এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৫ ডিসেম্বর ২০১৭ ০৭:৩৪384750
  • গান-বাজনার ব্যাপারে হীরক রাজা বলেন,
    "গা জোয়ারি বাজনা
    মোটে ভালো কাজ না।
    গলা ছেড়ে নাও গাই
    বাজনাটি ভালো চাই।
    যায় যদি যাক কান
    হীরকের রাজা ভগবান।"

    ঃ-)
  • Atoz | ১৫ ডিসেম্বর ২০১৭ ০৭:২৭384749
  • বস কেন, তিনি এখন আমার বশংবদ কর্মচারী। সদানুরক্ত। ঃ-)
  • h | ১৫ ডিসেম্বর ২০১৭ ০৭:১১384748
  • র‌্যাগিং নিয়ে একটা মিটু হলে পারে, আমাকে অমুক দাদা প্রচন্ড কেলিয়েছিলেন, উনি এখন আমার স্নেহশীল বস। ঃ-))))))
  • h | ১৫ ডিসেম্বর ২০১৭ ০৭:০৮384747
  • কিন্তু সরকারী এলিট ইঞ্জীনিয়ারিং কলেজে টোকাটুকি নিয়ে একটু হুইসল ব্লোয়িঙ্গ হলে মন্দ হয় না। ধরুন অমুক কোম্পানীর তমুক ভিপি বল্লেন, মিটু, আমিও টুকেছি বা অমুক সফল এনারাই কিম্বা ইন্ডিয়া ইন্ক বোল্লেন, দেখুন অল্প না টুকলে জীবনে এগোনো যায় না।
  • Ishan | ১৫ ডিসেম্বর ২০১৭ ০৬:৫২384746
  • আরে এই খবর টা না। নেট নিউট্রালিটির খবরটা। সেটা কোথায় পড়লাম? ক্যালকম নাকি?
  • Ishan | ১৫ ডিসেম্বর ২০১৭ ০৬:৫১384745
  • আপিসে ছিলাম। আমার ছেলে আমাকে কান্নার ছবি সহ 'তেক্সট করে খবরটা জানালো। লেফট হয়ে যাচ্ছে। ভালো। :-)
  • aranya | ১৫ ডিসেম্বর ২০১৭ ০৪:০১384743
  • অদম্য-র সঙ্কলন বেরিয়ে গেছে, জানতামই না, অবিলম্বে কিনতে হবে।
  • S | ১৫ ডিসেম্বর ২০১৭ ০৩:৩৮384742
  • মোদি জিতবে। অমিত শাহ জিতবে। সিয়াচেনে সব সৈনিকরা এমনি এমনি দাঁড়িয়ে রয়েছে? মেরা দেশ মহান। ভারত মাতা কী......জেয়।
  • Ishan | ১৫ ডিসেম্বর ২০১৭ ০১:৫৩384741
  • চাণক্য তো ১৩৫ দিয়েছে বিজেপিকে। দেখা যাক। :-)
  • Ishan | ১৫ ডিসেম্বর ২০১৭ ০০:২৫384740
  • আমাদের সেই বিখ্যাত পোলটার কী খবর? যারা এক সময় বলে বলে মেলাত?
  • S | ১৪ ডিসেম্বর ২০১৭ ২৩:২১384739
  • pi | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৮:৫১384738
  • ওদিকে ঐ টোকাটুকি ইস্যুটা কী বিচিত্র ডালপালা বিস্তার করেছে ! জেউ বনাম প্রাইভেট, এন্জিনিয়ারিং বনাম জেনেরাল, এন্জো, সায়েন্স বনাম আর্টস, বাংলা মাধ্যম বনাম ইংরাজি মাধ্যম, শিক্ষক বনাম ছাত্র, উচ্চশিক্ষা বনাম চাকরি, এমনকি ছেলে বনাম মেয়েও এসে গেছে ( কারণ কিছুজনের দাবি ঐ মহিলার স্টেটমেন্টে যা লেখা, তাতে জেন্ডার ঘটিত অপরাধও ঘটেছে, একজন মহিলাকে ওসব বলায়, করায়)।

    খালি লাভের গুড় খেয়ে যাওয়া ম্যানেজমেন্ট আর শিক্ষাকে এরকম পণ্য বানানো সিস্টেম নিয়ে সেরকম কিছুই চলছেনা।
  • pi | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৫384737
  • হ্যাঁ, সময় তো একটা ফ্যাক্টর বটেই, আর কেউ একটা ভাল কাজ করলে তার সব বিষয়ে সব মতামতই দারুণ ভাল হতে হবে, এমনও তো নয় ! কিন্তু যিনি কাটিং টা দিলেন তিনি গেলেন কই ?
  • kiki | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৭:৪৭384736
  • উপন্যাস তো জীবন থেকেই হয়। আর মহিলা সাধারণ ও তো ছিলেন না।
  • kiki | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৭:৪৬384735
  • b,
    https://en.wikipedia.org/wiki/Sister_Nivedita

    Nivedita had close associations with the newly established Ramakrishna Mission. However, because of her active contribution in the field of Indian Nationalism, she had to publicly dissociate herself from the activities of the Ramakrishna Mission under the then president Swami Brahmananda.

    এ ব্যাপারে আমাদের সুচেতনা (লন্ডন) ভালো বলতে পারবে। ও নিবেদিতাকে নিয়ে কাজ করছে অনেক।
  • pi | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৭384733
  • অদম্য সেনের টইটা গেল কই ? নামই বা যেন কী ছিল ?
  • San | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৫:১৩384732
  • বোধিদা কি শোকে মুচ্ছো গ্যালো?

    আমি একজনকে সেন, অদম্য সেন রেকো কল্লাম, সে একটা পড়ে আমায় এরপর কোলকাতায় ঢুকলেই ডালকুত্তা লেলিয়ে তাড়াবে বলেছে :/ কি নিষ্ঠুর দুনিয়া -
  • b | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৪:৩১384731
  • @ কিকি
    না না, পড়াশুনা করতে হবে না। কিন্তু একটা রেফারেন্স চাই।

    (পুঃ উপন্যাস হয় কিন্তু হেভি এটা নিয়ে)।
  • ল্যাগব্যাগর্নিস | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৪:১৩384730
  • হুম্‌, কিন্তু মেনুহিন সেই চারটে তারেই বাজিয়েছেন।

    আমার বেহালা গুরু বলতেন বেহালাতে এক্সট্রা তার ফাঁকিবাজির জন্যে লাগানো - যাতে সেভেন্থ পোজিশন অবধি যেতে না হয়। অবিশ্যি উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যালের লোক ছিলেন...আর ভিজি যোগকে খুব একটা পছন্দও করতেন না।

    সবাই মনে হয় করেনও না। রাজমকে গতবার SRA তে দেখলাম - মনে হল চারটে তারেই বাজালেন।
  • anag | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৪:০০384729
  • তার বাড়ানো টা স্ট্যান্ডার্ড - যত অক্টেভ তত ভাল। বড় বাজিয়ে রা আরো ভাল বাজাবেন, কারণ এখন তাঁর রিচ আরো বেশি।

    ডিন গিটার (রাস্টি কুলি সিরিজ) সাত তারের পাওয়া যায়।
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৩:৪১384728
  • বলছে যে -- সেতার বাদ্যযন্ত্রটি আসে প্রথমে পারস্য থেকে, বহুকাল আগে, তখন তাতে নাকি তিনটে তার থাকত। উনবিংশ শতাব্দীতে ছয়টি তার হয়। বিলায়েত খান এবং তার শিষ্যকূল নাকি ছয়টি তারের সেতার বাজান। আলাউদ্দিন খাঁ চালু করেন সাতটি তারের সেতার যন্ত্র। রবিশংকর নাকি তার ওপরে কি সব কারিগুড়ি করেছিলেন - ...Ravi Shankar made further adjustments, including a system of dampening strings not used in parts of a raga, thereby reducing unwanted dessonance...
  • ল্যাগব্যাগর্নিস | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৩:২৪384727
  • শুনেছি রবিশংকর সেতারের মধ্যে কিছু কারিকুরি করেছিলেন যাতে ওনার সেতারের আওয়াজ একটু অন্যরকম হত। কেউ কনফার্ম করতে পারবেন?

    ভিজি যোগের ক্ষেত্রে জানি - প্রথমতঃ ক্লাসিক বেহালার চারটে তারের পাশে উনি একটা পঞ্চম তার ব্যবহার করতেন (এটা অনেক ভারতীয় বেহালাবাদকই করেন), আর দ্বিতীয়তঃ ফিঙ্গারবোর্ডের নীচে ব্রীজ অবধি অনেক সরু সরু তার লাগানো থাকতো - যেগুলো রেজোনেট করতো - আইডিয়াটা সম্ভবতঃ সেতার থেকে নেওয়া।
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৩:২১384726
  • রহস্য + রম্য --- তাইলে তো পড়তেই হবে
  • S | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৩:১৭384725
  • অদম্য সেন পড়লে আমার কুলকুলিয়ে হাসি পায়।
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৭ ১৩:০৩384724
  • দেখতে হবে...
    কয়েক বছর আগে কোনো শারদীয়া পত্রিকায় অশোক সেন নামের একজনের লেখা একটা ক্রাইম থ্রিলার পড়েছিলাম, ভালো লিখেছিল।
  • lcm | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:৫৯384723
  • থ্যাংকু। 'অদম্য সেন' তাহলে হল বাংলা রহস্য গল্পে গোয়েন্দা চরিত্রের নাম --- ব্যোমকেশ বক্সী, প্রদোষ মিত্র, পরাশর বর্মা, রাজা রায়চৌধুরী, দীপক চ্যাটার্জি ....
  • anag | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:৫৫384722
  • আনন্দ থেকে দুই খন্ডে প্রকাশিত - অদম্য ১ ও ২।
  • anag | ১৪ ডিসেম্বর ২০১৭ ১২:৫৪384721
  • স্মরণজিত চক্রবর্তী লিখিত বাংলা রহস্য উপন্যাসের গোয়েন্দা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত