এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৮ নভেম্বর ২০১৭ ২২:২৬383880
  • যাক। অন্তত জড়িয়ে যে ধরেনি এই অনেক।

  • S | ২৮ নভেম্বর ২০১৭ ২২:২৫383879
  • ঐ ওড়ার জিনিসটা দেখে আমার একটা দুষ্টু কথা মাথায় এসেছে। কিন্তু সেটা বললে মামু আমায় চিরকালীন নির্বাসনে পাঠাবেন। তাই আর বললাম না।
  • dc | ২৮ নভেম্বর ২০১৭ ২১:৫৬383878
  • ঠিক আছে পাই ম্যাডাম সময় করে লিখবেন।
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ২১:৪৩383877
  • আরে ডানা মেলে আছে মানে তো উড়ছেই। আমি আবার এখন এটার ছায়াও পড়তে দেখলাম। এতক্ষণ বোধহয় আকাশ অংশতঃ মেঘলা ছিল।
  • | ২৮ নভেম্বর ২০১৭ ২১:১১383876
  • কই কী উড়ছে? আমাকে উড়ন্ত জিনিষ দেয় নি কেন?
  • পাই | ২৮ নভেম্বর ২০১৭ ২০:৩৪383875
  • চন্দ্রগুপ্ত মৌর্য বন্দুক পিস্তল চালাতে জানেন ? আর আপনার তরোয়াল টরোয়াল গেল কই ?
  • chandragupta mourja | ২৮ নভেম্বর ২০১৭ ১৯:৫৪383874
  • guruchaandali layout e bangla lekha khub shokto moshai . ekta bondhuk pistol pele etokkhone sob kottake dekkhe litam ...mairi escalation e mara porchi ar eyara dibyi sodorbon beracchen .
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১৯:৫০383873
  • ও হ্যাঁ। যেটা উড়ছে, সেটা কী ? দুটো ডানা বুঝছি। চিঠির ডানা গজিয়েছে ? আমি প্রথমে ভেবেছিলাম লক্ষ্মীপ্যাঁচা।
  • avi | ২৮ নভেম্বর ২০১৭ ১৯:৪৮383872
  • লাল রঙের ওই লগইন করার আহ্বান উড়ছে। এটা নতুন। :))
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১৯:৪০383871
  • ডিসিকে লিখছি একটু বাদে।

    আচ্ছা লাভ জিহাদের পোলে বাটনের কাছে নিয়ে গেলে অন্যটা উড়ে যাচ্ছে ? আমার মোবাইল থেকে উড়ছে না। কিন্তু কিকিদি কী কী উড়তে দেখলো আবার?
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১৯:৩৮383870
  • আরে ধুত্তোর আমি এরকভাবে বলার মত কিছুই করিনা কিন্তু অভিকে এদ্দিন বাদে দেখে খুব ভাল লাগছে !
  • kiki | ২৮ নভেম্বর ২০১৭ ১৯:১৮383869
  • ইকি!! গুরু খুল্লে ওটা কী ওড়াউড়ি করছে!!
  • Rabaahuta | ২৮ নভেম্বর ২০১৭ ১৮:৪৬383868
  • আসামের আমচাঙ অভয়ারণ্যের জবরদখলকারীদের উচ্ছেদ করা হচ্ছে, ৪০০+পরিবার। হাতি দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। পুলিশ মিলিটারী লাঠি পেলোডার তো আছেই।
    তা তো বটেই, জঙ্গল/ বন্যপ্রানী সংরক্ষণ এইসব তো করতেই হবে।
    কিন্তু উচ্ছেদের ভিডিও দেখাটা খুব স্ট্রেসফুল।

    ছোটখাটো অপরাধ করলেই চাপ। রেললাইনে ডাকাতি, বর্ডারে চুরি, জঙ্গলে কাঠ কাটা, সরকারী জমিতে বস্তি তোলা এইসব হলেই পুলিশ ক্যালাবে, লোকে ধরে ল্যাম্পোস্টে বেঁধে জ্বালিয়ে দেবে, মিলিটারী এসে বাড়ির লোকের সামনে লাথাবে।

    লোকে কি আর সাধে রাগ করে।
  • h | ২৮ নভেম্বর ২০১৭ ১৬:৪০383867
  • ইপ্সিতার এই কাজের ব্যাপারে কোন প্রশংসাই যথেষ্ট না। সত্যি। ইয়েস।
  • avi | ২৮ নভেম্বর ২০১৭ ১৫:২৫383866
  • বহুদিন পরে গুরু দেখার মতো পরিস্থিতিতে এসে উদ্দাম পড়ে চলেছি। দারুণ লাগছে।
  • i | ২৮ নভেম্বর ২০১৭ ১৫:২০383865
  • দেশের মধ্যে আর এক দেশ.. কতটুকু জানি.. ধন্য পাই। আমার বলার কোনো মানে হয় না, তবু এই ছবিগুলো যখন দেখি, পাই এর সামনে বারে বারে টুপি খুলি।
  • dc | ২৮ নভেম্বর ২০১৭ ১৫:০৬383864
  • বাঃ পাই ম্যাডামের দেওয়া ছবিগুলো কি সুন্দর! বিশেষ করে ঐ নদীটায় তো নামতেই হবে মনে হচ্ছে! আমি ভাবছি, মাউন্ট আউগুন যখন যাওয়া হবেই না, তখন পরের বছর ত্রিপুরা আর নর্থ ইস্ট যাবো কিনা। তবে একটা ব্যপার জানার আছে, মাকে শহরে কোন হোটেলে রেখে আমরা তিনজন এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবো তো? মা ওরকম কাদার মধ্যে হাঁটতে পারবে না, কাজেই একটা জায়গায় সেটল করিয়ে আমরা দুতিনদিন ঘুরতে পারলে ভালো হয়।
  • h | ২৮ নভেম্বর ২০১৭ ১৪:৪৯383863
  • ত্রিপুরা তে এবার যে ইসু তে বিজেপি ঘোঁট পাকাচ্ছে, 80s এ সেই ইসুতেই কংগ্রেস বাওয়াল দিয়েছে। কারণ আর কিছুই না, ইমিগ্রান্ট বাংলা ভাষী দের একটা বড় অংশ লেফ্ট এর সাপোর্টার আর দশরথ দেব ইত্যাদি কে কেন্দ্র করে জাতি উপজাতি দের একটা অংশ তখন এই সেটলার লেফ্ট দের সঙ্গে ছিল। আসাম এ এবার যে জিতেছে, সেটাও ইন্টারেস্টিং কারণ প্র্যাকটিকালি অহম গণপরিষদের 80s এর দাবী কে ক্রিস্টালাইজ করেই বিজেপি জিতেছে, অতএব সিনিকালি এটাই উইনিং মডেল। ত্রিপুরা য় অতি ভয়ংকর অবস্থা ফেরানোর চেষ্টা চলছে এটা যেমন ঠিক, তেমনি আরো দুটো সইত্য আছে। এক লেফ্ট হল মূলতঃ সেটলার বাংলাভাষী দের প্রতিনিধি, পরে কনসোলিডেট করেছে, আর এখন যেটা বিজেপির দাবী, আশির দশকে তাহাই কংগ্রেস ছিল এবং এমনকি ২০০৮-২০১১ র মধ্যে জঙ্গল মহলের আন্দোলনের দাবীর একটা ভ্যারিয়েশন বলা যেতে পারে। জাতি প্রশ্নে। এটা কে বাড়িয়ে বলা মনে হতে পারে, প্রো সিপিএম পজিশন মনে হতে পারে, কিন্তু পুলিশি সন্ত্রাসের বিরিদ্ধে আন্দোলন না হয়ে যদি শুধু জাতিসত্তার আন্দোলন হত, এই চেহারাই পেত। এবং তার পরে মমতা ব্যানার্জির হাসি ফোটানোর পদ্ধতি অবলম্বন হবে কিনা সেটা মানিক সরকারের কল।

    পুঃ নিজেকে কেমন পিটি মনে হচ্ছে মাইরি ঃ-)))
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১৪:১৫383862
  • স্লিপারি মাড শু পাব এখানে ? তাহলে খুঁজে দেখি।
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১৪:১৪383861
  • ঃ)

    কিন্তু এত বিচ্ছিরি লাগছে, এই সুন্দর জায়গাগুলোতে কীরকম ঝামেলা বাধানো হচ্ছে, কী হতে পারে ভেবে। আগেরবার থানার দারোগা বুঝিয়েছিলেম, কী কী কারণে কিডন্যাপ হতে পারি। এবারে এই গত হপ্তার কিডন্যাপের ঘটনা শোনার পর কেমন জানি খুবই অস্থির লাগছে। আর কিছ্হু রাজনৈতিক জল জাস্ট কীভাবে বিষ ঢোকাতে আর ছড়াতে পারে দেখে। সুস্থ শরীরকে কীভাবে অসুস্থ করতে হয়, এই বিজেপি আর এস এস দের দেখে শিখতে হয়।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১৪:১১383860
  • আছাড়প্রুফ জুতো আছে, নেটে - স্লিপারি মাড শু - এসব দিয়ে সার্চ করলে আসবে।
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১৪:১০383859
  • কি সুন্দর ছবি - আর সুন্দর পাই - খুব ভালো লাগলো দেখে -
    নর্থ ইস্ট একেকটা রাজ্য ধরে ধরে ঘোরার ইচ্ছে আছে - দেখা যাক-
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১৪:০৯383858
  • কেলো,
    অনেক পুরানো কথা, ভালো মনে নেই।
    তবে ধর্মতলা থেকে গর্মেন্টের বাসে চেপে ক্যানিং গেছিলাম মনে আছে। ক্যানিং এর বড় বাজার, সেদিন বোধহয় হাট ছিল, বেশ জমজমাট। তারপর নৌকোয় মাতলা নদী পেরোনো। ওপারে গিয়ে বাসন্তী পর্যন্ত আবার বাস, এটা প্রাইভেট বাস (বাসই বোধহয় ছিল, কারণ আমাদের মধ্যে একজনের প্রশ্ন ছিল বাসটাকে কি করে নিয়ে গেল ওপারে, নৌকোয় করে?)।
    বাসন্তীতে আবার নৌকো চেপে নদী পেরোনো। এটা কোন নদী ছিল মনে নেই - বিদ্যেধরী বোধহয়।
    তারপর আবার বাস, আবার নৌকোয় নদী পেরিয়ে গোসাবা। তারপর সাইকেল ভ্যান।
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১৪:০৮383857
  • পাইদিদির কাছে যেতে গেলে গুরুর কোন বাহিনীতে নাম লেখাতে হচ্ছে ??
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১৪:০৭383856
  • ত্রিপুরা অসাধারন, শচীনকর্তা, রাহুলদেবের মতই মেলডিয়াস। সাতসুর মিলেমিশে একাকার..... কক্ষনো পুরোনো হয় না।
    শুধু ত্রিপুরা না, পুরো নর্থইস্টটাই তাই।
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১৩:৫৪383855
  • আচ্ছা, আবার একটু ত্রিপুরার জঙ্গলের বিজ্ঞাপন করে যাই।


    এই যে দেখছেন, এ হল টংঘর


    এবার এখানে পৌঁছাতে যদি চান তো ধরে নিন ঘণ্টা দুই তিন অন্ততঃ হাঁটা, মানে আমাদের হাঁটায়। গ্রাম থেকে। এবার গ্রামে পৌঁছাতেও ঘণ্টা খানেক হাঁটতে হতেই পারে, বিশেষ করে বর্ষায়। রাস্তা বলে প্রায় কিছু নেই, থাকলেও সে বর্ষায় থাকেনা। আর জুমের টংঘরে যেতে গেলে জঙ্গল পাহাড় দিয়েই যেতে হবে, সেখানে কোন রাস্তা থাকার প্রশ্নই নেই।
    যা থাকবে, তা হল এই। এবার বলুন, এখানে কোন জুতো পরবেন। কিন্তু সমস্যা হল, জুতো না পরলেও আছাড় খেতে হয় ঃ(। এসব জায়গায় কোন জুতো আছাড়প্রুফ হতে পারে ?


    তবে যে জুতোই পরুন, এইসব ঝোরা পেরোতে হলে কী করবেন ?


    তবে হ্যাঁ, এসব করে যদি পৌঁছতে পারেন, তখন এরকম কোন টংঘরে বসে জিরোতেই পারেন।

    চাইলে এই হুক্কা খেতেও।
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১৩:৩৯383854
  • সুন্দরবনের কথা সেবার আল্পনার মুখে প্রচুর শুনে এলাম। ওর গ্রামে নিয়ে যাবে বলেছে। গেলে ওর সাথেই যাব।
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১৩:৩৩383853
  • সে সোঁঁদরবন আর নেইকো লসাগুদা। ৮৯ এ ধর্মতলা-নামখানা বাসভাড়া ছিল চারটাকা। আজ একশোটাকার কাছাকাছি। তখন রেল তো দুরের কথা ওয়েস্টবেঙ্গল সার্ফেস ট্রান্সপোর্টই চালু হয় নি। ডাকাতির ভয়ে হাতঘড়িও পরে যাওয়া যেত না না ওপথে। আজ ওখানে কি নেই- রেল, প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর বাস উইথ নিউম্যাটিক হুইল সাসপেনসন। না ঝাঁকুনি না কিচ্ছু। সমস্ত ডাকাতের প্রমোশন হয়ে অস্ত্রপাচারকারী হয়ে গেছে। উন্নয়ন বলে উন্নয়ন।

    আর সোঁদরবনের ওরিজিন্যাল গল্প যদি বলেন তো শিবশঙ্কর মিত্রের সুন্দরবনের আর্জান সর্দার। নাইন্টিজের মুক্তবানিজ্য অর্থনীতি, সাহারা গ্রুপ আর প্রণ-কালচার কালচার গেঁড়ে বসার আগে পর্যন্ত আর্জানের জীবনশৈলী হুবহু টিঁকে ছিল। এখনো নেই বলব না। তার জন্য গোসাবা থেকে কিছুটা ভেতরে ঢুকতে হবে।
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১৩:২৯383852
  • আঃ, হর্নবিলের বাসা খুঁজে পেয়েছি !!
  • h | ২৮ নভেম্বর ২০১৭ ১৩:২৬383851
  • "সে মানুষকে নিয়ে লিখছি, যার সত্ত্বা হয়তো গোটা পৃথিবীতে আমি ছাড়া আর কেউ এভাবে অনুধাবন করতে পারে না।"

    আমি এরকম একটা বাক্য কোনদিন কোন ভূমিকাতে মাইরি পড়িনি।

    বিস্ময় কাটাতে পারছি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত