এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৬ ডিসেম্বর ২০১৭ ০৯:৩০385531
  • পাই,আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা নিও।
    চিরকাল এমনই আনন্দময়ী,কর্মময়ী ও গুরুচন্ডা৯ময়ী থেকো।
    পায়েসের বাটি,ফুল আর একটি নতুন গানের খাতা রেখে গেলাম।
    কুমুদি ও শ্যামলদা।
  • avi | ২৬ ডিসেম্বর ২০১৭ ০৯:১৯385529
  • বক্সিং দিনে জন্মানো মানুষ হেব্বি লড়াকু হয়, শাস্ত্রে বলেছে। হ্যাব্বাড্ডে পাইদি।
  • সিকি | ২৬ ডিসেম্বর ২০১৭ ০৮:০৬385528
  • পাই, হ্যাবাড্ডি।
  • Atoz | ২৬ ডিসেম্বর ২০১৭ ০৭:১০385527
  • "ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতি ই ই র ময়" বলে নাকি আবার মহাসমারোহে অভ্যর্থনা করা হয়েছে? ঃ-)
  • avi | ২৬ ডিসেম্বর ২০১৭ ০৬:৫৯385526
  • এই যোগী আদিত্যনাথ নয়ডা গেছেন বলে চাদ্দিকে ঢাক পেটানো হচ্ছে, ব্যাপারটা কী?
  • Atoz | ২৬ ডিসেম্বর ২০১৭ ০৫:৪৫385525
  • অরণ্যদা, দেখেছেন মার্ক্স কী সাংঘাতিক লোক???? "হিজ" করে লিখেছেন! ঃ-)
  • aranya | ২৬ ডিসেম্বর ২০১৭ ০০:২৮385524
  • পাই, দারুণ লাগল, পড়ে।
  • raatri | ২৫ ডিসেম্বর ২০১৭ ২১:১৭385523
  • কুমুদি আর পাই, ধন্যযোগ!
  • সিকি | ২৫ ডিসেম্বর ২০১৭ ২১:০৫385522
  • একটা আইটিনেরারি বানিয়ে দাও না - গুয়াহাটি টু গুয়াহাটি।
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৭ ১৯:১১385521
  • অরণ্যদা, অরুণাচল ঘুরে এলাম। রোয়িং যে কী সুন্দর ! আর তার পাশের মিশমি হিল ক্যাম্পে নদীর পাশে টংঘরে থাকা ! তেমনি সুন্দর সালি লেক। লোকজন তেমন জানেও না লেকটার কথা।ফাঁকায় আরৈ সুন্দর। পুরো পাহাড়ের মাঝখানে। আর নদী আর শীতে কই, সাদা পাথর আর পাত্থর। শুধু কি সাদা ! এত ভাল লাগল যে ওড়না বেঁধে কটা নিয়ে এসেছি। সেই কোন ছোটবেলায় এনেছিলাম, কাশ্মীরে লিডার নদী থেকে, সবুজ, লাল কী মসৃণ সব পাথর। কতদিন ধরে খেলেছি ওগুলো নিয়ে। এবারেরগুলো নিয়ে কোন জিওলজিস্টের সাথে বসতে হবে। তবে রোয়িং নদীখাতে নেমে সেই পহেল্গামের কথাই মনে হচ্ছিল বারবার।
    সাদিয়া ব্রিজটাও বেশ হয়েছে। ভূপেন হাজারিকা সেতু, দেশের সবচেয়ে লম্বা নদীসেতু। ব্রিজের উপর থেকে কী সুন্দর লাগে ব্রহ্মপুত্রকে। ফালি ফালি জল চিকচিক করে বিঘত বিঘত সাদা চড়ার বুক চিরে চিরে।
    রাস্তার পাশে পাশে লংডেন কি থাই চিনাম্যান ধাবায় পাতায় মোড়া 'পোট্লা' ভাত, মুলোর সালাড, মোচার চাটনি আর পর্ক ফ্রাই।

    সিকি, এই রাস্তাকে বাইকার্স প্যারাডাইস বলে। সাদিয়া ব্রিজ পেরিয়ে মায়োদিয়া হয়ে আণিনির প্ল্যান বানাও।
  • kumu | ২৫ ডিসেম্বর ২০১৭ ১০:৪৩385520
  • কলি ও রাত্রির জন্মদিন।
    অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।
  • h | ২৫ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৪385519
  • ইউনিয়ন নিয়ে একটাই লাস্ট বলার ছিল, মামলা চালানোর কস্ট চালানোর জন্য বা সচেতনতা বাড়ানোর জন্য প্রচার ইত্যাদির জন্য তহবিল গড়তে তারা যদি চাঁদা চেয়ে বিজ্ঞাপণ দেয়, আমি অন্তত বোধ বুদ্ধি অনুসারে অনুদান দেব। তবে হয়তো এখনো সেরকম পরিস্থিতি নেই। আমরা আসলে চাগরি যেত তাদের সাহায্যের তহবিল গড়তাম। তবে সেটা অন্য সময় ছিল, অন্য পরিস্থিতি ছিল, অন্য ইন্ডাস্ট্রি ছিল, এবং পারিবারিক সাপোর্ট অধিকাংশ ক্ষেত্রেই অলভ্য ছিল।
  • S | ২৫ ডিসেম্বর ২০১৭ ০৯:২৬385518
  • হয়েছে মোটামুটি। আমাজন দেখিয়েছে - এই অবধি। গল্প নেই। দেবের মনে হয় অভিনয় করতে ইচ্ছে ছিলোনা। রংবাজ বা খোকাবাবুতে যতটা এন্থু নিয়ে ডায়ালগ দেয়, সেই এনার্জিও নেই।
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৭ ০৯:২৪385517
  • এমনি কেমন হয়েছে?

    আর রাত্তিরদি, কেকেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • S | ২৫ ডিসেম্বর ২০১৭ ০৯:০৫385516
  • আমাজন অভিযানও দেখেছি। নায়িকাটিকে বেশ লেগেছে। খুব কিউট।
  • S | ২৫ ডিসেম্বর ২০১৭ ০৯:০১385515
  • কাল অরিজিতের কনসার্ট শুনে এলাম ইকো পার্কে।
  • pi | ২৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৪৪385514
  • একি, অরণ্যদাকে অরুণাচলের কথা বললাম, সে পোস্ট গেল কই !
  • | ২৪ ডিসেম্বর ২০১৭ ১৭:০০385513
  • ডিসির ওদিকে নোটা দেখি হেব্বি ফাইট দিচ্ছে।
  • avi | ২৪ ডিসেম্বর ২০১৭ ১০:৪৭385512
  • বেস্ট হতো যদি নাম 'সত্যসেলুকাস', আর পদবী 'কিবিচিত্রএইদ্যাশ' হয়। :))))
  • aranya | ২৪ ডিসেম্বর ২০১৭ ০৮:৫৯385511
  • মহাশ্বেতা খুবই প্রিয় লেখক, বোধহয় শীর্ষেন্দুর চেয়েও :-)

    কদিন আগে 'জঙ্গলমহলের গল্প' বলে ওর একটা নতুন সঙ্কলন কিনলাম, লেখাগুলো অবশ্য প্রায় সবই আগে পড়েছি। তারপর রাত জেগে আবার 'অপারেশন বসাই টুডু', 'এম ডব্ল্যু বনাম লখিন্দ', 'দ্রৌপদী" ..

    এই একজন অসাধারণ মানুষ, কত কাজ যে করে গেলেন সারাজীবন, প্রান্তিক মানুষের জন্য
  • Atoz | ২৪ ডিসেম্বর ২০১৭ ০৮:৩৮385510
  • অরণ্যদা, লালু কি চালাক দেখেছেন? নিজেকে আলেকজান্ডার, চেঙ্গিজখান, নেপোলিয়ন, নেহরু এদের সঙ্গে তুলনা করেন নি। ঃ-)
  • Atoz | ২৪ ডিসেম্বর ২০১৭ ০৮:৩০385509
  • আরে অভি, ফেবুতে একজন সেলুকাসের নামই দিয়ে দিয়েছে সত্য সেলুকাস। মানে নাম সত্য, পদবী সেলুকাস। ঃ-)
  • Atoz | ২৪ ডিসেম্বর ২০১৭ ০৮:২৮385508
  • হুঁ। সত্যি। বহুদিন পর সত্যিকার ভালো একটা লেখা পেলাম। মহাশ্বেতা দেবীর ছোটোগল্পগুলো পড়ছি পাশাপাশি, মাঝে মাঝে মিথ গুলো কেমন মিলেমিশে যায়, দেখে চমৎকার লাগে। ঃ-)
  • avi | ২৪ ডিসেম্বর ২০১৭ ০৮:২২385507
  • ৮:০২টা অসাধারণ ভালো ছিল। :)))))
  • aranya | ২৪ ডিসেম্বর ২০১৭ ০৮:১৮385506
  • পড়েছি, শক্তিশালী লেখা
  • Atoz | ২৪ ডিসেম্বর ২০১৭ ০৮:১২385505
  • অরণ্যদা, "রহু চন্ডালের হাড়" পড়েছ? আমি গত দু'দিন ধরে পড়ছি।
  • Atoz | ২৪ ডিসেম্বর ২০১৭ ০৮:০২385504
  • কী??? জেলখানার নাম দিয়েছে ওঁর নামে???? বীরসা মুন্ডার নামে????
    নির্ঘাত সেলুকাস এইসবে তিতিবিরক্ত, রোজ আলেকজান্ডার ওঁকে ডেকে ডেকে কী বিচিত্র এই দ্যাশ শোনান।
  • aranya | ২৪ ডিসেম্বর ২০১৭ ০৭:৫৫385503
  • লালু নিজেকে ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, আম্বেদকর ইঃ কিম্বদন্তীদের সাথে তুলনা করেছেন :-)

    এদিকে জেলখানার নাম দেখি বীরসা মুন্ডার নামে, যিনি সারা জীবন সিস্টেমের বিরুদ্ধে, সরকার, পুলিশ,প্রশাসনের বিরুদ্ধে লড়াই করে গেলেন, মারাও গেলেন জেলে বন্দী অবস্থায় - আজব দুনিয়া
  • Ekak | ২৩ ডিসেম্বর ২০১৭ ২৩:১৪385502
  • না দেখে থাকলে দেখুন :)

  • pi | ২৩ ডিসেম্বর ২০১৭ ২০:৫৯385501
  • লিখতে থাকুন!

    এদিকে এটা দারুণ খবর, 'মির্জাপুর, আমেদাবাদের সিভিল কোর্ট জয় অমিত শাহ-র কোম্পানির ব্যাপারে লেখা ‘দি ওয়্যার’-র উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিল আজ।'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত