এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২২ নভেম্বর ২০১৭ ০৮:১৭383460
  • স্কাই টু তো ক্রাউডসোর্সিং করে বানাচ্ছে। তবে স্কাই টুর ট্রেলারেও দেখছি সারা পালিনের প্যারোডিই রেখে দিয়েছে। তার বদলে ট্রাম্পের প্যারোডি করতে পারতো, ভালো মানাতোও, যদিও অনেকে বলবে ট্রাম্প ইস বিয়ন্ড প্যারোডি বা নিজেই নিজের প্যারোডি।
  • dc | ২২ নভেম্বর ২০১৭ ০৮:১৫383459
  • আর ঝিলের ওপারে ধর্মেন্দরকে পাওয়া যেতে পারে।

    যাই হোক, তারপরে কি হবে সে তো লেখক ভাববে। আমি তো পাঠক।
  • T | ২২ নভেম্বর ২০১৭ ০৮:১২383458
  • ওরে বাবা, আয়রন স্কাই টা যা তা বানিয়েছিল। নাজিরা চাঁদের উল্টো পিঠে বসে আছে। এই পৃথিবীকে লুটে দিল বলে। স্কাই টু টা আরো উত্তাল হবে মনে হচ্চে। এই হল ট্রেলার।


    টিরেক্স সংক্রান্ত সমস্ত ব্যাপারে পাশে আছি।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৭ ০৮:০৮383457
  • ঝিলগুলো অবশ্য কিছু করবে না, ঝিল আর কী বা করতে পারে? ঃ-) ভালো ভালো মাছ আর হাঁস অবশ্য ঝিলে পাওয়া যেতে পারে। ঃ-)
  • Atoz | ২২ নভেম্বর ২০১৭ ০৮:০০383456
  • কচু হবে। তারপরে? সুতানুটির আমীরচন্দ মানে বিরিঞ্চিবাবা যাকে চেনাতে গিয়ে কইলেন হিস্ট্রিতে যাকে বলে উমিচাঁদ? এরা সব কী করবে? ঃ-)
    হীরাঝিল, মোতিঝিল ? ঘষেটী বেগম? ঃ-)
  • dc | ২২ নভেম্বর ২০১৭ ০৭:৫২383455
  • হতেই পারে। জম্পেস গল্প হবে।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৭ ০৭:৪৭383454
  • ধরুন সিরাজ জিতে গেল। বৃষ্টি হল না, কামান ভিজল না, ক্লাইভ তেরপল আর ক্যানেস্তারা নিয়ে নৌকা করে পালালো। মীরমদন আর মোহললাল দুইজনে মিলে সিরাজকে কাঁধে তুলে নাচলেন আর দাঁড়িয়ে থাকা মীরজাফরকে ক্যাঁচকলা দ্যাখালেন।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৭ ০৭:৩৭383453
  • শ্রী পারাবত। ঃ-)
  • dc | ২২ নভেম্বর ২০১৭ ০৭:৩২383452
  • চাই কি আয়রন স্কাই পার্ট ৩ বানিয়ে ফেলা যায় ঃ)
  • dc | ২২ নভেম্বর ২০১৭ ০৭:৩০383451
  • অল্ট-হিস্টরি জঁরার গল্প বাংলায় কিছু লেখা হয়েছে? আমি একটা দুটো পড়েছি, কিম রবিনসন আর জন বার্মিংহ্যাম, মন্দ না। নেতাজি আইএনএ নিয়ে ফিরে এসে দিল্লি দখল করলো, এটা বেশ ইন্টারেস্টিং প্লট পয়েন্ট হতে পারে।
  • pi | ২২ নভেম্বর ২০১৭ ০৭:০৯383449
  • ভাটিয়া৯ র পাতাটা এত শেয়ার কে করে ?
  • pi | ২২ নভেম্বর ২০১৭ ০৭:০৯383450
  • ওকে। তাইলে নড়াচড়া চলবেনা যখন গান শোনা যাবে, গাওয়া যাবেনা। ঐজন্য কোন সিনেমায় মাছ ধরতে ধরতে গান নেই। বোঝা গেল।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৭ ০২:৫৫383448
  • ডাঙায় বসে মাছ ধরা আমার কেমন যেন ম্যাদা মারা লাগে। নৌকোয় উঠে ছলছলে নদীর মাঝমধ্যিখানে গিয়ে ঝপ্পাস করে জাল ছোঁড়া হবে। তারপরে জাল টানা হবে, আর ভেতরে কত মাছ কত মাছ! উফফ কী চমৎকার! ঃ-)
  • S | ২২ নভেম্বর ২০১৭ ০২:৩৩383447
  • আমি মাছ ধরিনি। কিন্তু একটু আধটু শুনেছি। দেখতে হবে আপনি শখে মাছ ধরছেন নাকি আয় করার জন্য। শখে মাছ ধরার কেস হলে যা খুশি করতে পারেন। কিন্তু আয় করার উদ্দেশ্য থাকলে অনেক বেশি মনোযোগ দিতে হয়। কোথায় মাছ বেশি পাওয়া যাবে, সেসবের খোঁজ করতে হয়। কোথাও ছিপ ফেলে মাছ না উঠলে অন্য জায়্গায় যেতে হবে ইত্যাদি। তাছাড়া যতগুলো সম্ভব বেশি মাছ তুলতে হবে, তাই অনেক বেশি ততপর থাকতে হয়।

    কয়েকটা কথা আছে। আপনি ছিপ ফেলে বসে বই পড়তেই পারেন। কিন্তু বেশি নড়া চড়া করলে মাছ চলে যেতে পারে। অনেকে একাধিক ছিপ ফেলে বসে থাকে। ছিপগুলোতে ঘন্টা বাঁধা থাকে, টোপ গিললে ঘন্টায় আওয়াজ হয়। আপনি জানতে পারেন যে কোথায় মাছ উঠেছে।

    এসবই শোনা।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৭ ০২:০৩383446
  • ইতিহাস বদলে বদলে গ্লোরি আনতে গেলে কারুকে ছাড়বেন না প্লীজ। বিনয় বাদল দীনেশকে জিতিয়ে দিন। মাস্টারদা সূর্য্য সেন কে জিতিয়ে দিন, প্রীতিলতা ওয়াদ্দেদারকে জিতিয়ে দিন। (এঁরা তো সত্যি সত্যি যুদ্ধ করেছেন। ) সুভাষচন্দ্রকে ওরকম ভ্যানিশ হয়ে যেতে মোটেই দেবেন্না, বিজয়ী হয়ে ফিরুন তিনি, দেশভাগ রুখে দিন। আর আরো আগে চলে গেলে আর কথাই নেই, একেবারে বল্লালবাবু থেকেই শুরু করুন। তাহলে আর বেচারা লক্ষ্মণ সেনকে ওইভাবে মোটেই নৌকো করে পালাতে হবে না, তাঁর দুর্ধর্ষ সেনাবাহিনি উটকো আপদ বখতিয়ারবাহিনিকে তাড়াতে তাড়াতে সিন্ধুপার করে দিয়ে আসবে। কামাখ্যায় নিয়ে গিয়ে ভেড়াও করে দিতে পারে। যেকোনো কিছু করে দিলেই হবে। আর আরো আগে পালেদের আমলে চলে গেলে আরো ভালো, একেবারে গোপাল থেকেই শুরু করা যায়। আর সেই ষোড়শ মহাজনপদ এর ওখানে গেলে তো আরো চমৎকার। ঃ-)
    আফ্ট্রল, ইতিহাস মানে তো "পুরানো দিনের গপ্পো" ই। বাস্তবে তো ধরা যাচ্ছে না সময়যাত্রা তো অ্যালাউড না। মানুষের যা সমবেত স্মৃতি, তাই তো ইতিহাস। নইলে আজকের বেঁচে থাকা আমাদের কাছে বুদ্ধ চন্দ্রগুপ্ত বিম্বিসার গান্ধী সুভাষ চৈতন্য রামকৃষ্ণ ---কে ই বা কার চেয়ে বেশি সত্যি?
  • Atoz | ২২ নভেম্বর ২০১৭ ০১:২৪383445
  • জনারের শীষে বরাহ গেঁথে এনে " ইসিসে ঘায়েল কিয়া" বলেছিল যে মেয়েটি, সে ভীল নয়। রাজপুত। সম্ভবত চন্দাসো বংশের কন্যা। তাই তার বাবা গিহ্লোট বংশে কন্যা দিতে প্রথমে সম্মত ছিলেন না, কিন্তু পাত্রের মাতৃস্থানীয়া রাণী নিজে লিখলেন, "আমার নিজের সন্তান নেই, তোমার কন্যাটিকে সন্তানরূপে পাবার জন্য অনুরোধ জানাই।" তখন পাত্রীর বাবা রাজী হলেন।
  • pi | ২২ নভেম্বর ২০১৭ ০১:০৩383444
  • এই যে।
  • পাই | ২২ নভেম্বর ২০১৭ ০১:০২383443
  • ওটা কিছুদিন আগের। আমি রাজ্যসভা টিভিতে দেখতাম।
    ইউটিউবে আছে বোধহয়।
  • Rabaahuta | ২২ নভেম্বর ২০১৭ ০০:৫৫383442
  • সংবিধান কোনটা? মনে পড়ছেনা তো

    মাছ ধরার টইটা আমারো বেশ লাগে। তৃপবুভসানিকাবাকর্নিসেনাআধুনিকোত্তরের বাইরে একটা গাছতলা।
    আর লক্ষণ ভান্ডারীর কবিতাও।
  • pi | ২২ নভেম্বর ২০১৭ ০০:২৯383441
  • এই মাছ ধরার টইটা কেমন ঠিক ক'দিন বাদে বাদেই টুপ করে ভেসে ওঠে ! কিছ্হু সময় পরপরই মনে হয় ফাতনায় টান দেয় আর কেউ টেনে তোলে :P। যাহোক, সে ভাল ব্যাপার।
    এখানে কারুর মাছ ধরার নেশা আছে ? তাহলে জিগানোর ছিল, ঐ মাছের জন্য অনন্তকালের প্রতীক্ষায় লোকে কী ভাবে ? মানে খুব মন দিয়ে টান পড়ল কিনা তাতেই কনসেন্ট্রেট করে থাকে নাকি মন পুরো ফ্রি স্টেটে আরবিট ঘুরে বেড়ালেও কোন অসুবিধে নেই ? লোকজন মাছ ধরতে ধরতে বই পড়তে পারে ? মানে আজকালদিনের রেলিভ্যান্ট প্রশ্ন হিসেবে, মাছ ধরতে ধরতে গুরু ফেসবুক করতে পারে ? লোকজন মাছ ধরতে ধরতে গান শোনে বা গান গায় ?
    কোন সিনেমা মনে পড়ছেনা, যাতে মাছ ধরতে ধরতে নায়ক গান গাইছে বলে মনে পড়ছে। আর নায়িকাদের মাছ ধরতে দেখেছি বলেই মনে পড়ছে না। এই করতে গিয়ে মনে হল, মেয়েরা মাছ ধরে ? না ধর্লে কাঁবা না সানি ?
  • pi | ২২ নভেম্বর ২০১৭ ০০:২৪383440
  • আহা, ভারত এক খোঁজ ! আর রোশন শেঠের নেহরু ?

    শ্যাম বেনেগালের সংবিধানটাও রেকো করব। প্রত্যেকটা চরিত্র বইয়ের পাতা থেকে উঠে এসেছে। যাঁদের বইয়ে চিনতাম না, তাঁদের দেখেও মনে হয় এর থেকে মানানসই আর হয়না।

    আর স্বরা ভাস্বর তো আছেই। শুধু স্বরার জন্যেও দেখা যায় অবশ্য ঃ)
  • Rabaahuta | ২২ নভেম্বর ২০১৭ ০০:১২383439
  • ভারত এক খোঁজ এর পুরনো এপিসোড দেখছিলাম। মাইকেল মধুসূদনের ভূমিকায় আশির দশকের ইরফান খান!

    আর ওম পুরী সম্রাট অশোক, আলাউদ্দীন খিলজী, ঔরংজেব, নবীনমাধব ইত্যাদি যথাসম্ভব ভূমিকায়।

    তবে নরেন দত্তর ভূমিকায় অলোক নাথ ন্যাকা।
  • Du | ২১ নভেম্বর ২০১৭ ২৩:৫৮383438
  • এন্ডিটিভিতে দেখায় মাঝে সাঝে
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ২৩:৫৬383437
  • ডিমনির এফেক্ট নিয়ে চ্যানেলগুলো এখন কিছু দেখায় ? মানে খবরগুলোর মত ?
  • b | ২১ নভেম্বর ২০১৭ ২২:৪৬383436
  • মুগাবে গ্যালো।
  • S | ২১ নভেম্বর ২০১৭ ২২:২৭383434
  • pi | ২১ নভেম্বর ২০১৭ ২১:৫২383433
  • টপ রমেন তো এখানেও খুব চলে। সেটার কথাই বলছে পামিতাদি নাকি অন্য ?
  • Arpan | ২১ নভেম্বর ২০১৭ ২১:১৭383432
  • ওই মশলা দিয়ে চাট্টি আগেরদিনের ভাত, মটরশুঁটি আর পেঁয়াজভাজা দিয়ে নেড়েচেড়ে দিব্যি আপিসের লাঞ্চ হয়ে যায়।
  • aranya | ২১ নভেম্বর ২০১৭ ২১:০৩383431
  • হ্যাঁ, অস্বাস্থ্যকর মশলার টেস্টটা জাস্ট টু গুড
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত