এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ অক্টোবর ২০১৭ ১৯:৫৮382110
  • আজকে দেওয়ালি উপলক্ষ্যে রঘুরাম রাজনের বইটার কিন্ডল এডিশান ৫৯টাকায় পাওয়া যাচ্ছে।
    কেউ যদি কিনতে চান ...
  • Ishan | ১৯ অক্টোবর ২০১৭ ১৯:৫৪382109
  • কম্পুতে সঙ্গীতা ফেবুতে লগিন করে, সাইন আউট করেনি। সাইন আউট করে নিজের ফেবু আইডি দিয়ে ঢোক।
  • I | ১৯ অক্টোবর ২০১৭ ১৯:১৫382108
  • পাই, গুগল থেকে লগইন করলাম। কিন্তু আমার দেশভাগ-এর লেখাটা দেখাচ্ছে না। এদিকে ফেসবুক থেকে লগইন করলেই সঙ্গীতা-র নাম দেখাচ্ছে। আমাকে ঢুকতে দিচ্ছে না। লিখবো কিভাবে????
  • Ekak | ১৯ অক্টোবর ২০১৭ ১৮:০৪382107
  • কোনখানে ?? ! চিন্তার ব্যাপারতো !!!
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৭ ১৭:৫২382106
  • আকা কি ওখানে একশখানা কালিপটকা একসাথে বেঁধে ফাটাচ্ছো নাকি? যা তা তো।
  • Rabaahuta | ১৯ অক্টোবর ২০১৭ ১৭:৫১382105
  • সিকির বক্তব্য হলো সর্দার্জী তো শিখ, হিন্দু ধর্ম থেকে কি করে বেরুবেন।
    আমি য বুঝলাম।
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ১৭:০৬382104
  • সিকি বুঝতে পারছি না হয়ত। যাক বাদ দাও।
  • S | ১৯ অক্টোবর ২০১৭ ১৩:০০382103
  • আমি আবার ছোটোবেলায় হেব্বি সাহসী ছিলাম। হাতে কালিপটকা রেখে ফাটাতাম। কিন্তু তার পরে কেমন যেন মিইয়ে গেলুম। নইলে আজ কি যে হতাম ভেবে নিজেরই গাঁয়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ ঐ কাঁটা লাগা গানটা শোনার বা র‌্যাদার দেখার পর থেকেই কি এমন পরিবর্তন এলো আমার জীবনে। কে জানে?
  • pi | ১৯ অক্টোবর ২০১৭ ১২:৫১382102
  • আর অরণ্যদা, এই যে, গর্গর আকজের পোস্ট।

    'আমরা বাংলা পক্ষ থেকে যা বলছি, বাংলার বাঙালী গায়ক অনুপম রায় তাই বলছে টুইটারে। কালী পুজো মানে ফেলুদা, দেওয়ালি মানে মগনলাল। বাংলার জাতীয় ঐক্য মানে বাংলার কুমোর আর গায়কের ঐক্য।'
  • pi | ১৯ অক্টোবর ২০১৭ ১১:১২382101
  • ইয়ে, ঐ নামগুলো আমি যেমন ইচ্ছে বানিয়ে দিয়েছি। স্মরণজিৎ লিখেছেন কিনা জানা নেই। ঐ চার পর্ব পড়ে নাম নিয়ে ইম্প্রেশন ছিল, সে থেকেই।

    দেদি, ওখানে পড়া, এক্স্ট্রাকারিকুলার দুইই ভাল হচ্ছে জেনে ভাল লাগল খুব। এই কলেজ লাইফে পড়া বাদ দিয়ে অন্য কিছু না থাকলে সারা জীবনের মত বড়্সড় মিস। ঋভুও নিশ্চয় দারুণ এনজয় করছে ! এবার তো আবার সব ফেস্টে যাওয়াযাওয়ি শুরু হবে !

    তুমি এসে কারভ্যানের গপ্পো লিখো। হাঁপানির গান ( এটা বেশ পছ্ন্দ হয়েছে ) কেউ গাইল টাইল কিনা। এখনকার ফেস্টপত্তর কেমন হয়, জানতে মুন্চায়।

    আর কিকিদি, নতুন জায়গার গল্প লেখো।
  • kiki | ১৯ অক্টোবর ২০১৭ ১১:০৫382100
  • ছিঃ আকা!!

    গাঁজা টানাই তো বলে নাকি?
  • b | ১৯ অক্টোবর ২০১৭ ১০:৪৮382099
  • তবে পাঞ্জাবীদের মধ্যে এই হিন্দু/শিখ বিভাজন এক দু জেনারেশন আগেও খুব একটা স্পষ্ট ছিলো না। অনেক হিন্দু বাড়িতে বিশেষতঃ গ্রামের দিকে, ধরুন গুরুদোয়ারায় গিয়ে মানত করে আসতোঃ ছেলে হলে তাকে পঞ্চ ক-ধারী করে দেবে। অবার সেই বড় ছেলের বংশধর এক দুই জেনারেশন পরে আবার "হিন্দু" হয়ে উঠলো।

    খালিস্তান আন্দোলন আর তার অনুসঙ্গী ঘটনায় ধর্মীয় পরিচয় স্পষ্ট হয়ে উঠলে এসব বন্ধ হয়ে যায়।
  • Rabaahuta | ১৯ অক্টোবর ২০১৭ ১০:১৬382098
  • শৈব শাক্ত বৈষ্নব, লোকায়ত ধর্মগুলি - এদের সঙ্গে শিখ বৌদ্ধ এদেরও আসার চান্স, মনে হয়।

    বৃহত কনফেডারেট টাইপ।
  • Rabaahuta | ১৯ অক্টোবর ২০১৭ ১০:১৩382097
  • সর্দাররা কিন্তু হিন্দু ধর্মের সঙ্গে নিজেদের খুবই অ্যালাইন করে, অনেকেই।

    আমি একবার বাংলা নববর্ষের কার্ডে গনেশের হাতের সোডার বোতল এঁকেছিলাম বলে এক সর্দার বন্ধু কি রাগ করেছিল।
  • সিকি | ১৯ অক্টোবর ২০১৭ ১০:০৯382096
  • আকা কি বক্তব্যটা বুঝতে পারছো না না বুঝতে চাইচো না? :)
  • Rabaahuta | ১৯ অক্টোবর ২০১৭ ১০:০৮382095
  • বাজী চেপে তো আর আপিস যাওয়া যায় না। গাড়িঘোড়া কমাতে পারলে তো ভালৈ তবে বাজী লবির তো আর গাড়ি লবির মত জোর নেই।

    তবে জীবিকা হারানো খুবই খারাপ কথা, ব্যান জিনিসটাও গোলমেলে। লোকের মাত্রাজ্ঞান থাকলে হয়তো এই পরিস্থিতি আসতো না। কন্টিনিউয়াস ভ্যাররররররর করে সারারাতসন্ধ্যেজোড়া বিকট আওয়াজ কঠিন জিনিস। ইয়ারপ্লাগ লাগিয়ে ব্যক্তিগত বাজী অবিষ্কার হোক। ভিআর টাইপ।

    ইস, সেই আবার টেকনোলজির আপদ।
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৯:৫৩382094
  • ও কিকি কি টানে? মানে ইয়ে মানে কি?
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৯:৫০382093
  • শিখ বাজীগর রোজগার চলে যাবার জন্য হিন্দুদের শাপ শাপান্ত করেছে বলে সিকি খাইতে পারে নি। তা ভালো।

    আমি বাপু বাজি পোড়ানোর পক্ষে, একবার বিপক্ষে ছিলুম ঠিক বাজি পোড়ানোর আগে অবধি, তাপ্পরে বাজি কিনে পুড়িয়েছি।

    শনিবার পোড়াবো এখানে।
  • সিকি | ১৯ অক্টোবর ২০১৭ ০৯:৪১382092
  • আমি সর্দার লিখেছিলাম তো, রীতিমতো পঞ্চ-ক ধারী শিখ।
  • গোমড়াথেরিয়াম | ১৯ অক্টোবর ২০১৭ ০৯:৩৮382091
  • পাস্ট টেন্সটা টেকনিক্যালি ভুল।
  • kiki | ১৯ অক্টোবর ২০১৭ ০৯:২৫382090
  • তো, ছেলেরা খায় ই কেন? ইয়ে টানে কেন? মেয়েমানুষদের দিয়ে দিলেই পারে। যত্তসব........
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:৫৯382088
  • এসব ছেলেমানুষদের জন্য নয়।
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:৫৯382089
  • এসব ছেলেমানুষদের জন্য নয়।
  • kiki | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:৫৩382087
  • আমারো এখন ও গাঁজা টানা হয় নাই। কালীপুজোর দিনে এ দুঃখ জানায়ে গেলুম। অবশ্য সেকালে আমি নিপাট মধ্যবিত্ত ঘরের নেকুপুষু ভালো মেয়ে ছিলুম, সম্ভব ই ছিল না। এমনকি ছোঁড়ারা আবাজ মারলে মাথা নীচু করে গোঁজ হয়ে চলে যেতাম। শত চেষ্টাতেও চেয়ে দেখতে পারতুম না। সেই আমি যদুপুরের গা ঘেঁষে একটু বয়ে যাবার মতন হব হব কচ্ছি, বাবা ধরে বে দিয়ে দিল। অবশ্য বর নিজে হাতে করে বইয়ে দিয়েছে। সে নিয়ে আর ক্ষোভ নাই।

    কিন্তু গাঁজা!! হায়!! একবার শিবপুজোর সময় কলকে আর গাঁজার পুড়িয়া নিয়ে বসা দোকানিকে গম্ভীরসে দিতে বলেছিলুম। সে বেচবে বলেই নিয়ে বসেছিল, কিন্তু আমাকে দিল না। এত্ত হতভাগা।
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:৪৬382086
  • পান্জাবী হিন্দু তো হয়, নাকি সবাই শিখ?
  • সিকি | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:৩৭382085
  • ঘুমিয়ে পড়েছিলাম।

    সর্দারের ক্ষোভ অযৌক্তিক তো বলি নি, আমি চমকে গেছিলাম সর্দারের নিজেকে হিন্দু বলে বারবার দাবি করায়।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:০৯382084
  • উইকেন্ডে তো লোকে লং ড্রাইভ করে! বেশি বেশি চড়ে। ঃ-)
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:০৭382083
  • ওটা উইকেন্ড ঃ)
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:০৬382082
  • বাকী ছত্রিশ দিন?????
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০৮:০৫382081
  • আর নীতিগত ভাবে আমি একদিন বাজি পোড়াই না কিন্তু ৩২৯ দিন গাড়ি চড়ি ব্যপারটা বুঝি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত