এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • mila | ০১ নভেম্বর ২০১৭ ২০:৪৩382559
  • আবার বায়োমেট্রিক? :'(
    আবার সেই ব্যাংকে ব্যাংকে দৌড়োদৌড়ি, ভাবলেই আতঙ্ক
    গতবারের ছুটিটার অনেকটাই আমার ব্যাংক এ লাইন দিয়েই কেটেছে
  • | ০১ নভেম্বর ২০১৭ ২০:৩৯382558
  • :-) অনলাইনে করলে তো বায়োমেট্রিকের প্রশ্নই নেই। তাহলে পুণেতে হয় নি, দে'কে মুম্বাই এস বি আই করায় নি। কলকাতার কাগজে দিয়েছে যে এক আধটা ব্যাঙ্ক ভাবছে করছি করব করছে। দিল্লি শুধুই দিল্লি সে অ্যাত্ত বড় যে বাকীগুলো সব কুয়ো বলে আখ্যাত হল। আর দেখেছ বেচারা এজেন্টটা গালি খেল!!

    এবার আরো চাট্টি আসবে গালি
  • de | ০১ নভেম্বর ২০১৭ ২০:৩৭382557
  • আধার আমারো লিংকানো আছে - কিন্তু কথা হচ্চে বায়োমেট্রিক রেজিস্টার করতে হবে কিনা, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে - সেই মোবাইলের মতো।

    পুণে মোবাইলের ব্যাপারে ভারী ভদ্রসভ্য জায়গা দেখলাম - বানেরের এয়ারটেলে জাস্ট পাঁচ মিনিটে আমার আর মেয়ের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আধার লিংকিয়ে দিলো - বম্বেতে কুস্তি চলছে সর্বত্র -

    মানুষের এতো হয়রানি করাই এই সরকারের স্যাডিস্ট প্লেজার -
  • গোমড়াথেরিয়াম | ০১ নভেম্বর ২০১৭ ২০:৩৫382556
  • ইয়ে, মিলা - একটু পিছিয়ে গেলে দেখতে পাবেন যে সম্ভবত অনলাইন লিঙ্কিং এই শেষ হচ্ছে না। ব্যাঙ্কে গিয়ে বায়োমেট্রিকস ভেরিফিকেশন করতে হতে পারে বলে খবর।
  • গোমড়াথেরিয়াম | ০১ নভেম্বর ২০১৭ ২০:৩৪382555
  • ডিমনির সময় রেডিওতে বিভিন্ন লোকের মতামত শোনাত। তা এক ম্যাডাম বললেন - এত চেঁচামেচির কী আছে, কেনই বা আপনারা বলছেন গ্রামের লোকের অসুবিধে হচ্ছে? কতই বা ক্যাশ লাগে গ্রামে, মাসে দুহাজার টাকা একবার তুলে নিলেই তো চলে যায়...

    অমিত শাহ "স্যার" মনে হচ্ছে আজকাল লিমিটেড ব্যক্তিগত অ্যানেকডোটের ওপর বেশি জোর দিতে বলছেন।
  • mila | ০১ নভেম্বর ২০১৭ ২০:৩২382554
  • আই সি আই সি আই, এইচ ডি এফ সি - এই দুটো ব্যাঙ্ক এ, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমেই আধার লিংক করা গেছে, ব্যাংকে যেতে হয়নি
    এস বি আই কী করিয়েছিলাম এখন মনে পড়ছেনা
  • | ০১ নভেম্বর ২০১৭ ২০:০৯382553
  • আর ঢপ ("ঝুট বোলা হোগা") যে বলেছে সে ব্যাঙ্কের এজেন্ট। বিজেপীর আইটি সেলের ট্রোলের মতই খুবই কম পয়সাকড়ি পায়। কাজেই তাকে গালিগালাজ করা (আমি কাল গিয়ে এই গালিটা বলে আসবো) --- কি আর বলবো!
  • | ০১ নভেম্বর ২০১৭ ২০:০৪382552
  • এইবেলা পুণেতে এসে দেখে যান কোনও ব্যাঙ্কে করেছে কিনা। দিল্লির গাড্ডার বাইরে একটা বিরাট ভারত আছে, সেখানে অনেককিসুই হয় না, মানুষের চরম অসুবিধে হয় এগুলো শুনতে মানতে খুব অসুবিধে হয় বুঝি? আর লোককে খামোখা "সবজান্তা" ফান্তা বলে গালিগালাজ করতে থাকেন কেন? এরকমই শিখেছেন বরাবর?
  • Jaa | ০১ নভেম্বর ২০১৭ ১৯:৫৩382551
  • তবে এসবে আমি মোদী-সুষমা-জেটলী কারোরই দোষ খুঁজে পাইনা। তেমনি দিল্লী জল বোর্ড নিয়ে আমার অভিজ্ঞতায় কেজরির দোষ খুঁজে পাইনা! এটা বোধহয় কাকতালীয়ই হবে যে আমার দুটো বাড়ীরই জলের বিলের সমস্যা কেজরি জলমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই শুরু হয়েছে, আগে তো আমি জলবোর্ডের ওপর ভীষণ সন্তুষ্ট ছিলাম ঃ)
  • Jaa | ০১ নভেম্বর ২০১৭ ১৯:৪৬382550
  • এছড়া আমার আধারের হার্ড কপিও আমি আজ অবধি হাতে পাইনি, বাড়ীর বাকী সদস্যরা পেয়েছে সেই কবেই। ১৯৪৭ -এ অনেকবার ফোন করে ক্ষান্ত হয়েছি, ই-আধার, এম-আধারে যখন কাজ চলে যাচ্ছে, তখন হার্ড কপি নিয়ে আর মাথব্যাথা করে কী করব?
  • Jaa | ০১ নভেম্বর ২০১৭ ১৯:৪২382549
  • হ্যাঁ, দিল্লী মানে ১১০ দিয়ে পিনকোড, আশেপাশের জায়গার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না।
  • Jaa | ০১ নভেম্বর ২০১৭ ১৯:৪০382548
  • সময় থাকলে দিল্লীতে এসেই করিয়ে ফেলুন, ঢপ কীনা নিজেই বুঝবেন ঃ)

    আমি ঠিক এই মূহূর্তে বাড়ীর ছোটটার পাসপোর্ট রিনিউ করাতে নাকের জলে চোখের জলে হচ্ছি, দুদিন ধরে পুলিশ ভেরিফিকেশন, তারপরেও থানায় গিয়ে আরো গাদাখানেক ডকু জমা করে আসা ইত্যাদি (কোন ডেটা পরিবর্তন ছাড়াই)। এটাকে আমি সরকারের দোষ ভাবিনা এটাই যা! এটা ঐ করাপ্ট(?) অফিসারের দোষ। প্রশ্নচিহ্ন এইজন্যই যে সে এখনও আমার কাছে আকারে ইঙ্গিতেও কোন টাকা পয়সা চায়নি, যদিও তার সাথে হওয়া সব কথা আমি রেকর্ড করে রেখেছি।আর আপনারা প্রায়ই লেখেন আরামসে পাসপোর্ট রিনিউ হয়েছে। আমি তো আপনাদের অবিশ্বাস করার কোন কারণ দেখতে পাচ্ছিনা।
    নিজেদের এত সবজান্তা ভাবেন কেন, কুয়োর বাইরেও একটা বিশাল পৃথিবী আছে ঃ)
  • Du | ০১ নভেম্বর ২০১৭ ১৯:২৮382547
  • ওয়াট্সয়াপে পেলাম - বসন্ত হলে যেমন বলে না বলে মায়ের দয়া তেমনি ডেঙ্গু হলে নাম না নিয়ে বলতে হবে পিশির দয়া।
  • | ০১ নভেম্বর ২০১৭ ১৯:১২382546
  • ফেকু যদ্দিন আছে ব্যাঙ্কে বাতিল হবার চান্স কম। মোবাইলটা দেখা যাক
  • Rabaahuta | ০১ নভেম্বর ২০১৭ ১৯:০৪382545
  • আমি এখনো করাইনি, আশায় আছি যদি বাতিল হয়।
  • Arpan | ০১ নভেম্বর ২০১৭ ১৮:৪৫382544
  • ডিবিএসে অ্যাকাউন্ট খুলেছি মাস কয়েক আগে, সেখানে বাড়িতে এসে বায়োমেট্রিক নিল, সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেল।
  • | ০১ নভেম্বর ২০১৭ ১৮:০৫382543
  • ঢপ
    না
  • | ০১ নভেম্বর ২০১৭ ১৮:০৪382542
  • আমি আইসিআইসিআই বানেরে জমা দিসি। তা তারা কপি নিয়ে খুটুর খাটুর করল আমার এসেমেস এল যে অ্যাকাউন্টে আধার লিঙ্কিয়ে গেছে। অন্য স্যালারি অ্যাকাউন্টের ব্যাঙ্কটাও তাই, এফ সি রোডে জমা দিলাম তারা আবার কলকেতা ব্র্যাঞ্চে পাঠাল, হপ্তা খানেক পরে লিঙ্কিয়ে গেল। সে তো কব্বে।
    কেউ কিস্যু বায়োমেট্রিকের কতাও কয় নি।

    তো আমি এই এট্টু আগে গি আইসিআইসিআই এর এজেন্টে যে আপিসে বসে থাকে তাকে জিগালাম কী হে দিল্লিতে এমন বায়োমেট্রিক নেওয়া হচ্ছে, তা পুণেতে সেসব নেওয়া হচ্ছে আজকাল। সে আকাশ থেকে টপাস করে পড়ল। তারপর খুব কনফিডেন্টলি বলল নাঃ ডহ্প দিয়েছে, দিল্লি হলে মুম্বাইতেও হত কই আমি তো শুনি নি। আমার সাক্কা ভাই মুম্বাইয়ের আইসিআইসিআইতে আছে মোটেই ওরা বায়োমেট্রিক নিচ্ছে ন, ওসব মোবাইল কোম্পানিতে লাগবে।

    একেই বলে আচ্ছে দিন হুঁহ
  • Arpan | ০১ নভেম্বর ২০১৭ ১৭:৫১382541
  • আপাতত নভেম্বরের সেশ অব্দি ওয়েট করা যাক। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট তার মধ্যে বেরিয়ে যাবে।
  • Arpan | ০১ নভেম্বর ২০১৭ ১৭:৪৯382540
  • রোবোটিক্স মনে হয় না। আরপিএ মানে রোবোটিক প্রসেস অটোমেশন হবে সম্ভবত। রিক্রুটারের দোষ নাই, তার চোদ্দপুরুষও এর আগে শোনেনি।
  • de | ০১ নভেম্বর ২০১৭ ১৭:৩৯382539
  • এই আপনে বলে বলে আমায় আধার ইন্সেসিটিভ বানাচ্চেন - এরপর যদি আমার অ্যাকাউন্ট ব্লক হয় না!
  • de | ০১ নভেম্বর ২০১৭ ১৭:৩৪382538
  • লাগানো আচে তো - মুখেও আছে - পোর সাইজটা ভ্যারি করে -
  • গোমড়াথেরিয়াম | ০১ নভেম্বর ২০১৭ ১৬:৫৯382537
  • কানে, চোখে।
  • de | ০১ নভেম্বর ২০১৭ ১৬:৫৭382536
  • কোথায়?
  • গোমড়াথেরিয়াম | ০১ নভেম্বর ২০১৭ ১৬:৫৬382535
  • আরে ফিল্টার লাগাতে শিখুন।
  • de | ০১ নভেম্বর ২০১৭ ১৬:৫৫382534
  • এসবিআই তো কিসুই বলেনি -
  • Jaa | ০১ নভেম্বর ২০১৭ ১৪:৫০382533
  • এসবিআই আর আইসিআইসি, দ্বিতীয় ক্ষেত্রে নিজের ব্যাঞ্চেও যেতে হয়নি, পাড়ারটাতেই হয়ে গেছে।
  • T | ০১ নভেম্বর ২০১৭ ১৩:৩৫382532
  • আহাহা, বুদাপেস্ট, লন্ডন, সিংগাপুর, ন্যু ইয়র্ক, টাম্পা এই পাঁচটা শহরে। যাই দরখাস্ত করি।
  • | ০১ নভেম্বর ২০১৭ ১৩:৩৪382531
  • সিটির অনেক কিছুই অটোমেটেড ব্যাটা মনে হয় জানেও না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত