এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১০ নভেম্বর ২০১৭ ১০:৫৪382860
  • আর আমি একটি সন্ধ্যামালতীর গাছই বাঁচাতে পারলাম না।
    খাজা দিল্লি,খাজা মাটি!!
  • pi | ১০ নভেম্বর ২০১৭ ১০:৪৬382859
  • এই দিল্লিকে খাজা বলা সম্ভবই না।

  • pi | ১০ নভেম্বর ২০১৭ ১০:৪২382858
  • আর কেউ পারলে অপরাজিতার রেসিপি দেবেন। খান দু তিনশ অপরাজিতা গাছ হয়েছে।
  • pi | ১০ নভেম্বর ২০১৭ ১০:৩৯382857
  • আমার লাউগাছ কিছুতেই সুবিধের হচ্ছেনা। এদ্দিন বাড়তৈ না, মরে যেত। এবার কী হয় দেখি।

    আর আদা, হলুদ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। কেমন কী হয়, সেটাও দেখার। তবে সারপ্রাইজ দিল রাঙালু।
  • pi | ১০ নভেম্বর ২০১৭ ১০:৩৬382856
  • ঢ্যাঁড়স খুব হয়েছিল, কিন্তু এবার থেকে আর করব্না। একে আলার্জি, তর উপর, বুড়ো হয়ে যায়, বোঝার আগেই। আর গাছে হাত দিলেই চুলকায় ঃ(
  • গোমড়াথেরিয়াম | ১০ নভেম্বর ২০১৭ ১০:৩৫382855
  • কান পরিষ্কারের এক্সট্রীম গপ্পো পড়বেন মহাস্থবির জাতকে, সম্ভবত দ্বিতীয় খন্ডে। একের পর এক লোক একই রকম দলা দলা খোল বের করবে কান থেকে, শেষে একজন একটা আস্ত পোকাও।
  • গোমড়াথেরিয়াম | ১০ নভেম্বর ২০১৭ ১০:৩২382854
  • হুঁ, আমাদেরও হত। আখ, আলু, কপি, ঢ্যাঁড়স, এমনকি কোকো (যদিও সেটা দিয়ে কীভাবে চকোলেট হয় জানা ছিলো না বলে কাজে আসেনি)। এককালে নারকোল বিলোনো হত, এখন কিনতে হয়। যেটুকু বাগান বাকি আছে সেখানে ফুল, লঙ্কা, টমেটো, বেগুন, পেঁপে।
  • রোবু | ১০ নভেম্বর ২০১৭ ১০:৩০382853
  • এই কানখড়কের কেস তো আমার সাথেও হয়েছিল।
  • রোবু | ১০ নভেম্বর ২০১৭ ১০:২৩382852
  • সব তো আর একসাথে হয় না, নইলে আমাদের বাড়িতে এমনকি আখ, ভুট্টা, কাওনের চাল ও হয়েছে।
  • রোবু | ১০ নভেম্বর ২০১৭ ১০:২২382850
  • এসব আমাদের বাগানেও হতো। এখনো কিছু কিছু হয়। কিন্তু এখন প্রধানত: ফুল আর স্ট্রবেরি।
  • pi | ১০ নভেম্বর ২০১৭ ১০:২২382851
  • আজ আমি তিসি দিলাম। দেখি হয় কিনা।
  • | ১০ নভেম্বর ২০১৭ ১০:২১382849
  • আমরাও করতাম ফুলকপি আর ওলকপি। বাঁধাকপি করি নি। টমেটো ধনে পালং সর্ষে শিম।
  • pi | ১০ নভেম্বর ২০১৭ ১০:১৯382848
  • অভ্যুদের বাগানেও ফিলকপি না বাঁধাকপি করত, লিখেছিল না ?
  • pi | ১০ নভেম্বর ২০১৭ ১০:১৭382847
  • হ্যাঁ, হ্যাঁ, এসো। শীতে এলে বাগানের শিম, কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি,টমাটো, পালং, মুলো, লাইশাক, অড়হড় খাওয়াব, আর এমনিতো লংকা, বেগুন, বুটবেগুন, আখ, পেঁপেরা আছে।
    এই শেষ হল ভুট্টা, পাটশাক, বর্ষার মুলো, ডাঁটা, ঝিংএ, কাঁকরোল।
    কুমড়ো ফুল হয় রোজ তিরিশ চল্লিশ, আমি এখন সব রান্নায় কুমড়ো ফুল খাই, এখন খাচ্ছ্হ বিট আলু কুমড়োফুল,কী ভাল লাগে খেতে।
  • dc | ১০ নভেম্বর ২০১৭ ১০:১৫382846
  • আমারও নানান জায়গা ঘুরতে ভাল্লাগে। তবে কিনা এখন চেন্নাইতে সেটল করে গেছি, তাই প্রত্যেক বার চেন্নাইতে ফিরে আসতেও ভাল্লাগে।
  • San | ১০ নভেম্বর ২০১৭ ১০:১২382845
  • সিকি -
    আমি তো পুরীর খাজা গোটা দশ বারো হামেশাই খেয়ে থাকি একসঙ্গে, মানে ওখানে গেলে :) অবশ্য সব দোকানের নয়। কাকাতুয়ার, কিম্বা একদম প্রসাদের।
  • | ১০ নভেম্বর ২০১৭ ১০:১০382844
  • উত্তর পূর্ব গেলে পাইয়ের বাড়ি ছুঁয়ে আসব।
  • pi | ১০ নভেম্বর ২০১৭ ১০:০৬382843
  • দমদি স্রোতের শেহলা ( এই উরুশ্চারণই করতে হত, ঐ রামপ্রসাদী গাইতে গেলে। মা তোমারে বারেবারে জানাব আর দুখ কর, ভাসিতেছি দুখ নীরে, স্রোতের শেহলার মত)। আমিও বোধহয় তাই। তবে আমি একসাথে নানা জায়গায় থাকি, থাকতে পছন্দও করি। আমি তাহলে গেছোদিদি। যেমন এই দশদিনেই আমার ডিব্রুগড়, জোড়হাট, নুমালিগড় হয়ে নাগাল্যাণ্ড হতে হতেও না হওয়া, কোলকাতা, আগরতলা, জিরানিয়া, আম্বাসা, গ`ঙ্গানগর, বেলোনিয়া, হৃষ্যমুখ সব হয়ে যাচ্ছে, মিজোরাম, অরুণাচলও বোধহয় সামনের দশদিনে হবে।
  • পাই | ১০ নভেম্বর ২০১৭ ১০:০২382842
  • হুঁ, ইঁরাজীতে khwaja বলে জানি,। কিন্তু বাংলা বা হিন্দিতে তো বরাবর খাজা লিখতে দেখি। নাকি খোয়াজা লেখে? আর ঐ খাজা নিয়ে অভিষেক গ্রুপে লিখেছে, খাদ্য-- খদ্য--খজ্জ--খাজা। রসকষহীন /শুষ্ক অর্থে প্রযোজ্য।
  • | ১০ নভেম্বর ২০১৭ ১০:০১382841
  • অন আ সিরিয়াস নোট আমার কোন জায়গা পুরো খারাপো লাগে না পুরো ভালও না। আর কোথাও কোত্থাও বেশীদিন থাকতে ভাল্লাগে না। শিকড় ফিকড় টের পাই না একেবারেই। ভেসে ভেসে ঘুরে ঘুরে বেড়াতে পারলে সবচে ভাল্লাগত
  • dc | ১০ নভেম্বর ২০১৭ ১০:০০382840
  • আর রোবুবাবুর গপ্পোটা পড়ে একপেট হেসেও নিলাম।
  • সিকি | ১০ নভেম্বর ২০১৭ ০৯:৫৯382839
  • হ্যাঁ, ঔধের শেষ বংশধর একজন ভিখারির মত অবস্থায় মারা গেলেন দিল্লির এক অ্যাবান্ডনড কেল্লায়। পরশুদিন। অসীম বৈভবে কাটিয়েছিলেন জীবন যৌবন।

    :)

    আর পাইকে যেটা বলার ছিল - মঈনুদ্দিন চিস্তি, নিজামুদ্দিন, সেলিম চিস্তি - এঁরা খ্বাজা। খাজা নন। খ্বাজা মানে সন্ত। সুফী সাধক।

    খাজা খারাপ অর্থে কীভাবে আসে - জানি না। জানতে ইচ্ছুক। পুরীর খাজা অবশ্য খেতে খুব ভালো হয় না। একটা দুটো খাওয়া যায়, তারপরে নয়।
  • গোমড়াথেরিয়াম | ১০ নভেম্বর ২০১৭ ০৯:৫৬382838
  • এই কয়েকবছরে তো সিকি মানুষ হল।
  • Du | ১০ নভেম্বর ২০১৭ ০৯:৫৪382837
  • দিল্লীতেই পোড়ো কেল্লায় ৩০ বছর থেকে মারা যায় ঔধের শেষ(?) বংশধর। কি অদ্ভুত সত্যি গল্প!!
  • dc | ১০ নভেম্বর ২০১৭ ০৯:৫০382836
  • ইয়ে, পাই ম্যাডামের মতো বলতে হয় আমারও কোন জায়গাই খারাপ লাগে না, সব জায়গারই কিছু না কিছু ভালো লাগে। বিশেষ করে খাবার, যেকোন জায়গাতেই গেলে সেখানকার খাবার চেখে দেখতে ভাল্লাগে, তার মধ্যে একটা দুটো আইটেম আবার খেতে ইচ্ছে করে। রসম থেকে অক্টোপাস, এমনকি রসমে অক্টোপাস চুবিয়েও এক্সপেরিমেন্ট করতে রাজি আছি। এমনকি খাবার লোভে কলকাতা অবধি মাঝে মাঝে যেতে ইচ্ছে করে।
  • | ১০ নভেম্বর ২০১৭ ০৯:৪১382835
  • সিকি অ্যাদ্দিনে লেয়ার চিনেছে চল অজ্জিত পাট্টি করি। আজ্জোকেও ডাকতে হবে।
    এই মাত্তর এগারো বারো বচ্ছর আগে সিকি একেবারে উলটো কথা বলত আর অজ্জিত আমি রঙ্গন আজ্জো উলটো কথা।
  • সিকি | ১০ নভেম্বর ২০১৭ ০৯:৩৯382834
  • এই কানখড়কে একটা সন্নার মত বড় কাঠি নিয়ে কান পরিষ্কার করার লোক এখানে অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এরা আবার বেশ চওড়া করে সূর্মা পরে চোখে। কিন্তু তারা কেন টি-কে ঘিরে ধরেছিল, জানি না। আরে হতভাগা, ব্যাগগুলো জমা রাখার একটা ক্লোক রুম আছে সম্ভবত সেখানে, জমা রেখে ঐ সময়ে খানিক শাহি টুকরা আর ঐসব খেয়ে আসবি তো। সামনেই তো করিম্‌স, জাস্ট পঞ্চাশ মিটার দূরত্বে, এক নম্বর গেট থেকে।
  • সিকি | ১০ নভেম্বর ২০১৭ ০৯:৩৬382832
  • ছোটাইদি বৃদ্ধ ব্যক্তি? আচ্ছা, তা হবে - দেখি নি তো কখনও :))
  • সিকি | ১০ নভেম্বর ২০১৭ ০৯:৩৬382833
  • ধুর্ধুর, এসব আলোচনা আমাকে বাদ্দিয়ে হয় কেন?

    হ্যাঁ, দিল্লির অনেকগুলো লেয়ার আছে। অনেক। সবচেয়ে প্রমিনেন্ট লেয়ারটা তো অবশ্যই ইতিহাস। এদিক ওদিক মোড় ঘুরলেই ইতিহাসেরা ধরা দেয়। সেখানে এখনও ময়ূর ঘুরে বেড়ায়, কাঠবেড়ালিরা লুকোচুরি খেলে।

    লেয়ার আছে দিল্লিওয়ালাতেও। প্রচুর ভালো ভালো লোক যেমন দেখেছি, তেমনি খচ্চরের জাসুও দেখেছি। নোংরামোটা যত বেশি উচ্চশিক্ষিত, তত বেশিমাত্রায় উপস্থিত। অটোওয়ালা আমাকে ফ্লিস করেছিল, তবে সেও অ্যানেকডোটই। সব মানুষ তো এক রকমের হয় না।

    আর, আর, দিল্লি কিন্তু কালচারেরও থ্রাইভিং জায়গা। নাচ গান চিত্রকলা রাজনীতি বই ধর্ম - কত যে উজ্জ্বল মন, কত যে মায়াবী ব্যক্তিত্বের সাথে পরিচিত হয়েছি এই ক বছরে। জেএনইউ, জামিয়া মিলিয়া তো এই দিল্লিতেই, কত কত সমমনস্ক ছেলেমেয়ে থাকে, অধ্যাপকেরা থাকেন। আলাপ হয়, সমৃদ্ধ হই।
  • i | ১০ নভেম্বর ২০১৭ ০৯:৩১382831
  • উৎসব স্পেশালের
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত