় না। এটা তো ওই ব্যক্তির নিজস্ব চয়েস।
    ঠিক যেমন আমি স্টেট্ ব্যাংকেও যেতে পারি আবার প্রাইভেট ব্যাংকেও যেতে পারি।
  • রোবু | ০৩ জানুয়ারি ২০১৮ ২৩:২১385841
  • আমি আবার আমার অফিস বা কলেজের গ্রুপে দেখি দশজনের মধ্যে সাতজন ডাক্তারের সারনেম দেখে দেখাতে যায়।
    আমি আর আমার মা, হাই কোলেস্টেরলের জন্য ডক্টর লোধাকে দেখাই শুনে অবাক হয়ে গেল।
    ডাক্তারির পাসমার্ক কি আলাদা থাকে?
  • সিকি | ০৩ জানুয়ারি ২০১৮ ২৩:১৪385840
  • এখানে একটা সরকারি অফিসের অফিসারের কথা বলি। দিল্লির এক মিনিস্ট্রির আন্ডার সেক্রেটারি কিংবা জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার। সম্ভবত দলিত বলেই, গুচ্ছ রেলা নেয়, কোটায় প্রমোশন বাগিয়েছে, নিচের তলায় মিশ্র, ব্যানার্জি, ত্রিপাঠী বা সুব্রহ্মনিয়াম টাইপের সারনেমওলা কোনও অধস্তনকে পেলেই তাকে হুলিয়ে এক্সপ্লয়েট করে। কারুর ক্ষমতা নেই তাকে উল্টে কথা শোনায়।

    লোকটার বাড়ি রায়বেরিলি জেলার একটা গ্রামে। গ্রামের বাড়িতে যখন যায়, তখন তার অন্য রূপ। তার বাড়ির লোক আজও গ্রামের কুয়ো থেকে জল তোলার অনুমতি পায় না। দিল্লির মিনিস্ট্রির দোর্দণ্ডপ্রতাপ জয়েন্ট সেক্রেটারিকে বাড়ি গেলে শেষরাতে উঠে মা-দিদির সাথে গ্রামের হুই বাইরে গিয়ে একটা ভাঙাচোরা কুয়ো থেকে জল তুলে আনতে হয়, কেউ দেখে ফেলবার আগেই।
  • রোবু | ০৩ জানুয়ারি ২০১৮ ২৩:০০385837
  • সাকেত গোখলে লিখেছেন দেখলামঃ
    “The women of our household were raped in front of our eyes”

    Urban middle class: who gives a fuck? Ed Sheeran is performing next week

    “Our families were lynched by the upper castes of the village”

    Urban middle class: Sucks. Here’s some tea. Make sure you wash your designated cup and keep it separately once you’re done

    “My kids were humiliated in school and the cops turned a blind eye”

    Urban middle class: Kindergarten donations are so high now. And you get reservations. Shame on you

    “I get constantly discriminated against at work for my caste”

    Urban middle class: Big fucking deal. Besides don’t tell me. I’m a Brahmin but I refuse to acknowledge caste. You should do that too

    *takes to the streets because society has gone fucking deaf”

    Urban middle class: OMG such terrible people these Dalits are! Why can’t they peacefully tell us their problems? Such hooligans I tell you.
  • Ekak | ০৩ জানুয়ারি ২০১৮ ২২:৫২385836
  • হে হে হে দে তো মৌচাকে ঢিল ছুন্র্ছেন, জনোতা তেড়ে এলো বোলে ঃ))
  • de | ০৩ জানুয়ারি ২০১৮ ২২:৪৫385835
  • ধুত্তোর তোমাকে নয় - আমি ভাববাচ্যে কথা বলি না -

    আজকের অনেক বাংলা কাগজেই দলিত যুবকের মৃত্যু বলে লেখা আছে - তাদের নিয়েই বল্লাম-

    তোমায় বলতে চাইলে তো রোবু উল্লেখ করেই লিখতাম -

    দুটো পয়েন্ট আরো -

    ১। এখানে যেদিন দলিত র‌্যালি বেরোয় - সবাই প্রীপেয়ার্ড থাকে, চারদিক ভেঙ্গেচুরে তছনছ হলেও পুলিশ লাঠি হাতে পাখি দেখে - সাধারণ মানুষ (তার মধ্যে SC/ST//OBC সবাই আছে) রাস্তায় বেরোয় না-

    ২। আপিসে দেখেছি - দলিতদের মধ্যে জারা হোমড়াচোমড়া নেতা গোছের, কাজ না করলেও তাদের কিছু বলা চলে না, জয়েন করার সাথে সাথে সিনিয়ররা এটা বলেছিলেন - কিছু বল্লেই সোজা দলিত অস্মিতায় আঘাত করেছে, ছোটজাত বলে অপমান করেছে, এই অ্যাঙ্গেলে নিয়ে যায়!
  • Ekak | ০৩ জানুয়ারি ২০১৮ ২২:৪৩385833
  • ভ্যান্ডলিজ্ম বোলুন জাই বোলুন আমি এই দোলিত দের হিরো বানানোর বিপোক্খে। দোলিত রা এই ঝামেলা শুরু কোরেনি। বিজেপি কোরেছে। সারা দেশের দোলিত ওরোকোম দলা পাকানো থিওরির পিন্ডি নয় জে দোলিত মানেই দব এক্রকোম। এমীনেস বা শিভ্সেনার সোঙ্গে কোটা দোলিত সোন্গ্ঘোর্শের ইতিহাস আছে ? ওখানে দলিত র জোথেশ্ট পাওঅর্ফুল থাকর পোরেও কোনো বড় সন্গ্ঘর্শ নেই তার কারোন এরা পওআর ভাগভাগি করে সহাবোস্থান কোরে। আজ্কের ঝামেল টা বিজেপির উস্কানি তে বিজেপির লাভ হবে এতে। দলিত রা মোটেই জেরোকোম রেবেল বিপ্লোবি প্রোজেক্ট কোরা হোচ্চে সেরোকোম কপিবুক নোয়। দিব্যো পওঅর বোঝপরা করে ছিলো, বিজেপি র হারমিগিরি র ফোলে মর্কাট কোরে মোর্ছে।
  • রোবু | ০৩ জানুয়ারি ২০১৮ ২২:৩৪385832
  • আগের পোস্টের শেষে আরো দুটো জিনিস অ্যাড হবে।
    ১। এটার পিছনে অন্য পলিটিক্স আছে
    ২। একটা স্মাইলি।
  • রোবু | ০৩ জানুয়ারি ২০১৮ ২২:৩২385831
  • কাকে বলা হচ্ছে তা তো জানি না, তবে আমাকে নিশ্চই নয়, কারণ আমার সম্বন্ধে কোনো কথা বলতে হলে নিশ্চই সরাসরিই বলা হত।
    যাই হীক, হিন্দুস্থান টাইমসের হেডলাইন দেখে মনে হয়েছিল যিনি মারা গ্যাছেন তিনি দলিত।
    ২৪ ঘন্টা আগে এই হেডিং ছিল, তখনো এত আপডেট আসেনি সম্ভবতঃ।
    "Violence in Maharashtra as Dalits protest death of 28-year-old in Bhima Koregaon"
    গুগুলে ভিমা কোরেগাঁও ডেথ।লিখে সার্চ দিলে এখনো পাওয়া যাচ্ছে।
    তবুও ডেডবডি নিয়ে রাজনীতির অভিযোগ, যদিও আমার উদ্দেশ্যে নয় বলেই মনে হয়, মাথা পেতে নিলাম। বাঙালি হিসেবেই। মনে হয় হিন্দুস্থান টাইমসের সাংবাদিক-ও বাঙালিই হবেন।
    অথবা যেটা হতে পারে, হেডলাইন অনুযায়ী, যে বিপক্ষের কেউ মারা যাওয়ায় দলিতরা ভায়োলেন্ট হয়ে পড়েছে, সেটা বেশ অসম্ভব লাগছে।
    তো,যা বাকি থাকল, ক্ষমাপ্রার্থী, পিছন দিকে ঘুরে বাম হাতে(স্বাভাবিক) ফুল ছোঁড়ার মত করে হলেও।

    কিন্তু দলিতরা গন্ডগোল পাকিয়েছে এ বিষয়ে সন্দেহ নেই, কারণ দলিতদের এলাকায় অন্য কারুর গন্ডগোল পাকাবার ক্ষমতাই এই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত