এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Saonli MK | ২৩ ডিসেম্বর ২০১৭ ১৪:৫১385500
  • অনেকদিন পর এলাম। সবাই দেখছি বাংলা ফন্টে লিখছে, তাই আমিও চেষ্টা করলাম।
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৭ ১৩:৩০385499
  • কে দিলেন?
  • aranya | ২৩ ডিসেম্বর ২০১৭ ১২:৩১385498
  • কবিতা লেখা কোন ব্যাপার হল, এই যেমন হুতোর দু লাইন-কে আরেকটু বাড়িয়ে -

    আইটিকুলির যৌথখামার
    উঠছে ভরে সোনার কোডে
    গুরুর ফাঁকে কাজও করি
    আজ একটু ভাটের মোডে

    সূক্ষ্য ব্যাঞ্জনাটা লক্ষ্য করেছেন তো, কাজের ফাঁকে গুরু করি বলিনি কিন্তু, আসলে গুরু-ই মুখ্য, কাজ-টাজ গৌণ। আপানদের আবার সব মাথায় গজাল মেরে ঢোকাতে হয়..

    বা ধরুণ অনগ-এর গাছটাকে নিয়ে -

    মাঠের মাঝে হলুদ ফুলের গাছ
    ফুল ফোটেনি আজ
    অনেক দিনের পর
    হঠাৎ ফুলের ঝড়
    হলুদ আলোর ঝলকানিতে ভাসল চরাচর।

    কবিতা-কে একটু হাতছানি দিলেই সে আসে, বেশি ডাকাডাকি-ও করতে হয় না, তাও হনু-র এলিট কবির লিস্টিতে ঠাঁই পেলাম না
  • | ২৩ ডিসেম্বর ২০১৭ ১২:১১385497
  • অভ্যুর সাথে খানিক গপ্পসপ্প হল। ১৫ তারিখ একটা রাঘব বন্দ্যপাধ্যায় স্মৃতি বক্তৃতা ছিল, খুবই ভাল হয়েছে অনুষ্ঠান। বললাম ওটার রেকর্ডিং যদি পাওয়া যায়।
  • kiki | ২৩ ডিসেম্বর ২০১৭ ১১:০১385495
  • অ! বানান ভুল ধরি সাধ্য নাই। টাইপো ধরেছিলুম। বাঁচালে।ঃ)
  • kiki | ২৩ ডিসেম্বর ২০১৭ ১১:০০385492
  • বাই এনি চান্স মামু কি আমার উপর রেগে আছো? তাহলে বাপু খোলাখুলি বলো কিন্তু।
  • ক্ষিতিন্দ্রনাথ ঠাকুর | ২৩ ডিসেম্বর ২০১৭ ১১:০০385493
  • "কামরাগুলি নিতান্ত মন্দ নয়। দোষের মধ্যে দুই কামরার একটি সাধারণ পায়খানা। রাত্তিরে এতে চুরির আশণ্কা থাকতে পারে। এককামরার লোক, যদি পায়খানার ভিতর দিয়া ঢুকে আরেক কামরায় এসে চুরি করে চলে যায়, তবে তাকে ধরবে কী করে?"

    রাঁচী (১৯১৫)
  • Ishan | ২৩ ডিসেম্বর ২০১৭ ১১:০০385494
  • কী আবার উত্তর ভারত। আমার বানান ভুল ধরার কথা বললাম তো।
  • kiki | ২৩ ডিসেম্বর ২০১৭ ১০:৫২385491
  • অ বুঝেছি, উত্তর ভারতীয় দের গাঁট বলে দেওয়া উচিত হয় নাই। কেউ কেউ গাঁট বলা উচিত ছিল। কিন্তু তার জন্য স্যরি চেয়েও এসেছিলুম তো।ঃ(
  • কিকি | ২৩ ডিসেম্বর ২০১৭ ১০:৩৪385490
  • মামু, কাকে খোঁড়া বললুম? ইকি!!
  • Ishan | ২৩ ডিসেম্বর ২০১৭ ১০:১১385489
  • ওদিকে পুনাতে পড়লাম, নাবালিকাকে ধর্ষণের অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে খুবই ভালো কাজ করেছে। মূল অভিযুকেত বয়স ১৯। সেটাও ঠিক। কিন্তু কনিষ্ঠতম 'অপরাধী'টির বয়স নাকি ৬। এসবের মানে কী।
  • Ishan | ২৩ ডিসেম্বর ২০১৭ ১০:০৬385488
  • আমার কারো জন্মদিনেই উইশ করা হয়না। খুব খারাপ অভ্যাস। টিটিদিদি, সুখে থাকো, আর ভূতের কিল খাও। :-)
  • সিকি | ২৩ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৮385487
  • আইদিদিকে হ্যাবাড্ডি।

    তা চাঙ্গিতে সতেরো ঘণ্টা বসে কেন থাকবে, বাসে করে সিটি ট্যুর করে ফ্যালো একটা। হয় তো সিঙ্গাপুর তোমার দেখা - তবুও চাঙ্গিতে বসে থাকার চে তো ভালো।
  • Ishan | ২৩ ডিসেম্বর ২০১৭ ০৯:২৮385486
  • খুবই কেয়ারফুলি তৈরি করা মেসেজ। হাল্কাভাবে নেবার বিষয়ই না।

    আর কিকিদেবী, অন্যকে খোঁড়া বলিলে কী হয় নিশ্চয়ই বুঝেছেন।
  • avi | ২৩ ডিসেম্বর ২০১৭ ০৮:২০385485
  • কিন্তু কিকিকাকী কেজরিওয়াল কানে খারাপ না। বেশ অনুপ্রাস আছে।
  • kiki | ২৩ ডিসেম্বর ২০১৭ ০৮:১৪385484
  • আচ্ছা, মিঠু ও আর আসে না?
  • kiki | ২৩ ডিসেম্বর ২০১৭ ০৭:৫৩385483
  • পাই,প্রবাসীদের এমনকি, বাঙালী হলেও এটাই মনে হয়। ভারী আশ্চর্য ব্যাপার। আমাকে এরম ভাবে। এখানেও দু একবার ভয়ঙ্কর হিন্দি সহ ঝাঁপিয়ে তর্ক করার ফল হয়েছে, লোকজন ভাষা না বুঝুক, আমি কম্যুনিষ্ট এটাই চাউর হইছে। ভাবি আপ তো সিপি এম, এরম ও বলেছে। তবে গোটা ব্যাপারটাই তর্কের মধ্যে সীমাবদ্ধ। অন্যব্যাপারে সে নিয়ে লোকজন মুখ গোমড়া করে থাকে না। এইটেই রক্ষে। মাঝখান থেকে সে ব্যবসায়ী লোকটা ভারী বিপদে পরে যায় আমার জন্য। :D
  • kiki | ২৩ ডিসেম্বর ২০১৭ ০৭:৪৯385482
  • হিঁক!! অভি তোর মতলবটা কী বল দিকিনি!! মোটেই ভালো ঠেকছে না। এই তো দিব্যি তাইরে নাইরে না করে ঝগড়া করে আর ল্যা ল্যা করে বেড়াই। কারোর ক্ষতি তো করি না। এই যে তোরা দলবেঁধে ব্যায়লাকে রাজধানী বানিয়ে দিলি, সে নিয়ে কি কিছু বলেচি? অ্যাঁ? তা তার পিছনে যতই পরকীয়ার তাজমহল বানানোর শখকে গুরুত্ব দেওয়া থাক না কেন!! ভাল্লাগেনা..........

    স্যানিনি,
    :D :D হ্যাঁ, এককের অভিনব আইডিয়া মিসাইং.........
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৭ ০৭:৪৩385481
  • অটোমেটেড জার্নিটা বেশ হয়েছে ঃ)

    এদিকে এটা ভাইরাল হয়ে চলেছে।

    "BJP is unlikely to win Bengal in near future. The reason lies in the mindset of the people of West Bengal which has been conditioned for communism over three decades of Communist Rules followed by almost a decade of ultra-communist rule of Trinamool Congress.
    The long years of Communist thinking has transformed the mentality of the people of Bengal to such an extent that they are proud to be poor and mediocre while condemning excellence and wealth. They enjoy strikes more than working.
    Their mindset reminds me the words of the famous Chinese philosopher Confucius: "In a country well governed, poverty is something to be ashamed of. In a country badly governed, wealth is something to be ashamed of."
    The pride in poverty and mediocrity is extremely addictive since it needs no efforts to remain poor while you have to struggle hard to create wealth and succeed in life.
    West Bengal has created such a strong image of anti-corporate and anti-business that there is unlikely to be any major investment in the near future. Even if some industrialists try to venture investment in Bengal, they would perhaps learn the same lessons as the Tatas.
    BJP is pro-business and pro-wealth: It is a party that promotes development through investment from Indian and foreign investors. Mr Narendra Modi has been travelling all over the world to attract investment in India so that India can become a developed nation.
    Thus the philosophy of BJP is quite opposite the philosophy of Communism that makes the people enjoy pleasure in poverty by equally distributing it to as many people as possible. They think it is better to make the rich men poorer than to make the poor men rich.
    They are unlikely to vote for a party like BJP which is so closely associated with business and industries."

    Awdhesh Singh... Proud Indian, Director 'Awdhesh Academy', Author & Speaker.
  • avi | ২৩ ডিসেম্বর ২০১৭ ০৭:১২385480
  • তা আসাই যায়। অটোমেটেড জার্নি। আর আমার তো উড়োজাহাজ দেখেও বড় সাইজের অটো বলেই মনে হয়, ওরকম তিনদিকের চাকা ইত্যাদি। ধুম থ্রী-র অভিষেক বচ্চনের অটো ভাবো, প্লেনের চেয়ে কম কী ছিল! ভালো কথা, যেখানে রাজধানী সংক্রান্ত গভীর আলোচনা হলো, দেখলাম তাদের মাঝেও কিকিকাকী খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব। এবং তারা কিকিকাকীকে নতুন রাজধানীর কেজরিওয়াল হিসেবে দেখতে চায়।
  • kiki | ২৩ ডিসেম্বর ২০১৭ ০৬:৩৭385479
  • অভি কি শিলিগুড়ি থেকে অটো করে করে ব্যায়লা পৌছে গেলি? :OOOO
  • kiki | ২৩ ডিসেম্বর ২০১৭ ০৬:৩৬385478
  • শুভ জন্মদিন ইন্দ্রাণী। সুস্থ আর ভাল থাকো।
  • i | ২৩ ডিসেম্বর ২০১৭ ০১:২১385477
  • কুমুদিদিকে প্রণাম। পাইকে অনেক ভালোবাসা। চাঙ্গিতে বসে আছি।১৭ ঘন্টা থাকব। মিনিস্ট্রি অফ হ্যাপিনেস শেষ করে ফেলার ইচ্ছে রাখি।
    ছোটাই
  • lcm | ২৩ ডিসেম্বর ২০১৭ ০০:০৪385476
  • এই কূলে টেকনল(জি)
    আর ঐ কূলে চটকল
    মাঝে ঢপধারা ঐ বয়ে চলে যায়
  • dd | ২২ ডিসেম্বর ২০১৭ ২৩:৪৯385475
  • ঢপ দিয়েআর ফোটে না ফোটে না পদ্য
    শিল্প হয়েছে তেলেভাজা আর আলু চপ
    যতো দুঃখের বোকে সবই নাকি ঐ আইটির
    বাকীরা শুধুই চটকল, আদি অখাদ্য।।
  • kumu | ২২ ডিসেম্বর ২০১৭ ২২:৫৭385474
  • ছোটাই,
    অশেষ আন্তরিক শুভেচ্ছা এখানেও জানিয়ে গেলাম,এক জামবাটি লাল পায়েস ও একসাজি রঙ্গনটগরশিউলি সহ।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ২২:২৬385473
  • ছোটাইদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালবাসা ইত্যাদি ইত্যাদি।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ২২:২৫385471
  • রাজধানীতে রোলমাল আমার বেশ পছন্দ হয়েছ্হে ঃ)
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ২২:২৫385472
  • চাকরীর মত পদ্য তো আর ঢপ দিয়ে চলেনা।

    ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত