এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২১ ডিসেম্বর ২০১৭ ০৬:৪৮385170
  • প্যাকো পেনা
  • h | ২১ ডিসেম্বর ২০১৭ ০৬:৪৭385169
  • এ তো পসন্দ আপনা আপনা, তুই নিজে গান গাস বা সুর বুঝিশ তাই তোর টেস্ট আলাদা। আমার গোটাটাই কালচারাল
    ট্যুরিজম। তবে নিপীড়িতের গান ভালো লাগে না আর ব্লুজ ভালো লাগে বলাটা প্রায় ব্রহ্মসঙ্গীত ভালো লাগে কিন্তু নাইন্টিন্থ সেন্চুরী তে আগ্রহ নাই বলার মতঃ-)))) ফ্য়্লামেন্কো বলতে আমি অবশ্য প্যাকো প্রন শুনেছি এবঙ্গ ওনার গ্রুপের নাচ দেখেছি। জন্মদিনে টিকেট উপহার পেয়ে, এবার আমি সুরকালা হলেও একেবারে তাল কানা নই, তো হল সুদ্ধু লোক তাকি দিছে আম্মো পা নাড়াহ্ছি, কিছুক্ষন পরে দেখি সম্পূর্ন ভুল তালে করছি, ব্রিষ্টি ভেজার পরে জ্বর এসেছিল প্রায় একশো চার মত। গিটার আর ফ্লামেন্কো র সঙ্গে মাইরি সেই জরের ঘোরের স্মৃতি জড়িয়ে গেছে।কান্ট্রি কোনোদিন ভালো লাগে নি, ফোক আর কান্ট্রি কেনো জানি আমি হজম করতে পারিনি। ঐ যে বল্লাম ট্যুরিজম, ট্যুর এর আগে তাই আগ্রহ বেশি পাই নাইঃ-)))))) বাই দ্য ওয়ে বল্লে হবে না আমি তবলা ও সেতার শিখে ছিলাম, পাড়ার কুকুর আর লোকাল ওস্তাদজী রা সকলেই বশির পশনের মাথা মাঝি বহু দুখে মারা যানঃ-))))==
  • i | ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:৩০385168
  • আচ্ছা, আজ সম্ভবতঃ অর্পণের জন্মদিন। শুভেচ্ছা অশেষ। তোমার কবিতা পড়ি নি কতদিন.. লেখো না এমন তো হতে পারে না। আশা করি লিখছ।

    সামনে আরো বহু জন্মদিন। যদি সেই সব দিনে না আসতে পারি, আগাম শুভেচ্ছা আর ভালোবাসা।

    পরে আবার আসছি।
  • Ishan | ২১ ডিসেম্বর ২০১৭ ০১:২৯385167
  • আমি মূলত ব্লুজ আর ফ্ল্যামেঙ্কোর ভক্ত। গিটারটা কোনোদিন প্যাকো ডি লুসিয়ার অর্ধেক বাজাতে পারলেও জীবন সার্থক হবে। সে আর ইহজীবনে হবেনা। ওর আওয়াজ সেই রবিশংকরের মতো। কীকরে যে বার করে বুঝিনা।

    কান্ট্রিও ভালো লাগত। আর লাগেনা। এ জীবন লইয়া কী করিব। হায়।
  • Ishan | ২১ ডিসেম্বর ২০১৭ ০১:২৪385166
  • তাতেও আমি র‌্যাপ শুনবনা। পুত্র আমাকে 'এগুলো অ্যাডাল্ট নয়' বলে কিছু র‌্যাপ শোনানোর চেষ্টা করেছিল। কিন্তু আমি জাস্ট কোনো রস পাইনা। নিপীড়িতজনের গান মানেই ভালো হবে, এ আমি বিশ্বাস করিনা। ওই জন্যই আমার বেশিরভাগ বাউল, ভাটিয়ালি কিসুই ভালো লাগেনা। :-)
  • h | ২০ ডিসেম্বর ২০১৭ ২৩:২৭385165
  • এগ্রিড
  • S | ২০ ডিসেম্বর ২০১৭ ২৩:২৬385164
  • এমিনেমের র‌্যাপের কোয়ালিটি দারুন। সব নয়। কিন্তু ইনি রেগুলারলি ভালো কন্টেন্ট অফার করে চলেছেন।
  • h | ২০ ডিসেম্বর ২০১৭ ২২:৪৪385163
  • যাই হোক উৎসাহ বসে বলে ফেল্লাম, এমন কিছু না, মিউজিক কোম্পানী তে চাগরি করে, আর যেখানে অল্প দিনের জন্যও থাকি সেখান টাকে জানার একটা আগ্রহ থেকে এটা হয়েছিল। আমাকে যেটা হনট করতো, সেটা হল, আমরা সোশাল মেদিয়াতে যেটা দেখতাম এই ফেসবুক দের আগে, একটা মোনোপলাইজ করার অসুবিধে থেকে এক ধরণের ডেমোক্রাটাইজেশন, সেটা মিউজিক ইনডাস্ট্রি তে গ্যারাজ র‌্যাপ এর হাত দিয়ে হয়েছে।

    ব্রিটেনে হয়েছিল কিন্তু ন্যাপস্টার আসার পরে, যখন মোনোপলি ভাংঅছে, আজকের স্পটিফাই অফিসিয়াল ডিসট্রিবিউশন চ্যানেল হিসেবে এমার্জ করছে এর ই উত্তরসূরী হিসেবে।

    এটা ব্রিটেনে হয়েছিল আগে একবার,যদিও বড় রিপারটয়ার ওনার দের এমারজেন্সের আগে। অথচ আমেরিকায় হয়েছে ঠিক মধ্যে খানের সময় টায়, আমার এটা মজা লেগেছিল।

    নানা দেশের সংগীতের সামাজিক ইতিহাসে আমার আগ্রহ আছে আসলে।
  • h | ২০ ডিসেম্বর ২০১৭ ২২:৩৬385162
  • ও ওকে। আমি আসলে র‌্যাপ আর গ্যারাজ মিউজিক ফলো করি। ক্রেগ ডেভিড, অশান্থি, মিসি এলিঅট, লেমার, জেমেলিয়া, ব্ল্যাক আইড পিজ (উইল আই অ্যাম) এদের আমি ফলো করি। মনে পড়ে গেল তোদের ছানা ছোটো, এখন ফলো না করাই ভালো, যদিও মিসি এলিয়ট একটু নটি বাকিরা একটু অ্যাডাল্ট সমস্যার কথা বলে। সবাই ঠিক জে জি, বা ফিফ্টি সেন্ট্স না। আর ব্রিটিশ গ্রাইম এবং আমেরিকান গারাজ এর একটু পার্থক্য আছে। আমি একটা প্রবন্ধ/টই লিখে কনটেকস্চুয়ালিজ করে দেবো, ভালো লাগতে পারে। রোলিং স্টোন পত্রিকায়, লেমার এর ইনটারভিউ ও পড়ে নিতে পারিস। অবশ্য গোটাটাই ইন্টারেস্ট এর ব্যাপার। আমি সম্প্রতি প্রবাদ প্রতিম রালফ এলিসন, জেমস বালডউইন আর সিস্টার সোলজা র উপন্যাস নিয়ে একটা আগ্রহ জাগানোর জন্য ভেরি শর্ট ইন্ট্রো গোছের প্রবন্ধ লিখে দিয়েছি ভাষাবন্ধনের জন্য। তখন আরো ঘাঁটাঘাটি করেছি। আমার ইন্টারেস্টিং লেগেছে, উই শ্যাল ওভার কাম, বা ওল ম্যান রিভার বা বেলাফন্টে র পর, বা বিলি হলিডে, রে চার্ল্স দের পরে, এই কৃষ্ঙাংগ দের মিউজিক একটা ইন্টারেস্টিং সোশাল জার্নি। মার্ক স্টীল এর একটা ভালো প্রবন্ধ আছে, পড়ে দেখতে পারিশ। এবং আমেরিকান টোএন্টিএথ সেঞ্চুরি ক্লাসিক হিসেবে জ্যাজ মিউজিক এসট্যাবলিশ হচ্চেহ একদিকে, আফ্রিকার মিউজিসিয়ান রা সেটা নিচ্ছে, সেনেগাল বা মরোক্কো তে, হোয়াইট জ্যাজ তৈরী হচ্ছে, তখন আবার গ্রাইম আর র‌্যাপ, গ্যারজ হাউজ হচ্চে আমার ওভার অল ইন্টারেস্টিং লেগেছে। কারণ এরা সিভিল রাইট্স এর পজিশন থেকে, এমন কি রুট খোঁজার জায়গা থেকে অনেকটা সরে এসেছে।
  • pi | ২০ ডিসেম্বর ২০১৭ ২২:২৬385161
  • লাল মিঞার র‌্যাপ তো দারুণ লাগত।

  • S | ২০ ডিসেম্বর ২০১৭ ২১:৫৯385160
  • ভালো র‌্যাপ আমার খুব প্রিয়। এইটা দেখুন।

  • kumu | ২০ ডিসেম্বর ২০১৭ ২১:৫৫385159
  • কবিতারা নয়,কবিতার-
    ভুল শুধরোতেই দিন গেল।
  • kumu | ২০ ডিসেম্বর ২০১৭ ২১:৫১385158
  • ধুত্তেরি,এখানে লিখলাম কেন?
    পর্বে পর্বে কবিতায় লিখতে হোতো।
  • kumu | ২০ ডিসেম্বর ২০১৭ ২১:৫০385157
  • নৌকার খোলে রাখা। মৃদু আলো মাঝারি কবিতারা-
    খুব শান্তির মতো।
  • সিকি | ২০ ডিসেম্বর ২০১৭ ২১:২৪385156
  • আমার বাবা সায়গলের দিল ধড়কে, ঠাণ্ডা ঠাণ্ডা পানি ইত্যাদি সমস্ত গান মুখস্ত ছিল। এখনও মনে করতে পারব মনে হয়।
  • Ishan | ২০ ডিসেম্বর ২০১৭ ২১:১৯385155
  • আমি র‌্যাপ দুচোখে দেখতে পারিনা। তবে হালের আর্টিস্টদের নাম জানি। কিন্তু সে তো সবাই জানে। ও আর কী দেব।

    আর গ্যারাজব্যান্ড তো একটা সফটওয়্যার। মানে আমি সেটার কথাই কইচিলাম। তার আর ফেভারিট আর্টিস্ট কী।
  • dc | ২০ ডিসেম্বর ২০১৭ ২০:৫৪385154
  • সে তো আমিও মেয়ের সাথে ব্ল্যাক সাবাথের কালচারাল ব্যাকড্রপ, অজি সত্যিই বাদুড়ের মুন্ডু ছিঁড়ে নিয়েছিল কিনা, স্টেয়ারওয়ে টু হেভেন পেছনদিকে চালালে স্যাটানিক ভার্স শোনা যায় কিনা এসব নিয়ে সূক্ষ্ম আলোচনা করি। কিন্তু হোমটাস্ক নিয়ে সেরকম কিছু জানিনা। হোমটাস্ক নিয়ে এলে করিয়ে দি, কিন্তু রোজকার হোমটাস্কের খবর খুব একটা রাখিনা। আর যেকোন পরীক্ষার আগে অবশ্য খুব করে বকে দি।
  • h | ২০ ডিসেম্বর ২০১৭ ২০:৪৬385153
  • আমার র‌্যাপ আর গ্যারাজ এ সাংঘাতিক ইন্টারেস্ট। একটু বলবি ও কোন আর্টিস্ট দের ফলো করে।
  • Ishan | ২০ ডিসেম্বর ২০১৭ ২০:৩৫385152
  • সব বাপরা মোটেও এরকম হয়না। আমি তো ছেলের কোন ক্লাস, কী হোমটাস্ক, ফোনের ওএস ভার্সান, গলার স্কেল সবই জানি। কালকেই গ্যারাজব্যান্ডের নতুন ভার্সানের ভালোমন্দ নিয়ে দীর্ঘ আলোচনা হল।
  • Du | ২০ ডিসেম্বর ২০১৭ ২০:২৮385151
  • কেউ কি এই গানটা শুনেছো - আয় বৃষ্টি ঝেঁপে রাখবো তোমায় মেপে ধরবো তোমায় চেপে -- তারপর -- বৃষ্টি আনে সৃষ্টি সৃষ্টির নাম বৃষ্টি --- এইসব
  • de | ২০ ডিসেম্বর ২০১৭ ১৭:১৭385150
  • ইদিকে আমাকে জবরদস্তি stranger things দেখানো হচ্চে - ওয়ান শেষ হয়ে গ্যাচে, টুয়েরও বেশ কতগুলো শেষ হোলো -
  • dc | ২০ ডিসেম্বর ২০১৭ ১৭:০৬385149
  • মেয়ে কোন ক্লাসে পড়ে এটা অবশ্য আমিও মাঝে মাঝে ভুলে যাই। কদিন আগে এক ভদ্রলোক অচমকা প্রশ্ন করলেন, তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? তাতে আমি থতমত খেয়ে বললাম ইয়ে...মানে ক্লাস ফাইভে মনে হচ্ছে। তারপর আরেকটু কথাবার্তার পর বল্লাম আমার মেয়ে কিন্তু ক্লাস সিক্সে পড়ে, এই তো সেদিনই মেয়েকে বকছিলাম ক্লাস সিক্সেও এই অংক পারোনা, আর কবে পারবে, অইসব বলে। তাতে ভদ্রলোক বললেন, ঘাবড়িও না, আমারও এই অব্স্থাই হয়। হঠাত কেউ জিগ্যেস করলে মেয়ের ক্লাস, স্কুল, কিছুই বলতে পারি না। তাতে আমরা দুজনেই দুজনকে সান্ত্বনা দিলাম। আমার ভারো লাগলো কারন ভদ্রলোক অভারতীয়, তো এই ভেবে আশ্বস্ত হলাম যে যাক, সব দেশেই বাবারা এরকমই।
  • de | ২০ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৭385148
  • :)))) কবে আয়নায় নিজেকে দেখেই চেনা চেনা লাগচে বলবে -
  • ল্যাগব্যাগর্নিস | ২০ ডিসেম্বর ২০১৭ ১৬:০৫385147
  • এই তিনটে দশের পোস্টটা আমি কপি করে রাখলুম। বেজলাইন হিসেবে ধরিয়ে দেবো। এরপর কম্পেয়ার করতে হলে যেন এটার সাথে করে।
  • ল্যাগব্যাগর্নিস | ২০ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৪385146
  • হুঁ, আমি তো কালেক্টর যখন ডাকবেন তখনই বলে আসবো। আর কাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও জিগ্গেস করবো। যদিও তাতে কিসুই হবে না।
  • T | ২০ ডিসেম্বর ২০১৭ ১৫:৪৩385145
  • :))
  • h | ২০ ডিসেম্বর ২০১৭ ১৫:২০385144
  • ওটা শোভন।
    প্রসঙ্গত, এত মাসি হলে হয়। পৃথিবীতে তিন রকমের বয়স্ক মহিলা আছে। এক দল লায়লার লেক প্লেস পিসি, আরেকদল আমাদের মাসি আর বাকিরা মৃত। এত বড় সেটে দল বদল করলে হয়? আরেক ধরণের আছে, যারা দিদি থেকে মাসির মধ্যে ঘোরা ফেরা করে। এরা সবাই শান্তিনিকেতনের, ডিপেন্ড করছে কার সঙ্গে দেখা হল। আমার সঙ্গে যেদিন দেখা হয়, সেদিন তাঁরা দিদি, আর যেদিন মা বা কাকিমার সঙ্গে দেখা হওয়ার আরেকটু পরেই আমার সঙ্গে দেখা হয় সেদিন তাঁরা মাসি অথবা লায়লার পিসি। খুব ই কনফিউজিং।
  • pi | ২০ ডিসেম্বর ২০১৭ ১৫:১৫385143
  • হানুদা ঃ))

    কিন্তু এটা তুমিই গিয়েছিলে নাকি সেই মোটরসাইকেলওয়ালা ? এইরে, তার নাম আমি কীকরে ভুল্লাম ? আবেশ ? অশেষ ?
  • pi | ২০ ডিসেম্বর ২০১৭ ১৫:১৩385142
  • পাসপোর্ট অফিসেই আমাকে জ্ঞান দিয়েছিল, বিয়ের আগের পদবী রাখতে চাওয়ার ফ্যাশন কত বাজে, আর সেসব ফ্যাশনের মেয়েরাও কত বাজে। আমি অবশ্য তারপর ওঁদের বসের কাছে অভিযোগ জানাই এই নিয়ে, বস বকাও দিয়েছিলেন।

    ল্যাগব্যাগদা এটা পাব্লিকলি বলে অন্ততঃ দেখতে পারো। এরকম ভাবা বা বলার মত লোক তো কম নেই, কিন্তু এই নিয়ে একটা হইহল্লা হলে খুল্লম্খুল্লা এই অসভ্যতামিগুলো যদি অন্ততঃ করতে একটু বাধে।
  • h | ২০ ডিসেম্বর ২০১৭ ১৫:১০385141
  • আরে নানা, আসলে আমি অনেক কিছু ধরে নেই, যেগুলো সমস্ত ভুল। আমার ধারণা ছিল এখন আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে, এবার সে এর মধ্যে সিক্সে উঠে গেছে, এই জন্য নানা সমস্যা জবাবদিহি প্রায়শিত্তে রঙীন পেনসিল এসব চলছে। এবং শুধু ধরেই নি নি, সম্পূর্ণ ভুল মিস এর সঁগে দেখা করে তাঁকে ও মেয়েকে যুগপৎ উতপাৎ করেছি, কারণ বলে এসেছি, মেয়ে বলছিলো আপনি তো ভালৈ পড়ান কিন্তু মাঝে মাঝেই ছুটি নেন, এদিকে তিনি জীবনে ছুটি নেন না। এখন আবার গিয়ে ম্যানেজ দিতে হবে, মা ফোন করে বল্লো যে ঠিক স্কুল টায় যেন অন্তত যাই, তো এরকম আভ্যন্তরীন বিতর্ক হওয়ায় এমনিতেই আমি সিঁটকে আছি, তার উপরে নানা কর্মক্ষেত্রে সমস্যা। তার উপরে একজন মাসি এসেছেন, আমি স্যাঁঅগুইন উনি গত বছর শুরু র দিকে মারা গেছিলেন, নইলে আমরা কার শ্রাদ্ধে গেছিলাম সেটা বোঝা যাছে না। মাসিকে জিগ্যেস ও করা যাছে না, ওদিকে পরিবার সেমিনারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত