এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০১ জানুয়ারি ২০১৮ ০২:১১385680


  • পল্লবের গান শুনলাম অনেক দিন পর, 'প্রশ্ন কোর না, তাহলেই তুমি মাওবাদী সন্ত্রাসী'
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৭ ২১:১২385679
  • কুমুদি, হোয়া পাইনি কিন্তু।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ২০:১৫385678
  • কুমুদি আচ্ছা ঃ)

    যাই হোক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গেলাম। আসছে বছর আবার দেখা হবে।
  • kumu | ৩১ ডিসেম্বর ২০১৭ ২০:০৩385677
  • নতুন বচ্ছর লিখেচি?লিখিনি।এমনি শুভেচ্ছা,এমনি হরলিক্সের মত।সর্বদা জানানো যায়।
    আমি এবার খুব রেগেমেগে আছিই।
  • শঙ্খ | ৩১ ডিসেম্বর ২০১৭ ২০:০১385676
  • ঠিক হ্যায়, পরে আমিই একটা টই বানিয়ে কমেন্ট গুলো তুলে দেব খন।

    অ্যায়, একদম মনের কথাটি বললেন, ঐ যে একহাতে ডিমটা ফাটিয়ে পোচ বানাতে দিলো, কি গ্রেসফুলি করলো! আরেকটা কেত মারা হল, জুতোয় বা দেওয়ালে ঘষে দেশলাই জ্বালানো। এটা আমিও ট্রাই করেছিলুম ছোটবেলায়, কিন্তু সাফল্য পাইনি। পরে হোম লাইটস এর বড়ো প্যাক এলো, খুবই আশান্বিত হয়েছিলুম, কিন্তু কিছুতেই এটা পারিনি।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৭385675
  • কুমুদি ৩০ ডিসেম্বর বিকেল ৫ঃ১৩ এ আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, সে অবশ্য একটু আপনার পেছনে লাগার পর ঃ)
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৫385673
  • দুটোকেই কলাম রাখতে হলে ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন।
  • kumu | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৫৫385674
  • পাই ঠিকাছে,তেমন কিছুই না।সব সামলে নাও আগে।
    ডিসি,তাই?
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৫২385672
  • ডিসিস্যার, থ্যাঙ্কু থ্যাঙ্কু, তাই করলাম ! কিন্তু সিগমাপ্লটে বোধহয় দুটৈ কলাম রেখে দুদিকে দুটো আক্সিস করা যেত।

    শঙ্খদা, ঃ))

    কুমুদি, দেখছি। আসলে জ্বরজারি, কাজকম্ম, মা বাবাকে নিয়ে ঘোরাঘুরি সব মিলিয়ে ন্যাজেগোবরে। কিছুই ঠিকঠাক করা হচ্ছে না, এতকিছু পেন্ডিং। ওদিকে বইমেলা কলিং, সেনিয়েও গুচ্ছ চাপ।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৫০385671
  • ওঃ একবার মার কাছে বায়না ধরেছিলাম ওরকম পঞ্চোর ডিজাইনওলা সোয়েটার বুনে দিতে হবে, মা ডান্ডা নিয়ে তেড়ে এসেছিল :d
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৯385670
  • যাক বাবা কুমুদি আমাকে অলরেডি শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন ঃ)
  • kumu | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৮385669
  • পাই,আছো?এখন ব্যস্ত আছ,এখন অবশ্যই না,পরেযখন সময় পাবে,হোঅ্যা মেসেজ দেখো।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৭385668
  • খানিক পরে বেরোব, তাই আর টই না, এখানেই আপাতত লিখি।

    শঙ্খ বাবু না দেখিনি, সমনের হপ্তায় দেখবো তাহলে। (উবের ইনভেশান আরেক কিস্তি বেরিয়েছে, ওটাও পড়ে ফেলেছি)।

    এই ডলার সিরিজ দিয়ে আমার ওয়েস্টার্ন এর হাতেখড়ো হয়েছিল বলা যায়, একটা সময়ে পাগলের মতো ওয়েস্টার্ন দেখছি, রীতিমতো লিস্ট বানিয়ে দেখেছি। আর ক্লিন্টদাদুকে দেখে এক হাতে ডিম ভাঙার খুব শখ হয়েছিল, কতো ডিম যে নষ্ট করেছি তার কোন ইয়ত্তা নেই। আর ঐ সুরগুলো ছোটবেলায় শিষ দিয়ে তোলার জন্য ঘন্টার পর ঘন্টা প্র্যাক্টিশ করেছি।

    আমার যদ্দুর মনে হয় ডলারস ট্রিলজির অসাধারন ফটোগ্রাফি, মরিকোনের স্কোর, গল্প বলার ঢং ইত্যাদি ৫০% আর ক্লিন্টদাদু ৫০%, এই দুই মিলে লিজেন্ড বানিয়ে দিয়েছে। তবে কিনা আমি তো ফিলিম ক্রিটিক নই, পাতি জনতা, দেখে যা মনে হয় তাই বল্লাম। এগুলো নিয়ে এতো লোক এতো লিখেছে যে আমার মতামত তুচ্ছ।
  • শঙ্খ | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৬385667
  • ঃ) ভবি ভুলবার নয়

    দুহাজার আঠেরোয় চাই নতুন প্রবাদঃ ভবিও ভুলে গেলে পাই মনে করিয়ে দেয় ;)
  • kumu | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৫385666
  • ঠিক্করলাম,এবার কাউকে নতুন বছর শুভেচ্ছা জানাব না।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৩৯385665
  • পাই ম্যাডাম, একটা সিরিজ পাল্টে কলাম থেকে লাইন বা স্ক্যাটারপ্লট করে নিন (দুটোকেও পাল্টে নিতে পারেন)।
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৩৬385664
  • শঙ্খদা, ডিসি, একটা টই খুলে লিখুন না, এখানে হারিয়ে যাবে।
    আর আপনার কাছে ঐ পাশবিক ম্যাগের রিভ্যুও পেন্ডিং কিন্তু !
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৩৫385663
  • থ্যাঙ্কু থ্যাংকু। শেষমেশ পেলাম সেকেন্ডারি আক্সিস। কিন্তু যে কলামকে সে আ করতে চাই তাকে সিলেক্ট করে সে আ করাতে সে আ তো তৈরি হল, ওদিকে দুটো কলাম, একটা অন্যের ঘাড়ে চেপে বসল, পাশ থেকে উঠে ঃ(
  • শঙ্খ | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:৩৪385662
  • থেংকু ডিসি, বলে ভালো করলেন, এই দেখতে শুরু করেছিলুম, তিনঘন্টার সিনেমা, আশারাখি কালকের মধ্যে শেষ করতে পারবো ;)

    অন্য কমেন্ট প্রসঙ্গে, হতে পারে। আমি এই কারণগুলোই খুঁজছি। ব্যাকগ্রাউণ্ড স্কোর গুলো শুনে এখন বুঝলুম, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে অন্যত্র শুনেছি, যাঁরা এনিও বাবুকে 'ট্রিবিউট' দিয়েছেন। ;)

    আপনি গডলেস দেখেছেন? না দেখলে এখনই দেখে নিন, নেটফ্লিক্সে আছে, সাতটা মোটে এপিসোড। ইনফ্যাক্ট এটা দেখেই ঠিক করলুম ওয়েস্টার্ন ক্লাসিক গুলো একবার নতুন করে দেখা যাক।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:০৭385661
  • আর শঙ্খ বাবু পারলে আগলির এক্সটেন্ডেড ভার্শনটা দেখবেন ঃ)
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:০৪385660
  • আর স্প্যাগেটি ওয়েস্টার্নে কিন্তু প্রায় বাই ডেফিনিশান টুইস্ট আর টার্ন বেশী থাকেনা। জঁরাটাই হলো লিনিয়ার স্টোরিটেলিং, যেখানে ভালো লোক খারাপ লোককে পিটিয়ে শায়েস্তা করবে, সে ভালো লোক যতোই অ্যামরাল হোক না কেন। বুচ ক্যাসিডি ও সানড্যান্স কিড, ম্যাকেনার সোনা থেকে শুরু করে আনফরগিভেন, বেশীর ভাগ ওয়েস্টার্নই লিনিয়ার।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৯:০০385659
  • ডলারস ট্রিলজির লেজেন্ডারি স্ট্যাটাসের পেছনে বোধায় এনিও মোরিকোনের স্কোর এরও বড়ো ভূমিকা আছে।

    তবে হ্যাঁ, সার্জিও লিওন বড়ো স্ক্রিন ছাড়া ঠিক মানায় না। শুধু ডলারস না, ওয়ান্স আপন এ টাইম ট্রিলজিও বড়ো স্ক্রিনে
  • শঙ্খ | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৭385657
  • গতকাল দেখে ফেললুম 'ফর আ ফিউ ডলারস মোর'। এটা ট্রিলজির আগেরটার চেয়ে বেটার। আগেরটাকে চার দিয়েছিলুম, এটাকে দোনোমোনো করে পাঁচ দিতে গিয়েও ছয় দিলুম। ক্লিন্টদার মুখ চেয়ে।
    আজকের টার্গেট 'দা গুড, দা ব্যাড অ্যান্ড দা আগলি'।

    একটা জিনিস বুঝতে পারছি, এই সব সিনেমাগুলোকে আজকে দাঁড়িয়ে বিচার করলে এই রকম লো রেটিং ই পাবে। এখনকার যেকোন সিনেমা বা সিরিয়াল অনেক বেশি ভিসেরাল, ডিটেল অনেক নিখুঁত। সেখানে যখন দেখছি সারা রাত পিটুনি খেয়ে ক্লিন্টদার এক চোখ বুজে গেছে, নাক ফেটে গেছে, গাল দিয়ে রক্ত ঝরছে, ঠিক তার পরের দিন ভিলেনের মুখোমুখি হচ্ছে, দেখলে মনে হবে, এই মাত্র বী-বনি থেকে স্পা করিয়ে এলো। বা ঐ সীনটা যেখানে মংকো আর মর্টিমার একে অন্যের টুপি গুলি করে করে উড়িয়ে দেয়, তাতে টুপি গুলোতে এপিঠ ওপিঠ মিলিয়ে অনেকগুলো ফুটো হয়ে যাবার কথা। পরের সীনেই দুজনে ক্যাপ্টেন মরগান খায়, ক্যামেরা ফোকাস করে টুপিতে, ওমা দেখি এর মধ্যেই দুজনে একদম স্টাইল মিলিয়ে সেম টুপি কিনে এনেছে। পুরোনোটাকে সারালে রিফুর কাজের কিছু তো দাগ থাকবে, যদি না ধরে নিই বাবা মুস্তাফাও ঐ সময়ে ঐ শহরে অবস্থান করছিলেন।

    তাহলে আর স্বপন সাহা টাইপ যাত্রাপালার লোকগুলো কী দোষ করলো? এদের সঙ্গে সার্জিও লিওন যিনি কিনা গোল্ডেন গ্লোব নমিনি, তার তো কিছু পার্থক্য থাকবে। স্ব-সা তাও রয়ালটি দিয়ে টোকে তামিল-তেলুগু থেকে আর ইনি কুরোসাওয়ার থেকে বেমালুম চুরি করেন, পরে ধরাও পড়েন এবং মোটা অংক খেসারতও দেন। ড্যাশিয়েল হ্যামেটকে এর থেকে দূরেই রাখছি।

    গল্প হিসেবেও যদি দেখি, ট্যুইস্ট অ্যান্ড টার্নসও তেমন পাই না, মানে কি হতে চলেছে, আগে থেকে অনুমান করা যায়। সবাই ফাটিয়ে অভিনয় করেছে, তাও নয়।

    লোকেশান, ব্যাকগ্রাউন্ড স্কোর, এডিটিং সবই ক্লিন্টদার মতো, ছিপছিপে, ঋজু। তাতে করে একটা সিনেমা মোটামুটি মাঝারি মান পেতে পারে, লেজেন্ড হয়ে যায় কি করে?

    তবুও এই যে অবিশ্বাস্য উঁচু আইএমডিবি রেটিং, এর কারণ কী? একা ক্লিন্ট্দা? ঐ লুক, ঐ ক্যারিশমা? তাছাড়া তো কোন কারণ খুঁজে পাচ্ছি না।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৭385658
  • * চার্ট এরিয়া।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৬385656
  • তিনটে সিরিজ একসাথে সিলেক্ট করেছেন তো? তিনটেই যদি সিলেক্টেড হয় তাহলে ওপরে "ফ্র্ম্যাট" এ ক্লিক করুন, তারপর বাঁদিকে "ছার্ট এরিয়া"। সেখানে ড্রপ ডাউন লিস্টে দুটো ওয়াই সিরিজের নাম দেখতে পাবেন। যেটাকে সেকেন্ডারি অ্যাস্কিসে প্ল্ট করতে চান ওটার ওপর ক্লিক করুন, ডানদিকে একটা নতুন ড্রপ ডাউনে প্লট অন সেকেন্ডারি অ্যাক্সি অপশান আসবে।
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৮:৪২385655
  • ঐ সেকেন্ডারি আক্সিসের অপশনটাই পাচ্ছিনা। খালি ভার্টিকাল প্রাইমারি আক্সিস ফরম্যাটের অপশন আসছে।
    দেখি আরো খুঁজে।
  • dc | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৮:২০385654
  • হ্যাঁ যায় তো। সেকেন্দারি অ্যাক্সিসে প্লট করতে হবে।
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৮:০২385653
  • এক্সেলে দু'দিকে দুটো y axis রাখা যায়, মানে দুটো আলাদা স্কেলে ? আগে তো করেছি, কিন্তু সেকি সিগমাপ্লট বা অরিজিনে ? এক্সেলে অপশন পাচ্ছিনা কেন।
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৭:৩৮385652
  • বছরশেষের পিকনিক ঃ)

  • শঙ্খ | ৩১ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৮385651
  • বছরশেষের পাট্টির জন্য দিকে দিকে বিশাল ব্যবস্থা অনুভব করতে পারছি। সবকটা জানালা দরজা বন্ধ, তা সত্ত্বেও বহুদূর থেকে ভেসে আসছে 'ফুল কেন লাল হয়, উই উই উই....N'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত