এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৯:০২384210
  • ওর কানেও ঢাল তলোয়ার নাকি???? ঃ-)
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৯:০১384209
  • অভি কি নিজেকে ছানাদের দল থেকে আলাদা ভাবছে নাকি!!
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৯:০০384207
  • হুঁ, আরো কত জায়গায় ফুটো করে যে কতকিছু পরে, তার তো ইয়ত্তাই নেই। যৌন এবং অযৌন। কিছু বছর আগে মেট্রোতে এক ছানা দেখেছিলাম, কানে এক অস্ত্রাগারই বলা যায়। থরে থরে ঢাল, তরোয়াল, ছোরাছুরি, বল্লম বেঁধানো আছে। তা ছাড়া ভুরুর ওপর, ঘাড়ের নেপে তো ছিলই।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৯:০০384208
  • বুদ্ধদেবের কানের লতি আবার কোথায় চালু হয়েছে ? কোলকাতাতেও এসেছে ?

    আর মামু কেন গলা ভাঙে ? আমি যদি কোন কারণ ছাড়াই কেন গলা ভাঙে সেটা আবিষ্কার করতে পারতাম !
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৫৫384206
  • আর এই সোশাল মিডিয়া। আর দিনের পর দিন সহস্র নাটকের স্রোত চলছে, মানুষ নাম্ব হয়ে যাচ্ছে। সূচ ঢুকিয়ে মেরে ফেল্ল একটা বাচ্চাকে, সেই কাহিনি চাপা পড়ে গেল নতুন নাটকে, কোন বাবাদের বৃন্দাবনলীলা নিয়ে লোকে কদিন সার্কাস দেখল, তারপর আবার নতুন নতুন খবর, কদিন লোকে খুব তক্কবিতক্ক চালালো কীসব বাকস্বাধীনতা নিয়ে, তারপরে এসে গেল আবার আরেক নৃশংসতার কাহিনি। কোনোকিছুর আর কোনো স্থায়িত্ব বা বিশ্বাসযোগ্যতাও থাকছে না।
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৫৩384205
  • অ! এটা বুদ্ধদেব কেস? আমি এই সেদিন বাইকের পিছনে বসে (জ্যামে ফেঁসে, কী জ্যাম হয় রে বাবা!!) হাঁ করে এদিক সেদিক দেখছিলাম, তখন এইরকম উদ্ভট একটা ছেলেকে (ঐ রকম কানের লতিতে বিতার গর্ত বানিয়ে ফেলেছে ) দেখে ভয়ঙ্কর অবাক হয়ে অনেকক্ষন চেয়ে ছিলাম। ছেলেটা তারপর কেমন একটা অন্যরকম হাসল। ভগবান!!
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৪৮384204
  • এতজ, ঘটনা। এই মিডিয়ার ডু আর ডোন্টস গুলিয়ে গেছে। খুব কড়া আইন করা উচিত এ নিয়ে। আমি বহুদিন খবর দেখা বন্ধ করে দিয়েছি। খুব কম খবর চললে টিভিতে চোখ রাখি। আর টিভি ও দেখি না বললেই হয়।

    অনেকদিন আগে, চব্বিশ ঘন্টায় ই মনে হয় সারাদিন ধরে একটা খবর দেখেছিলাম, মাইন নিষ্ক্রিয় করতে গিয়ে দুজন অফিসার মরে গেল। তারা উড়ে গেল গোটা আর মাটিতে পরল দলা পাকিয়ে আর মাগো করে ডাক। বহুদিন ভাল করে খেতে পারতাম না। একটা অমন কষ্টের ব্যাপার সারাদিন রসিয়ে পরিবেশন করে যাচ্ছে। এছাড়া যখন মানুষ প্রচন্ড কষ্টে, তখন তার মুন্ডুর উপর আপনার এখন কেমন লাগছে!! বদামোর লিমিট নেই।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৪৭384203
  • কোনদিন দ্যাখা যাবে গাল ফুটো করে দুল পরছে। আজকাল থুতনি ফুটো করে দুল পরতে দেখি কিছু কিছু। আর আছে বুদ্ধদেবের কানের মতন বড়ো কানের লতি করার স্টাইল। লতিতে ছোটো ফুটো করে আগে ছোটো একটা গোল চাকতি চেপে পরিয়ে দেয়, আস্তে আস্তে সয়ে গেলে একটু বড়ো চাকতি, এই করে করে লতিতে বিশালাকৃতির ফুটো হয়, তাতে বড়ো চাকতি পরে।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৪৩384202
  • এছাড়াও বাথরুমে চিল্লিয়ে গান গাইলেই কেন আমার গলা ভেঙে যায়, সেটা আমি আজ একটু আগে আবিষ্কার করলাম। মানবসভ্যতায় এ খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার।
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৪১384201
  • হা হা হা হা। একক, আমারো তাই মনে হয়, সুতো দিয়ে টেনে তুললে খুব লাগবে(আমি কখন ও ভ্রু প্ল্যাক করি নাই)। যারা করে আমি তাদের দিকে হাঁ করে তাকিয়ে এ প্রশ্ন বেশ কয়েকবার করে দেখেছি। ব্যাপারটা এরকম, পটি কষে গেলেও করতেই হয়ের মতন এটাও করতেই হয়।

    ভিয়েতনাম আর এখানে আরো ভালো করে, আগে পুরো সেভ করে দিয়ে পেন্সিল দিয়ে এঁকে দিত। এখন নাকি গ্লু দিয়ে নকল ভ্রু আটকে দেয়। সেটার আবার এক্সপ্যায়ারি ডেট ও আছে।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৪০384200
  • আরে কিকি, বাজার যেভাবে গিলে খাচ্ছে সবকিছু, সব কিছু নিয়ে কেনাবেচার যে কালচার শুরু হয়েছে, সেটা আরো বেশি ভয়ের। আরে গপ্পো টপ্পো পড়তে আজকাল ভয় লাগে, দুপাতা ওল্টাতে না ওল্টাতে একটা অ্যাবিউজ, একটা রেপ নয়তো একটা ওরকম কিছু। এইসবই স্টেপল ফুড করে দিচ্ছে বাজার। অন্যরকমগুলো বাজার পাচ্ছে না। নইলে একটা চার বছরের বাচ্চা ভিক্টিমকে নিয়ে টিভি চ্যানেলগুলো ব্যব্সা শুরু করে?
    এটা স্বাভাবিকতা নয়। মানুষের সমাজে ভালো মন্দ যৌনতা অযৌনতা মৌনতা মুখরতা সবই তো আছে। একটা দিক হাইলাইট করে দেখালে সেটা মুশকিলের।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৩৯384199
  • আম্রিকায় ছেলেরা ভুরু প্লাক করে কেউ কেউ। বেশিরভাগই অবশ্য করেনা। কিন্তু আমি চুল কাটতে গেলেই আমার ভুরু ট্রিম করে দেবে কিনা জিগায়। কখনও হ্যাঁ বলি, কখনও না। এমনিতেই আমার এত সুন্দর ভুরু, ট্রিম করার দরকার টা কী। :-)))
  • Ekak | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৩৫384198
  • ছেলেরা ভ্রু প্লাক করে না কিন্তু আজকাল দাড়ি প্লাক করা চালু হয়েছে। যারা চাপদাড়ি রাখে তাদের বেয়ার্ড লাইনের বাইরে চোখের নীচের অংশে সুতো দিয়ে প্লাক করে দেয়। খুবই বিটকেল ফিলিং। আমি একবার করালুম তো দেখি গালগুলো কেমন বেবুনের পাছুর মতো দেখতে হয়ে গ্যাছে :( :( তাই আর করাই নি।
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৩৪384197
  • আমার আরো একটা জিনিস মনে হয়, জ্ঞানী এবং সমাজের ভাল চাওয়া লিডাররা চিরটাকাল ই এটা স্বীকার করে নিয়ে যতটা কম করা যায়, মানে ক্ষতি, তার চেষ্টা করে সমাজের নিয়মগুলো বানিয়েছে। সেটা অবশ্যই যুগে যুগে পরিবর্তনীয় হবেই। কাজেই এবার অস্বীকার, উড়িয়ে দেওয়া না করে, সময়ের হিসেবে, সেই সময়ের সমাজের হিসেবে নিয়মগুলো নেড়ে চেড়ে দেখে, ভাবনা শুরু করলে হয়।
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:২৯384196
  • এতজ, ভ্রু প্ল্যাক করা ছেলে বেশিরভাগ স্ট্রেট মেয়েদের কাছেই কিন্তু পছন্দের হবে না। অন্ততঃ এখন ও যে ভাবনা আছে। কাজেই স্ট্রেট ছেলেরা মেয়েদের আকৃষ্ট করতে ভ্রু প্ল্যাক করবে না বলেই মনে হয়। ঃ)
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:২৭384195
  • অবশ্য মামু ও এরকম কিছু বলল মনে হয়। দেখ, আমরা সেক্স আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইত্যাদি পার্থক্য করতে বেশ বেগ পাচ্ছি। মানে আমরা সেই মধ্যযুগীয় জেনারেশনরা।

    এবং ভাল ও দূর্বলতা ও গুলিয়ে ফেলছি।

    অনেক দিন পেরিয়ে এসে এখন আমার একটাই মনে হয়, কিছু জিনিস সেই আদীম যুগ থেকে রয়েই গেছে, খোলস বদলেছে শুধু। কাজেই থাকবেও। মুখে আমরা পার্ফেক্ট একটা সমাজ (এখনকার সময়ে আমাদের ভাবনায়) হবে, তৈরী করব, ইত্যাদি যতই নাচানাচি, চেঁচামেচি এবং তা নিয়ে পলিশড বা খরখরে ভাবে একে অন্যকে আঁচরাই না কেন, বদলাবার নয়। এবার কারোর ভাগ্য তাকে কম ধাক্কা খেতে দেয়, কারোর আবার পেরেক ওয়ালা রাস্তা দিয়েই দৌড়াতে হয়। কিন্তু প্রথম থেকেই ঘরেই শক্ত হওয়ার পাঠ টা দিয়ে দেওয়া ভাল।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:২৫384194
  • পিডোফিলিয়া, চাইল্ড কোমেস্টেশন, চাইল্ড সেক্সুয়ালিটি, চাইল্ড সেক্সুয়াল ক্রাইম,এগুলো নিয়ে অভির লেখার জন্যেও অপেক্ষায়।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:২৪384193
  • হুম। একক্ক, কিকিদি দুজনকেই।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:২২384192
  • ছেলেগুলো যে কবে ভুরু প্লাক আর থ্রেডিং শুরু করবে কেজানে! তার আগেই ডেটা নিয়ে নেওয়া দরকার। নইলে অরিজিনাল ভুরু পাওয়া দুষ্কর হয়ে যাবে। জেনেটিকস নিয়ে যারা কাজ করছেন, তাঁরা নির্ঘাৎ ব্যাপারটা মাথায় রেখেছেন। ঃ-)
  • Ekak | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:২০384190
  • "সাজগোজ নিজের জন্য না মানেই অন্যকে 'সিডিউস' করা"

    না, "মানেই " নয়। অপশন টা ওপেন এইটুকুই বলেছি। চাপিয়ে দেওয়া এসেক্সুয়ালাইজেশনের বিরোধিতা মাত্র। সবাই "এরকমই "করেন তা বলিনি।
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:২০384191
  • না, বরং খুব সত্যি বলেছে। আমাদের ভাবনায় এখন ও কত আমরা চোখ বন্ধ করে রখতে চাই, সেটা দেখিয়ে দিয়েছে।

    এই ক্ষ্যাপা ছেলেটাকে আমার দারুন লাগে।ঃ)
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:১৭384189
  • কিন্তু একক খুব ভুল কিছু কি বলেছ্হে ? যদিও সাজগোজ নিজের জন্য না মানেই অন্যকে 'সিডিউস' করা, এটাও এক্স্ট্রিমের স্ট্রং শন্দ হয়ে গেছে মনে হচ্ছে।
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৭:৫১384188
  • একক, সব সময় উল্টো কথা বলবেই। এবং সেটা নিয়েও ভাবতে হবেই।মহা মুস্কিলের ছেলে।
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৭:৪৯384187
  • হা হা হা হা। অরণ্যদা, বোধি আমার এক্সপেক্টেশন নিয়ে কিছু বলেই নাই। ও মনে হয় সেই সময় পাড়াকালচারের ব্যপারে কিছু বলেছে। মানে পাড়ার জেঠুই এরকম, সে আর..... সে লোকটি ও তো আমার পাড়ার জেঠু ই ছিলেন।

    দে, বুঝলাম। আমার বলাও খুব ভুল হয়েছে। এটা অবশ্য তোমাকে বলা নয়। যাহোক, আমার মনে হয়েছিল, স্বাভাবিকতা হল, আঘাতে ঘুরে দাঁড়ানো, অন্ততঃ যতক্ষন ক্ষমতায় কুলোবে। এবং একটা বয়সে নানারকম সমাজের চাপ এসে যায়, তখন স্বাভাবিকতা নষ্ট হয়। তার আগে ............ যাহোক, এ নিয়ে আর কথা নয়। কিছু পোষ্ট দেখে (নানা জায়গায় ) খুব বিরক্ত লাগে। বক্তব্য টুকু নয়। সেখানে খোঁচানো টুকু ও থাকে। সে বাদ দিলে লোককে টানা যাবে না নিজের বক্তব্যের দিকে, এমন মনে হয়। কাজেই আমি আমার কথা ফিরিয়ে নিলাম।ঃ)
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৭:৪৫384186
  • আরে মেয়েদের গায়ে হাত দেওয়া আগেও হত। পুজোর ভিড়ে, রাতের অন্ধকারে, জনবহুল রাস্তায়। ট্রাম বাস বাদই দিলাম। খপ করে দিয়ে দেওয়া হত। এখনও হয়, কিন্তু কমেছে। বিশ্বেস না হলে মেয়েদের অভিজ্ঞতা জিগান। "চারদিকে যা হচ্ছে শুনছি" এইটা বাদ দিয়ে জাস্ট নিজের অভিজ্ঞতা।

    এবার বলতে পারেন, ঈশান তো মেয় নয়, তো সে জানল কীকরে। প্রতিভাবানরা ওরকম পারে। ব্র্যাডম্যান স্কোয়ার লেগের গ্যালারিতে বসে ব্যাটসম্যানের ফুটওয়ার্ক দেখেই বলের গুণাগুণ বিচার করে ফেলতেন। আমি সেইরকম মেয়েদের ফুটওয়ার্ক দেখে বুঝি। আগে বেরোলেই নানাদিক গার্ড করে বেরোতো সব। এখন কেউই আর ততটা করেনা। এমনকি অটোতে কখনও সখনও কমবয়সী মেয়েদের গায়ের উপর এসে না পড়ে একটু চেপে বসতে বলতে হয়। আনবিলিভেবল।
  • h | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৭:৩০384185
  • সম্পূর্ন উল্টো বোঝার ঐশ্বরিক ক্ষমতা আছে মইরি অরন্য র ঃ-)))))), অমি এক্টা ফে বু পোস্ট না এবেলা প্রবন্ধ কিসের জেনো রিফিউট করছিলাম। কিকিই র দুখজনক অভিগ্যোতা কে উদা হিসেবে বলছিলাম যে কমিউনিটি সব সময়ে শিশু দের প্রোটেক্ট করে না।
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৭:২২384184
  • 'এই যে কিকি (প্লেস হোল্ডার) র এই সব ইরিটেটিং অভিজ্ঞতা, তো জেঠু(প্লেস হোল্ডার) গোছের মাল টি ই তো পারপিট্রেটর। তো তাকে জ্যান্ত পোঁতা হয় নি কেন, বৃহত্তর পরিবার থাকা সত্ত্বেও? এসব অতি সাধু উদ্দেশ্যে লেখা কিন্তু চিন্তাহীন বোকা বোকা এক্সপেকটেশন আর বোকা বোকা কথা।'

    - কিকি (প্লেস হোল্ডার)-র ইরিটেটিং অভিজ্ঞতা গুলো তো গুরুত্বপূর্ণ। বোকা বোকা কথা বলে মনে হল না। ব্যক্তিগত অভিজ্ঞতার দাম কিছু কম নয়, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা নিয়েই তো একটা সময়ের ইতিহাস তৈরী হয়।

    'এবং সরাসরি বলছি, সাধারণ মানুষের বাঁচার একমাত্র উপার সরকারের হস্তক্ষেপ বাড়ানো, কারন মনে রাখবেন, সরকার ছাড়া আর কোনো ধরণের কর্তৃপক্ষের উপরেই, সাধারন্যের জোর খাটেনা'

    - খুবই সত্যি কথা।
  • S | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৭:১২384183
  • বোলপুর প্রান্তিকে ৩ রাতের জন্য ভালো সস্তা থাকার জায়্গা?
  • h | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৬:৩৮384182
  • আরে ৯৩০ ১০০০ র পর কিস্যু বাস টাস পাওয়া যায় না।
  • aranya | ০৫ ডিসেম্বর ২০১৭ ০৬:১৭384181
  • 'ইভ টিজিং গপ্পোটাই আশির। এখন আর সে বস্তু তেমন নেই'
    - সে তো বটেই। আমি ৭০ দ্শকের কথা বলছিলাম। ইভ টিজিং এখন আর তেমন নেই, এটাও ঠিক। তার বদলে এখন সরাসরি মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। প্রভূত উন্নতি।

    'ট্রাম বাস আগের চেয়ে অনেক সহনীয়' - উইশফুল থিংকিং
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত