এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ জানুয়ারি ২০১৮ ১১:০৮385770
  • হেঃ শিবসেনা এম এন এস আর সঙ্ঘের থাগগুলো সমানে পাথর ছুঁড়ে আর দলিতদের মেরে তাড়ানোর চেষ্টা করেছে। গুজরাটে রাজস্থানে সমানে খুন হয়ে চলেছে দলিতরা। প্রত্যাঘাত একসময় না একসময় হবারই কথা।
  • de | ০৩ জানুয়ারি ২০১৮ ১১:০৪385769
  • কলকাতা এয়ারপোর্টের প্রিপেডের কোন তুলনা নাই - বম্বে, লুরু আর চেন্নাইয়ের সাথে তুলনায় বল্লাম -

    কাল বম্বেতে ২৫ টা বাস জ্বালানো হয়েচে - অজস্র ট্রেন বাস অবরোধ হয়েচে - পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভাঙ্গা হয়েচে - একজনও গ্রেফতার হয়নি -

    পেশীশক্তির আস্ফালন দলিতদেরও কিছু কম নয় - আর এখন তো পুরোটাই পলিটিক্স আর সুবিধাবাদের রাজনীতি -

    ভীমা কোরেগাঁওতে সেদিন ১০ লাখ লোক জমা হয়েছিলো - কি এমন একটা মনে রাখার মতো যুদ্ধ? সেখানে গেরুয়া পার্টি খাপ খুলতে গেছিলো বলেই মনে হয় না - অতো সাহসই কারো নেই। এটার পিছনে বিএসপি, এনসিপির কোন পলিটিক্স নিশ্চয়ই আছে - সারা দেশ জুড়েই কেমন একটা দলিত ক্ষেপানোর চেষ্টা দেখি আজকাল!
  • | ০৩ জানুয়ারি ২০১৮ ১১:০০385768
  • *উবেরে কিন্তু বেড়ে আবার কমেও যাচ্ছিল
    *মজা হল
  • | ০৩ জানুয়ারি ২০১৮ ১০:৫৮385767
  • ইশ ওলা বেদম পাজী হয়েছে আজকাল! পুণেতে প্রায় পাওয়াই যায় না। এদিকে উবেরে চড়তে আমার একটু অস্বস্তি হয়। তা ৩১ রাতে দমদম থেকে উড়ে ১ ভোর ১ট ১৫ তে পুণে নেমে দেখি ওলা উবের ব্লু ক্যাব কিস্যু নেই। স্রেপ ক'টা অটো। ওদিকে ঐ ৪৮ কিমি অটোতে যাওয়া, আবার ১০ কেজির একটা এক্স্ট্রা স্যুটকেস বুক করেছিলাম, সেইসব নিয়ে---- অতএব এয়ারপোর্টেই বসে বসে ওলা উবের মেরু সব ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম।

    তো, ওলায় আগাগোড়া ১৫৭৫/- দেখাচ্ছিল ভাড়া। উবেরে কিন্তু বেড়ে যাচ্ছিল। মোজা হল যখন অনেক কটা গাড়ি আর হয় কোনও ফ্লাইট নেমেছে অথবা কোনওটার বোর্ডিঙ্গ শুরু হয়েছে, তখন এস্টিমেটেড প্রাইস যথেষ্ট বেশী। বলছে হাই ডিমান্ডের জন্য। কিন্তু একটা ট্যাক্সী টিংটিং করছে বেশ ১০-১২ মিনিট ধরে তখন প্রাইস হু হু করে নামে। আমি ৯৪৯ থেকে নামতে দেখে ২০ মিনিটের মাথায় ৫০৫/- এ এলাম।

    হাতে সময় থাকলে বা অন্য অপশান না থাকলে জনতা এগুলো ট্রাই করতে পার/পারেন
  • T | ০৩ জানুয়ারি ২০১৮ ১০:৩২385766
  • ওইটে হচ্চে 'বাজা তোরা রাজা যায়'।
  • b | ০৩ জানুয়ারি ২০১৮ ১০:১৪385765
  • বুগুর একটা লেখা ছিলো। পূজাবার্ষিকী আনন্দমেলা ১৯৮৫। একটা বুড়ো বাঘ আর একটা বুড়ো শিকারী নিয়ে। শিকারীর মোটামুটি সন্ন্যাস নেবার অবস্থা, কিন্তু মরার আগে ঐ বাঘটা মারার শখ।
  • kumu | ০৩ জানুয়ারি ২০১৮ ০৯:৫৬385764
  • বুদ্ধদেব গুহর লেখায় জঙ্গলের, প্রকৃতির ও জঙ্গলবাসিন্দাদের বর্ণনার অংশটুকু আমার অসাধারণ লাগত ও লাগে।চোখে দেখে লিখেছেন বলেই হয়ত এত সুন্দর।
    পাই,কী লিখেছিলে?আরেকবার হয় না?
  • dc | ০৩ জানুয়ারি ২০১৮ ০৯:৩২385763
  • anag আর গবু দুজনকেই অনেক ধন্যবাদ। তাহলে প্রিপেডই ফার্স্ট চয়েস। তবে আমরা যাচ্ছি পরশু, ৫ই, সেদিন বোধায় উবেরে অতো বেশী দাম থাকবে না।
  • গবু | ০৩ জানুয়ারি ২০১৮ ০৯:২২385762
  • কলকাতা বিমানবন্দরের থেকে ওলা বা উবের বুক করাই যায়,তবে ব্যস্ত সময়ে ওনাদের দাম মগডালে চড়ে থাকে।

    ৩১শে ডিসেম্বর বিব থেকে বেহালা ট্রামডিপো আসার জন্যে ওনারা 1100-1300 চাইছিলেন। আমি আমার বয়স্ক সঙ্গীকে সুন্দর গদিওয়ালা চেয়ারে বসিয়ে প্রিপেড লাইনে দাঁড়িয়ে ওনাদের বদমাইসি দেখছিলাম মোবাইলে। ৩৫ মিনিট লাইন দেবার পর 425 টাকা দিয়ে বেহালা গেলাম।

    একমাত্র অসুবিধা হলো সামান্য হাটতে হয় বুকিং পাবার পরে। গেট 2A র কাছে বুকিং হয়, আর ট্যাক্সি পাওয়া যায় 3c থেকে।

    ডানদিকের counterfoil যাত্রা শেষ না হওয়া অবধি নিজের কাছে রাখবেন।
  • dc | ০৩ জানুয়ারি ২০১৮ ০৯:১১385761
  • দশ পনেরো মিনিট ওয়েট করতে পারি। সেগুলো কি প্রিপেড বুথের সামনের রাস্তাটা অবধি আসে, নাকি আরো হাঁটতে হয়?
  • dd | ০৩ জানুয়ারি ২০১৮ ০৯:১০385760
  • শরদিন্দুর পোস্টে

    "আজ ভীমা কোরেগাঁওয়ের শান্তিপূর্ণ অবস্থানে কাপুরুষিত হামলা করে আম্বানী, আদানী, রামদেবদের মদত পুষ্ট ব্রাহ্মন্যবাদী "নিও-পেশোয়া শক্তি""।

    যাক, আদানি আম্বানি এসে গেছে। উফ। হাঁপ ছেড়ে বাঁচলাম।
  • anag | ০৩ জানুয়ারি ২০১৮ ০৯:০১385759
  • ওলা উবের পাওয়া যাবে, কিন্তু একটু ওয়েট করতে হতে পারে।
  • | ০৩ জানুয়ারি ২০১৮ ০৮:৫৬385758
  • শব্দটা 'কাপুরুষোচিত'

    কাপুরুষিত আবার কী?
  • dc | ০৩ জানুয়ারি ২০১৮ ০৮:৫৫385757
  • আচ্ছা কলকাতা এয়ারপোর্টের ঠিক বাইরে থেকে কি ওলা বা উবের পাওয়া যায়? নাকি প্রিপেড ট্যাক্সি নিয়ে নেওয়াটা বেটার অপশান? আমার সাথে মা থাকবে, বেশী হাঁটতে পারে না। কেউ জানাতে পারলে আগাম ধন্যবাদ।
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৮ ০৬:৪১385756
  • শরদিন্দুর পোস্টে ৮৫% টা কিসের নিরিখে?
  • aranya | ০৩ জানুয়ারি ২০১৮ ০৬:৩৮385755
  • বুগু বলতেই মাথায় আসে জঙ্গল আর প্রেম, নন্দীগ্রাম পর্বে উনি যে একটা ম্যায় ভুখা হুঁ - রক্ত চাই টাইপের ইমেজ বানিয়েছিলেন সেটা খ্যাল থাকে না
  • pi | ০৩ জানুয়ারি ২০১৮ ০৬:৩০385754
  • এই নিয়ে শরদিন্দু উদ্দীপনের একটা পোস্ট পড়লাম। যদ্দুর জানি এঁরা বিএসপি করেন।

    'The Battle of Rising Bahujan vs Neo-Peswa
    #নিও-পেশোয়া বনাম বহুজনের #সংগ্রাম

    এই রক্তের প্রতিটি বিন্দু থেকে জন্ম নেবে বিপ্লব। জন্ম নেবে শত শত গৌরী লঙ্কেশ, রোহিত, নাজিব, আফরাজুল, জুনায়েদ। জন্ম নেবে একলব্য। জন্ম নেবে শম্বুক আর কোটি কোটি রক্তবীজ। সেই রক্তবীজদের সংগঠিত শক্তির কাছে আবার পর্যুদস্ত হবে নিও-পেশোয়া বাহিনী। সেদিন আমাদের সংখ্যা ছিল মাত্র ৫০০জন। তবুও ২৮০০০ পেশোয়াকে ধুল চাটিয়ে ছিল আমাদের পূর্বপুরুষ। আজ আমরা সংখ্যায় ৮৫% শতাংশ। শিকড় শুদ্ধ উপড়ে দিতে পারব ব্রাহ্মন্যবাদের বিষবৃক্ষ।

    আজ ভীমা কোরেগাঁওয়ের শান্তিপূর্ণ অবস্থানে কাপুরুষিত হামলা করে আম্বানী, আদানী, রামদেবদের মদত পুষ্ট ব্রাহ্মন্যবাদী "নিও-পেশোয়া শক্তি"। পুলিশ প্রশাসনের মদতে এবং তাদের নিরাপত্তায় ভাগুয়া ঝান্ডার সন্ত্রাস দেখাল তারা। বছরের শুরুতেই এক নতুন জনযুদ্ধের জন্য সমস্ত বহুজন সমাজকে চ্যালঞ্জ জানিয়ে পালালো। পালানোর আগে ওরা আগুল জ্বালিয়েছে। ফাঁকা গাড়িগুলির কাঁচ ভেঙ্গেছে। বাড়ির ওপর থেকে মিছিলের উপর পাথর মেরেছে। মাথা ফাটিয়ে দিয়ে রক্ত ঝরিয়েছে বহুজনের। তারা জানিয়ে গেল, যে পেশোয়া শক্তি দলিত বহুজনের গলায় মটকা, পাছায় ঝাঁটা বেঁধে রাস্তায় হাঁটার ফরমান দিয়েছিল সেই পেশওয়া শক্তির অপত্য সন্তানরা এখনো বেঁচে আছে।

    আরে বাপু, যুদ্ধের যদি এতই সখ তবে ল্যাজ গুটিয়ে পালানো কেন? এই বীরত্ব নিয়ে ৮৫% বহুজনের মোকাবিলা করতে চাইছ? হিম্মৎ থাকে পুলিশ প্রশাসন তুলে নাও। হিম্মৎ থাকেতো "গোপন এজন্ডা" না দেখিয়ে একটি প্রকাশ্য দস্তাবেজ লিখে যুদ্ধ ঘোষণা কর। প্রকাশ্যে বল যে দলিত বহুজনকে তোমরা তাদের ভাগিদারী থেকে বঞ্চিত করতে চাও। হিম্মৎ থাকেতো আদিবাসী-মূলনিবাসী-বহুজন মানুষকে সামনাসামনি চ্যালেঞ্জ করে দেখাও।

    প্রশাসনের মদতে তোমাদের এই গুন্ডাগিরি আসলে লেংটি ইঁদুরের আস্ফালন হয়ে গেল যে !!!

    কেন পালিয়ে গেলে? ভীম আর্মি এবং সংগঠিত "সমতা সৈনিক দল" যখন লক্ষ লক্ষ নিরস্ত্র মানুষকে উদ্ধার করার জন্য কুচকাওয়াজ শুরু করে শৃঙ্খলিত ভাবে এগোতে থাকে তখন লেজগুটিয়ে আনাচ কানাচ দিয়ে হাম্বা হাম্বা করতে করতে পালালে কেন?

    আবার শুনে রাখ তোমাদের কাপুরুষিত মেরুদন্ডহীন এই আক্রমণে ভীমা কোরেগাঁও আবার জয়ী হল। জয়ী হল খেটেখাওয়া মানুষের সংগ্রাম। জয়ী হল ভারতের বহুজন। তারা চিনে নিয়েছে নিও-পেশোয়াদের। বুঝে নিয়েছে তাদের রণকৌশল। তোমাদের এই চেতাবনী নিশ্চিত ভাবে ভারত থেকে ব্রাহ্মন্যবাদের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল, কেননা আজ থেকে তোমাদের হাড়ে বাতাস ঢোকানোর জন্য সমগ্র ভারতের জনযুদ্ধের নামকরণ হল #ভীমা কোরেগাঁও#।'?
  • r2h | ০২ জানুয়ারি ২০১৮ ২৩:৫০385753
  • ২০০৭ - ১১ বুগু আজকালে যেসব উত্তরসম্পাদকীয় লিখেছেন তাদের তুলনা নেই। একটা কি যেন ছিল, সরকার গুলি চালিয়েছে, তাতে লোক মরেছে, সেই মৃতের রক্ত দেখে লোক বিচলিত কেন। আমি কত শিকার করেছি, কত রক্ত দেখেছি, লোক আমার মত বীর নয় কেন, এইরকম সব।

    রুআহা, ঋভুর শ্রাবণ এইসব ছোটবেলায় খুব ভালো লেগেছিল। মানে রীতিমত, খুবই। তারপর গুগুনোগুম্বারের দেশে, এইসব।

    তারপর আস্তে আস্তে সব অভিজাত ক্যাট চরিত্রদের নিয়ে বিরক্ত হয়ে গেলাম।
  • h | ০২ জানুয়ারি ২০১৮ ২৩:০৯385752
  • কিছু জ্যোতি বাবু ভক্ত যদি এসব বাজে কথায় কান দিয়ে, হায় রে হনুমানের সে ল্যজ নেই এই সব ভেবে দাদু কে।মিস করেন, তাহোলে।এটুকুই বলতে হয় এগুলো রাজনৈতিক ইভ্যালুএশন এর কোন অবজেক্টিক্ভ পদ্ধতি ই না, বাজে ষন্ডামো মাত্র।
  • h | ০২ জানুয়ারি ২০১৮ ২৩:০৪385751
  • লেখক রা পাব্লিক ইন্টেলেকচুয়াল নাই হতে পারেন, মার্টিন অ্যামিস এমনকি রাশদি বোকা বোকা কথা প্রায় ই বলেন, সব পাবলিক ইনটেলেকচুয়াল রা লেখক হিসেবে সুবিধে র না, আমার সার্ত্রর লেখা প্রায় ই বোগাস লাগতো। কিন্তু শিঙ্গ ওয়ালা ছাগলামো হজম করা কঠিন।
  • h | ০২ জানুয়ারি ২০১৮ ২২:৫৯385750
  • সম্পূর্ন ইডিয়টিক কমেন্ট এগুলো, এতোটা মূর্খ ছিলেন বলে, মনে হয় না, মিসকোট বা বাজে গুজব হতে পারে।আর যদি বলে থাকেন, তাহলে হি ওয়াজ আ বিগার অ্যাস দ্যান আই থট হি ওয়াজ।এগুলো রাজনৈতিক ব্যক্তিত্ত্বের ইভ্যালুয়েশনের স্ট্যান্ডার্ড ই না। এখন কথা হল স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়ার আমি কে। এই লাইনে কথা হলে কিছু বলার থাকে না। অবনকশাস কথা বলে অ্যাটেনশন কুড়োনোর একটা টেন্দেন্সি কিছু লোকের থাকে, একবার বুদ্ধ গুহ টিভি তে এক্ত আলোচনা য় আসেন, তখন বুদ্ধিজিবি ভাগ হয়েছে ২০০৭ ০৮ ০৯ হোবে, হঠাত করে সুনীল ও বুদ্ধ গুহ বামপ্গ্রন্ট সমর্থক্ন্হয়ে গেছেন, ত্প হয়েছেন, হতেই পারেন, এবার কে একটা জিগ্যেশ করেছে অমুক অবরোধ সম্পর্কে আপনার কি মত, তখন উনি বললেন গুলি করে।মেরে দেওয়া উচিত, সবাই এহেন কথা শুনে অবাক হয়ে গেল, আরেকবার হল হঠাত করে সুমন ম্ক মুখোপাধ্যায় কে বললেন, আপনাদের তো বুদ্ধ ভট্টাচার্জ্য মাথায় তুলে।রেখেছিলেন। এরকম ধরনের কথা বলে খুব প্যাক খেলেন। প্রথমত ব্যক্তিত্ত্বের এই ধরনের আলোচনা য় কোন উপোকর হয় না, গসিপ হয় মাত্র, তদি পরি ফুল ছাগলের মত বেসলেস কথা বরত, এটা আমি কদিন আগে মাঝে মাঝে হোয়াট্স অ্যাপে পেয়েছি, ইরিটেটিঙ্গ ইভ্যালুয়েশন টেক্নিক, চায়ের দোকনের যোগ্য ও না।
  • aranya | ০২ জানুয়ারি ২০১৮ ২২:৪৭385749
  • বুগু ভাল টেনিস প্লেয়ার-ও বটে, আর শুনেছি টপ্পাটা ভাল গান

    তবে কবিতা লেখেন অত্যন্ত খাজা, লালা মিয়ার শায়েরী নামে কবিতা সংগ্রহ পড়েছিলাম -সে এক ভয়াবহ ব্যাপার
  • aranya | ০২ জানুয়ারি ২০১৮ ২২:৪৫385748
  • ঈশেন কি স্কুলকাল থেকেই বোদ্ধা, কোয়েলের কাছে ইঃ ভাল লাগে নি কখনো?

    'বোদ্ধা' কিন্তু আওয়াজ দেওয়া নয়, কমপ্লিমেন্ট
  • Ishan | ০২ জানুয়ারি ২০১৮ ২২:৪২385747
  • হেবি দেখতে। ঋতু গুহর বর। একাধারে শিকারি ও গায়ক। খুব খারাপ লিখতেন, এছাড়া আমার আর কোনো প্রবলেম নাই ওনাকে নিয়ে। :-)
  • aranya | ০২ জানুয়ারি ২০১৮ ২২:৩৯385746
  • বড় লেখকের সংজ্ঞা জানা নেই, তবে খুবই জনপ্রিয় লেখক ছিলেন এককালে, বই বিক্রির নিরিখে বোধহয় সুনীলের পরেই।

    আনন্দ গোষ্ঠীর চাকরি করেন নি কখনো, তাদের কাছে মাথা বিকোনো ছিল না, এটাও একটা ব্যাপার
  • aranya | ০২ জানুয়ারি ২০১৮ ২২:৩৩385745
  • জ্যোতি বাবুর সাথে বড় বাঘের তুলনাটাও যথাযথ।

    অন্যের থেকে আলাদা, সমীহ জাগানো ব্যক্তিত্ব, এরকম একটা ইমেজ তো ওনার ছিল
  • Ishan | ০২ জানুয়ারি ২০১৮ ২২:৩২385744
  • অনাগ, ভাটের পাতা উল্টে পোস্ট নজরে পড়ল। আগে দেখিনি, সরি। আমার মেল ঠিকানা bsaikat অ্যাট জিমেল। দেখলে মেল করবেন। নইলে ওঁর মেল ঠিকানা কারো কাছে থাকলে একটু দেবেন, আমিই করে নেব (পঞ্চবার্ষিকী পরিকল্পনা)।
  • Ishan | ০২ জানুয়ারি ২০১৮ ২২:৩১385743
  • আমার তো বুগুর বক্তব্য বেশ ভালিঅ লাগল। বিশেষ করে বিমান বাবুর স্মৃতিটা। :-)
  • aranya | ০২ জানুয়ারি ২০১৮ ২২:০৬385742
  • কোজাগর, কোয়েলের কাছে, একটু উষ্ণতার জন্য, খেলা যখন - এগুলো কম বয়সে ভাল লেগেছিল। আর কিছু ঋজুদা। পরে বড্ড পুনরাবৃত্তি চোখে পড়ত, তার মধ্যেও দু একটা ভাল লেগেছে, যেমন - চাপরাশ, সম
  • pi | ০২ জানুয়ারি ২০১৮ ২১:৫৭385741
  • ধুর, কুমুদিকে এত কিছু লিখলাম, সব উড়ে গেল ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত