এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৯ অক্টোবর ২০১৭ ০০:১৬382050
  • সর্দার যদি বাজি বেচে খায় তাহলে তো ক্ষোভ খুবই যুক্তিযুক্ত। সারাবছর গাড়ি চাপলে বেশি দূষণ হয়। দিল্লিতে গাড়ির সংখ্যা কলকাতা, মুম্বাই আর চেন্নাইয়ের সম্মীলিত গাড়ির সংখ্যার থেকে বেশি।
  • সিকি | ১৮ অক্টোবর ২০১৭ ২৩:৩৬382049
  • সুপ্রিম কোর্ট দিল্লিতে শব্দবাজির বিক্রিতে ব্ল্যাঙ্কেট ব্যান লাগিয়ে দিয়েছে। দিল্লি এবং এনসিআর। দিল্লির মূল বাজির বাজার বসে পুরনো দিল্লির কাছে, সদর বাজারে। সেইখানে আজ পর পর দোকানে তালা। পুলিশ কাউকে দোকান খুলতে দিচ্ছে না। তো, যথারীতি শব্দবাজির বিক্রেতারা সাঙ্ঘাতিক খাপ্পা সুপ্রিম কোর্ট পুলিশ ইত্যাদির ওপর। তাদের ক্ষোভ কভার করতে গেছিল এনডিটিভি। সেইখানে তাড়া তাড়া বাজির প্যাকেটের ওপর সাদা চাদর বিছিয়ে, তার ওপর গাঁদাফুলের মালা চড়িয়ে মৃতদেহ টাইপের একটা রূপ দিয়ে বিক্রেতারা হায় হায় করে বিলাপ করছিলেন।

    ক্যামেরার সামনে এলেন এক সর্দার। রীতিমত পঞ্চ ক-ধারী শিখ সর্দার। এনডিটিভির ক্যামেরা দেখে তিনি বার টার খেয়ে যারপরনাই উত্তেজিত। "আরে সুপ্রিম কোর্ট, থোড়া তো গওর করো, হমারা ভি তো সোচা করো, হমারে ভি ঘর মে বালবচ্চে হ্যায়, অ্যায়সে না মারো হমে" ইত্যাদি তো হচ্ছে। এর পরে আর আবেগ কন্ট্রোলে রাখতে না পেরে সর্দার বললেন, "মেরা তো দিল টুট গয়া, মুঝে অওর হিন্দু ধর্ম্‌ মে নেহি রহনা হ্যায়, হিন্দু ধর্ম্‌ সে মেরা দিল হট গয়া, ইয়ে কেয়া কর রহে হ্যায় সুপ্রিম কোর্ট, ম্যায় অওর হিন্দু নেহি রহুঙ্গা ..."

    আমি, মানে, এত, এত, এত অবাক হয়ে গেছিলাম - খেতে বসেছিলাম, খানিকক্ষণের জন্য আমি খেতেই ভুলে গেছিলাম।
  • aranya | ১৮ অক্টোবর ২০১৭ ২৩:১৯382048
  • সে দিনও নাই, সে গাঁজাও নাই
  • aranya | ১৮ অক্টোবর ২০১৭ ২৩:১৮382047
  • ঐ আর কি, মেঘলা দিনে বিষণ্ণতা ঘিরে ধরলে একটু আধটু, আর রোদেলা দুপুরে চনমনে প্রফুল্লতায় অল্প স্বল্প, সবই হস্টেলে কুসঙ্গের কারণে @আতোজ
  • Du | ১৮ অক্টোবর ২০১৭ ২৩:০১382045
  • এককালের শিশুটকের ক্যারাকটারেরা এখন গাঁজা টকের টইয়ে ঢুকে পড়ছে। একজন আবার ভেবেছিল আমিও কোনদিন খেয়েছি!! কিন্তু এত কমন হলেও টেক্ষাসে ইল্লিগ্যাল বস্তু এটা।
  • Du | ১৮ অক্টোবর ২০১৭ ২৩:০১382046
  • এককালের শিশুটকের ক্যারাকটারেরা এখন গাঁজা টকের টইয়ে ঢুকে পড়ছে। একজন আবার ভেবেছিল আমিও কোনদিন খেয়েছি!! কিন্তু এত কমন হলেও টেক্ষাসে ইল্লিগ্যাল বস্তু এটা।
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৭ ২২:৫২382044
  • নাম ছিল সাশা?
    নির্ঘাৎ তখন ছিল ডাঁসা!
    ঃ-)
  • Ishan | ১৮ অক্টোবর ২০১৭ ২২:৫০382043
  • স্তালিনেরও কিশোরবেলার
    নামটি ছিল সাশা।
    বড় হতেই গোঁপ গজাল
    মোটকা সর্বনাশা।

    দারু গাঁজা পাশা
    ছাত্রকালে খাসা।
    বয়স হলেই ল্যাজ গজাবে
    নিভবে ভালোবাসা।
  • Du | ১৮ অক্টোবর ২০১৭ ২২:৪৬382042
  • নাপা ভ্যালিতে আগুনে গন্জা গাছ পুড়ছে।
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৭ ২২:৪৩382041
  • অরণ্যদা!!!!! গাঁজা খেতে??????
  • aranya | ১৮ অক্টোবর ২০১৭ ২২:০৫382040
  • ছাত্র কালে গাঁজা একটা উপভোগ্য জিনিস ছেল বটেক।

    বয়স এবং সংসারী হয়ে সকলই হারায়ে গেল
  • aranya | ১৮ অক্টোবর ২০১৭ ২১:৫৯382039
  • আলসে হুতো অব্দি টই টই করচে, কোথায় কোথায় সব যাচ্চে, আর আমার মত ভ্রমণ পিপাসু লোক ঘরে (প্রকৃতপক্ষে আপিসে) বসে, এ বড়ই না ইনসাফি
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৭ ২১:২০382038
  • এত উপকারী গাছ !!!! ঃ-)
  • T | ১৮ অক্টোবর ২০১৭ ১৮:৪৪382037
  • কী প্রতিভা!
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৭:২৯382036
  • পেন্নাম, গুরুজী!
  • Blank | ১৮ অক্টোবর ২০১৭ ১৬:২৬382035
  • গাঁজা অজস্র ভাবে খাওয়া যায়। গাঁজা এমনই একটি গাছ যার মুল থেকে পাতার ডগা অব্দি সব ই কাজে লাগে। এত উপকারি গাছ আর হয় না।
    সবচেয়ে সহজ হলো গাঁজা পাতা পেরে বই এর ভাঁজে রেখে দেওয়া। ৪/৫ দিন রাখলেই শুকনো হয়ে যাবে কিন্তু সবজে ভাব থাকবে। ব্যাস অল্পা তামাক মিশিয়ে ...
    আজকাল তো ক্রাশার অব্দি পাওয়া যায়। আগে সব হাতে বানানো হতো।
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৬:১১382034
  • কিকি, ঋভুও ভালো থাকুক - তুমিও ভালো করে ঘুরো - অনেক কষ্ট করেছো এতোদিন -
  • kiki | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:৪৯382033
  • দে,
    ঋভু অ্যামিটি কল এ আছে। সে হতভাগা কী করছে কে জানে!! পড়াশুনা তো তার হওয়ার ই নেই। এদিকে তার গিটার স্যার ও কাটিয়ে দিয়েছে। তিনমাস পর একদিন যদি যায়, তো স্যর ই বা কী করেন! সেটাকে কত কায়দা করে বলল। ব্যাটাচ্ছেলে অত কায়দা জানত না আগে। সত্যিটা স্ট্রেট বলে দিত। অনেক নতুন গুন হচ্ছে, কাজেই কী করতে পারে সে নিয়ে সন্দেহ হ্যাজ। ঃ)

    তবে এই তো বয়স। অন্ততঃ ঝুলিতে কিছু আনন্দের ও থাক। যেভাবেই হোক।

    তোমার মেয়ের ট্যাগ করা ফটো দেখতে গিয়ে অনসূয়ার প্রোফাইল দেখলাম। খুব ভাল লাগল। খুব যত্ন করে বড় করেছো, সে হয়েওছে তেমনি। খুব ভাল থাকুক।
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:৪৪382032
  • কুর্গ কুইজিনে খাবে - আক্কি রোটি, কদম্বুট্টু, পান্ধি কারি, খেয়ে কাঁদবে, তারপর সেই কান্না মেটাতে থারি পায়সা খাবে -
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:৪০382031
  • উইদাউট প্রসেসিং কনজিউম করা যায়? ডাইরেক্ট গাছ থেকে?

    শুয়োর খেও কূর্গে - মসলা কিনো - কলাগাছের সিল্ক কিনো -
  • Rabaahuta | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:৩১382030
  • আমি বাপু মেসবাড়িতে থাকতাম, সেখানে গোলাপ কিংবা গাঁজা কোন গাছেরই ঠাঁই ছিলনা। নিজের ক্ষেতের টাটকা গাঁজা পেড়ে খাওয়ার সুখ আমাদের হয়নি, নগদ পয়সা দিয়ে কিনতে হতো।
  • Rabaahuta | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:২৩382029
  • সর্ষে আর কি, ঐ তো গেলাম আর চলে এলাম।

    পরশুদিন কূর্গ যাচ্ছি।
  • | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:১৩382028
  • এহে দে তো দেখি নিতান্ত নাদান। আরে গাঁজা গাছের বিভিন্ন অংশ ভিন্নভাবে কনজিউম করা যায় তো। আমাতে রঙ্গনেতে মিলে বোধহয় খানিক লিখেওছিলাম।
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৫:০৬382027
  • আচ্ছা, ওই হাঁপানীর গানটা! সিনিমার নাম জানিনা অবিশ্যি!

    তোমার হাম্পি কেমন ঘোরা হোলো? সর্ষে কই?
  • Rabaahuta | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৫৯382026
  • গাঁজা গাছ পোষে কিন্তু লোক। মনে তাদের আশা থাকে কোনদিন প্রসেসিং শিখে নেবে।
  • Rabaahuta | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৫৬382025
  • পিয়া তু অব তো আ যা (হাঁস ফাঁস হাঁস ফাঁস) - এইটা সবচে বিখ্যাত গান। তারপর চঢ়তি জবানী।

    কিন্তু সিনেমাটার নাম কারবাঁ না ক্যারাভ্যান সেটা নিয়ে একটু সন্দেহ।
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৫২382024
  • ব্ল্যাংকি সিওর গুল দিয়েচে দমদি, গাঁজা গাছ থেকে গাঁজা বানাতে প্রসেসিংয়ের দরকার নেই? গাঁজাগাছ পুড়িয়ে শুঁকলেই হয় নাকি?
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৫০382023
  • ইনিও দিওয়ালীতে বাড়ি আসছেন না, হস্টেলে নাকি খুব মজা হবে!
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৪৯382022
  • কিকি, ঋভু কোথায় আছে এখন? আর ঋভু মোটেও ও'রম ছেলে না, তোমার চিন্তার কোনো কারণ নাই!
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৪৮382021
  • সবাই বাঙালী না - মিলিয়ে মিশিয়ে, সে আমি জার্মান, ড্যানিশ লোককেও ইলিশ মাছ রেঁধে খাইয়েচি - এরাও সব ভালোবেসেই খেলো -

    পড়াশুনো, ল্যাব ইঃ তো খুবই ভালো লাগছে এখনো পর্য্যন্ত - এর মধ্যে ইন্স্পায়ারের একটা ফেলোশিপও পেয়েছে, আবার ডিসেম্বরে লুরুতে ভিয্যোশি ক্যাম্প (একটা ন্যাশন্যাল সায়েন্স ক্যাম্প) এর জন্যও সিলেক্টেড হয়েছে। এসব ভালোই - তবে পড়াশুনা বাদ্দিয়ে অন্য অ্যাকটিভিটিও পোচ্চুর!

    হুতোকে অনেক ধন্যযোগ। একখান গান বোলো তো মনে পড়লে, আমার একটাও মনে পড়চে না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত