এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৫ নভেম্বর ২০১৭ ০৯:৪৭383610
  • অরুণাচলে এখনো ফিল্ড করিনি, কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হবে, তার কাজ চলছে।
  • Rabaahuta | ২৫ নভেম্বর ২০১৭ ০৯:৪১383609
  • এইসব নিয়ে মনে পড়লো, আমি যে প্রাইমারী স্কুলে পড়তাম সেখানে আদৌ কোন অশিক্ষক কর্মচারীই ছিলেননা। ওয়ান থেকে ফাইভ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা ভাগাভাগি করে কাজ হতো, সবচে প্রেস্টিজিয়াস কাজ ছিল ঘন্টা বাজানো, ক্লাস ফাইভের সবচে শক্তপোক্ত, প্রেফারেবলি এক দু বার ফেল করা ছেলেটি সেই সম্মান ভোগ করতো।
  • aranya | ২৫ নভেম্বর ২০১৭ ০৯:১৩383608
  • পাই কখনো অরুণাচলে ফিল্ড ওয়ার্কে গেছ?
  • Du | ২৫ নভেম্বর ২০১৭ ০৯:০৭383607
  • সম্বিত পাত্রকে ওএন্জিসির ডাইরেক্টর বানিয়ে দিয়েছে। আরও অনেককেই বিভিন্ন পিএসিউর বড় বড় পদে।
  • পাই | ২৫ নভেম্বর ২০১৭ ০৯:০০383606
  • উফ্ফ, এটা যাতা !!
  • de | ২৫ নভেম্বর ২০১৭ ০৮:৩৮383605
  • দিনকাল যা অনেক ছোটবেলা থেকেই সেক্সুয়ালিটির ব্যাপারটা ভালো করে অ্যাড্রেস করা উচিত - বাচ্চারা সব কিছুই দেখেশুনে তাদের নিজের মতো করে ইন্টারপ্রেট করে - বাচ্চার সামনে অভিভাবকদের কি রকম আচরণ তার একটা বিশাল ইম্প্যাক্ট আছে -

    এছাড়া স্কুল-টয়লেট খুবই সেন্সিটিভ জায়গা - অন্য কোথাও অ্যাটেন্ড্যান্ট না থাকলেও চলে,ওখানে একজন সবসময়ের অ্যাসিস্ট্যান্ট থাকলেই ভালো হয়। অবাক হয়ে মনে করলাম আমার সখেরবাজারের বাংলা মিডিয়াম অখ্যাত স্কুলও কিন্তু এই ব্যাপারটা ভেবেছিলো। আমাদের টয়লেটের সামনে এক মাসি সবসময়েই থাকতেন।
  • pi | ২৫ নভেম্বর ২০১৭ ০৭:৫৭383604
  • ভুতোর খবর জানে কেউ ?
  • aranya | ২৫ নভেম্বর ২০১৭ ০৬:২৩383603
  • সুফি ধর্মস্থানগুলো, মাঝেমাঝেই দেখি, জঙ্গী আক্রমণের শিকার

    সুফি জঙ্গী গ্রুপ কি আছে কোনও?
  • aka | ২৫ নভেম্বর ২০১৭ ০২:৫৪383602
  • কমরেড পিনাকি কনফিডেন্সই বড় কথা, আসলে হার্ট ফেল্ট।
  • pi | ২৫ নভেম্বর ২০১৭ ০০:১৮383601
  • ওহ, মামুর পোস্টটা তো বোধহয় এখানে নেই। ঐখানে ( আর অবশ্যই মূল অভিযোগে)আটেনশনে গাফিলতির কথায় মনে হল। দিয়ে রাখলাম।

    ---'
    'এটা পড়ে গা শিরশির করছে। নানা করণে। এক তো ঘটনাটা পড়ে। তারপর তার রিপোর্টিং পড়ে। এবং সর্বোপরি সে সম্পর্কে নানা মতামত পড়ে।
    আমাদের পাড়াগাঁয়ের ইশকুলেও তিন-চার বছুরেদের সবসময় নজরে নজরে রাখা হত। আজ থেকে বহু বছর আগে। আর এই ঝা চকচকে স্কুলের ক্লাসরুমে কীকরে একটা বাচ্চা আরেকটা বাচ্চার যৌনাঙ্গে আস্ত পেন্সিল ঢুকিয়ে দেয়, বোধগম্য হচ্ছেনা। স্কুল কর্তৃপক্ষের সম্পূর্ণ দায় নেওয়া উচিত। ক্লাস টিচারের তো শাস্তি হওয়া উচিতই।
    আর তারই সঙ্গে এই এনডিটিভির সংবাদের মাথাদেরও চাকরি যাওয়া উচিত। সেনসেশনলাইজ করার চোটে এই ধরণের ঘটনার হেডিং যারা সেক্সুয়াল অ্যাসল্ট দেয়, তাদের সভ্যসমাজে সাংবাদিকতা করতেই দেওয়া উচিত না। চার বছর বয়সে বাচ্চারা ডায়পার পরে। প্যান্টে হাগু-হিসু করে ফেলে। সেনসেশনালাইজেশনের চোটে সেরকম একটি বাচ্চার উপর সেক্সুয়াল অ্যাসল্টের আইনী চার্জ? এবার কিতো চার বছরের বাচ্চা অপরিচিত মহিলার গায়ে হাত দিলে তাকে জেলে পোরা হবে?
    বাচ্চার মা যা করেছেন সেটা বোধগম্য। আমার বাচ্চার সঙ্গে ইশকুলে এরকম ভায়োলেন্ট কিছু হলে আমিও যেখানে পারতাম কমপ্লেন করতাম। কিন্তু ওঁকে একটু বোঝানো উচিত, যে, বাচ্চার একটা ফিজিকাল আঘাতকে ফিজিকালি থাকতে দিন। বাড়িয়ে সেটাকে সারাজীবনের ট্রমা করে ফেলবেন না। বরং এর থেকে শিক্ষা নিয়ে ওই কিকি যেমন বলেছে, চিল্লামিল্লি হাতাহাতি করতে শেখান। সেটা না করা কিন্তু স্বাভাবিক লাগছেনা। ছেলেটির সমস্যা থাকলে সেটাও ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার। প্যান্ট খুলে যৌনাঙ্গে পেন্সিল ঢোকানো, এটা একেবারেই স্বাভাবিক না। কোথা থেকে আইডিয়াটা মাথায় এল, সেটা ইমিডিয়েট দেখা দরকার। কিন্তু চার বছরের বাচ্চাদের শাস্তি, আইনী বিচার একটা অ্যাবসার্ড ব্যাপার। যেমন অ্যাবসার্ড এখানে সেক্সুয়াল অ্যাসল্ট টেনে আনা। অ্যাকচুয়ালি ভুলই বলেছি, এনডিটিভির সংবাদদাতার চাকরি যাওয়া উচিত না। এটাও একটা অসুস্থতা, এরও চিকিৎসা হওয়া প্রয়োজন।'
  • পাই | ২৫ নভেম্বর ২০১৭ ০০:১১383600
  • আমার একটা অন্য জায়গায় খচখচানি হচ্ছে। এখানে নাহয় খুব দামি স্কুল, বাচ্চাদের ক্লাসে আয়াও থাকেন, তাই।বাচ্চারা কেন এক মুহূর্ত ও চোখের আড়াল হবে, হলেই গাফিলতি, এত টাকা নিয়ে গাফিলতি কেন সেই জবাবদিহি চাওয়া যেতে পারে, কিন্তু সাধারণভাবে দেখতে গেলে কি চার বছরের বাচ্চাদের প্রতি মুহূর্তে চোখে চোখে রাখা হয় বা প্রয়োজন নাকি সম্ভব? এত দামি স্কুলে আটেনডেন্ট না থাকলে এমনি স্কুলে বাচ্চারা দিদিমণির নজরের বাইরেও নিজেরা থাকেনা? মানে এত বাচ্চার ক্লাসে একটা বাচ্চার খাতা দেখতে কি তাকে মনোযোগ দিতে গেলেপ অন্যরা কিছুটা চোখের আড়াল হবে। বাড়ি ফিরেও ভাই বোন রা একসাথে খেললে বড়রা সর্বক্ষণ চোখে চোখে রাখেন, মানে এরক্কম মিনিট মিনিট? বা মাঠেঘাটে এমনি খেলতে গেলে? গ্রামে গঞ্জে বা নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে বহু বাচ্চাই ৪ ৫ বছর বয়সে অভিভাবকের চোখের বাইরে ৫ ১০ মিনিটের বেশ বেশিই থাকে। সেগুলো সব গাফিলতি?
  • de | ২৪ নভেম্বর ২০১৭ ২২:৫৮383599
  • এক্কেবারে একইরকম একটা ঘটনার কথা মনে পড়িয়ে দিলো -

    ক্যাম্পাসের মধ্যের একটা স্কুলে গত বছর খুবই হইচই হয়েছিলো। ক্লাস টুয়ের দুটো বাচ্চা ছেলে তাদেরই ক্লাসের মেয়েদের নানাভাবে হ্যারাস করছিলো। কারোকে মুখ চেপে টয়লেটে টেনে নিয়ে যাচ্ছিলো, কারোর স্কার্টের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছিলো, জোর করে চুমু খাচ্ছিলো- মেয়েদের কমপ্লেনে মায়েরা ব্যতিব্যস্ত হয়ে দল মিলে গিয়ে প্রিন্সিপ্যালকে বলে। প্রিন্সিপ্যাল সেই ছেলেদের বাবা দুজনকে ডেকে পাঠালে বাবারা খুবই ক্যাজুয়ালি বলে যে লেড়কালোগ থোড়া অ্যায়সাহি হোতে হ্যায় - অর কিয়া ভি ক্যা হ্যায়, থোড়াসা ছেড়ছাড়হি তো কিয়া! দুই ফ্যামিলিই ইউপির - মায়েরা (যাদের অনেকেই আমার জুনিয়র বন্ধু) তারা কি করবে ভেবে না পেয়ে প্রিন্সিপ্যালকে বলেছিলো - এই দুইবাচ্চা আর তাদের পুরো ফ্যামিলি শুদ্ধ কাউন্সেলিংয়ে না পাঠালে স্কুলে বাচ্চাদের আর পাঠাবো না। এই দুটো বাচ্চা অন্য বাচ্চা ছেলেদের সঙ্গেও খুবই খারাপ ব্যবহার করে, তবে সেটা ওই মারধোর এবং টয়লেটে বাইরে থেকে দরজা আটকে দেওয়া গোছের। স্পেসিফিক্যালি মেয়ে বাচ্চাদের সঙ্গে এরা একেবারেইঅন্যরকম অ্যাবিউজিভ। বাড়িতে দেখেই তো বাচ্চারা শেখে- এদের বাবাদের দেখলেই তা বোঝা যায়!
  • dc | ২৪ নভেম্বর ২০১৭ ২২:০৮383598
  • হ্যাঁ দেখা যাক ঃ)
  • শঙ্খ | ২৪ নভেম্বর ২০১৭ ২২:০৬383597
  • ঃ) ক্ষী ক্ষান্ডো! দশ বেরুবে একত্রিশে ডিসেম্বর। আবার জেফিরদের দেখা মিলবে বলছে ঃ))
  • dc | ২৪ নভেম্বর ২০১৭ ২১:৫২383596
  • হ্যাঁ জেফিররা এসে মরেও গেছে। ২০০১৭র ০০৯ অবধি পড়ে ফেলেছি।
  • pi | ২৪ নভেম্বর ২০১৭ ২১:৪২383595
  • ওদিকে নমাজ চলাকালীন মিশরের মসজিদে হামলায় কত লোক মারা গেছেন !
  • pi | ২৪ নভেম্বর ২০১৭ ২১:৩৮383594
  • ওহ, রেপ কেস ফাইল হয়ে গেছে।
  • শঙ্খ | ২৪ নভেম্বর ২০১৭ ২১:২০383592
  • এর মধ্যেই পাঁচ বছরের কাজ পড়ে ফেললেন? জ্জিও। জেফিরেরা এসে গেছে?
  • dc | ২৪ নভেম্বর ২০১৭ ২১:০৭383591
  • ভয়নিখ ম্যানুস্ক্রিপ্ট খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আর উবের ইনভেশানে টুরিংকে দেখেও ভারি ভাল্লাগলো।
  • শঙ্খ | ২৪ নভেম্বর ২০১৭ ২০:৫০383590
  • এ বাবা, অনেক পাতা এগিয়ে গেছে, এখন ডিসির থেন্কু পেলুম। মোস্ট ওয়েলকাম! ভয়নিখ স্ক্রিপ্টের ব্যাপারটা জানতুম না, এখন একটা আইডিয়া হল। হতেই পারে একটা নড টু দ্যাট স্ক্রিপ্ট। এড ব্রুবাকের ও ওর কাজ গুলোতে প্রচুর নড রাখে।
  • pi | ২৪ নভেম্বর ২০১৭ ১৯:৪৪383589
  • ওহ, দমদি বলে দিয়েছিল।

    তবে দেদি, এটা লেখো, লেখো। এটা নিয়ে পড়ার খুবই আগ্রহ। আর এখন কি ইন্জি ডাক্তারিতে যাবার চাপ আগের থেকে আরৈ বেড়েছে নাকি অন্যান্য কেরিয়ারে যাওয়ার অপশন ইত্যাদি বেশি সামনে আসায় পরিস্থিতি একটু বেটার ?
  • dc | ২৪ নভেম্বর ২০১৭ ১৯:৩২383588
  • যা মনে হচ্ছে পদ্মাবতী লেবু যথেষ্ট কচলানো হয়ে গেছে, এবার আবার ফেরত আসতে চলেছে সেই আদি ও অক্কিত্তিম অযোধ্যা লেবু।
  • de | ২৪ নভেম্বর ২০১৭ ১৮:৪৪383587
  • রোজ আটটা অব্দি মশার কামড় খেয়ে, টিকিদের সহ্য করে আপিসে থাকি - তাও আমায় ল্যাদের অপবাদ - :((((
  • pi | ২৪ নভেম্বর ২০১৭ ১৮:৩৮383586
  • ওরে বাবা, কনস্টিটিউশন দিবসের শপথ ফপথ নিয়ে, তারপর ডিরেক্টরবাবুর সাথে ম্যারাথন মিটিং এর পর এই ছাড়া পেলাম। কুমুদি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছ ? যাগ্গে, অন্ধকার হয়ে গেলে অত চিন্তা নেই, এডিস কামড়াবেই না প্রায়। ডেঙ্গুর চিন্তা নাই। তোমাদের ওদিকের আনোফিলিসে এইসময়ের মশাতে ম্যালেরিয়ারও না প্রায়। তাই মশার কামড় খেলে তেমন ক্ষতি নেই আরকি। আর এটা তোমার না লেখার শাস্তি।

    কিন্তু দেদি ল্যাদ খাবার মত সময় না পাবার পরেও না লিখলে দেদির পিছনেও মশা লেলানো হবে। ঐ পড়াশুনা কোচিং পর্ব পড়ার জন্য মুখিয়ে।

    আর কুমুদি, তাড়া দেবার মত লোকজনের সাথে মেইলে ট্যাগও করে দিলাম। তাড়া দেওয়ানোর জন্য তাড়া দেওয়াতে ধন্যবাদ। আমি তালেগোলে ভুলে গেছিলাম তাড়া দেওয়া আউটসোর্স করতে।
  • kumu | ২৪ নভেম্বর ২০১৭ ১৮:৩২383585
  • অ,তাই বলি।হ্যাঁ,হ্যাঁ আমি তো গুরুর আপিসিয়াল তাড়াদায়িনী।এত পাপী মন যে সে ভুলে গিয়ে আমি ভাবলুম পাই আমাকেই তাড়া দিচ্চে।

    বড়েস,ঐসব ফিলিম টিলিম ছাড়েন,আপনার সেই অনুবাদের কাজটা কদ্দুর?

    আর বাপু দে,সায়েন্টিস হয়ে অমন ল্যাদ খাওয়া শোভা পায় না।তারা সর্বদা শশব্যস্ত হয়ে কিছু না কিছু করচে।পেন্ডিং লেখাগুলো আর কবে লিখবে,অ্যাঁ?চটপট এক্কাপ কফি নিয়ে লিখতে বসে যাও।
  • | ২৪ নভেম্বর ২০১৭ ১৮:২২383584
  • ক্কি আশ্চর্য্য! তুমি নিজেই তো সেদিন তাড়া দেবার কাজটি আহ্লাদ করে নিতে চাইলে বাছা কুমু! আজ দে'কে ল্যাদ খেতে দেখে পাই তাই FYA করে করে গেছে তো। এই নিয়ে এত গোলযোগ কিসের?
  • i | ২৪ নভেম্বর ২০১৭ ১৮:০২383583
  • হুঁ।কিছুটা সেরকমও বটে। @বড় এস
  • S | ২৪ নভেম্বর ২০১৭ ১৭:৫৬383582
  • আমার তো আবার জাস্টিস লীগের জসন মামোআর মতন লাগলো।
  • Rabaahuta | ২৪ নভেম্বর ২০১৭ ১৭:৫২383581
  • পাই অপনাকে দিয়ে মশার টোপ দিয়েছে? কি সঙ্ঘাতিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত