এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৪৭382020
  • দের পোষ্ট পড়ে বুঝলাম হতভাগা ছেলে হস্টেলেই থাকতে চাই কেনে। সে আজ আমার মায়ের কাছে গেছে, কাল ই নাকি তাকে ফিরে যেতে হবে। ইকি!!
  • kiki | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৪৬382019
  • পাই,
    আমি সভ্য সমাজের থেকে দূরে। মানে এখানে একটা ডেস্কটপ আছে বটে, কিন্তু ক্যাম, হেডফোন কিস্যু নাই। আমার মোবাইলটাও নেই হয়ে গেছে। নইলে সত্যি চেষ্টা করতাম।

    এইযো ডিরেক্ট কারেন্ট, সে ভাট আমার শহর থেকে বাসে ছ- সাতঘন্টার রাস্তা। তবে নমপেনে আসলে খবর দিয়েন।

    হন কিনা গোমড়া............ ছোঃ
  • | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:৩০382018
  • সেকি! ব্ল্যাংকি যে বলেছিল ওরা হস্টেলে এক একজন কটা করে যেন গাঁজাগাছের দায়িত্বপ্রাপ্ত ছিল, চাষবাস দেখভাল করত। হস্টেলের টইটাতেই আছে মনে হয়, কিম্বা ব্ল্যাংকির বাণী সমন্বিত অন্য কোন টইতে।
  • Rabaahuta | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:১৪382017
  • kaarvaan হলো কার্যকলাপ, অ্যাডভেন্চারাস প্রকৃতির।

    সিনেমা আছে না, আরডির গানটান, আশা পারেখ।
  • pi | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:০৮382016
  • আরিব্বাস। এরা কি বাঙালি ?
    ওখানে পড়াশুনা, ল্যাব, সিলেবাস সব কেমন আর লাগছ্হেই বা কেমন ?
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৪:০৪382015
  • *দেহ
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৫৯382014
  • লিখবো তো - ল্যাপী দেখ রেকেচেন - তাতে পোকা মারার ওষুধ স্প্রে হচ্চে - পোকা মরলে লিখতে বসব -

    আর ওই ডেলটা তো টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্চে, গত দেড় বছর ধরে যা যা কাজ কম্মো ঠেকিয়ে রেখেছিলাম, সব হা রে রে রে করে ঝাঁপিয়ে পড়েচে -
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৫২382013
  • এই নেমন্তটা আমায় মেয়ের বন্ধুরা করেচে - তাদের ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, মটর ডালের বড়া আর ঝিঙেপোস্ত বাড়ী থেকে রান্না করে নিয়ে খাইয়েচি বলে! ঃ)
  • pi | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৫১382012
  • যাঃ।
    কিন্তু তোমার যে এবার এত্ত ( নাহয় তার থেকে ডেলটা কমই হল) সময় হল আর এত্ত লেখার কথা ছিল, তার কী হল !!
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৪৭382011
  • চার্তারিখ আমার নেমন্ত আইসারের ফেস্টে - তার নাম কার্ভা - kaarvaan এইরকম একখান নাম - মানে জিগিয়ে লজ্জা দিবেন্না!
  • pi | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৩৮382010
  • আমার কতদিনের গাঁজা খাবার শখ, এখনো পূর্ণ হল না। না খেয়ে মরলে তো শাকচুন্নী হয়ে গাঁজা চাইতে হবে, সে কি ভাল হবে ?
  • pi | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:৩৬382009
  • আর দেদিই বা আসবে না কেন স্কাইপে ? তুমিও তো কত ঘোরো। তোমার তো অনেক সর্ষেও পেন্ডিং !
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:২৯382008
  • ঠিকাচে, একটা টাইম রিভার্সাল অপারেটর লাগিয়ে দিলাম!

    এর পরে হস্টেল লাইফ নিয়ে একচোট হবে - ঘরে ঘরে গাঁজার ঠেক! এতো গাঁজা কোত্থেকে আসে কেজানে! মেয়েরা অবিশ্যি দূরে থাকে এসবের থেকে!
  • pi | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:২৫382007
  • গোমড়াদা, তুমিও স্কাইপে চলে এস, তোমার বেড়ানোর ছবি, গল্প নিয়ে। চার তারিখ। স্কাইপ বা অন্যকিছু বেটার অপশন যদি থাকে।
  • গোমড়াথেরিয়াম | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:২১382006
  • ব্যাপরটা উল্টে গেল। আফনে ঘুঁটে হলে লজিক্যালি ঠিক হত, যদিও আমায় গোবর বল্লে অ্যানালিটিক্যালি ঠিক হয় না:-p
  • pi | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:১৯382005
  • আমিও নোংরা করে রাখার জন্য খুব ঝাড় খেতে থাকলে এসব ভুজুং ভাজুং দেবার চেষ্টা করতুম !

    কিকিদি, অনেকেই তো সশরীরে অকুস্থলে থাকবে না। স্কাইপ ফাইপ আছে কী কর্তে ?
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:০৮382004
  • হস্টেল রুমে বেডের চারপাশে প্যাকিং বাসকো থাকে কখনো দেখেচেন? সারা দিন ধরে সব খাটের ওপর জমায়, তারপরে রাত্তিরে সব ঝপাং করে প্যাকিং বাস্কোতে রেখে বেডে শুয়ে পড়ে! এত্তো অগোছালো মাইরী জম্মে দেখিনি! বল্লে বলে অ্যাবসলিউট নীটনেস নাকি নন-ক্রিয়েটিভ লোকেদের জন্য!
  • de | ১৮ অক্টোবর ২০১৭ ১৩:০৩382003
  • হিঃঁ, হিঃঁ, হিঃঁ !! (গোবরের হাসি)

    অ্যায়সাহি চলেগা এখন চার সাল!
  • গোমড়াথেরিয়াম | ১৮ অক্টোবর ২০১৭ ১২:১৯382002
  • আমার তো শিরে সংক্রান্তি। ৩ তারিখ থেকে ছেলের টেস্ট - মানে প্রতি বছরের এগজাম নয়, একেবারে ক্লাস টেনের টেস্ট। আমি আপিস (আর আপিসের কাজে বাধ্য হয়ে একদুদিন এদিক ওদিক যাওয়া) ছাড়া মোটামুটি নিজেকে বাড়িবন্দী করে রেখেছি। নইলে হতচ্ছাড়া ছেলে হয় বোনের সাথে ঝগড়া করে, নয়তো অন্য উৎপাত করে পড়া বাদ দিয়ে।
  • dc | ১৮ অক্টোবর ২০১৭ ১১:০৬382001
  • কাম্বোডিয়াতে তো ভাট করার একটা ভালো জায়গা আছে। সামনের বছর ওখানে ঘুরতে যাবার ইচ্ছে আছে।
  • kiki | ১৮ অক্টোবর ২০১৭ ১১:০২382000
  • এইরে........ আমি এখন কাম্বোডিয়াতে..........
  • dc | ১৮ অক্টোবর ২০১৭ ১০:৫৯381999
  • ইয়ে আমি কিন্তু লিনাক্সের পক্ষে আবার পাইরেসিরও পক্ষে, আমার প্রিয় একটা টিশার্টে পাইরেটবের লোগো আছে আর নীচে লেখা, শেয়ারিং ইজ কেয়ারিং। মানে বই প্রকাশ সম্বন্ধে বল্লাম আর কি। বাকিটা আপনারাই বুঝে নেবেন :p
  • kumu | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:৫৯381998
  • ঈশানকে ই- থাংকু,ই- গুজিয়া।
  • পাই | ১৮ অক্টোবর ২০১৭ ০৯:৩৫381997
  • কিকিদি, তোমার বেড়ানর গল্প নিয়ে চলে এস ৪ তারিখ!
  • pi | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৫৭381995
  • আরেকটা সমস্যা ফোন নির্বিশেষে। ইন্সটির বিএসেনেল ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে কোন মোবাইল থেকে গুরুচণ্ডা৯ র সাইট খোলে না। কিন্তু একই নেটোয়ার্কে ল্যাপটপ থেকে খোলে। মোবাইল ডাটা দিয়ে সাইট খুলতে হয়। এটাই বা কী কেস?
    কোলকাতায় বিএসেনেল ওয়াইফাইতে এই সমস্যা দেখিনি। সাইট ব্লক করলে কম্পু থেকে খোলে কীকরে?
    আর কারুর এই সমস্যা হয়?
  • kiki | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৫৭381996
  • পাই,
    ভাল। হ্যাঁ, আমার খুব কম আসা হয়।

    ঈশান,
    ইকি!! একবছরে দুবার করে বয়স বাড়িয়ে দেওয়া?? চলবে না...........
  • Ishan | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৫২381994
  • ওহো এটা টইতে যেত, কপি করে দিই।
  • Ishan | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৫১381993
  • যাইহোক, যেটা লিখতে এলাম। আপনারা ই-বই ই-বই করে লাপাচ্ছেন, ওদিকে আরেকটি যুগান্তকারী ব্যাপার ঘটতে চলেছে। সিকির অভিযান কাহিনী বেরোচ্ছে। বেরোচ্ছেটা বড় কথা নয়, প্রকাশ হচ্ছে হুগলী জেলায়। কলকাতার বাইরে কিন্তু বাংলার মধ্যে গুরুর অনুষ্ঠান এই প্রথম।

    জায়গাটা খুব সুচিন্তিত ভাবেই বাছা হয়েছে। কেবল সিকি বা আমার জন্মস্থান বলে নয়। আমরা থেকে থেকেই কলকাতা কেন্দ্রিকতা নিয়ে লেকচার দিই। কিন্তু আমাদের কোনো অনুষ্ঠানই কার্যক্ষেত্রে কলকাতার বাইরে হয়না। কিছু জিনিস করা একেবারেই মুশকিল। যেমন বইমেলা, যেমন বইমেলার আগের বা পরের ভাট। কিন্তু কিছু কিছু জিনিস হয়তো চেষ্টা করলে করাও যায়। এইটা সেই প্রথম প্রচেষ্টা। কলকাতার মধ্যে গুরুর অনুষ্ঠান করলে ভাবার কিছু থাকেনা। কিন্তু বাইরে, অতএব, স্লাইট দুরু দুরু বক্ষ।

    তা, আপনারা যারা কেন্দ্রবিরোধী (মানে দিল্লি বা কলকাতার মাথাভারিপনার বিরোধী), যাঁরা লিনাক্ষপ্রেমী (মানে শুধু অজ্জিত না, মুক্তচিন্তা সর্বত্র বিকশিত হোক মনে করেন আর কি), যাঁরা টইটই করে কেন্দ্রের বাইরে বৃত্তে বৃত্তে, পাহাড়ে বা নদীতে হাবিজাবি চক্কর কাটেন, তাঁরা একটু পদধূলি দ্যান না। শুধু পদধূলি না, ব্ল্যাংকির মতো বিচিত্র অ্যাডভেঞ্চার যাঁদের ঝুলিতে আছে, ছবি, ভিডিও সব সহযোগে একটু বক্তিমেও দিতে পারেন। জিলার লোকে খুশি হবেন, আমাদের অ্যাজেন্ডারও পালে হাওয়া লাগবে। তাই, সিকির বই উদ্বোধনের পুণ্যলগ্নে দলে দলে কলকাতা থেকে কোন্নগর ছাড়িয়ে হুগলীর গহনে দলে দলে যোগ দিন। আমাদের আন্দোলন সফল করুন। ইনকিলাব জিন্দাবাদ।
  • pi | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৪৫381992
  • খারকোল নিয়ে কে লিখল? বড় ভাল। তবে আমি পাতা বাটা খাই, ডঁটা দিয়ে কী হয়?
  • পাই | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৪৪381991
  • আচ্ছা,নতুন একটা ফোনে জিমেইল এ মেইল করতে গিয়ে এক অক্ষর টাইপ করলেই মেলিঙ্গ হিস্ট্রি থেকে যে ওটোসাজেশন দেয়, তা দিচ্ছেনা। বড়জোর ফোনের কন্ট্যাক্ট থেকে নিতে দিচ্ছে। তাতে তো সব নেই।
    একটু আগে দেখলাম, ফেবুর মেসেন্জারে গ্রুপ্চ্যাটেও ট্যাগ করতে পারছিনা। এমনিতেও ট্যাগ করতে চাইলে সাজেশন ঠিকঠাক আসছে না। এটা কী কেস আর কী সমাধান?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত