এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৭ নভেম্বর ২০১৭ ১২:০৬383070
  • এই সার্ভেটা কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চে করা হয়েছি, মানে জিএসটি বাঁশ দেওয়ার আগে। নভেম্বরেও আমাদের প্রিয় প্রধানমন্ত্রী একইরকম প্রিয় আছেন কিনা সেটা এই সার্ভে থেকে জানার উপায় নেই।

    আর স্যাম্পেল সাইজ বের করতে চাইলে জিপাওয়ার ব্যাবহার করতে পারেন, সামান্য কয়েকটা প্যারামিটার দিলেই স্যাটাস্যাট ক্যালকুলেট করে দেবে।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১১:৫৩383069
  • পিউ খুব নামকরা এজেন্সি। ক্রেডিবিলিটি নিয়ে সন্দেহ থাকা উচিৎ নয়।

    ঐ স্যাম্পেল সাইজ একদম যথার্থ বলেই মনে হচ্ছে।
    https://www.surveysystem.com/sscalc.htm
  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১১:৪৪383068
  • এই যে উইকিকাকু লিখেচে - আম্রিগান রিসার্চ সেন্টার -

    https://en.wikipedia.org/wiki/Pew_Research_Center
  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১১:৪২383067
  • আমিও নই - স্ট্যাটিস্টিক্সের লোকে কমেন্ট করলে ভালো হয় - আমার খুব বোকা বোকা লাগছে - তারপরেও এই স্যাম্পল সাইজের দেশজোড়া ডিস্ট্রিবিউশন কেমন সেটা জানা জরুরী! আর এই পিউ রিসার্চ সেন্টারের নাম এই প্রথম শুনলাম!
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ১১:৩৬383066
  • দে, আমি স্ট্যাটিস্টিক্সে লোক নই। তবুও যেটুকু জানি, যেকোনো পোলে যদি দুটো অপশান থাকে (ভালো-খারাপ, মোদি-রাহুল, মমতা-বুদ্ধ, হ্যা-না এইরকম) তাহলে ১০০০ এর বেশি স্যাম্পেল হলেই নাকি সেটা গ্রহণযোগ্য।

    স্যাম্পেল বায়াস থাকতেই পারে। তবে চারপাশে যা শুনি তাতে তো সকলকে বেশ খুশিই দেখি। সেটা সঙ্গত কিনা সেটা দেখতে গেলে অবশ্যি ৩০এর দশকের জার্মানীর পোলগুলো-ও একবার দেখতে হবে।
  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১১:৩২383065
  • *দেশে
  • de | ১৭ নভেম্বর ২০১৭ ১১:৩১383064


  • জানতে ইচ্ছে করে এই ধরণের খবরগুলো ছাপার জন্য মিডিয়া কি পরিমাণে পয়সা পায়! এখানে টোট্যাল স্যাম্পল সাইজ সম্বন্ধে একটা কথাও বলা নেই। এদেরই অন্য ইন্ডিয়াটাইমসের লিংকে কালকে দেখেছিলাম স্যাম্পল সাইজ ২৪০০ মতো। ১২০ কোটির দেখে ২৪০০ জনের ওপর স্টাডি করে যারা হাফপেজ নিউজ ছাপে তাদের বুদ্ধি-বিবেচনার ওপর ভরসা করা যায়?
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ০৯:২৮383063
  • আচ্ছা, থ্যাঙ্কু, আজ বিকেলের দিকে পাঠাচ্ছি।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ০৯:০৭383062
  • মেইল করেছি।
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ০৯:০১383061
  • মেইলে পাঠাতে পারব।

    guruchandali জিমেইলে এ একটা মেইল করতে পারবেন ?
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ০৮:৫২383060
  • আপনারা কেউ মুভিপাস ব্যবহার করেন? এখন ৯০ ডলার দিন, আর পুরো এক বছর ধরে দিনে একটা করে মুভি দেখতে পারবেন থিয়েটারে।

    https://www.moviepass.com/wpe
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ০৮:৪৭383059
  • এখানেই দেবেন? আর ডেডলাইন কবে?
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ০৮:৪৫383058
  • গুগল ট্রন্সলেটরে নিজে একটা নমুনা লেখা ফেলে দেখুন না কী হয় ! :P

    বেশি বড় না। আর 'আলোচোনা' না লিখলেই হল :P
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ০৮:৩৫383056
  • গুগল ট্রান্সলেটারে ফেলে হচ্ছে না? কত বড়? আমার আবার বাংলা বানানে হেব্বি চাপ আছে।
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ০৮:৩৫383057
  • উফ্ফ, ক'দিন ধরে দুটো জিনিস খুঁজে না পাওয়ায় কী ঝামেলা। পাসপোর্ট আর চিরুনি। প্রথমটা চিন্তার, গত ক'দিন ধরে যেখানে থাকছি, সেখানে না দেখে অন্যো এন-১ জায়গায় আছে ভাবতে ভাবতে এখন আবার শুরুর জায়গায় ফেরত এসেছি। শেষ আশাকে জলাঞ্জলি দিতে হল চিরুনি তল্লাশ করে খুঁজে না পাওয়ার পর।
    ততক্ষণে অবশ্য চিরুনি তল্লাশ শুরু হয়েছে চিরুনিরও। এমনিতে চিরুনি আমার কাছে সবসময়ের অতিথি, পেনের মতই। কেউই বেশিদিন থাকেনা। ফিল্ডে দুমদাম এখান ওখান যেতে হয় আর ব্যাগে চিরুনি না পেয়ে কিনতে হল এরকম আকছারই হতে হতে বাড়িতে চিরুনির ডিপো হয়েছে। তো, এবারেও সেরকমই হল, কিন্তু সমস্যাটা অন্য। এখানে চিরুনি পাওয়া যায়না। ক্যাম্পাসে একটি কোওপরেটিভ দোকান, সেও বিকেলে খোলে। উপায়ন্তর নেই ভেবে ফ্লাইটে বিধ্বস্ত হয়ে এসে কাকের বাসায় একটু আঙ্গুল চালিয়ে চলে যেতে হল অফিসে। এমনিতে চিরুনি দিয়ে আঁচড়ালেও তা কিছুক্ষণ বাদে কাকের বাসাই হয়ে যায় বটে, আর সারাদিনে ওই অফিস বেরোনোর আগে এক পোঁচ চিরুনি চালানো ছাড়া আর যেহেতু কোন শাসনই চুলের জুটত না, তাই ভেবে দেখলে, এই একবার না আঁচড়ানোতে কিছুই এসে যাবার কথা নয়। কিন্তু ওই, একটা অভ্যেস আর কি। প্রতিবর্ত ক্রিয়াতেই বেরোনর আগে চিরুনি খোঁজে আর তাই অস্বস্তি।
    যাহোক, সেটা নিয়ে বা কিছুটা কাটিয়ে প্রথমদিন অফিসটা করেই নিলাম তো বিকেলে যাব যাব করেও কাজের চাপে এত দেরি হইয়ে গেল যে দোকান বন্ধ।মানে গিয়ে আর দেখিনি, বন্ধ হয়ে যাবে ধরে নিয়ে যাওয়াটাই কাটিয়ে দিয়েছি। অগত্যা পরেরদিনও একই দশা। বা বলা ভাল, আরোও খারাপ দশা। মড়ার খাঁড়া্র ঘা কি বোঝাড় উপর শাকের আঁটি কিছু পার্থক্য আনতে পারুক কি না পারুক, কাকের বাসা ু অযত্নে পড়লে আগে যে উন্নততর কাকের বাসা ছিল, তা বুঝলাম্ বটে।
    আর হ্যাঁ, ঠিক বিকেলবেলা নাগাদ জানতে পারলাম, আমাদের ওই দোকানে চিরুনি পাওয়া যায়না, আর এই গ্রামে গেটের বাইরের টিমটিম করে জ্বলা দোকানটিতেও না। আরো দূরে যাবাড় হ্যাপা অনেক, এই গাঁ গঞ্জে। তারউপর প্রোজেক্ট সাবমিশনের চাপে পিষ্ট, কে অত সময় খচ্চা করে যাবে।
    তো, যাহোক ক’টা দিন বিনা চিরুনিতে তাহলে আপিস করেই নেওয়া গেল ! আমার ধারণা চিরুনি দিয়ে আঁচড়ে বেরোলেও দিনের শেষে এমনি দশাই হয়, কোন্দিন তো আর ছবি তুলে দেখিনি! এবারেই তুলে দেখলাম। আর সেজন্যই বোধহয় আপিসের লোকজন অবাক হয়ে তাকাচ্ছেনা।

    পাসপোর্ট নিয়ে টেনশন সামহাও এখনো তেমন হচ্ছেনা। বুঝছিনা কেন।
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ০৮:৩১383055
  • জিএসটি নিয়ে একটা লেখা কেউ বান্গ্লায় অনুবাদ করে দেবে?
  • Du | ১৭ নভেম্বর ২০১৭ ০৮:০৭383054
  • সিটি সেন্টারের উল্টোদিকে
  • pi | ১৭ নভেম্বর ২০১৭ ০৮:০১383053
  • যা তা চলছে।

    ওদিকে সরকারি লিটল ম্যাগ মেলা দুম করে কোন কারণ না দেখিয়ে নন্দন থেকে সল্টলেকের কোন ওকাকুরা ভবনে সরিয়ে দেওয়া হল, যার নামই কেউ শোনেনি! লোকজন খুব কম যাবেন, বোঝাই যাচ্ছে!

    কল্লোলদার কাছেও কিছু শুন্লাম, লিখবে হয়ত।
  • aranya | ১৭ নভেম্বর ২০১৭ ০৭:৫০383052
  • কেষ্ট-র হুমকির পর পুলিশ ক্যাডার হিসাবে কাজ করছে, গ্রামে গ্রামে গিয়ে আন্দোলনকারীদের শাসাচ্ছে, ভয়ে পুরুষ-রা ঘরছাড়া।

    একই চিত্র বার বার ঘুরে ফিরে আসে, পরিবর্তন না গুস্ঠির পিন্ডি

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=36058&boxid=14307362
  • Du | ১৭ নভেম্বর ২০১৭ ০৩:৫০383051
  • এক 'বললে হবে খর্চা আছে" ছাড়া কিছুই মনে পড়ছে না।
  • h | ১৭ নভেম্বর ২০১৭ ০৩:৩৪383050
  • জি এস টি লং টার্মে বেনেফিট কি? একটু বলবি। স্টেট ট্যাক্স সহ তো দিব্য চলছে আমেরিকা, স্টেট দের অনেক ইন্ডিপেন্ডেন্স আছে। প্লাস আসল কেস যেটা ফুয়েল এই তো করে নি।
  • S | ১৭ নভেম্বর ২০১৭ ০২:৩৫383049
  • ভুতের গপ্পের একটা দারুন টই আছে তো।
  • ঋক | ১৬ নভেম্বর ২০১৭ ২৩:৪১383048
  • শীতকাল আসছে, সুপর্না ও তার কবির কি চাই জানিনা কিন্তু আমাদের গরম জল, বেশী দুধ দেওয়া কফি, নলেনগুড়, পিঠে, কেক, কম্বলের ওম, পিক্নিক আর চাই......

    ভূতের গল্প।

    তা হোক নাকি? "নিজের চোখে দেখা মশাই" দিয়ে শুরু হোক।

    ইয়ে হেব্বি বাওয়ালি করবো কিন্তু, মানে ধরুন সিঁড়ি ভূত কেন ঘরে ঢোকে না, বেম্মদত্যির ইয়েটা কি আগুনে পোড়েনি তাই ধুতি পড়ে লজ্জা নিবারণ করে ইত্যাদি।

    হোক তবে?
  • Du | ১৬ নভেম্বর ২০১৭ ২৩:০৩383047
  • কালকে এক পুরোন তর্ক পড়ছিলাম - বাংলা পড়া না পড়া নিয়ে - তাতে লসাগু বলেছিল --- 'ডিকেন্স পড়বে' তারপর বহুদিন হয়ে গেছে আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে। একটু জানতে ইচ্ছে করছিল শেষমেশ ডিকেন্স পড়লো কি কেউ? মোদ্দা গল্পগুলো নয়। ডিকেন্সের লেখা ডিকেন্সের ভাষায়?
  • Du | ১৬ নভেম্বর ২০১৭ ২১:৩৭383046
  • আবার অফিসে ৮০-৯০ শতাংশ দেশী লোক। একটা নিরাপত্তাহীনতার সমস্যা এই সন্ধিক্ষণে খুব অস্বাভাবিক নয় 'আসল" আমেরিকানদের তরফে।
  • Du | ১৬ নভেম্বর ২০১৭ ২১:১৫383045
  • নিউজে কনফেডারেট শব্দটা উঠে আসে নিয়মিত যাকে হিস্টরি বা ডকুমেন্টারিতে অবলীলায় পড়েছি বা শুনেছি, নিউজে সেটাই শুনলে ভয় হয়।
  • aka | ১৬ নভেম্বর ২০১৭ ১৯:৩৭383044
  • জিএসটি ভালো ব্যপার, স্টেবল হতে একটু সময় লাগবে। জিএসটির লং টার্ম বেনেফিট আছে।
  • pi | ১৬ নভেম্বর ২০১৭ ১৮:৩৫383043
  • নির্মলা সীতারামন তো মন্ত্রী, মানে সবার উপরে থাকাকালীনই এসব হল !
  • | ১৬ নভেম্বর ২০১৭ ১৬:২৩383042
  • নির্মলা সীতারামন বা ন্স্মৃতি ইরানী জিএসতি প্যানেলে থাকলে কি ফল অন্যরকম হত বলে মনে হয়? আমার মনে হয় না।
  • + | ১৬ নভেম্বর ২০১৭ ১৪:৪৫383041
  • @অরণ্যদা,
    10:09 PM

    মোদী-মোমোতা যা করছে খেলা নিয়ে আলোচনার ইচ্ছাই করে না আজকাল!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত