এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১২:০২383819
  • @lcm
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১২:০২383820
  • আর ম্যানগ্রোভ দেখার ইচ্ছে হলে?
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১২:০১383818
  • দেদি আমার কাছে কেঁদোবাঘের ঠিকানা চেয়েছেন।
    আমার এ সীজনের প্রথম পোস্টে তো পরমহংসের বত্তোমান ঠিকানা দিইচি। ওরা কেঁদোবাঘের চে কম কিসে, ছুঁলে তো আঠেরো ঘা গ্যারান্টীড।

    ফিরে দেখবেন শুধু কাব্লীদা শঙ্খদার মত প্রবন্ধ নয়, পুরো টই বা চটি নাবিয়ে দিতে মন চাইবে।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৫৯383817
  • মাটির গন্ধ শোঁকার ইচ্ছে হলে আমি গোয়াবাগান পার্কের একমুঠো ধুলো শুঁকে আসি। খুব বেশি হলে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে ধপধপি স্টেশনে নেমে একমুঠো মাটি নিয়ে এসে চায়ের দোকানে বসি।
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৫৭383816
  • হ্যাঁ সোঁদরবনের অথরিটি যদি কাউকে মানতে হয় তো সে হলেন অচিন্ত্যদা। তাঁকে কখনো সোঁদরবনের এগেনস্টে একটা টুঁ শব্দ লিখতে দেখেচেন ?
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৫৬383814
  • টলারেন্ট হোন - ভাবাবেগকে ধামাচাপা দিতে শিখুন -
  • | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৫৬383815
  • দে, গুরুর প্রমীলাবাহিনীর এক খাবলা অংশ ম্যালা অন্য কাজ নিয়ে ব্যস্ত। আমার দেয়ালে শ্রাবণি, সোনালী এদের সব লেখাপত্র আছে। আমরা বেজায় ব্যস্ত আপাতত।

    এদিকে পুণেতে যে একটা চিড়িয়াখানা আছে আমি মোট্টে জানতাম না। এক ফেসবুক বন্ধু এসেছিল গত উইকেন্ডে। তার এক বেজায় মিত্তি ছানা আছে, তাকে দেখাতে নিয়ে যাবে বলে ঐ বলল আমাকে। এই বন্ধু ২০০৩ অবধি পুণে ছিল। এবারে এসে আর পুণে কিছুই চিনতে পারে না বেচারি। আর চিড়িয়াখানা কি বলব মশাই শুধুই গাছপালা বন জঙ্গল আর অল্প কটা দুঃখীমত প্রাণী। দুদ্দুদ্দুদ্দুর্র্র
  • T | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৫৫383813
  • বাঘের খোঁজ যদি পেতে চান...এই তো, ভিক্টোরিয়ার কাছাকাছিই, কী বাঘ কী বাঘ!
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৫৪383811
  • সে আপনি রবীন্দ্রসদনে মানুষ সাজুন আর সোঁদরবনে টুরিস্ট সাজুন, ফিরে শুধু শঙ্খদার মত সোঁদরবনবিরোধী পোবোন্ধো লিখবেন না।

    ওতে আমার ভাবাবেগ ভারী আহত হয়।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৫৪383812
  • ঐ রিস্ক-টা থাকলে বেশ রোমাঞ্চ হয়

    আবার দেখ, মাটিতে থাকলে তো বাঘে নেবেই, নৌকায় রিস্ক কিছুটা কম

    দিন শেসে সবই তো ব্যালেন্সের ব্যাপার
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৫৩383810
  • মাঝে মাঝে মামুকে জোর করে জঙ্গলে ঘোরাতে নিয়ে যেতে ইচ্ছে করে, এমন পদ্য লেখে - এই পিছিয়ে পড়ে এলাম -
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৫১383808
  • অরণ্যদা কবে যাচ্ছেন সুন্দরবন? নৌকোয় থাকবেন না - লঞ্চ বেটার অপশন - নৌকোয় বাঘ সাঁতরে এসে টুক করে তুলে নিয়ে যাবে -
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৫১383809
  • বোঝো! সোন্দরবনের মানুষ সাজার জন্যে সোন্দরবন যেতে হবে কেন, সে তো রবীন্দ্রসদনেই সাজে, সেজে নাচগান করে লোকে। বেশি হলে, আমি টুরিস্ট সাজব।
  • de | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪৯383804
  • ঠিকাচে, কেলোদাদা আর টি, কেঁদোবাঘের কন্ট্যাক্ট নং আর কোটেশনটা পাঠ্যে দিয়েন-

    টি - কাজিরাংআ ঘুরে এসে আমাকে একজন ডেস্ক্রিপশন দেছেলো - কি গন্ডার, কি গন্ডার! পুরো কুকুরের মতো চারিপাশে গন্ডার ঘুরে বেড়াচ্চে -
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪৯383805
  • হ্যাঁ, সন্ধের মধ্যে ফেরা ভাল। বনবিবি বলেছেন।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪৯383806
  • টি-এর এই গন্ডারটাই মনে হয়, হলং বাংলোর পাশের রাস্তায় রাত্তিরে হাঁটার সময় আমার কাছে বিড়ি চাইতে এসেছিল

    তবে সত্যিই গন্ডার, বাইসন ইঃ দেখতে হলে কাজিরাঙার তুলনা নাই, আর অফ্কোর্স হাতি
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪৯383807
  • ফেল ফেল, ঈশেনদার স্তোত্র/জিহাদ পুরো ফেল!!

    লসাগুদা কাঁধে ক্যামেরা বগলে জলের বোতল নিয়ে সোঁদরবনের সাধারন মানুষ সাজতে চায়!!

    হায় হায়, সোঁদরবনে ওরম করলে বিকেলের আগেই হাতে হ্যারিকেন ধরিয়ে দেওয়ার চান্স বেশী লসাগুদা।

    এর থেকে ক্যাপিটাল টি দার মার্গ বেশী অ্যাক্সেপ্টেবল।
  • ল্যাগব্যাগর্নিস | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪৮383803
  • সেদিন এলাহাবাদে প্রতি পঞ্চাশ মিটারে একটা করে বন্দুকের দোকান দেখলুম। দোকানের ভিতরে শুধু খান দুই লেদ মেশি জাতীয় কিছু, তাই মনে হল কারখানা হবে। কিন্তু বেশ বড় হোর্ডিং লাগানো - পিস্তল, রাইফেল, এমনকি টেলিস্কোপিক সাইটওয়ালা রাইফেল...

    কেলোদাদা আর হুঁকোবাবুর কথা মনে হচ্ছিলো।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪৭383802
  • "...বীভৎস নররক্তভোজী প্রলয়ঙ্কর সেই গন্ডার..." --

    হা হা, এটা হেব্বি হয়েছে
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪৬383801
  • সন্ধের দিকটায় বোধহয় মাটিতে না থাকাই ভাল, তবে লঞ্চ নয়, নৌকোয়
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪৪383800
  • খালি পায়ে শুলো ইয়ানি কি ধারাল শিকড়ের মাইন ফিল্ডে কি করে হাঁটব জানি না, তবে চেষ্টা তো করতেই হবে
  • T | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪৩383799
  • :) এ প্রসঙ্গে আমার জলদাপাড়া অভয়ারণ্য ভ্রমণ মনে পড়ছে। আমরা হাতির পিঠে। হঠাত গাইড চেঁচিয়ে উঠল, দেখুন! ঐ যে, গন্ডার! প্রকান্ড বীভৎস নররক্তভোজী প্রলয়ঙ্কর সেই গন্ডার!
    গন্ডারটা বলল, হ্যাঁ হয়েচে খুব। সকাল থেকে এই নিয়ে ছটা ট্রিপ হল। বিকেলের দিকে ফাঁড়ির কাছে থাকব, বিড়ি দিয়ে যাস।

    এই তো অবস্থা।
  • lcm | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪২383798
  • অ, বুঝেছি, চটি খুলে সহজে বয়ে নিয়ে যাবার জন্যে হাওয়াই চটি। তাই ভাবছি, কাদায় চটি আটকে যাবার কথা কেলোবাবু ভাববেন না তা কি করে হয়। তার মানে কেলোবাবু কাদায় খালি পায়েই নামতে বলছে। আর কোমরে বা কাঁধে একটা হুকে চটি ঝুলিয়ে নিতে বলছেন। তা ভালো, আমিও তাই বলছ। শুকনো মাটিতে হাওয়াই চটি আমারাও ফেভারিট।

    তাহলে কি খাড়াইল -
    কোমরের হুকে হাওয়াই, কাঁধে ক্যামেরা, বগলে জলের বোতল, পায়ে কাদা - এরপর, সন্ধের দিকে হাতে হ্যারিকেন। সুন্দরবন জয়।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪১383796
  • আমার একটা কালো ব্যাগ, সারান্ডা গিয়ে লাল হয়ে যায়, সে কি লাল ধুলো রে ভাই
  • | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪১383797
  • ইবাবা টিকে কি পচা আবাজ দিল কেলোদা! :-)))
  • pi | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৪০383795
  • বৃষ্টির মধ্যে আপনাদের একবার জুমের টংঘরে নিয়ে যাব। আমার ঐ আছাড়স্য প্রথম দিবসে ছবি দেখে যারা হেসেছিল, তাদের ঐ পিছলা লাল মাটিতে, বৃষ্টির মধ্যে ঘন জংগলেপাহাড়ি চড়াই উৎরাইয়ে কী দশা হয় দেখতে চাই। তবে আমি এখন খালি পায়ে যাই, চটি বিপজ্জনক। জুমিয়ারা ঐ রাস্তায় কীভাবে কী পরিমাণ তরতরিয়ে যে চলাফেরা করেন, বাচ্চা থেকে বুড়ো, খালি অবাক হয়ে দেখতে হয়।
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩৯383793
  • পাইদিদি, আমি ভারী প্রোডাক্টিভ হয়ে গেছি, আমি আজকাল দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করি, আর ভাটাই নে।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩৯383794
  • সিংগল k-ই বটেক

    ভাটে নিয়মিত না এলে এই হয়, নাম গুলিয়ে যায়
  • | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩৮383792
  • এহ আমার স্নিকার্সটা সাদা আর গোলাপীই ছিল। ছিল মানে এখনও আছে। সাদাটা হাল্কা লালচেমত হয়েগেছে আর গোলাপীট একটু ফ্যাকশেমত।
  • k | ২৮ নভেম্বর ২০১৭ ১১:৩৭383791
  • ক্যাপিটাল টি দা. Date:28 Nov 2017 -- 11:34 AM
    হ্যাঁ সেও আছে একটি রাস্তা, দুধসাদা কেডস মোজার সঙ্গে ম্যাচিং লিকলিকে পা পাজামা আর হাঁটুঝুল পাঞ্জাবীও পরে নেবেন আর বুকে অ্যাব্বড় একটা রাহুল গাঁধী মার্কা ব্যাজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত