এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৬ নভেম্বর ২০১৭ ১৪:২০383040
  • জিএস্টির ৩১ সদস্যের প্যানেলের একজনও মহিলা নন - ফলস্বরূপ সিঁদুর, টিপ, কাজল অত্যাবশ্যকীয় সামগ্রী হিসেবে জিএসটি মুক্ত আর স্যানিটারি ন্যাপকিন বিলাসবহুল সামগ্রী হিসেবে জিএসটির আওতায়! ছাগল কি আর গাছে ফলে!

    এটা আমি মামুর টইতেও লিখবো - লিখবোই !
  • সুদীপ্ত | ১৬ নভেম্বর ২০১৭ ১৩:৫৫383039
  • আই এস আই এর ক্যান্টিনে ২০০১ এও দশ পয়সার রসগোল্লা আর ত্রিশ পয়সার পান্তুয়া পাওয়া যেত, একটা দুটোয় পোষাত না তাই এক দু প্লেট করে নিতুম, দশ পিস করে দিত বোধ হয়, তবে সাইজ ছোটো।
  • b | ১৬ নভেম্বর ২০১৭ ১২:৫৪383038
  • ডাক্তারী ছেড়ে দেন নি তাই ভাগ্য।
  • de | ১৬ নভেম্বর ২০১৭ ১০:৫৯383037
  • উফ্‌!! পাইয়ের পোস্ট দেখে থেকে হাসছি!!

    আমার বোনের এক ডাক্তার বন্ধু হোয়া খোলা বন্ধ করেছে - তার এক পেশেন্ট তাকে বাচ্চার পটির ছবি তুলে হোয়াতে পাঠিয়ে সাজেসান চেয়েচে -
  • dc | ১৬ নভেম্বর ২০১৭ ১০:৪২383036
  • সে তো আটানায় চারটে ফুচকাও পাওয়া যেত। বা এক ঠোঙ্গা ভর্তি ঝালমুড়ি। ঝালমুড়ি চিবোতে চিবোতে কোচিং পড়তে যেতাম। আর প্রবন্ধ বেরোত, বিপ্লব এই এল বলে। হায়, ঝালমুড়িরও দাম বেড়ে গেল, বিপ্লবও আর এলো না। (মতান্তরে অবশ্য পালে পালে এসেছে)
  • San | ১৬ নভেম্বর ২০১৭ ১০:১২383035
  • বি, নব্বই এর মাঝখান কেন, তার বছর দশ পরেও ২৫ পয়সা করে একটা রসগোল্লা ছিল :)
    ২৫ আর ৫০ পয়সা গুলো উঠে গেল তো তারও পরে
  • | ১৬ নভেম্বর ২০১৭ ১০:০৩383034
  • কিন্তু নব্বইয়ের দশকেও তো ১, ২ কিম্বা ৩ পয়সা পাওয়া যেত না। লোকে একটা বা দুটো রসগোল্লা খেত কী করে?
  • b | ১৬ নভেম্বর ২০১৭ ০৯:৫১383033
  • আই এস আইন ক্যান্টিনে শুনেছি এককালে (মানে নব্বুই এর দশকের মাঝামাঝি)ঃ ২০ পয়সায় রসগোল্লা পাওয়া যেতো, বাইরে যেটা ২ টাকায় বিক্রি হত।
  • aranya | ১৬ নভেম্বর ২০১৭ ০৮:৩২383032
  • লুঙ্গির উল্লেখ আছে, এটা ভাল
  • aranya | ১৬ নভেম্বর ২০১৭ ০৮:৩১383031
  • :-)
  • পাই | ১৬ নভেম্বর ২০১৭ ০৮:২৯383030
  • এটা শেয়ার করাতে একজন আবার বলেছেন ছি।ছি, বিশুদ্ধ ভাষা ব্যবহার করা উচিত ছিল। মানে পুরো পোস্টে নিতম্ব দিয়ে রিপ্লেস করা।
  • পাই | ১৬ নভেম্বর ২০১৭ ০৮:২৫383029
  • শেয়ার না করে পারলাম না। মোটামুটি ঠিকঠাক ছবিই। ঃড
    অবশ্য দাঁত কেলাচ্ছি বটে, কিন্তু এতে বোধহয় দুঃখই পাওয়া উচিত। ৯০% লোক এরকম খিল্লির এএক্সট্রিমে না হোক, এধরণের স্ট্যাটাস দিতে আর পড়তে ব্যস্ত আর এতেই মোক্ষলাভ মনে করছি।

    'কেন ফেবূক এত জনপ্রিয়ঃঃঃঃঃঃ



    একজন ফেবুতে একটা স্ট্যাটাস দিয়েচেন “পাছায় ফোঁড়া হয়েছে খুব কষ্ট পাচ্ছি”‌।



    স্ট্যাটাস দেওয়া মাত্র গোটা ত্রিশ লাইক, তার পরে শুরু হল কমেন্টস
    ------------------------------------------------------------------


    ১ম জন একটা, না দুটো !!!
    আহা খুব কষ্ট হচ্ছে, না? ইসস, একদম চিৎ হয়ে শুয়ে থাকবেন না, উপুড় হয়ে শোবেন।


    ২য় জন ঃ দাদা কোনদিকের পাছায়, বাঁ না ডান দিক, সেটা পরিস্কার করে লিখুন, না হলে বুঝতে পারছি না; বড্ড চিন্তা হচ্ছে।


    ৩য় জনঃ ভগবানের কাছে প্রার্থনা করি আপনার পাছার ফোঁড়ার যেন তাড়াতাড়ি যেন মুখ হয়ে যায়।আপনাকে দেখে এতো কষ্ট হচ্ছে।।। মনে হচ্ছে যেন আমার পাছাতেই হয়েছে।


    ৪র্থ জনঃ দাদা ফোঁড়া সহ পাছার একটা ছবি তো দেবেন তো!! বুঝতে পারছি না, চিন্তা হচ্ছে। যতো তাড়াতাড়ি হয় ফোঁড়ার সেলফী দিন।


    ৫ম জনঃ কবে থেকে হয়েছে !!! কতো বড় হয়েছে !!!
    লাল হয়েছে !! কি রকম লাল!! কালচে, না ব্লাড রেড !! আচ্ছা এশিয়ান পেন্টসের ক্যাটালগ থেকে শুধু রঙ এর শেড নং বলুন, বাকি আমি দেখে নিচ্ছি।


    ৬ষ্ঠ জনঃ ডাক্তার দেখিয়েছেন !!! আমার মাসিশাশুড়ির পিসেমশাই এর ছোট ভাগ্নিজামাইয়ের পাছায় কতো বড় ফোঁড়া হয়েছিল। ডাক্তার বলেছিল দু বেলা সেঁক দিতে, আপনিও দিয়ে দেখুন,ঠিক হয়ে যাবেন, ভালো থাকবেন।


    ৭ম জনঃ দাদা আমি দেখতে যাব,কিছু নিয়ে যাবো !!


    ৮ম জনঃ ভগবান ভালো লোকদের কেন এতো কষ্ট দেয় কে জানে !!


    ৯ম জনঃ দাদা টাইট কিছু পরবেন না, পারলে লুঙ্গি পরবেন। আরও ভালো হয় যদি কিছু না পরে থাকেন


    ১০ম জনঃ ফোঁড়া ইস সো কিউট, বাট আই ডোন্ট লাইক ব্যাথা ফ্যাথা


    ১১তমঃ কখন হচ্ছে দাদা, দিনে না রাতে !! আর হলেও কতক্ষণ থাকছে, ডিটেলসে পোস্ট দিন


    ১২তমঃ গুগুল থেকে একটা ফোঁড়া নিয়ে লিঙ্ক দিলাম, দেখে নিন কিছু হেল্প হতে পারে


    এছাড়াও অনেকে লিখেছে।।।।।।
    দাদা জানেন আপনি খুব ভালো বলে একটা পাছায় হয়ছে, ভাবুন তো, দুটো পাছায় হলে কি হত!!


    দাদা আপনি যে এই যন্ত্রণা মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার অভিজ্ঞতা দিয়ে একটা কবিতা বা গল্প লিখুন
    পরের স্ট্যাটাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। (ওল্লে্তেদ)'
  • dc | ১৬ নভেম্বর ২০১৭ ০৮:১০383028
  • বাপরে মার্ক্সবাদ নিয়ে কি কঠিন দুখানা টই খোলা হয়েছে! :d
  • Ishan | ১৬ নভেম্বর ২০১৭ ০৩:২৮383027
  • কলকাতায় ভালো রসগোল্লা হয়না। সিঙ্গুরে হয়। সস্তাও।
  • মেঘদূত অনিমিখ | ১৬ নভেম্বর ২০১৭ ০১:২৪383026
  • কোলকাতার সবথেকে সস্তা রসগোল্লার খোঁজ দিতে পারবে কেউ?
  • Atoz | ১৬ নভেম্বর ২০১৭ ০১:১৬383025
  • আহা, এই তো ক্যামোন চমৎকার পরিষ্কার হয়ে গ্যালো। অ্যাক্কেবারে ফটফটা।
    ঃ-)
  • | ১৬ নভেম্বর ২০১৭ ০০:০৬383024
  • ইয়ে মানে বলতে চেয়েছিলাম যে আমরা নিজে যা সেইটাই খুঁজে পাওয়ার একটা ঝোঁক থাকে সামনের মানুষের কাছে। সামনের জন আসলে ক্যামন মানুষ সেইটা আর গুরুত্বপূর্ণ থাকেনা। আমারই এক সত্ত্বা হয়ে ওঠে আমারই চাহিদামাফিক।
    বাংলা ভালো আয়ত্তে না থাকায় এমন ধোঁয়াটে হয়ে পড়েছে বোধকরি..
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৭ ২৩:৪০383023
  • প্রতিফলিত প্রতিঅস্মিতা মানে কী? ঃ-)
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৭ ২৩:০১383022
  • রসগোল্লার জি আই ব্যাপারটা কী? ফেবু ভরে চলছে দেখি রসগোল্লা রসগোল্লা জি আই জি আই।
    ঃ-)
  • aranya | ১৫ নভেম্বর ২০১৭ ২২:৩২383021
  • সে তো গোধরা দাঙ্গাও মাস্টারস্ট্রোক ছিল - অনেকেই বলে
  • Du | ১৫ নভেম্বর ২০১৭ ২২:৩০383020
  • এই যে গুজরাটে এই পরিমান নীচতা করছে জিতে গেলেই সকলে বলবে অমুকটা মাস্টার্স্ট্রোক ছিল ইত্যাদি।
  • | ১৫ নভেম্বর ২০১৭ ২২:১৫383019
  • প্রথম খানিক দেখে
  • | ১৫ নভেম্বর ২০১৭ ২২:১৪383018
  • পবই তো মনে হল প্রথম লহানিক দেখে। লাল বইটা
  • aranya | ১৫ নভেম্বর ২০১৭ ২২:০৯383017
  • আরে গান্ধী যে, আসো ই না আজকাল, মিস করি তোমায়। খেলা নিয়ে কোন টই-ও বাজারে নেই বহুদিন।

    রূপায়ণ কিন্তু লিখেছেন, রাত ৩-টে ৫-এ সেশ হওয়া পর্যন্ত ম্যাচ দেখেছেন ;-)
  • + | ১৫ নভেম্বর ২০১৭ ২২:০৪383016
  • খেলা না দেখে রিপোর্ট লেখার অভ্যেসটা এদের যাবেনা।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৭ ২১:২৬383015
  • কোথাকার সাহিত্য সংসদ? পব না বাংলাদেশ?
  • aranya | ১৫ নভেম্বর ২০১৭ ২১:০৮383013
  • ইতালি, হল্যান্ড - দুটো বিখ্যাত দেশ নেই এবার
  • aranya | ১৫ নভেম্বর ২০১৭ ২১:০৪383012
  • ৬০ বছর পর ইতালির বিদায় নিয়ে দারুণ সেন্টিমেন্টাল এক লেখা - নীল ধ্রুবতারা হীন বিশ্বকাপ

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=36016&boxid=144939395
  • T | ১৫ নভেম্বর ২০১৭ ১৩:৪৬383011
  • পুড়কি যত সড়কি লাঠি খোপের ভেতর খাপ
    কটমটিয়ে গটগটিয়ে বাঘের ভেতর ঝোপ
    হামরি যৈসা তুমভি বনো যতেক বুরবাক
    খানদানি তার মেজাজখানি গ্রাম্ভারি তার গোঁপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত