এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:২২385440
  • ম্যাটাডোর ভর্তি মুলো দেখা গেলে সেটাও জানাতে ভুলবেন না অভি। ঃ-)
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:২০385439
  • আমিও আজ সন্ধেবেলা বেরোচ্ছি, বাড়িতে সবাই ব্যাগ গুছাচ্ছে আর আমি বসে বসে গুরু করছি আর গাল খাচ্ছি ঃ)
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:১৮385437
  • ভাইএর বৌ বলেছিল খুব বেশী প্রেশার না, সাধারন্ত ওদের লম্বা লেওভার দিতো (মানে দুটো ফ্লাইটের মাঝের সময়) আর ভালো অ্যালাউয়েন্সও দিতো। চাকরি নিয়ে ওর খুব একটা সমস্যা ছিলনা, তবে বিয়ের পর আর করতে ইচ্ছে হয়নি।
  • avi | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:১৮385438
  • ওয়েল, একটু পরেই রাজধানীর দিকে রওনা হচ্ছি। আজকের রাতে রাজধানীতে বেশ একটা রিইউনিয়ন এবং খাওয়াদাওয়ার প্রজেক্ট আছে। চৌরাস্তার কাছেই। সেখানেই এবিষয়ে বিস্তারিত আলোচনার পর মিটিং মিনিটস জানাবখন।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:১৭385436
  • হকিং এর সহপাঠিনী ছিলেন না জেন। জেন অন্য বিষয়ের ছাত্রী ছিলেন।
    এই যে জেন ওয়াইল্ড, পরে জেন হকিং
    https://en.wikipedia.org/wiki/Jane_Hawking
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:১৩385435
  • ডিসি, এয়ারহোস্টেসের চাকরিতে প্রেশার কেমন? মানে ধরুন আজ বিলেত কাল মালয়েশিয়া পরশু জাপান ---এইভাবে ডিউটি পড়ে কি? তাহলে বেশ চাপের কাজ।
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০৯385434
  • হুঁ, সেই পুরুষবিজ্ঞানীদের হয়তো নিমন্ত্রণপত্রে লিখেই দেয়, সব নন-এক্স্ট্রা আর এক্স্ট্রা নিয়েই আসবেন স্যর, আপ্যায়ণের কোনো ত্রুটি হবে না।
  • de | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০৭385433
  • পাই, মেরী কুরির ছাত্রপ্রতিম এক সায়েন্টিস্টের সাথে এক্সট্রা-ম্যারিট্যালে জড়িয়ে পড়ার কথা জানাজানি হওয়ায় নোবেল কমিটি খুবই নাকি অপ্রস্তুতে পড়ে অমন কথা লিখেছিলো - ইদিকে পুরুষ বিজ্ঞানীদের তো ঝুড়ি ঝুড়ি এক্সট্রা ম্যারিট্যাল থাকলে এসব কথা লেখা কথা কেউ ভাবে না -
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০৫385432
  • সেই প্রেম্যাপ ওয়ালা কুকারে প্রেম লাড়ুন লাড়ুন ভাজুন ভাজুন করে লেড়ে লেড়ে ভেজে ভেজে অনেক্ক্ষণ ধরে রান্না হবে। ঃ-)
  • rabaahuta | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০৪385431
  • হৃদয়পুর।

    তত বিখ্যাত নয় যদিও।
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০৩385430
  • রাইস কুকার অবলম্বনে প্রেম করার রেসিপি - এটা বোধায় সহজ রেসিপি। লাড়তেই থাকুন, লাড়তেই থাকুন।
  • kumu | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০২385428
  • রাজধানী সরে কোথায় গ্যালো?
  • San | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০২385429
  • একক কী করবে, কিকির কি রাইস কুকার অবলম্বনে প্রেম করার রেসিপি চাই, না প্রেমের অ্যাপ বানানোর ফরমাস দিতে চাও?
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০১385427
  • দে দি, শুধু তাই না, আইনস্টাইনের প্রেমিকা পরে স্ত্রী, তিনি সহপাঠিনী ছিলেন আইন্স্টাইনের। মিলেভা। একমাত্র মহিলা স্টুডেন্ট সেই ক্লাসে। এই মেয়েটিরই আইন্স্টাইনের প্রায় সমান সমান উচ্চতার বিজ্ঞানী হবারই কথা ছিল। কিন্তু ইতিহাস দ্যাখো একবার।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০০385424
  • দেদি, সেটাই তো।

    কিন্তু 'দ্বিতীয় নোবেলের সময় তাঁকে লেখা হয়েছিলো, না এলেই নোবেল কমিটি খুশী হয় ', এইটা আরেকটু লিখবে ? জানিনা।
  • de | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০০385425
  • সরি - হকিং ঃ)) প্রেম নে' গুলিয়ে গেলুম -
  • kumu | ২২ ডিসেম্বর ২০১৭ ১২:০০385426
  • হ্যাঁ উড বি বিজ্ঞানীরা প্রেমিক/কা বা উল্টোটা হয়েই থাকে।"না হাঁচিলে যারে" টই দেখুন।
  • dc | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫৯385422
  • প্রেমে পড়ে মেয়েদের কেরিয়ার গোল্লায় যেতে আর না যেতে, দুটোই দেখেছি। আমার এই ভাইটার যে বড়ো ভাই, সে এক এয়ারহোস্টেসের প্রেমে পড়ে তাকেই বিয়ে করে ফেলে। বিয়ের পর মেয়েটি দিব্যি চাকরি ছেড়ে হোমমেকারও হয়ে গেল। আমি ওকে বলেছিলাম চাকরি ছাড়ছো কেন, তো বললো এটাই ওর চয়েস। তবে এখন ট্রাম্পবাবু সবাইকেই যেরকম বাঁশ দিচ্ছেন তাতে তো খুব একটা ভালো ডিসিশান মনে হচ্ছে না। যাই হোক, এই দুই ভাই কাছাকাছি শহরে থাকে, সামলে নেবে।

    আমার শালাবাবুর স্ত্রীও বিয়ের পর চাকরি করতো, তারপর প্রেম টেম করে বিয়েও করে নিল। এই মেয়েটির খুব ইচ্ছে ছিল নিজের ব্যাবসা করবে, তো বিয়ের পর চাকরি ছেড়ে ছোট করে একটা ব্যাবসাও শুরু করে দিল, এখন খুব ভালো ব্যাবসা চালাচ্ছে। আমার মনে হয় যে যা চায় সেটাই হয়, অন্তত বাড়িতে মিনিমাম সাপোর্ট থাকলে।
  • ল্যাগব্যাগর্নিস | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫৯385423
  • আর যে যা লেখে লিখুক, দে ম্যাডাম হকিন্স লিখলেন? ইস।
  • de | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫৮385421
  • পাই, প্রিয়ার পিয়ার প্রেশার প্রিয়রা নেয়, ভাইসি-ভার্সা ট্রু নয় ঃ)
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫৭385420
  • কিকি, তিনি এখন গান গাইছেন, "যখন থাকে না কোনো ফিউচারের চিন্তা, থাকে না কোনো শেম/ তারেই বলে প্রেম, প্রেম প্রেম"
    কিন্তু গানটা সত্যি না, ফিউচারের চিন্তা থাকে, থাকে বলেই তো বিধান ডাক্তার হয়, শাহজাহান তাজমহল বানায়, নবীনচন্দ্র রসগোল্লা আবিষ্কার করে। ঃ-)
  • de | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫৬385419
  • মেয়েরা তো মোটিভেশন, ভালো ছেলেদের - র‌্যাদার পোটেনশিয়াল -আলা ছেলেদের - দেশে-বিদেশে সর্বত্র ওভাবেই প্রোজেক্ট করা হয়!

    জন-ন্যাশ মনে করুন, বিউটিফুল মাইন্ড দেখতে বসে আমি ভাবি, যে মেয়ে অংক নিয়ে প্রিন্সটনে পড়তে এলো, তার কেরিয়ারটার কোন অগ্রগতিই কি ছিলো না? একই রকম ভাবে স্টিফেন হকিন্সের ওয়াইফ, তিনিও তো বোধহয় সহপাঠিনীই ছিলেন - (এইটে ভুলে গেছি-) -

    মেরী কুরি প্রেমে পড়েছিলেন - দ্বিতীয় নোবেলের সময় তাঁকে লেখা হয়েছিলো, না এলেই নোবেল কমিটি খুশী হয় - এইসব আর কি!
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫৫385417
  • কিন্তু এটা তো সত্যিই খালি ব্যক্তিগত ব্যাপার নয়। একটা সামাজিক ধ্যানধারণা কাজ করেই। কারণ প্রেমে পড়ে ছেলেদের কেরিয়ার হয়তো প্রিয়ার বা প্রিয়ার বাড়ির প্রেশার অনুযায়ী বদলাতে হয়, কিন্তু গোল্লায় যায় বা গোল্লায় দিতে পারা আফোর্ড করতে পারে কজন ছেলে, এই সিস্টেমে ? মেয়েদের ক্ষেত্রে কিন্তু হয়েই থাকে।

    প্রেমে পড়ে বা ভাঙা প্রেমে ব্যথা পেয়ে একেবারে আওয়ারা পাগল দিওয়ানা কেস বাদ দিয়ে বলছি।
  • San | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫৫385418
  • তবে এর মধ্যে টি এর গপ্পোটাই সবচেয়ে খতরনাক। কেস জন্ডিস। উঃ।
  • kiki | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫৩385415
  • আহ!! কী মুস্কিল!! পরকীয়ার জন্য তাজমহল টাইপ্স কিছু বানানো হয়েছে এমনটা শুনি নাই। একি দুবিধা রে, তালে কি রাজি হয়েই যাব ব্যায়লায় রাজধানীর ব্যাপারে!!

    আর প্রেমে পড়ে কিছু করে ফেলাটাকে যে বেশ মহত কিছু বলে ছোট থেকে গপ্প পড়ে পড়ে জেনে আসলুম। না মশাই আপনাদের সাথে থাকলে সবই গুলায়ে যায়। এ হেন সময় একক কোথায়?
  • Atoz | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫৩385416
  • না হওয়া তো না, হওয়া। প্রশ্ন ছিল হওয়া। প্রেমে পড়ে দেখা গেল ডাক্তার হয়ে গেলেন বিধানচন্দ্র, বিজ্ঞানী হয়ে গেলেন আইনস্টাইন, এরকম কিছু উদা মেয়েদের ক্ষেত্রে দেখা গেল কিনা! প্রেমে পড়ে তেনারা কিছু হলেন কিনা।
  • San | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫১385414
  • আগের পোস্ট আতোজকে।

    আমি তো মেয়েদেরই প্রেমে পড়ে কেরিয়ার গোল্লায় যাওয়া বেশি দেখলাম এত্ত এত্ত বছরে - ছেলেরাই বরং হঠাৎ কেরিয়ারে মনোযোগ দিতে শুরু কত্ত।
  • rabaahuta | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৫০385413
  • হ্যাঁ, প্রেমে পড়ে কেরিয়ার গোল্লায় দেওয়া মেয়েদের সংখ্যা প্রচুর।

    প্রেমে পড়ে নয়, তবে শিল্পী প্রসঙ্গে ফ্রিডা কাহলোর কথা মনে পড়ে গেলো।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৯385410
  • * মূল কাজ সংসার করার নোশান
  • San | ২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৯385411
  • নাঃ। প্রেম মানুষকে বেজায় পাল্টে দেয়। সবই নিজের থিওরিতে জোর করে আঁটাতে যাওয়া কোনো কাজের কথা নয় :D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত