এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:৪৪383099
  • আমরা দিবারাত্র উত্তরপূর্বে সার্ভে করছি, চাইলেই রাখতে পারত ! মানে, কষ্ট করে হলেও, সার্ভে ঠিকঠাক করতে চাইলে তো রাখতে হবেই। আর সার্ভেতে যে এরা বাদ সেটা কি রেজাল্টের সাথে হাইলাইট করে বলছে ? অবশ্য উত্তর-পূর্বকে ভারতের বাইরে রাখাটা তো লজিস্টিক বলে না, এমনি অভ্যাসেই পড়ে। কেরালা বাদ পড়া খুব ইন্টারেস্টিং।
  • modi | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:৩৯383098
  • পিউ এমনিতে দক্ষিণপন্থী সংস্থা বলে পরিচিত। সার্ভের পাশের ম্যাপটা বলছে কেরালা আর উত্তর-পূর্ব ভারত (ত্রিপুরা সুদ্ধু) সার্ভে থেকে বাদ। উত্তর-পূর্ব নাহয় লজিস্টিকসের সমস্যা আছে, কেরালা কেন বাদ বোঝা যায় না।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:৩০383097
  • গত দুদিন আগে পার্লামেন্ট স্ট্রীটে লেফ্ট লেবার অর্গানাইজেশনগুলোর বড় রকমের বিক্ষোভ সমাবেশ হয়ে গেল। একটা মিডিয়াতেও সে খবর বেরোয় নি। অথচ বিশাল বড় সমাবেশ ছিল। 'মহাপড়াও'।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:১৯383096
  • "কেবল বেটার অল্টারনেটিভের অভাবেই" বোধয় একটা কারণ। রাজ্যস্তরে অল্টারনেটিভ নেই এমন তো মনে হয়না।

    ২০১৫ তে (তখন হনিমুন একেবারে তুঙ্গে) বিজেপি কিন্তু দিল্লি আর বিহারে হেরেছিলো।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:০৯383095
  • কাল একটা অনুষ্ঠান দেখছিলাম এনডিটিভিতে। বেসিকালি ডিবেট। কাল ছিল ন্যাশনাল প্রেস ডে। 'রাজস্থান পত্রিকা' রাজস্থানের একটা লিডিং নিউজপেপার। কাল তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রথম পাতায় তাদের ব্ল্যাঙ্ক এডিটোরিয়াল প্রকাশ করেছে। সম্প্রতি বসুন্ধরা রাজের বিজেপি সরকার আইন করেছে যে কোনও সরকারি কর্মচারী, উকিল, বিচারক, পুলিশ - কারুর বিরুদ্ধে কোনও কমপ্লেন দায়ের করা নিষিদ্ধ। তার বিরুদ্ধে এই প্রতিবাদ, যা সম্ভবত এমার্জেন্সির সময়ে কয়েকটি নিউজপেপার করেছিল, মিডিয়ার কণ্ঠরোধ করার বিরুদ্ধে তাদের প্রতীকি প্রতিবাদ জানাতে।

  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১৫:০৫383094
  • শুধু কৃষি নয়, শ্রমিকদের অবস্থাও খুবই খারাপ। বিজেপি শাসিত রাজ্যগুলোতে তো মালিকেরা ইচ্ছেমতো লক-আউট, ছাঁটাই করে - তা ও যে সাধারণ মানুষ এখনো এদেরই ভোট দেন সে কেবল বেটার অল্টারনেটিভের অভাবেই!
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:৪৭383092
  • হ্যাঁ, এরপর রাজস্থান আর এমপিতে ইলেকশান না? এসব জায়গাতেও তো কৃষকদের বড়ো বড়ো সভার খবর পড়ি মাঝে মাঝে। আর যোগেন্দ্র যাদবও কদিন আগে বলছিলেন দেশ জুড়ে কৃষক আন্দোলন শুরু হওয়ার সময় এসে গেছে। প্রথম ধাক্কাটা খেলে বিজেপি এই সব কটা রাজ্যেই মুশকিলে পড়বে।
  • T | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:৪৬383091
  • ধস না হলেও কংগ্রেসের সিট বাড়লেই সেটা অনেকটা ধাক্কা।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:৪১383090
  • একটাই ধাক্কা দরকার। গুজরাত ধসাতে পারলে বাকিগুলো পর পর ধসবে।
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:৩৪383088
  • জিএসটিতে যেরকমভাবে অনেকগুলো জিনিস ২৮% ব্র্যাকেট থেকে সরিয়ে দিল, তাতে আমার মনে হচ্ছে পপুলারিটি ভালো কমেছে। নাহলে জেটলির মতো গাঁট লোক অতোসব অ্যানাউন্স করতো না। এবার গুজরাটের ইলেকশানে বোঝা যাবে মিত্রোঁরা খচেছে কিনা। আর রাহুলবাবার মুখেও একটু কথা ফুটেছে, মিডিয়াতেও যতোটা পারছে ইমেজ ঘষামাজা করছে, কাজেই গুজরাটে বিজেপির ধাক্কা খাবার ভালো সম্ভাবনা মনে হচ্ছে।
  • Rabaahuta | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:৩৪383089
  • উচ্চশিক্ষিত জানিনা, শিক্ষার সংজ্ঞা নিয়ে প্রশ্ন উঠলে সমস্যা, তবে উঁচুতলার লোকেরাই তো বেশী দক্ষিণ দেখতে পাই।
  • T | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:৩১383087
  • আহা, দুটো জিনিস। মোট স্যামপ্লিং নাম্বার আর স্যামপ্লিং করার পদ্ধতি। 'ঠিকঠাক' এর বিচার এই দু ক্ষেত্রেই হবে। নাম্বার কম থাকলে এমনিই প্রশ্ন উঠবে। নাম্বার বেশী থাগলে তখন পদ্ধতিখানা কি সেসব লোকে দেখবে। অবশ্যই একদম 'ঠিকঠাক' কেসে একদম 'ঠিকঠাক' রেজাল্ট আসে।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:২৮383086
  • স্যাম্প্লিঙ্গ নিয়ে গন্ডোগোল থাকতেই পারে। সেটা আমি আগেই বলেছি। কিন্তু যদি স্যাম্পলিঙ্গ ঠিক ঠাক থাকে সেক্ষেত্রে কি হবে সেইটাই জানার ছিলো।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:১৯383085
  • গুগল করে দেখলাম, ২০১৫তে জিতেছিল, মাত্র ২৮ ভোটের ব্যবধানে।

    আর কখনও জিতেছিল কি?

    আর, মাঝে মধ্যে জিতলে সেটাকে ট্রেন্ড বলা যায় না। রাইট উইঙ্গাররা দিল্লি ইউনিতে ফ্রিকোয়েন্টলি জেতে, সেটা ওখানে ট্রেন্ড বলা যায়। দিল্লি ইউনি দক্ষিণপন্থীদের গড়।

    দিল্লি ইউনির ভোটার আর জেএনইউর ভোটারদের মধ্যে ইন্টেলেক্টের তফাৎ আছে, সেটা আশা করি বলতে হবে না।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:১৮383084
  • "খুব উচ্চশিক্ষিত লোক সাধারণত দক্ষিণপন্থী হয় না।"

    আমিও তাই ভাবতাম।
  • T | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:১৭383083
  • এ মশাই বেশ জটিল ব্যাপার। দ্যাখেন আদতে আপনি কি করছেন? ক্লাসিফিকেশন করছেন তো! নানান বাইনারী ক্লাসিফায়ার লাগিয়ে একটা সেটকে আইদার এই বা ওই এইভাবে ভাগ করছেন। এখন, একটা এগজ্যাম্পল ধরুন, একটা চারচৌকো খোপের ভেতর তিনটে পয়েন্ট আছে। এবার সেগুলো হতে পারে আইদার পজিটিভ অথবা নেগেটিভ। তো, পয়েন্ট গুলো যেরকমই ভাবেই থাকুক না কেন একটা সরলরেখা টেনে এদেরকে প্লাস ও মাইনাসের সেটে ভাঙতে পারা যায়। কিন্তু যদি চারটে পয়েন্ট থাকে তাহলে কিন্ত কিছু কিছু পয়েন্ট ওরিয়েন্টেশনের জন্য সরল রেখা দিয়ে দুদলে ভাগ করা যাবে না। তো, কি ক্লাসিফায়ার আপনি ইউজ করছেন সেটা দিয়ে সর্বোচ্চ কত পয়েন্ট ক্লাসিফাই করা যাবে, সেই ভিসি ডায়মেনশন খুব গুরুত্বপূর্ণ।

    দ্বিতীয় ব্যাপার যেটা আসে সেটা হচ্ছে ইউনিফর্মিটি অব রিপ্রেজেন্টেশন। আপনারা তো আম্রিগান ইলেকশন জানেন, জেরিম্যান্ডারিং জাতীয় ব্যাপারের এর অসুবিধে নিশ্চয়ই জানা। নিদেনপক্ষে স্ট্র্যাটিফাইয়েড স্যাম্পলিং করলেও এই কেস যাতে ইমপ্লিসিটলি না ঘটে সে তো দেখতে হবে। এছাড়াও আরো কিছু আছে।

    তো, সত্যি কথা বলতে কি এই কত স্যাম্পেল সাইজ হলে ঠিক হত, এ টার উত্তর নির্ভর করে কি অ্যালগোরিদম আপনি চুজ করছেন। স্যাম্পেল সাইজ অ্যাস্ট্রোনমিক্যাল নাম্বারও হতে পারে আবার হাজার আড়াইও হতে পারে। হাজার আড়াই আদতে ঐ মন্টিকার্লো, একটু রঙচঙে করে। ওদিয়ে কিছু বোঝায় না। আকাদাকে ধরুন, ও বলে দেবে।

    এবং এই কেসে মাত্র নটা সিটিতে একশো সাতষট্টিটা মতন ইউনিট ধরে লোককে জিজ্ঞাসা করলে কিছু পাওয়া যায় বলে মনে হয় না। আর কিছু মনে করবেন না, যাদের প্যামফ্লেটে একমাত্র আকর্ষণীয় কি ওয়ার্ড 'কিস গ্রিড', তাদের খুব উঁচুদরের কিছু বলে মানতে পারছি না। টুডেজ চাণক্য গুণে গুণে দশ গোল দেবে।
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:১৫383082
  • এটা পুরানো সার্ভের বলছে তো। প্রি-জিএসটি, ডিসি বললেন যে, সেটা কারণ হতে পারে।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:১২383081
  • শুনেছি জে এন ইউতে নাকি এভিবিপি নাকি মাঝে মধ্যে ইলেক্শন যেতে।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:০৩383079
  • খুব উচ্চশিক্ষিত লোক সাধারণত দক্ষিণপন্থী হয় না। হলেও কংগ্রেস পর্যন্ত হয়। বিজেপি পর্যন্ত উচ্চশিক্ষার প্রসার তেমন নেই। বরং উচ্চশিক্ষিত লোক হয়ে, হাই ইন্টেলেক্টের লোক হয়ে, বাঙালি না হলেও বামপন্থী হয়েছে এমন ভূরিভূরি উদাহরণ আছে। যে কোনও দশকের জেএনইউতে একবার গেলেই বোঝা যাবে বামপন্থা কেন উচ্চশিক্ষিতকে আকর্ষণ করে।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৪:০১383078
  • সেখানেই সন্দেহটা হচ্ছে। এক তো ঐ ২৫০০ স্যাম্পল সাইজ নিয়ে ভারতের মতন ডাইভার্স পপুলেশনের পালস অন্দাজ করা, আর দ্বিতীয়ত রেজাল্টটাই অবিশ্বাস্য। ৮৮% বায়াসড সার্ভে ছাড়া আসতে পারে না। যে রেটে অসন্তোষ বাড়তে দেখছি, আ'মোদী'ত জনগণের সংখ্যা সেই তুলনায় বাড়তে দেখি নি। গাঁটেরা গাঁটই রয়েছে, তার বাইরে অনেকেরও মত বদলেছে। গুজরাত, রাজস্থান, দিল্লি, ইউপি, যতটুকু যা খবর পাচ্ছি - পপুলারিটি বাড়ার তো বিশেষ লক্ষণ দেখি নি।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৩:৫৭383076
  • আর সেরকম বলতে গেলে আমাকেও লোকে বলেছে যে বাঙালীরা এতো পড়াশুনা করে কি করে যে বামপন্থী হয় কে জানে। চুপ করে থাকতে হয়েছে। কারণ এদের সঙ্গে তর্ক করা চলে না।

    টি, কত স্যাম্পেল সাইজ হলে ঠিক হতো?
  • Ekak | ১৭ নভেম্বর ২০১৭ ১৩:৫৭383077
  • আর মোদিকে এখনো সমর্থন করায় আমি অন্তত বিশেষ চমকাই না। ধরেন বাংলাদেশ। এইযে শুওরের নাতি আওয়ামী লীগ মুজিবের খড়ের বাছুর দেখিয়ে গোটা দেশবাসীর পেছন মেরে মেরে হলহলে করে দিলো, এরা যদিএবার জামাত কে ভোট দেয়, আমি অন্যায় কিছু দেখিনা। ইন্ডিয়াতেও, এখনো অবধি কোনো অপশন নেই। একমাত্র যদি ইকোনোমি ফেইল করে, হুইচ ওনলি ম্যাটার্স .....তাহলে লোকে খেপে গিয়ে আবার লেসার ইভিল খুঁজবে। নইলে মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী দামোদরদাস নরেন্দ্রভাই মোদীজি এখন হেসেখেলে আরেকটা টার্ম রাজ করবেন :)
  • Ekak | ১৭ নভেম্বর ২০১৭ ১৩:৫০383075
  • সেসব আলাদা ব্যাপার। সেতো বলতে গেলে মাত্র এক মাস সময়ে ২৫০০ লোকের ওপর সার্ভে করে কীভাবে সিদ্ধান্ত হয় ভারতবর্ষের মতো দেশে, সেটাও পরিস্কার না :|
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১৩:৪৮383074
  • সিকিবাবু, কেউ নিজের ক্ষেত্রে নামকরা হলে ধরা যেতে পারে যে সে অন্তত নিজের কাজটা ঠিকভাবে করবে। তাই বলছি যে পিউএর ক্রেডিবিলিটি দেখে মনে হয়্না যে তারা নিজেদের ক্রেডিবিলিটি খুইয়ে মোদির গুনগান গাইতে একটা ভুয়ো রিপোর্ট তৈরী করবে।

    এইটা হলো পুরো রিপোর্টঃ
    http://www.pewglobal.org/2017/11/15/india-modi-remains-very-popular-three-years-in/

    সার্ভের রেজাল্টের বর্ণনা ছাড়া তেমন কোনো অ্যাডভোকেসি বা ওপিনিয়ন তো দেখলাম না। অবশ্য খুব তাড়াতাড়ি চোখ বুলিয়েছি।

    সার্ভেতে স্যাম্পেল বায়াস থাকতেই পারে (শহর কেন্দ্রিক হলে)। বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে করিয়ে থাকলে। ওরা অবশ্যি ওদের মেথডলজি সম্বন্ধেও লিখেছে।

    সত্যি কথা বলতে নিজের আসে পাশে উচ্চশিক্ষিত জনগণও যখন আমোদ ভরা মুখ নিয়ে স্নেহের চোখে মোদিই সেরা পিএম বলে বেড়ায় তখন এইসব রিপোর্ট দেখে বিশ্বাস হয়। আর ভাবি যে শুধু ঘুঘুই দেখেছো। যেদিন সময় আসবে, সেদিন জিগাবো এদেরকে যে কোন বোধ বুদ্ধি নিয়ে এরা মোদিকে সমর্থন করেছিলো।
  • T | ১৭ নভেম্বর ২০১৭ ১৩:৪৫383073
  • ধ্যার, মন্টিকার্লোর কনফিডেন্স লেভেল আর এরর প্যারামিটার দিয়ে আজকাল কেউ এইধরণের সার্ভের স্যাম্পেল সাইজ নামায় নাকি।
  • Ekak | ১৭ নভেম্বর ২০১৭ ১৩:৩৪383072
  • লোকে অপশন পাচ্ছেনা তাই আস্থা রাখছে। কংগ্রেস প্রভারবিয়াল চোর, বাকিরা জোট বাঁধার দমটুকুও রাখেনা। তো এমতবস্থায় কী হবে ?
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৭ ১৩:২৭383071
  • আজ্ঞে, অনুপম খেরও খুব নামকরা অভিনেতা কিংবা মোহনদাস পাই বা জুকারবার্গ বা নারায়ণমূর্তিও নিজের নিজের ক্ষেত্রে খুবই নামকরা। তাতে করে কি তাঁদের চাড্ডিসম্রাট হওয়া আটকেছে?

    পিউয়ের ক্রেডিবিলিটির সাথে তাদের মোদীপ্রেমী হবার কোনও সম্পর্ক নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত