এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৭ নভেম্বর ২০১৭ ০৬:৫৭383640
  • অ-র দেওয়া এজেন্সির নম্বর নোট করে নিলাম।

    S, 'এখন আরণ্যক'-এ আমার বন্ধু তন্ময় -এর সাথে যোগাযোগ করতে পারি, প্রয়োজন হলে, জানিও।

    শঙ্খ-র অভিজ্ঞতা পড়ে খারাপ লাগছে। আশা করি সব ট্যুর এজেন্সি এত বদ হবে না।

    কখনো একটা সুন্দরবনে নৌকা নিয়ে ঘোরার প্রবল ইচ্ছে - অমন ল্যান্ডস্কেপ পৃথিবীতে দুর্লভ
  • pi | ২৬ নভেম্বর ২০১৭ ২২:২৯383639
  • কুমুদি, তাড়া দেবার জন্য তাড়া দিয়ে গেলাম।
  • Ela | ২৬ নভেম্বর ২০১৭ ১৩:১২383638
  • সরি, ২০০৯ না, ২০১২।
  • Ela | ২৬ নভেম্বর ২০১৭ ১৩:১১383637
  • ওয়েস্টবেঙ্গল ট্যুরিসমের প্যাকেজ ট্যুরে সুন্দরবন গিয়েছি ২০০৯ সালে। খুবি ভাল ব্যবস্থা ছিল। ট্রাই করতে পারেন।
  • | ২৫ নভেম্বর ২০১৭ ১৯:৩২383636
  • সুন্দরবনের একটা ট্যুর এজেন্সির খোঁজ দিচ্ছি-
    নম্বর- 9836 177 140
    tourdesundarbans.com

    4 Tottee Lane, Kol-16
    মিউজিয়ামের পেছনে।

    এরা ৪৫০০/- আর ৪০০০/- প্রতিজনে দু রাত তিন দিনের ট্রিপ করান।

    খবর নিয়ে দেখতে পারেন।
  • I | ২৫ নভেম্বর ২০১৭ ১৯:০৪383635
  • সুন্দরবন দুবার গেছি। একদমই এরকম ব্যবহার পাই নি।প্রথমবার না হয় পাকাপোক্ত প্রকৃতিপর্যবেক্ষক বড় গ্রুপের সঙ্গে গেছিলাম,পরের বার তো দুটো ফ্যামিলি।সজনেখালি সরকারী ট্যুরিস্ট লজে ছিলাম,ওরাই বোটের ব্যবস্থা করে দিয়েছিল।গাইড অতি ভদ্র ও ওয়েল ইনফর্মড।সারেং ও ভালো ছিল।
    হুনে খারাপ লাগছে।
  • পাই | ২৫ নভেম্বর ২০১৭ ১৮:৫৪383634
  • ত্রিপুরায় কী শুরু হয়েছে! একের পর এক খুন, জখম। তারপর আজ এই। এই খবরটা পেলাম।

    'Three to Six persons were abducted yesterday while they were coming from Toidu (Amarpur) towards Teliamura (Khowai). All are govt employee, so far information received and three of them are bankers of Tripura Gramin Bank . All are Bengali . The location is adjacent to one Kalyan Ashram, Tribal wing of RSS . It is heard for rsnsom call was made from North Tripura and Assam . Linkage of BJP can't be ignored . Today only Sambit Mahapatra has visited Tripura .'
  • dc | ২৫ নভেম্বর ২০১৭ ১৮:৫০383633
  • বাপস সুন্দরবনে আর যাচ্ছিনেকো!
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৭ ১৮:৪৮383632
  • লগিনও মুছে যাচ্ছে। নতুন করে আবার লগিন করতে হচ্ছে।
  • pi | ২৫ নভেম্বর ২০১৭ ১৮:০৩383631
  • কেউ কেউ বললেন লগিন করতে পারছেন না।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৭ ১৭:৩২383630
  • প্রথম পাতার ওপরে অন্য যে কোনও পাতার লিংকে ক্লিক করলেও একই জিনিস হচ্ছে। মামুউউউ
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৭ ১৭:৩০383629
  • মোবাইল থেকে ভাটিয়া৯ খুললে, প্রথম পাতার নিচে 'আগের পাতা' ক্লিক করলেই ফরিদার 'ভালোবাসা পেলে' খুলে যাচ্ছে। কিছুতেই ভাটিয়া৯র আগের পাতায় যাচ্ছে না।
  • শঙ্খ | ২৫ নভেম্বর ২০১৭ ১৬:৫৩383628
  • মানে এখন এইসব লিখতে লিখতে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে আর রাগে ব্রহ্মতালু অবধি জ্বলে উঠছে।

    যে লঞ্চের সঙ্গে কথা ছিল, প্রথম দিনে সকালে ব্যাটা এলো অনেক দেরিতে, আমরা ওদিকে ভোর ভোর উঠে বসে আছি খালি পেটে। ব্রেকফাস্ট লঞ্চে দেবে চুক্তি ছিল। এদিকে কুড়ি তিরিশটা ফোন করা হয়েছে, সবার নাম্বার থেকে ঘুরিয়ে ফিরিয়ে, কেউ ধরে না। ঘন্টা দেড়েক পরে কেউ একজন ক্যাজুয়ালি জানালো ফোন নাকি দূরে ছিল বলে শুনতে পায়নি। দেরি কেন, তার কোন ঠিকঠাক জবাব নেই।

    যাইহোক এরপরে আমরা সজনেখালিতে ম্যান্ডেটারি গাইড এবং পারমিট করাতে গেলুম। কোথায় কোথায় আপনি যাবেন, তার ওপরে পারমিট দেবে এবং টাকা নেবে। একদম নিচের দিকে একটা পয়েন্ট আছে, নেতিধোপানি, আমাদের অনেকেই সাজেস্ট করেছিল এইখানে যেতে (সেইযে, বেহুলা লখীন্দরকে নিয়ে কলার মান্দাসে ভেসে যেতে যেতে একজায়্গায় দেখেছিল এক ধোপানি তার দুষ্টু বাচ্ছাকে আছাড় দিয়ে মেরে ফেলছে আবার কাজ মিটে গেলেই বাঁচিয়ে দিচ্ছে, এই সেই ঘাট নাকি। এখানে নাকি বহু পুরনো জনবসতির পত্তন ছিল, জঙ্গল এখন সব গিলে নিয়েছে, তবে খোঁড়াখুঁড়ি করে নাকি অনেক পুরোনো কলসি হাঁড়ি কুড়ি পাওয়া গেছে), তো আমরা থিক করলুম প্রথম দিনে এইখানে চলে যাই, দূরের ব্যাপার, পরের দিনই আমরা ফিরবো, তাই পরের দিন কাছাকাছি ঘুরবো।

    ওমা লঞ্চে ফিরে এসে সেইকথা জানাতে ড্রাইভারের সেকি রাগ। এখন নাকি ভাঁটা, এখন যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, পরের দিন সে আমাদের নেতিধোপানি নিয়ে যাবে এবং দুপুর তিনটের মধ্যেই পাখিরালয়ে ফিরিয়ে দেবে, তার নাকি সন্ধ্যেবেলায় কিসব কাজ আছে। অনেক চেল্লামিল্লি হল, দেরিটা কার জন্যে হয়েছে এই সব। যে লোকটি নিয়ে গেছল, সে এই সময়ে হাত ধুয়ে ফেলে, এসব আপনাদের ব্যাপার বলে।

    সেই গেল, সারাটা রাস্তা বদমাইসি করে আস্তে আস্তে গিয়ে। বিকেলের দিকে গাইডও এসে চুপি চুপি বলে গেল সে কথা। আমরাও বুঝতে পারছিলাম, কিন্তু আর কিছু করার ছিল না।
  • শঙ্খ | ২৫ নভেম্বর ২০১৭ ১৬:৩৫383627
  • তার ওপরে আপনি লঞ্চে রাত কাটাতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে কোনও একটা দ্বীপে ঠাঁই নিতে হবে বা সুধন্যখালি বা সজনেখালি বা পাখিরালয় কোথাও একটা যেতে হবে। সেটা আপনার আলাদা ডীল, আলাদা লোকের সঙ্গে। এরা নিজে থেকে কোন ব্যবস্থা করবে না এবং একটা টাকাও অ্যাডজাস্ট করবে না। আমরা একটা দ্বীপে ব্যবস্থা করেছিলাম, সে ভারি খারাপ এক্সপিরিয়েন্স।
  • শঙ্খ | ২৫ নভেম্বর ২০১৭ ১৬:২৬383626
  • আমরা জনা সাতেকে মিলে গেছলুম অফিস থেকে। প্যাকেজ কিছু একটা ছিল, এখন আর সবিশদ মনে নেই, তবে শুধু লঞ্চ ভাড়ার জন্যেই এগারো হাজার বলেছিল এইটে মনে আছে। তার পর খাওয়া দাওয়া আছে।
  • একক | ২৫ নভেম্বর ২০১৭ ১৪:৩৭383625
  • সম্প্রতি সুন্দরবন সম্বন্ধে এই দুর্নাম আম্মো শুনেছি। তবে নিজে ঘুরেচি একসময় বেশ মজায়। এক আত্মীয় গোসাবার ব্রান্চ ম্যানেজার ছিলেন কাজেই লন্চ এ চেপে জলে জলে অফুরান ফুর্তি হত আর কি :):)
  • একক | ২৫ নভেম্বর ২০১৭ ১৪:৩৪383624
  • অরণ্যদা সেদিন বাড়ি বিক্রীর ব্যাপারে বলছিলেন কী ? আমার এক দাদা কলকাতায় ইন্টারেস্টেড, আড্ডা দিতে দিতে কথা হলো। মেইল আইডি পেলে ডিটেল হতে পারে।
  • S | ২৫ নভেম্বর ২০১৭ ১৪:১৮383623
  • শঙ্খ বাবু, আপনি কি কোনও প্যাকেজে গেছিলেন? কাদের সঙ্গে?
  • dc | ২৫ নভেম্বর ২০১৭ ১৪:১৭383622
  • আমাদের প্ল্যান হলো ২০১৯ এ নর্থ-ইস্ট ঘুরতে আওয়া। পরের বছর হবেনা কারন পরের বছরের প্ল্যান অলরেডি হয়ে গেছে।

    আমরা সেপ্টেমবরের শেষ আর অক্টোবরের প্রথম দিকে বেরোই, কারন ওই সময়টায় তিনজনেরই একসাথে ছুটি পাওয়া যায়। মোটামুটি ১০ থেকে ১৪ দিনের ছুটি পাই। আমরা তিনজন মোটামুটি ফিট, কিন্তু মার হার্টের সমস্যা আছে, মা বেশী হাঁটাহাঁটি করতে পারবে না বা উঁচুনীচু রাস্তায় হাঁটতে পারবেনা। আগের থেকে হোটেল বুকিং করতে পারলে ভালো, বা অন্তত হোটেলওলার সাথে কনট্যাক্ট করতে ভালো হবে। এইগুলো কনস্ট্রেন্ট, এবার একটা এলপি সলভ করে যেকোন দুতিনটে জায়গার প্ল্যান বানাতে হবে।
  • aranya | ২৫ নভেম্বর ২০১৭ ১৩:৫৫383621
  • 'এখন আরণ্যক'-এ আমার এক স্কুলের বন্ধু আছে, তন্ময়, ও বলে ওরা নাকি সুন্দরবনে গেলেই বাঘ দেখতে পায়। জানি না কতটা সত্যি।

    ওদের সাথে যেতে পারলে ভাল অভিজ্ঞতা হবে, মনে হয়
  • শঙ্খ | ২৫ নভেম্বর ২০১৭ ১৩:৫১383620
  • চোখে পড়ল তাই যাত্রাদলের বিবেকের মত লিখে যাই, 'ওপথে বাড়াসনে তুই পা-হা'। মানে ঐ সুন্দরবনের কথা বলছি আরকি, ভুলেও ও তল্লাটে যাবেন না, ফিরিতেও না গেলেই ভালো।

    আমি পনেরোর গোড়াতে জীবনের প্রথম এবং শেষ বারের মত যাই। একবার ভেবেছিলুম সেই বিবরণ লিখে জনস্বার্থে প্রচার করবো, তা সে আর হয়ে উঠলো না, তবুও লোকজনকে যতটা পারি সাবধান করি। ওর চেয়ে দীঘায় গিয়ে হোয়াইট রাম খান ডাবের জল দিয়ে, তবুও টাকাগুলো সদ্ব্যবহার হবে।

    লোকজন এ টু জেড করাপ্টেড, এতটা আমি উড়িষ্যাতেও দেখিনি, সবাই বসে আছে, ঠকিয়ে কতটা টাকা বের করে নেওয়া যায়। এত লেভেলে কাটমানি খায়, দুটাকার জিনিস কুড়ি টাকা হয়ে যেতে পারে। দেখার কিছুই নেই, যেটুকুও আছে, সেটাও ভালো করে ঘুরিয়ে দেখায় না আর যেটুকু দেখায়, প্রচন্ড অব্যব্স্থা আর জলের মত টাকা খরচা।
  • S | ২৫ নভেম্বর ২০১৭ ১৩:২৬383619
  • পেয়েছি। থ্যান্কু।
  • S | ২৫ নভেম্বর ২০১৭ ১৩:২৫383618
  • ফোন নং আছে?
  • S | ২৫ নভেম্বর ২০১৭ ১৩:১৮383616
  • সুন্দরবন ঘোরার জন্য ভালো প্যাকেজ কি আছে? ২-৩ দিনের।
  • aranya | ২৫ নভেম্বর ২০১৭ ১৩:১৩383615
  • কখনও একটা আসব ঠিকই
  • pi | ২৫ নভেম্বর ২০১৭ ১২:৫৯383614
  • চলে আসুন ! নিয়ে যাব। অরুণাচল খুব সুন্দর। আমাদের এখানে এখন ভূপেন হাজারিকা ব্রিজ হয়ে গিয়ে মায়োদিয়া যাওয়া খুব সহজ। দুতিনঘণ্টাতেই যাওয়া যায়। যেতে হবে।
  • aranya | ২৫ নভেম্বর ২০১৭ ১১:১০383613
  • অরুণাচলের জঙ্গলে যেতে এত ইচ্ছে করে, অনেক জায়গাতেই নাকি এখনো মানুষের পা পড়েনি
  • i | ২৫ নভেম্বর ২০১৭ ১০:০৭383611
  • হ্যা পাই, ভূতোর খবর জানি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত