এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৭ ২০:১৩382381
  • সৃজিতের সিনেমায় শ্রীজাত থাকতে পারলে অঞ্জন কেন বাদ?
  • S | ২৭ অক্টোবর ২০১৭ ২০:১০382379
  • আচ্ছা এইযে ঢিংচ্যাক পূজাকে নেওয়া হলো বিগ বসে। আমাদের রোদ্দুর রায় কি কোনই দাম পাবেন না?
  • S | ২৭ অক্টোবর ২০১৭ ২০:০৭382378
  • দত্তবাবুর কি এই একটাই চশমা? সব সিনেমাতেই দেখি এইটাই পড়ে আছে।

  • Du | ২৭ অক্টোবর ২০১৭ ২০:০৩382376
  • মাননীয়ার কবিতা বরম প্রফেট গান শুরুতে এই বলে যে এমন একটা গান গত হাজার বছরে হয়নি আর আগামীএতে তো হবেই না।
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৭ ২০:০৩382377
  • না না, সাবিগো দারুণ হয়েছে। কী ঘ্যাম মাইরি। তারপর কন্টিনেন্টাল রান্নার মাঝে চেলো বাজায়। এরম কন্ট্রাক্ট কিলারের হাতে মরেও সুখ।
  • Du | ২৭ অক্টোবর ২০১৭ ২০:০১382375
  • আর অঞ্জন দত্তকে সৃজিতের সিনেমায় অ্যাক্টিং করা থেকে।
  • Du | ২৭ অক্টোবর ২০১৭ ১৯:৫৯382374
  • অঞ্জন দত্তকে খুনীর রোল করা থেকেও বিরত করতে পারলে ভালো হয়।
  • | ২৭ অক্টোবর ২০১৭ ১৯:৪৪382373
  • আচ্ছা শিশুটকের সুতো কি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় বন্ধুবান্ধবদের সাথে?
    বন্ধুস্থানীয় সবার ব্যক্তিগত মধুর স্মৃতি তো,তাই পাব্লিক ফোরামে দেওয়ার আগে একবার জেনে নিচ্ছি।
    অসম্ভব মন ভালো করে দেওয়া থ্রেড!! খারাপ মুহূর্তের জন্যে এক মহৌষধ খুঁজে পাওয়া গ্যালো!!
  • aka | ২৭ অক্টোবর ২০১৭ ১৮:৫৫382372
  • ডিপ্রেসিং শুক্কুরবার। প্রথমে চারজন মহিলা মিলে কেলালো, পরে বস কেলালো। এবার আমি কেলাব। ট্রান্সফার অফ কেলানো। কেলাকেলি করেই জেবন কেটে গেল কালিদা।
  • aka | ২৭ অক্টোবর ২০১৭ ১৮:৫৪382371
  • আমি কবিতা লিখলে উনি নন কেন?
  • Arpan | ২৭ অক্টোবর ২০১৭ ১৮:৪৪382370
  • কিন্তু কেউ কি পারবে মাননীয়াকে কবিতা লেখা থেকে বিরত করতে?
  • aka | ২৭ অক্টোবর ২০১৭ ১৮:৪০382369
  • আমাজনটা তো খাসা দিয়েছে। দেখতেই হবে।
  • গোমড়াথেরিয়াম | ২৭ অক্টোবর ২০১৭ ১৭:১৩382368
  • মিশর রহস্য।

    সন্তু প্রেম কচ্চে। হানি আলকাদির পোশাক দেখে লোকে বল্ল "কে তুমি ভাইটি, পরে সাদা নাইটি।"

    সৃজিতকে সিনেমা বানানো থেকে, অনুপম রায়কে গান গাওয়া থেকে, বাবুলালকে ফেলুদা বানানো থেকে, অঞ্জন দত্তকে ব্যোমকেশ বানানো থেকে কোনোভাবে ব্যান করার ব্যবস্থা করুক কেউ।
  • | ২৭ অক্টোবর ২০১৭ ১৭:০৮382367
  • হা হা হা হা হা হা

  • T | ২৭ অক্টোবর ২০১৭ ১৬:০৬382366
  • এতো বহুদিন আগেই দেখেছি। চন্দ্রিল সেই একঘেয়ে ছ্যাবলামো চালিয়েই চলেছে।
  • S | ২৭ অক্টোবর ২০১৭ ১৫:১০382365
  • T | ২৭ অক্টোবর ২০১৭ ১৪:৫৩382364
  • কোথায় ইয়েতি আর কোথায় প্রজাপতি। চা খেতে খেতে বুম্বাদা বলচেন, কি রে এভারেস্ট যাবি? এর ইম্প্যাক্ট দূর্বলচিত্তে সামলানো মুশকিল।
  • S | ২৭ অক্টোবর ২০১৭ ১৪:৪৬382363
  • মিশর অভিযান নামে আরেকটা সৃজিতের সিনেমা ছিলোনা? ছেলেটার যে মাঝে মাঝে কি হয়?
  • S | ২৭ অক্টোবর ২০১৭ ১৪:৪৫382362
  • আর আমি মেঘনাদ বধ রহস্য দেখেছি। আমিই আরেকটু হলে বধ হয়ে যাচ্ছিলাম। বদ রহস্য।
  • de | ২৭ অক্টোবর ২০১৭ ১৪:৪৩382361
  • হঃ! ইয়েতি অভিযান একটা চ্যালেন্জ হোলো? আমি প্রজাপতি বিস্কুট নামে একটি মুভি পুজোর সময়ে বাঙ্গলা মুভি দেখবো বলে দেখে এসেছি! তার থেকে খারাপ কিছু হওয়া জাস্ট অসম্ভব।
  • T | ২৭ অক্টোবর ২০১৭ ১৪:৩৭382360
  • ইয়েতি অভিযান আমি সিনেমা হলে গিয়ে দেখে এসেছি। হুঃ, এই চ্যালেঞ্জ কেউ নিতে পারবে? অ্যাঁ!
  • S | ২৭ অক্টোবর ২০১৭ ১৪:২৫382359
  • দেবা এবারে আমাজনে।

  • S | ২৭ অক্টোবর ২০১৭ ১৪:২৩382358
  • ইয়েতি অভিযান। এই হাসবেন না একদম, এটা কিন্তু সিরিয়াস সিনেমা। বুম্বাদা এভারেস্ট জয় করছেন, পিছনে ক্যামেরা নিয়ে সৃজিত। স্বস্তিকা কোথায়?

  • T | ২৭ অক্টোবর ২০১৭ ১৪:১২382357
  • বি দা কে যে কি বলে ধন্যবাদ জানাব। আহা এই স্বর্ণখনির সন্ধান অ্যাদ্দিন পরে পেলাম। ঈশ্বর মঙ্গল করুন।
  • b | ২৭ অক্টোবর ২০১৭ ১৩:৫২382356
  • তাইলে (এখোনো না দেখে থাকলে) বাংলার কিং কং দেখে ফেলুন।
  • T | ২৭ অক্টোবর ২০১৭ ১২:১৫382355
  • গ্যালো হপ্তায় দেখলুম কিংসম্যান। উফ অত্যাচার একদম।
  • T | ২৭ অক্টোবর ২০১৭ ১২:১৪382354
  • আমেরিকান মেড সেই কবে দেখে ফেলেছি।
  • S | ২৭ অক্টোবর ২০১৭ ১১:৫০382353
  • সিনেমা দেখিনা তো। সুপারহিরোর ফিলিমের বরসাত হচ্ছে যেন। এখন তো টিভির যুগ। র‌্যাদার স্ট্রিমিঙ্গ। তবে অ্যামেরিকান মেইড দেখতে পারেন। আরো ভালো লাগবে যদি নারকোজস দেখা থাকে।
  • b | ২৭ অক্টোবর ২০১৭ ১১:৪০382351
  • ইকি, শন্খ ঘোষের তো গলার সমস্যা ছিলোই, যদুপুরে মাইক নিয়ে পড়াতেন, এক সময়ে রিজাইন করবেন বলেও ভেবেছিলেন।
  • T | ২৭ অক্টোবর ২০১৭ ১১:৪০382352
  • আজকাল যাচ্ছেতাই সব সিনেমা রিলিজ কচ্চে। জিওস্টর্ম, থর। অখাদ্য একেবারে। অভিশাপ দিই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত