এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০২:৪৩383700
  • আচ্ছা
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৭ ০২:৪১383699
  • হিন্দু নায়ক বাজীরাও আর মুসলিম প্রেমিকা মস্তানী। ( কেমন মস্তান মস্তান নাম! ঃ-) )
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০২:৩৯383698
  • বাজীরাও দেখি নি, তাতে কী ছিল?
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০২:৩৮383697
  • পরশুরাম এই ব্যাপারটা জানতেন, সেই হারীত-লালিত হেক্সাগন প্রেম গপ্পের প্রথম ভার্সানে নিউরাল কানেকশনের উল্লেখও ছিল, পরে পাব্লিক পেটাতে পারে ভেবে কাটিয়ে দেন :-)
  • aranya | ২৮ নভেম্বর ২০১৭ ০২:৩৫383696
  • গত সপ্তাহান্ত জুড়ে বিবিধ বিবাহানুষ্ঠান ছিল। সেগুলো অ্যাটেন্ড করে মেয়ে বলল তার বিয়েতে সাদা ঘোড়ায় চড়ে বর আসবে।

    আমি কইলাম হাতীতে এলেও হয়। আর বললাম - বিয়ে আদ্যিকালের কনসেপ্ট, তোদের মত জেন X বিয়ে করবেই বা কেন? আশ্চর্য্য হয়ে জিগাল তাইলে তোমরা করেছ কেন? কি ই বা বলি..
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৭ ০২:৩৩383695
  • এই যে লোকে দুমদাম প্রেমে পড়ে যায়, এর প্রেমে ও পড়ে, তার প্রেমে সে পড়ে, কোথাও ছ'জনে উল্টো উল্টো প্রেমে পড়ে হোপলেস হেক্সাগন হয়ে যায়- এগুলো সব এলিয়েনরা করায়?????? নিউরাল কানেকশনের প্রোগ্রাম দিয়ে?
    ঃ-)
  • Du | ২৮ নভেম্বর ২০১৭ ০২:৩১383694
  • এরা উল্টোটা কিছুতেই দেখবে না। একটা পোস্টে একজন লি্খছে বনসালি উল্টোটা কেন দেখায় না। আমি তাকে বল্লাম বাজীরাও মস্তানীতেই তো দেখালো তখন আর কোন উত্তর নেই।। নিজের মেয়েবাচ্চাদের মেরে ফেলে এখন এই নিয়ে পড়েছে।
  • Du | ২৮ নভেম্বর ২০১৭ ০২:১৭383693
  • লাভ জিহাদ আটকাতে এবার বিয়ে তুলে দিক -- ডিম্যারি।
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৭ ০০:৪৭383692
  • বেসিকালি সাহেবুল একটা লেখা লিখেছিল। পড়েছিলাম, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছিনা। সেটায় আমি প্রচলিত যৌনতা খুঁজে পাই নাই। ওগুলো মিমিক্রি।
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৭ ০০:৪৫383691
  • সে তো থাকেই। মানে যদি ওটাকে যৌনতাই বলা হয়। কিন্তু যেহেতু ওটা বড়দের যৌনতা নয়, কাজেই রেপ, মলেস্টেশন এই ধারণাগুলোকে চাপানোর কোনো মানে নেই। এগুলো আস্তে আস্তে ঢুকবে। ঢুকবেই। ১৩ তে ঢুকবে, না উনিশে বোঝা মুশকিল, কিন্তু চার এ ঢোকেনা।
  • Ekak | ২৮ নভেম্বর ২০১৭ ০০:৩৭383690
  • এটা তো আমাদের হিসেবের সুবিধের জন্যে তৈরী করা একটা কন্সট্রাক্ট। আদতে শিশু অবস্থা থেকেই একটু একটু করে ভালো গুন্ বদ গুন্ বিচার বুধধি সব বিকশিত হচ্ছে। আঠেরো হওয়ার পরের দিন সকালে হঠাৎ করে উদয় হচ্ছে না। একটা দাগ কেটে রাখা দরকার তাই আঠেরো। কিন্তু তাই বলে দাগের ওদিকটাকে শুন্য ধরতে হবে কেন ? শিশুর যৌন বোধ থাকে তো। এবার বলতে পারো সেটা "মানুষী যৌনতা " অর্থে নয়। অর্থাৎ যে সামাজিক যৌনতার বোধ মানুষকে কুকুর বেড়ালের থেকে আলাদা করে। তাইবলে, সেটা যৌনতা নয় তা তো নয়।
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৭ ০০:২৫383689
  • "আহা ওরা শিশু" টা কোনো পয়েন্ট না। কিন্তু "ওরা শিশু" টা পয়েন্ট। শিশুরা শিশুকাল থেকেই নানা বদকম্মো করে। জন্মের প্রায় পর থেকেই প্রচন্ড ম্যানিপুলেটিভ হয়। এছাড়াও শিশুদের হিস্রতা খুব কম, মানে ওদের যে আচরণ বড়রা করলে তাকে আমরা হিংস্রতা বলতাম। শিশুরা প্রজাপতির ডানা ছিঁড়ে নিলে, তার পরেও ওটাকে হিংস্রতা বলিনা, কারণ, একই দক্ষতায় তারা আগুনে নিজের হাত দিয়েও ছ্যাঁকা খেতে পারে। এই জন্যই ওরা শিশু। আহা না হলেও।
  • সিংগল k | ২৮ নভেম্বর ২০১৭ ০০:০২383688
  • অমিতাভবাবুর একটা জিনিস খুঁজে দিতে গুরুতে ঢুকে দেখি আপনারা সুন্দরবনকে আর ট্যুর এজেন্সীকে সম্প্রতি বেজায় গালাগালি করেছেন। ট্যুর অপারেটর সম্পর্কে আপনাদের বক্তব্যের সঙ্গে আমি হান্ড্রেড পার্সেন্ট সহমত। ব্যাটারা বিদেশী ট্যুরিস্টদের যা ঘোল খাওয়ায় আর গলা কাটে তা দেখে আমার এত খারাপ লাগে যে কি বলব। ট্যুর অপারেটর মাত্রেই মিথ্যে কথার ঝাঁপি। আপনি যাবার আগে যা চাইবেন ওরা কল্পতরুর মত তাতেই রাজি থাকবে, তারপরে একবার তার পাল্লায় পড়ে গেলে তারপর ঐ শঙ্খদার মত অবস্থা। আমি ভারতবর্ষে আমার দেশী বিদেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকেই ট্যুর অপারেটরদের এড়িয়ে চলতে বলি। বলি বটে কিন্তু এটাও বুঝি যে আমার উপদেশটা হয়ত ঠিক নয়, কারন সংসারী মানুষের পরিবার নিয়ে ঘড়ির কাঁটা মেপে আনন্দ করতে বেরোনো এক জিনিস আর আমার চলাফেরা আর এক জিনিস, আমারটাকে আর যাই বলা যাক ঠিক "বেড়ানো" বলা যায় না। গুরুর বিখ্যাত পর্যটকরা যখন ট্যুর অপারেটরদের নিয়ে টুঁ শব্দটি করছেন না, তখন আমার বোধহয় মুখ না খোলাই ভাল।
    ট্যুর অপারেটরদের বজ্জাতি সম্পর্কে আপনাদের সঙ্গে একমত হলেও, সোঁদরবন ভ্রমনের ব্যাপারে শঙ্খদার এক্সপিরিয়েন্সের ব্যাপারে সামান্য দ্বিমত রয়েছে। সুন্দরবনে তো ঘড়ি ধরে সবকিছু চলে না। চলে সূর্য্য চাঁদের অবস্থান আর পৃথিবীর আহ্নিক গতির ওপর। সোজা কথায় জোয়ার ভাঁটার ওপর। জোয়ার ভাঁটা তো রোজ এক সময়ে হয় না। চাঁদের কলার সঙ্গে সঙ্গে তার সময়ও রোজ পাল্টে যায়। তাই আপনি যখনই চাইবেন তখনই, যেখানে চাইবেন সেখানেই, সুন্দরবনের মধ্যে যেতে পারবেন এমনটা নয়। (এক হেলিক্প্টার ছাড়া)
    সুন্দরবন মানে হল লক্ষ লক্ষ খালের আর দ্বীপের সমাহার, যে খালগুলো জোয়ারে নেভিগেবল থাকে কিন্তু ভাঁটায় এক ফোঁটাও জল থাকে না, থাকে শুধু কোমর অব্দি কাদা। ছোট নৌকো হোক বা ভুটভুটি বা বড় লঞ্চ, সেথায় নৌকো চালানো যে কি জিনিস তা যাঁরা বিন্দুমাত্র সিম্যানশিপ এর অআকখ জানেন তাঁরাই বুঝবেন। আপনি আমি বুঝব না। আমার বাল্যবন্ধু ক্যাপ্টেন শ্রীকান্ত আমার সঙ্গে প্রথম সোঁদরবন যায়। তখন সে সবে ফার্স্ট অফিসার থেকে ক্যাপ্টেন হয়েছে। প্রথমদিন রাতেই শুতে যাবার আগে সে বলেছিল 'এ কি দেখালি রে আমায়, এ তো নাইটমেয়ার! আমি তো কাজে ফিরে রাতে ঘুমোতে পারব না।' শ্রীকান্তের আর দোষ কি, সে ব্যাটা কলকাতা থেকে আমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করে বোম্বেতে টি.এস. রাজেন্দ্রতে নেভিগেশনের পাঠ নিয়েছিল, তারপর মার্চেন্ট নেভিতে সেকেন্ড অফিসার হিসেবে চাকরী নিয়ে মহা আরামে কয়েকশোবার পৃথিবী চক্কর লাগিয়ে ক্যাপ্টেন হবার পর সোঁদরবনের নেভিগেশন আর সিম্যানশিপের ওপর ঐ বিখ্যাত উক্তিটি করেছিল। ওকে আমি আমার লগি ঠেলার গুরু রাধামাঝি র সঙ্গে আলাপ করে দিয়েছিলাম, মনে আছে, সে ব্যাটা আসার আগে রাধামাঝির পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছিল। এ তো গেল এক অর্বাচীন ক্যাপ্টেনের কথা, কিন্তু প্রবাদপ্রতিম ক্যাপ্টেন গজদারের বাড়ি হল আমার বাড়ি ছেড়ে দুটো বাড়ি পরে তৃতীয় বাড়িটা। সোঁদরবনের নৌচালনায় আমার ইন্টারেস্ট দেখে ভদ্রলোক মাঝে মাঝেই (মানে আমার সঙ্গে দেখা হলেই) ওনার এক্সপিরিয়েন্সের ঝাঁপি খুলে বসতেন। ওনার কথাতেই আমি প্রথম রিয়েলাইজ করি যে সুন্দরবনের মাঝিমাল্লারা হেলায় যে কাজটা দুবেলা করেন, সেটা কত কঠিন, এমনকি ক্যাপ্টেন গজদারের মত লিজেন্ডারী ক্যাপ্টেনের কাছে কিছু কিছু ক্ষেত্রে অসম্ভবও।
    শঙ্খদাদের গ্রুপের লোকজন সোঁদরবনের খালবিলের মতিগতির কতটা খবর রাখেন জানিনা, তাই ওঁরা নেতিধোপানী যেতে চেয়েছিলেন, এবং ওঁদের বোটের সারেং প্রথমে যেতে চায় নি, পরে বদমায়েশী করে ধীরে ধীরে গিয়ে ওঁদের হ্যারাস করেছে এটা মেনে নিতে গেলে আমাকে আনেকগুলো প্যারামিটার যাচাই করতে হবে। তবে শঙ্খদার কথা শুনে এটাই মনে হয়েছে যে বোটের সারেং কিছু ধোয়া তুলসীপাতা নয়, সে খেপে গিয়েই ওঁদের হ্যারাস করেছে। কথা কাটাকাটিও কিছুটা হয়েছিল নিশ্চয়ই। সেই দিনকার পঞ্জিকাটা না পেলে শঙ্খদাদের ঐ দিন ঐ সময় ঐখানে যাবার দাবী কতটা যুক্তিযুক্ত ছিল তা নিয়েও আমার কমেন্ট করা উচিত না।
    দীঘাপুরী বেড়াবার জন্য ভালো, গোয়াআন্দামান বেড়াবার জন্য আরো ভালো। বালিতাইল্যান্ড আরো আরো ভালো। কিন্তু সোঁদরবন!! আমি বলব পরিবার নিয়ে বা স্রেফ মদ গিলতে না যাওয়াই ভাল। ওতে তেমন ভাল লাগার কথা নয়। বড়জোর বকখালী বা সজনেখালী চলতে পারে। তবে যাঁরা বাইক নিয়ে কাশ্মীর টু কন্যাকুমারী করে বেড়ান বা হিমালয়ে হিমবাহের ওপোরে চাদর ট্রেক করে থাকেন তাঁরা যদি কাঁধে ঝোলাব্যাগ আর পায়ে রবাটের স্যান্ডেল গলিয়ে মাঙ্কিটুপি পরে শীতকালে সাধারন মানুষের মত শীতকালে সোঁদরবনের পথে পথে বেরিয়ে পড়েন, তবে নতুন অ্যাডভেঞ্চার গ্যারান্টিড। জানোয়ার দেখতে পাবেন কিনা জানি না তবে মানুষ পাবেন ঢের, কেউ চোরাশিকারী কেউ বা চোরাকারবারী কেউ নিতান্ত নিরামিষ হলে মত্সব্যবসায়ী। প্রত্যেকেই আপনার মন ভরিয়ে দেবে। আমার কথায় পেত্যয় না হলে অচিন্ত্যদাকে জিজ্ঞেস করতে পারেন।

    হ্যাঁ সোঁদরবনের আর একটা ফাইভ স্টার মার্গ আছে বটে, সেটা কাব্লীদার সুন্দরবন ভ্রমনের সাত আট বছরের পুরোনো টইতে বিস্তারিত পাবেন। অসাধারন এবং নিঁখুত বর্ণনা-
    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&uri=content1282564787376&contentPageNum=1

    এখন এম ভি পরমহংস বোধহয় http://vivadacruises.com/sundarban.html এরা অপারেট করে। সে রাজ্য সরকার তো আর নেই।
  • একক | ২৭ নভেম্বর ২০১৭ ২৩:৩৪383687
  • তা দেওয়া উচিত :):)

    তবে এই বাজারে যে যা পারছে কচ্ছে ! কদিন ধরে শিশু যৌনতা নিয়ে কথা হচ্ছিল দেখে ভাবলুম, যাক অবশেষে "আহা ওরা শিশু " পেদেস্তাল থেকে নাবল। তো আজ দেখি, এক নামকরা চিকিত্সক ফেবুতে লিকেচেন এক্স ওয়াই ওয়াই ক্রোমোজম থাগলে বর্ন ক্রিমিনাল হয়। এই সেই এক্স ওয়াই ওয়াই যা নিয়ে সত্তরের দশকে স্টাডি পাল্টা স্টাডি ইত্যাদি হয়ে গ্যাছে। এখনো অবধি যদ্দুর জানি এগ্রেসিভ বিহেভিয়ার প্যাটার্ন ছাড়া কিছু পাওয়া যায়নি এবং সেটাকে আদৌ কেও ক্রিমিনাল ট্রেইট হিসেবে ধরেন না। এদিকে ডাক্তারবাবু ঘোষণা দিচ্ছেন "বর্ন ক্রিমিনাল" সনাক্ত করার উপায়।

    কী বলবে ? অশিক্ষিত বললে সমাজে যতটা কুপ্রভাব পড়ে, এক্ষেত্রে তার শত শত গুণ বুঝতেই পারছো :| বাংলা বাজার চলচে পুরো।
  • dc | ২৭ নভেম্বর ২০১৭ ২৩:০০383686
  • এনএলপি ডিবাংক করে বেশ কয়েকটা সাইট আছে, গুগল করে দেখলাম। কিন্তু নিউরোলজিকাল এর সাথে নিউরোলিঙ্গুইসটিক, এই চাটনিটা বানানোর জন্য এনআইএকে পুলিটজার দেওয়া উচিত।
  • Ishan | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৫৭383685
  • হনু, গুরুর রত্ন তিতাসবাবু আমারে ওইটি মেল করে দিয়েছেন। লাগলে ফরোয়ার্ড করে দিতে পারি।
  • একক | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৫৪383684
  • নৈপাল এর শুরু তে। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিঙ্গ অতি পুরাতন জিনিশ। সেই ৬০ এর দশোক থেকে লেখালেখি হচ্চে। আমি কেলাশ কোরেছি ওমুক বাবুর। এটা বেসিক্যালি গাইডেড সেল্ফ হিপ্ণোটিজ্ম। আর কিস্যু না। কাজ এ ফোকাঅস বারে ইত্যদি। কিন্তু কোনো কাউন্সিলোর চাইলে জোর করে কিস্যু করতে পারেন ন।
  • aranya | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৫৩383683
  • হ্যাঁ, মারাত্মক লেভেল।

    হিন্দু বিজ্ঞান কোন উচ্চতায় উঠেছে, ভাবতেও রোমাঞ্চ হয়
  • aranya | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৫১383682
  • এই ধর্ম নিয়ে লড়াই আর পারা যায় না - অ্যাজ ইফ পৃথিবীতে সমস্যার অভাব পড়েছে
  • dc | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৪৯383680
  • একক, কোন টইতে?

    কিন্তু শুধু এনেলপি না, বাক্যটা খেয়াল করে দেখোঃ neuro-linguistic programming...wherein counsellors can make intervention through neurological connection

    কি লেভেল রে বাপ! :d
  • aranya | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৪৯383681
  • একক, তোমার কদিন আগের পোস্ট-টা দেখেছি, কলকাতায় ফ্ল্যাট কেনার ব্যাপারে।

    আমার ইমেল - bhatnabs জিমেলে, একটা মেল কর
  • dc | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৪৬383679
  • প্রেমের অভিনয় তো কতো লোকেই করে, সে আর নতুন কি :p

    আর অভিনয় করে ধর্মান্তকরনও অনেক হয়, সেও জানি।

    কিন্তু তাই বলে নিউরোলজিকাল কানেকশান দিয়ে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং? এ তো লিমিটের অনেক অনেক বাইরে বেরিয়ে গেছে, মানে অরবিট ছেড়ে বেরিয়ে গেছে! সন্ধে থেকে হেসেই চলেছি :d

    খালি ভাবছি, যে লোকটা এই দুটো টার্ম একসাথে লিখে এনআইএ কে দিয়েছে, সে কি লেভেলের খচ্চর :d
  • একক | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৪৫383678
  • এন এল পি ত কেলাস ও ওভিগ্যোতা কিছু লিকেচিলূম নৈপালে ঃ) উক্ত ট্রেনার এখোন হায়্দরাবদে ট্রেনিঙ্গ করান।
  • dc | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৪৩383677
  • আর হ্যাঁ, বিশ্ববন্ধু গুপ্তার ক্লাউড কমপিউটিং।

    আমার কেমন সন্দেহ হচ্ছে এই সব স্ক্রিপ্টগুলো একই লোক বানাচ্ছে, নাহলে এই ধরনের ওয়রডপ্লে তো সবার পক্ষে সম্ভব না।
  • aranya | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৪২383676
  • নাঃ, অমন ঢপ কমই শোনা যায়
    তবে মোদী রাজত্বে তো হিন্দুত্ববাদী বৈজ্ঞানিকরা কত কিছুই শোনাচ্ছেন

    আমি যেটা বলছিলাম, প্রেমের অভিনয় কেউ করতেই পারে, অন্য কাউকে ধমান্তরিত করা জন্য - এটা অসম্ভব লাগে না।

    আর হিন্দু সংহতির কার্যক্রম যা লিখলাম, সেটাও অসম্ভব মনে হয় না
  • dc | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৩৬383675
  • মানে সেই এক শুনেছিলাম জিপিএস চিপ দেওয়া নতুন নোট, সে দিয়ে কালো টকা ট্র্যাক করা হবে, আর এই এক শুনলাম নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং দিয়ে নিউরোলজিকাল কানেকশান।
  • dc | ২৭ নভেম্বর ২০১৭ ২২:৩৫383674
  • কিন্তু অরন্যদা, এই নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং আর নিউরোলজিকাল কানেকশান এর মতো ঢপের চপ আর কোথাও শুনেছেন? এটা আমাদের এনআইএ বলেছে। এটা পড়ুনঃ

    http://www.news18.com/news/india/hypnotic-counselling-neuro-linguistic-programming-used-to-entice-women-nia-in-love-jihad-case-1588171.html

    এই লাইনটার মানে কি? The second method, neuro-linguistic programming, is another mode of hypnotherapy wherein counsellors can make intervention through neurological connection and then influence the clients to make changes in the latter's life goals.
  • aranya | ২৭ নভেম্বর ২০১৭ ২২:২১383673
  • * বন্ধু আর তার পত্নীকে
  • aranya | ২৭ নভেম্বর ২০১৭ ২২:১৮383672
  • লাভ জিহাদ -এর মানে যদি হয় নো লাভ, জাস্ট জিহাদ অর্থাৎ যেন তেন প্রকারেণ ধর্মান্তর, তাহলে সেরকম ঘটনা কিছু হয়ত ঘটে

    অন্তত ঘটতে পারে এমনটা ভাবতে অসুবিধা হয় না, কারণ ধর্মের জন্য কিছু মানুষ কিই না করতে পারে

    এক বন্ধুর সাথে কথা হচ্ছিল - সে নাকি হিন্দু সংহতি-র সোশাল মিডিয়া সেলের হেড। ২৫০ + মুসলিম মহিলাকে হিন্দু ধর্মে নিয়ে এসে হিন্দু ছেলের সাথে বিয়ে দিয়েছে, তাদের দল, এইরকম বলল।

    সেই মেয়েরা এখন খুব আনন্দে আছে, অনেক স্বাধীন, খুশিতে শুয়োরের মাংস রান্না করে বন্ধু আর তার বন্ধুপত্নীকে খাইয়েছে
  • Subhadeep Maity | ২৭ নভেম্বর ২০১৭ ২০:৫৫383671
  • #
    সাঁওতাল গাঁয়ের মত কুলীন অন্ধকার বুকে
    মেয়েটি এসে দাঁড়াল দীঘিটির সম্মুখে।

    তীব্র শীতের রেশ বুকে টেনে দীঘি ক্রমশ শুকিয়ে আসছে,
    এখন পাড় বরাবর অজস্র ফাটল;
    কল্পনায় লাগে-
    প্রাচীন বটের সহস্র-মূল জটিলতায় ছেয়ে যাচ্ছে
    অলক্ষ্যের জমিন।

    দূর থেকে কান্নার মত ভেসে আসে শঙ্খধ্বনি
    এক পা দু' পা মেয়েটি এগোয়,
    ফাটল আরও স্পষ্ট হয়।

    মেয়েটি কোনদিন প্রকৃতির ক্ষয় দেখেনি,
    সে দেখেছে লাঙলের ফালে ছিন্ন শক্ত মাটি।

    অথচ, সে কখন দেখেনি প্রকৃতির ক্ষয়
    দেখেনি আপনা থেকে শক্ত মাটি কিভাবে ঝুরো মাটি হয়।

    দীঘি এবার আপন মনে বলে-
    যে ফাটলের দুদিকে দুজন
    দাঁড়িয়ে ছিল আজন্মকাল
    সে ফাটল তৈরী করে মানুষ;
    আর যে ফাটল জন্ম নিয়েছে নিজের মত করে
    মানুষের সে দুঃসাহস নেই তাকে উপেক্ষা করে।

    আসলে
    মানুষ চিরকাল বিরহ সহ্য করে মুখ বুজে,
    ভাঙে অধিক ভালোবাসায়।

    (নভেম্বর ২৭,২০১৭)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত