এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৫০383130
  • নাক্কাটবে???

    মানে রাজস্থানের ডেকয়েটস?
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৪৯383129
  • আমীর খানের মন্তব্য শুনেছিলাম। সেইনিয়ে অনেক বলিউড সেলেবকে বক্তব্য রাখতে শুনেছিলাম যাদের জেনারাল আইকিউ নিয়ে যথেস্ট সন্দেহ আছে। সিকিবাবু আবার ঐ অতিনাটুকে অনুপম খেরকে ভালো অভিনেতা বলছেন।

    কিন্তু স্ন্যাপ ডিলের কেসটা জানতাম না।
  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৪৭383128
  • এরপরেও আইসিসের সাথে এদের তুলনা করলে লোকে মিউজিয়ামে রাখবে বলে!
  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৪৬383127
  • এখনো কর্ণিদের ব্যান করেনি - বন্শালীর মাথার দাম পাঁচ কোটী করেচে - দীপিকার নাক্কাটবে বলেচে -

    এই মুভিটা দেখবো বলেই ভাবিনি - এখন তো যেতেই হবে যা দেখচি!
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৪১383126
  • তবে গুজরাটে ভোটের আগে বিজেপি এই কি একটা ঢপের পদ্মাবতী ইস্যু নিয়ে ভালো মাইলেজ পাচ্ছে।
  • T | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৪০383125
  • ভক্তের দল এমন ক্যাম্পেন চালিয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে স্ন্যাপডিল ওদের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর আমীর খানকে কাটাতে বাধ্য হয়। সেই ইন্টলারেন্স মন্তব্য ইত্যাদি।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৩৯383124
  • আমাজনেও তো! রাণা আয়ুবের বইটার কী রকম নেগেটিভ রেটিং করে দিয়েছিল হুলিয়ে?

    এস, আমীর খান যখন বলেছিল ওর বউ কিরণ ইন্ডিয়াতে আনসেফ ফীল করছে, তখন ভক্তের দল দলে দলে স্ন্যাপডিলকে নেগেটিভ রেটিং দিয়েছিল গুগল প্লে স্টোরে, আনইনস্টলও করে দিয়েছিল, মানে সার্বিক বয়কটের মুখে দাঁড়িয়ে স্ন্যাপডিল তাদের ব্র্যান্ড অ্যাম্বি হিসেবে আমীর খানকে ত্যাগ করে।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৩৬383123
  • স্ন্যাপডিল ও আমীর খান কি ব্যাপার?

    বাকিটা হতেও পারে।
  • T | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৩৪383121
  • কন্সপিরেসি থিয়োরি দিই। দেখুন এস, পিউ নিশ্চয়ই লোকাল সেন্টারকে লাগিয়েচে ডেটা কালেক্ট করার জন্য। এইবার আইটি সেল ঢুকে গেল সেখানে। :) আইটি সেলের তো প্রচুর ক্ষমতা, স্ন্যাপডিল ও আমীর খান ইত্যাদি।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৩৪383122
  • গুজরাতে একটা ইলেক্শনে শুনেছিলাম যে মুসলমানদের বুথ ফেলেছিলো হিন্দু এলাকায়। অনেকে ভোট দিতেই যেতে পারেনি। এসব সেই দাঙ্গার পরে পরে।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:৩১383120
  • আসলে দুরকমের ইলেক্শন আছে। এক, যেখানে সব্বাই জানে যে কি জিতবে। যেমন এই মুহুর্তে ইলেকশন হলে দিদি জিতবেই। এইসব ইলেকশনে পোলিঙ্গ খুব ঠিক ঠাক রেজাল্ট দিচ্ছে - অন্তত টিভোতে দেখাচ্ছে। কিন্তু যেখানে ন্যারো মার্জিন সেখানে যাস্ট কোনো আইডিয়াই দিতে পারছেনা। এনডিটিভি তো নিজেদের পোলিঙ্গ করাই বন্ধ করে দিলো।
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:২৭383119
  • ইন্ডিয়ায় গত কবছরে দুটো ভোটিং ট্রেন্ড দেখছি। এক, খুব আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, টিভিতে সেফোলজিস্টরা বেশ কয়েকবার ল্যাজেগোবরে হয়েছে। দুই, যে পার্টিকে দিচ্ছে ঢেলে দিচ্ছে, একেবারে মেজরিটি পেয়ে যাচ্ছে।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:২৬383118
  • ইউপি-তে ম্যাসিভ ম্যানিপুলেশন হয়েছে। প্রমাণ নেই তাই কেউ কিছু করতে পারছে না। অসংখ্য লোক দলে দলে জানিয়েছে যে তাদের এলাকা থেকে কেউই বিজেপিকে ভোট দেয় নি - তা সত্ত্বেও সেখান থেকে বিজেপির ক্যান্ডিডেট জিতেছে। মূলত ইউপি ইলেকশনের পরেই ইভিএম ট্যাম্পারিং নিয়ে এত জল ঘোলা হয় এবং এখন ভিভিপ্যাট সমেত ভোটিং হচ্ছে।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:২৩383117
  • হিমাচল আর গুজরাতের একসাথে কাউন্টিঙ্গ। এখনো এক মাস বাকি আছে।

    ২০০৪ এ ক্লিয়ার ক্লাস কনফ্লিক্ট তৈরে হয়ে গেছিলো। থ্যান্ক্স টু ইন্ডিয়া শাইনিঙ্গ ক্যাম্পেইন। এবারেও তো গরীব লোকেদের যথেস্ট রাগ থাকার কথা। ইউপিতে তার পরেও বিজেপি যে কিকরে এতো ভোট পায়, কেজানে। গুজরাতে ঠিকঠাক ইলেক্শন হবে?
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:২০383116
  • ২০০৪ নাগাদ, যখন ইন্ডিয়া খুবই শাইন করছিল প্রমোদ মহাজনের হাতে পড়ে, তখনও এই রকমই শোনা গেছিল। স্যাম্পলিং হয়েছিল কিনা, কী ধরণের সার্ভে হয়েছিল, এখন মনে পড়ে না, তবে মনে পড়ছে বাজপেয়ীর জনপ্রিয়তা খুবই তুঙ্গে ছিল, আবার তা সত্ত্বেও আমার মোবাইলে ভোট চেয়ে বাজপেয়ীর রেকর্ডেড মেসেজওলা ফোন এসেছিল।

    তারপরে কী হয়েছিল সবাই জানে। ভোট একটা ঠিকঠাক না হওয়া অবধি বলা খুব মুশকিল।

    হিমাচলের রেজাল্ট কবে বেরোচ্ছে?
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:১৯383115
  • আসলে ফ্যাসিজম যতক্ষন না তার ফনা তুলে ছোবল মারছে ততক্ষন অবধি সকলের একটা মোহ থেকেই যায়। ওভাবেই পুরো ক্যাম্পেইন টাকে ডিজাইন করা হয়।

    সলিড লীডারশীপের প্রেমের সাথে মিডিয়া ম্যানেজমেন্টের ঘোল তৈরী করে দেশপ্রেম আর ধর্মের চুর্ণ মিশিয়ে তার সাথে শেষে দুয়েকটা জন দরদী স্কীমের ট্যাবলেট ছড়িয়ে দিলে ঐ সরবত যা খুশবু ছড়ায় তাতে লোকে না খেয়ে পারেনা। আর একবার খেলেই ঢুলু ঢুলু চোখে মিথ্যা স্বপ্নের যে নেশাটা আসে, তার থেকে বেড়োনোর আগে দেশ ধ্বসে যায়।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:১২383113
  • সিকিবাবু, স্যাম্পলিঙ্গে সমস্যা থাকতেই পারে। শুধুমাত্র সিলেক্টেড শহরে নিলে এইরকম রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। আম্রিগাতে যে মেথডলজি চলে সেটা এখানে নাও চলতে পারে। ইত্যাদি।

    তবে মোদির হয়ে গুপি মারতে হলে আরো অনেক উপায় ছিলো। মোবাইল ফোন ওয়ালাদের ফোনে জিগাও। বা গাড়ি ওয়ালাদের শুধু কোস্চেন করো। তাইলেই মোদির ফরে রেজাল্ট বেড়োতো। আর টিওআই এর রেজাল্টও তো একই রকম লাগছে।

    আমাকে আম্রিগাতে অন্তত দুবার (তিনবার) পোলিঙ্গ করেছিলো। একবার ফোনে। একবার ফেস টু ফেস - ওদের সিস্টেমে ডাইরেক্ট এন্ট্রি করতে হয়েছিলো।
  • modi | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:১২383114
  • ঠিকই, সেই পিউ-ই। আর একটু সাবধান হওয়া উচিত ছিল।

    তবে সার্ভে নিয়ে কয়েকটা সন্দেহ থেকেই যাচ্ছে। এক তো এই স্টেটগুলো বাদ। আর একটা হল ৭০% ভারতীয় বর্তমান অবস্থায় খুশি। সেটা ঠিক খাপ খাচ্ছে না।

    তবে হতেও পারে। ইন্দিরা গান্ধী জরুরী অবস্থার আগ দিয়ে, এমনকি ঐ সময়েও জনপ্রিয় ছিল। নাসবন্দী না হলে কি হত বলা মুশকিল। মমতাও জনপ্রিয় বলেই মনে হয়। ফ্যাসিজমের ওপর আমাদের একটা টান অনেকদিন ধরেই।
  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:১০383112
  • আমাদের ছোটবেলা বিভিন্ন এনজিও থেকে চাঁদা তুলতে এসে স্কুলে স্কুলে বাচ্চাদের ফর্ম ধরানো হোতো, বাচ্চা বাড়ি ফিরে এসে বাবা মা মামা মাসী দের থেকে চাঁদা তুলে ফর্মে সই করিয়ে মোট টাকা স্কুলে জমা করতো। এইসব মিডিয়ায় বোধহয় অমনই ফর্ম ধরায় এমপ্লয়িদের। বাড়িতে জিজ্ঞেস করে ফর্মে টিক মেরে আপিসে জমা দেয়! ঃ)
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:০৫383109
  • দেখলাম। তবুও ক্রেডিবল লাগল না ক্লেমটা। গোটা আর্টিকলটা থেকে বেশ ভালোমতনই গন্ধ ছাড়ছে।

    প্লাস ঐ নর্থ ইস্ট আর কেরালা বাদ দেওয়াটা।

    আবারও, কী রকম স্যাম্পল সাইজ নিয়ে এরা এসব বানায় জানি না। আমাকে কখনও কেউ সার্ভের কোশ্চেন করে নি আজ পর্যন্ত। ইন ফ্যাক্ট এখানে বা এর বাইরে আমার চেনাজানা কাউকে কোনওদিন করেছে কি কেউ? এই সার্ভেগুলো ঠিক কীভাবে হয়, সে নিয়ে আমার বিস্তর ধন্দ আছে।
  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১৬:০৩383108
  • পিউ কঁহা! পিউ কঁহা - মোদী গাইচে -

    গানটার লিরিক্স টা আছে কারো কাছে?
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:৫৮383106
  • সিকি আরেকটু দেখে বললে ভালো হতো।

    একদম উপরে লেখা আছে
    *Voting Polls do not affect MBFC bias ratings
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:৫৮383107
  • একই পিউ (পিউ গ্লোবাল)। এক্দম হোম পেজের প্রথমেই তো এই খবরটা আসছে।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:৫৭383105
  • এই যে - যেভাবে পিউ নিজেদের least biased বলে দাবি করে।

    ভোট দিন, বায়াস তৈরি করে দিন।



    নিচে এস-এর দেওয়া লিংক থেকে। আমিও ভোট দিলাম।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:৫৫383102
  • পিউ দক্ষিন পন্থী এরকম তো কিছুই দেখছিনা। অবশ্যি আম্রিগার সেন্ট্রিস্ট মানে হেঁ হেঁ। তবে ওরা তো বলছে যে কোনো পলিসি পজিশন নেয়না। ডেটা ম্যানিপুলেট করে মোদিকে এগিয়ে দেখাবে?
  • modi | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:৫৫383103
  • পিউ নিজেদের নন-পার্টিজান বলে দাবী করে। তবে ওদের ফান্ডিং সোর্সে ইভ্যাঞ্জেলিকাল ফাউন্ডেশন গুলোর একটা রোল আছে। সে নিয়ে কথা হতেও দেখেছি, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না।

    আমেরিকায় করা সার্ভেতে পিউ জল মেশায় কম। কিন্তু এখানে সার্ভেটা পরিষ্কার গোলমেলে। কাশ্মীর, উত্তর-পূর্ব, কেরালা - সব বাদ। এসব জায়গায় মোদীর সমর্থন খুবই কম।

    আরো একটা কথা মনে হল, তবে সেটা বোধহয় সন্দেহ পিশাচের সন্দেহ। এই পিউ কোন পিউ? এইসময় পিউয়ের ওয়েব সাইটের লিংক দিয়েছে দেখলাম না তো।
  • T | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:৫৫383104
  • ওঁকস, বানানভুল।
  • T | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:৪৬383101
  • আরে সেই ছিল না, 'পয়সা খরচ করে কামস্কাটকা থেকে ডিগ্রী আনিয়েচে।' কোথায় যেন, হ্যাঁ শ্রী শ্রী সিদ্ধেশরী লিমিটেড। দ্যাকো ঐরম কেস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত