এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১৩:১০383850
  • আর, দক্ষিণরায়ের গপ্পো। ঠিক মনে নেই, দক্ষিণরায় ই বোধহয়।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১৩:০৮383849
  • বোঝো!
    যাইহোক শেষ গেছিলাম, অনেকদিন আগে, '৮৯ সাল নাগাদ। ফেরার সময় গোসাবার কাছে এক জায়গায় দুদিন ছিলাম, এক গ্রামে একজনের বাড়িতে, অনেক গপ্পো শুনেছিলাম -
    মধুকরদের গপ্পো, বনবিবির গপ্পো, ডাকাতের গপ্পো -
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১৩:০২383848
  • কোত্থাও যেতে হবে না আপনাকে - সুন্দরবনের সাথে যে ইকোপার্ক গোলায় তার কোত্থাও যাবা উচিত না ঃ)
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১৩:০১383847
  • পবিতরাটা ওই গিরের এক্সটেনসনের মতো লাগে - গিরে একটা জায়গায় কতগুলো সিংগি ছেড়ে রেখেচে - বেশীর ভাগ লোকই ওই ছানাপোনা নিয়ে, ক্যাঁওম্যাও করে সেখেনে সেলফি তুলে বাড়ি যায় - আসল জঙ্গলে ঢোকার অনেক হ্যাপা - সকাল থেকে পারমিটের জন্য লাইন দিতে হয়।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১২:৫৯383846
  • সোন্দরবনে আবার যাবো, নাকি ইকোপার্কে যাবো - নাহ্‌, এত কনফিউশন লাইফে।
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১২:৫৮383844
  • এটা আমার খুবই প্রিয় গান অরণ্যদা -
    সুন্দরবন যেতেই হবে - আরো কত জঙ্গল দেখা বাকি রয়ে গেছে -
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১২:৫৮383845
  • *হাতে হ্যারিকেন
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১২:৫৭383843
  • সেকি, তা কেন। কোমরে হাওয়াই চটি, হাতে নিয়ে ম্যানগ্রোভের গায়ে হেলান দিয়ে ছবি তুলব। ম্যানগ্রোভের গায়ে চিমটি কেটে একটু ডিএনএ স্যাম্প্‌ল নিয়ে আসব, আর তার অ্যানালিসিস করে ঐ গাছের ফ্যামিলি ট্রি নিয়ে পোবোন্ধো লিখব। ছবি আর পোবোন্ধোতে ফেসবুকে লাইকের পার্সোনাল রেকর্ড ভাঙব।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১২:৪১383842


  • 'আমি শুনেছি তোমরা নাকি' - মৌসুমী ভৌমিক
  • kumu | ২৮ নভেম্বর ২০১৭ ১২:৩৫383841
  • অচিন্ত্যর ভাটির দেশ যাঁরা পড়েন্নি, তাঁদের জন্য -আমারবই ডট কমে আছে।
    কলকাতা অব্দিই যাওয়া হয় না,তো সুন্দরবন।
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১২:৩৪383840
  • কী সুন্দর ছবি! শুধু গামবুট কেন, যেমন পোষাক আশাক সেরম সানগেলাস।
    এরম ছবি দেখেই তো লোকে সুন্দর বন ঘুরতে যায় আর ফিরে কাব্লীদা-শঙ্খদা মার্কা পোবোন্ধো লেখে।

    তবে কাব্লীদার অপারেটরদের সঙ্গে সুন্দর বনে গেলে তারা আপনারও এরকম ছবি তুলিয়ে দেবে। গামবুট-সানগেলাস নিতে ভুলবেন না কিন্তু।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১২:৩২383838
  • পবিতোরা কি কাজিরাঙার এক্সটেনশন?
  • T | ২৮ নভেম্বর ২০১৭ ১২:৩২383839
  • অবশ্যই, কার বিরুদ্ধে আছি সেটা কথা নয়, কার সঙ্গে আছি সেটাই আসল কথা।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১২:৩১383837
  • কুমু বোধহয় লুঙ্গির ভয়ে পিছিয়ে যাচ্ছেন, ওটা মাস্ট নয়, একমাত্র হাওয়াই চটিটাই মাস্ট।

    আর তিনো আমল বলে প্রেফারেবলি সাদা চটি উইথ নীল স্ট্র্যাপ
  • b | ২৮ নভেম্বর ২০১৭ ১২:২৯383836
  • দ্যাখেন, গন্ডার দেখে দেখে স্রেফ পচে হেজে যেতে হলে গৌহাটির কাছে পবিতোরা-য় যান। জঙ্গলে ঢোকার আগেই দেখবেন গরু ছাগলের সাথে গন্ডার ঘুরে বেড়াচ্ছে, গাইড বলল এদানি নাকি কয়েকটা ব্যা ব্যা বলে ডাকেও।

    আমার আবার পরশুরামের ভুটের গল্প মনে পড়ে গেলো ("ভুটে বললে হালুম")।
  • T | ২৮ নভেম্বর ২০১৭ ১২:২৭383835
  • গামবুট শাদা কেডস কে বড়ো সোঁদর
    কাদাপ্রাণ কার লগে ধরিয়াছে গান
    ম্যানগ্রোভে মিটিমিটি বিবির সোহাগ
    বাঘটুকু ছেঁকে নিতে আলিপুরে যান।
  • kumu | ২৮ নভেম্বর ২০১৭ ১২:২৬383834
  • আমি সুন্দরবন যাব না,বলে গেলাম আগে থাকতে।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১২:২১383833
  • দেখো, বাংলাদেশের দিকে পর্যটকরা গামবুট পরেছেন। কিন্তু এটা কোনো কাদা হল, পায়ের পাতাও ডোবে না
  • T | ২৮ নভেম্বর ২০১৭ ১২:২০383832
  • আমি যে সোঁদরে আর তুমিও ফ্লোরিডা,
    গন্ডার তফাতে পড়ে আপনা বিবেক,
    মাতলায় বিয়োজিত পোশাকি কাতলা,
    ভীড়টুকু মুছে দিক বাংলুর ঠেক।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১২:১৬383831
  • * আমাকেও সাথে নিও
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১২:১৫383830
  • 'আমি শুনেছি সেদিন তুমি' - বড় প্রিয় গান
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১২:১৪383829
  • দে-এর সেশ পোস্ট দেখে মৌসুমী-র গানের লাইন মনে পড়ল -
    '..সমুদ্র স্নানে যাবে, আমাকে সাথে নিও, নেবে তো আমায়'

    শুধু 'সমূদ্র স্নানে' -র জায়গায় 'সুন্দর বনে' হবে
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১২:১৩383827
  • দাঁড়ান, কাদাপ্রুফ জুতো বের করে পেটেন্টটা নিয়ে নি। কাদায় আটকাবে না। পাঁকাল মাছের মতন ভেসে বেড়াবেন কাদায়, মসৃণ, সুপার-স্মুদ।
    তারপরে সোন্দরবনের টুরিজ্‌ম্‌ এর সিন পাল্টে যাবে, কাদায় ম্যানগ্রোভের ওপর টেবিল-চেয়ার পেতে পর্যটকরা ফ্রেঞ্চ ফ্রাই খাবেন।
  • | ২৮ নভেম্বর ২০১৭ ১২:১৩383828
  • শুনুন কেলোদাদা আপনাকে চুপিচুপি বলি, আমার আসলে ইচ্ছে আছে অণুকে ধরে বাংলাদেশের দিকটা দিয়ে সোঁদরবন দেখার। সে কোনোদিন ঠিক দেখে ফেলব।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১২:০৭383825
  • হাংরি টাইড পড়ি নি, তবে অচিন্ত্য-র বাংলা অনুবাদটা অপূর্ব, পড়ে পুরো দিল তর হয়ে যায়
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১২:০৭383826
  • সোন্দরবনের ম্যানগ্রোভ কি আর আমার মতন ম্যান-এর জন্য, ওসব কাছ থেকে দেখেন বনবিবির আশীর্বাদধন্যরা।
    আমি বড়জোর ফ্লোরিডার ম্যানগ্রোভ অবধি।
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১২:০৬383824
  • আমি একাই ধরবো চিন্টুবাবুকে - সুন্দরবন ঘুরতে যাবার আগে - তবে সে কবে কেলোদাদা - আমি নিজেই জানি না -
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১২:০৪383822
  • গুরুর প্রমীলাবাহিনী যদি নিতান্তই সোঁদরবনের চোরাশিকারী দেখতে যেতে চান তো অচিন্ত্যদাকে ধরুন।
    উনি যদি গাইড করতে রাজি হন তো আমি তক্ষুনি গুরুর প্রমীলাবাহিনীতে নাম লেখাব। বনবিবির দিব্যি।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১২:০৪383823
  • আরে সে তো সেই, ঐ যে অমিতাভদা লিখল না - হাংরি টাইড - কাদায় হেঁটে ঘোষদার এমন ক্ষিদে পেত, যে বই লিখে ফেললেন তাই নিয়ে - আর অচিন্তো তার ওপর চমৎকার লিখল। সেই থেকে অচিন্তো ...
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১২:০৩383821
  • আরেদ্দুর, ও এমনি বল্লাম - বেড়াতে গেলে এমনি আমি একা যাওয়াই পছন্দ করি - মেলা ক্যাঁচম্যাচ আমারো পছন্দ না -

    আমি ফেবু খোলারই সময় পাই না এমনই ব্যস্ত - মাঝেসাঝে গুরুতে আসি - তাও ল্যাবে গুরু খোলা যায় বলে - রান দিয়ে মাঝেসাঝে খুলে দেখি - ফেবু ওয়াল দর্শন করে কারো ব্যস্ততা জানার সময়ই নাই - ফেবুটেবু ল্যাবে খোলাই যায় না - রাত্তির ন'টায় বাড়ি ফিরে খেয়ে দেয়ে গপ্পোবই পড়ে ঘুমিয়ে পড়ি - কখনো-সখনো উইকেন্ডে ফেবু খুলি -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত