এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৯ অক্টোবর ২০১৭ ০৫:১৬382470
  • আমি ট্রেনে যেতাম বালি। বাদামভাজা পাওয়া যেত বালির ট্রেনে। বালিতে ভাজা, বেলুড়ে প্রস্তুত। ঃ-)
  • Indranil Ghosh Dastidar | ২৯ অক্টোবর ২০১৭ ০১:৩২382469
  • খুব ভালো প্লান।আম্মো গেছিলাম বালি। তাও আবার সাইকেলে চেপে। তখন যৈবনবয়স কিনা।সে ক্ষি কান্ড। ওতোরপাড়া, রিষড়ে-তাও গেসলাম। সেগুলাও ঘুরে আসুন।
  • S | ২৯ অক্টোবর ২০১৭ ০০:৩১382468
  • ডিসিদা, দারুন প্ল্যান। আমার এক কোলিগ গেছিলেন বালি। বলেছিলেন অতিব সুন্দর জায়্গা। অতেব এন্জয়।
  • T | ২৯ অক্টোবর ২০১৭ ০০:০৮382467
  • চমতকার, শুভমদের থামস আপ।
  • dc | ২৮ অক্টোবর ২০১৭ ২৩:৪১382466
  • শান্তনু, অবশ্যই। ওরা অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া হয়ে কাম্বোডিয়া গেছিল, তবে আমাদের প্ল্যানটা ঠিক উল্টো - আগে কাম্বোডিয়া গিয়ে তারপর ইন্দোনেশিয়া গিয়ে তারপর চেন্নাই ফেরত। ওরা সেভাবেই আমাদের নানান টিপস দিয়েছিল, সেটা এখানে লিখে দিচ্ছি।

    কাম্বোডিয়ার প্রধান শহর Phnom Penh, কিন্তু আঙ্কোর ভাট অন্য একটা শহরে, Siem Reap, কাজেই ইন্ডিয়া থেকে সিয়েম রিপ যেতে হবে। চেন্নাই থেকে এয়ার এশিয়ার ফ্লাইট আছে কুয়ালা লামপুর হয়ে, আপনার শহর থেকে চেক করে নেবেন। ওরা থেকেছিল "লে মেরিডিয়েন আঙ্কোর" হোটেলে, ওটা নাকি মন্দিরটার খুব কাছে। টিকিট তিনরকম হয়, একদিন, তিনদিন আর পাঁচ দিন ভ্যালিডিটি। আমাদের প্ল্যান একদিনের টিকিট কাটার। যেদিন পৌঁছব তার পরের দিন পুরোটা ভাটাব, আর চেষ্টা করব তার পরের দিন ভোরবেলা বালি যেতে।

    ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটা জায়গা রেকো দিল, তার মধ্যে চেষ্টা করবো তিনটে দেখতে - বালি, উবুদ (Ubud) আর মাউন্ট আগুন (Mount Agung)। বালিতে থাকার হোটেল অনেক আছে, তবে উবুদ হলো নর্থের দিকে আর ভালো থাকার জায়গা নাকি সাউথের দিকে। South Kuta আর Seminyak, এই জায়গাগুলো নাকি থাকার জন্য ভালো অপশান। এখানে কোন ট্রাভেল এজেন্সির সাথে কথা বললে ওরা উবুদ ঘুরিয়ে নিয়ে আসবে আর মাউন্ট আগুনেও আসা যাওয়ার ব্যাবস্থা করে দেবে। মাউন্ট আগুনে নাকি লোকে সানরাইজ দেখতে যায়। ভাবছি হপ্তা দুয়েকের মতো প্ল্যান বানাবো, তার মধ্যে তিনদিন লাগবে কাম্বোডিয়ায় আর বাকিটা বালির আশপাশে।
  • পাই | ২৮ অক্টোবর ২০১৭ ২২:৫২382464
  • দাদাগিরিতে বানানের কী 'মাহাত্ব্য'! ঃ(
  • Santanu | ২৮ অক্টোবর ২০১৭ ১৫:৪৩382463
  • "ওদেরকেও গল্পটা বল্লাম, তাতে ওরা ভালো করে হোটেল, এজেন্সি ইত্যাদিদের নাম বলে একটা খাসা প্ল্যানও বানিয়ে দিল।"

    DC, প্ল্যান টা এখানে লিখে দেওয়া যাবে?
  • pi | ২৮ অক্টোবর ২০১৭ ১৩:১০382462
  • অপূর্বর লেখা।

    আজ দুপু‌রে আমার ভাই, বন্ধু শিমূল অশোক সে‌নের 'ই‌তিহা‌সের ঠিক‌ঠিকানা' বইটার কথা ম‌নে ক‌রি‌য়ে দি‌য়ে‌ছিল আমায়, বি‌ভিন্ন প‌ত্রিকায় প্রকা‌শিত বাংলা লেখাগু‌লোর বাই‌রে 'বা‌রোমাস' সম্পাদ‌কের বই বাংলায় তো তেমন নেই, 'ই‌তিহা‌সের ঠিক‌ঠিকানা' সে‌দিক থে‌কে বাংলা বই‌য়ের জগ‌তের এক গুরুত্বপূর্ণ সং‌যোজন; এ বই‌য়ের প্রকাশক '‌সে‌রিবান' ল আমার বইপাড়ায় প্র‌বে‌শের প্রথম বছর, ২০০৯ সা‌লে, কলু‌টোলার ফুটপাত থে‌কে একটা বই পে‌য়ে‌ছিলাম, ইতিহাস‌বিদ বরুণ দে-র 'এক মহারানীর মৃত্যু এবং', সে বই‌য়ের প্রকাশক ছিল '‌সে‌রিবান', আর ওই বইটা থে‌কেই সে‌রিবান না‌মের প্রকাশনার নাম আর কা‌জের সা‌থে আমার প‌রিচয়; তখন আমি যে বই‌ আর আড্ডার ঠে‌কে যেতাম নিয়‌মিত, ক‌ফি হাউ‌সের বা‌ড়ি‌তে 'বই-‌চিত্র', সেখা‌নেও ‌সে‌রিবা‌নের কিছু বইপত্র রাখা থাকত, উল্টেপা‌ল্টে দেখতাম সবই, কিনতামও কিছু কিছু ল বাংলা প্রকাশনার জগ‌তে নানা ধর‌ণের প্রকাশক, কা‌রোর জোর গ‌ল্প-উপন্যা‌সে তো কা‌রোর জোর ক‌বিতায়, কা‌রোর হয়‌তো প্রব‌ন্ধে, কেউবা আবার পাঁচ‌মি‌শে‌লি ল 'সে‌রিবান' প্রধানত সমাজবিজ্ঞানচর্চার বই‌য়ের প্রকাশক, চ‌ল্লি‌শের দশ‌কের ক‌মিউ‌নিষ্ট পা‌র্টি, জনযুদ্ধ, তেভাগার লড়াই, বাংলার পঞ্চা‌শের মন্বন্তর, বাম সাংস্কৃ‌তিক আন্দোলন যেমন সে‌রিবা‌নের বই‌য়ের বিষয় হ‌য়ে উঠে‌ছে তেম‌নি সমাজতা‌ন্ত্রিক কিউবা, এ‌ডোয়ার্ড লিয়া‌রের লি‌মে‌রি‌কের অনুবাদ নি‌য়েও হ‌য়ে‌ছে সে‌রিবা‌নের বই, লেখক, সংকলক, অনুবাদক, সম্পাদক হিসা‌বে থে‌কে‌ছেন অরুণ ঘোষ, রণ‌জিৎ দাশগুপ্ত, অশোক সেন, চি‌ন্মোহন সেহান‌বিশ, শোভন সোম, শমীক ব‌ন্দ্যোপাধ্যায়, শোভনলাল দত্তগুপ্ত, সুকান্ত চৌধুরীরা; আর এসব কিছুর পেছ‌নে উদ্যোক্তা হ‌য়ে থে‌কে‌ছেন গৌতমদা, সে‌রিবা‌নের প্রকাশক গৌতম মিত্র ল বই আর তার পাঠক‌কে ভা‌লো‌বে‌সে, মতাদর্শ‌কে সা‌থে নি‌য়ে বইপাড়া‌কে '‌পেশা' ক‌রে নেওয়া মু‌ষ্টি‌মেয় কিছু মানু‌ষের একজন এই গৌতমদা, সে‌রিবানের প্রকাশনার কাজকর্ম ছাড়াও ক‌মিউ‌নিষ্ট পা‌র্টির 'ভবানী সেন গ্রন্থাগার ও গ‌বেষণা কেন্দ্র'-র সা‌থেও সংযুক্ত থে‌কে‌ছেন গৌতমদা ল ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে দ‌ক্ষিণ কলকাতার হাসপাতা‌লে ভ‌র্তি ছি‌লেন গৌতমদা, আজ স‌ন্ধেয় প্রয়াত হ‌লেন গৌতমদা, রা‌ত্রে ফো‌নে যখন এ খবর জানা‌লেন তরুণদা, শ্র‌দ্ধেয় তরুণ পাইন, তখন আমার মনে ভাস‌ছে গৌতমদার করা কাজগু‌লো, আর ফো‌নের ওপ্রা‌ন্তে তরুণদা ব‌লে চ‌লে‌ছেন গৌতমদার স‌ঙ্গে তাঁর নানান স্মৃ‌তির কথা।।।

    আশা রা‌খি, এভা‌বেই পাঠ‌কের কা‌ছে বেঁ‌চে থাক‌বেন গৌতমদা; বেঁ‌চে থাক‌বেন তরুণদার মতন বিদগ্ধ পাঠ‌কের স্মৃ‌তি‌তে, আমার মতন সাধারণ এক পাঠকের শ্রদ্ধায়।।।
  • :( | ২৮ অক্টোবর ২০১৭ ১০:৪৭382460
  • হালকা অল্প অল্প জ্বর হলে পিথিমিটাকে অন্যরম ভাবে ভালো লাগে। একেই কী নার্সিসিজম বলে? আপুনেরা কী বলেন
  • :( | ২৮ অক্টোবর ২০১৭ ১০:৪৬382458
  • হালকা অল্প অল্প জ্বর হলে পিথিমিটাকে অন্যরম ভাবে ভালো লাগে। একেই কী নার্সিসিজম বলে? আপুনেরা কী বলেন
  • :( | ২৮ অক্টোবর ২০১৭ ১০:৪৬382459
  • হালকা অল্প অল্প জ্বর হলে পিথিমিটাকে অন্যরম ভাবে ভালো লাগে। একেই কী নার্সিসিজম বলে? আপুনেরা কী বলেন
  • dc | ২৮ অক্টোবর ২০১৭ ০৮:০৮382456
  • হ্যাঁ এটা মাথায় আসে নি তো!
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৫৩382455
  • ডিসি,
    হয়তো ওঁরাও এলিয়েন দম্পতি, মানুষের রূপ ধরে পৃথিবীতে ঘুরছেন। ঃ-)
  • dc | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৪৯382454
  • আমি ছোটবেলায় একটা সাইফাই পড়েছিলাম, যদ্দুর মনে পড়ে গল্পটার নাম ছিল দিনের শেষে ঘুমের শেষে। গল্পটা ছিল এরকম - আঙ্কোর ভাটে একদল আর্কিওলজিস্ট একটা গুপ্ত ঘরের সন্ধান পাবে, সেখানে কয়েকজন মানুষের-মতো-দেখতে-এলিয়েন ঘুমিয়ে আছে (মানে হাইবারনেটিং)। নানান কায়দা টায়দা করে তাদেরকে জাগিয়ে তোলা হবে, তারপর তারা বলবে তারা দশম গ্রহের অধিবাসী, পৃথিবীতে অনেক লক্ষ বছর আগে ওদের যাতায়াত ছিল, আর ওদের স্পেসশিপ ক্র্যাশ করে গেছিল বলে সেই থেকে ওরা হাইবারনেট করছে। তারপর ওরা সিগনাল পাঠাবে, আরেকটা স্পেসশিপ এসে ওদের নিয়ে যাবে।

    গল্পটা কে লিখেছিলেন মনে নেই, কিন্তু ছোটবেলায় ওটা আমার খুব প্রিয় ছিল। আর পরে মনে হয়েছে কোন ইংরেজি গল্পর থেকে সরাসরি টোকা হয়নি, অনেক বাংলা সাইফাইই যেমন হয় আর কি। যাই হোক, এই গল্পটা পড়ার পর ছোটবেলার থেকেই আমার আঙ্কোর ভাটে ঘুরতে যাবার খুব শখ। আর এবার ঘুরতে গিয়ে হোটেলে এক দম্পতির সাথে দেখা হলো, তারা আবার সদ্য সদ্য ওখান থেকে ঘুরে এসেছে। ওদেরকেও গল্পটা বল্লাম, তাতে ওরা ভালো করে হোটেল, এজেন্সি ইত্যাদিদের নাম বলে একটা খাসা প্ল্যানও বানিয়ে দিল।
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৪৪382453
  • দু দি, মেয়েটা মাত্র তিন বছর বয়সের!!!! ঃ-(
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৩৯382452
  • কল্পবিশ্ব-এর প্রথম দিককার কিছু লেখা পড়েছিলাম, ভাল লেগেছিল
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৩৮382451
  • টি, অবশ্যই। লেখা ভাল না হতেই পারে। ভুত-প্রেত আনার অভিযোগটা কতটা ঠিক জানি না, লেটেস্ট কিছু সংখ্যা পড়ে দেখতে হবে
  • Du | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৩৬382450
  • প্রথম ঘটনাটা গ্যাব্রিয়েল চার বছর আগের। আর অন্যটা মানে ছোট মেয়েটা তিন সপ্তাহ আগে ড্যালাসেই।
  • T | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৩৪382449
  • অরণ্যদা, কল্পবিশ্ব সম্পর্কে যতটুকু জানি তাতে দায়িত্বে থাকা লোকজন সিরিয়াসই মনে হয়েছে। এবার বহু সায়েন্স ফিকশন গল্পই উতরোয় নি। তো, সে আর কি করা যাবে। এমনি বাংলা সাহিত্যেও তো কত কিছুই উতরোয় না।
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৩২382448
  • দু দি, কোথায় হয়েছে এটা? ঃ-(
  • aranya | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:৩০382447
  • দু :-((((

    কি পৃথিবীতে আমরা বাস করি ....
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:২৮382446
  • কী দারুণ!
    রাশিয়ান ফেয়ারি টেলেও এই বিউটি অ্যান্ড দ্য বীস্টের ইকুইভ্যালেন্ট কাহিনি আছে। আলতাজবা নামে মনে হয় অনুবাদ ছিল বাংলায়।
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:২৬382444
  • এই সেই মুখ। ফেয়ারি টেল থিয়েটারের বিউটি এন্ড দ্য বীস্ট। আমার প্রথম কিনস্কি :)

  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:২৬382445
  • একক, ক্যালিবান নামেও একটা পুষতে পারেন, সাদা বেড়াল। ঃ-) প্রস্পেরো নামেও পোষা যায় একটা। ঃ-)
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:২২382441
  • ওহ, পত্রিকার নাম? ভাসুর। ঃ-)
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:২২382442
  • মিরান্ডা নামের একটা কালো ডোবারম্যান পোষার ইচ্ছে অনেকদিনের।
  • Du | ২৮ অক্টোবর ২০১৭ ০৭:২২382443
  • ছোট ছেলের শরীরে আটটা বিবিগানের গুলি পেটে খাবার নেই আর কোন ফ্যাটই নেই শরীরে। শিশুদের থেকে অসহায় তো কেউ নেই তাই তাও লিখে গেছে লাভ ইউ মম। এদেশে ধুমসো বিশাল লোকেদের খপ্পরে আরো অসহায় শিশুরা। এই কাহিনীতে শেষ হয়ে যাওয়া আট বছরের শিশুর মা ও তার লিভ ইন বয় ফ্রেন্ড। অবশ্য দুধ খেতে অ্যাসিস্ট করতে গিয়েও তাদের শেষ করে দেয়া যায় খুব একটা শক্তির দরকার নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত