এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৪১381990
  • কিকিরও কি জন্মদিন? তাহলে কিকিকেও। :-)
  • Ishan | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৪০381989
  • কুমুদিকে ই-সেলাম। :-)
  • pi | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:৩১381988
  • কিকিদি বহুদিন বাদে, আছ কেমন?
  • kiki | ১৮ অক্টোবর ২০১৭ ০৭:২৭381987
  • ঃ)
  • pi | ১৮ অক্টোবর ২০১৭ ০৬:৪৭381986
  • টি অরণ্যদাকে ক।
  • aranya | ১৮ অক্টোবর ২০১৭ ০৬:৩৬381984
  • খাই নি কখনো, দেখে ইয়ামি মনে হচ্চে
  • aranya | ১৮ অক্টোবর ২০১৭ ০৬:৩৬381985
  • আমি কালীপুজোয় আলো বাজির পক্ষে, ময়দানে বইমেলার পক্ষে, পরিবেশ দূষন হলেও, যেহেতু সেগুলো একরাত বা কয়েক দিনের ব্যাপার।

    গাড়ীর ধোঁয়া, হর্ন, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন এসব নিয়ে অনেক বেশী কড়া হওয়া উচিত, সারা বছর ধরে জ্বালায় যখন।

    শব্দ বাজির বিপক্ষে আপাতত, ঐ পশু পাখি বধির হয়ে যায় শুনে অব্দি।

    আজ রাত্তিরে বিপক্ষে, এলসিএম-এর পদাঙ্ক অনুসারে কাল মত বদলাতে পারি, ছোটবেলার দোদমা/চকলেট বোম/কালীপটকার স্মৃতি প্রবল হলে :-)
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৭ ০৬:৩০381983
  • অরণ্যদা, এই যে খারকোন
  • T | ১৮ অক্টোবর ২০১৭ ০৬:২৫381982
  • অরণ্যদা, যেকোনোদিন মফস্বলের রাস্তায় হাঁটুন। বাইকের হর্নে এমনিই কালা হয়ে যাবেন। গ্র্যান্টি। শব্দবাজি নিষিদ্ধ করেছে, ঠিকাছে আপত্তি নেই। কিন্তু পুরো বাজি ব্যাপারটাকেই এরা কাটাতে চাইছে। উৎসব কিভাবে পালন করা হবে সেটা আপার ক্লাস ঠিক করে দেবে নাকি।
  • T | ১৮ অক্টোবর ২০১৭ ০৬:২২381981
  • আবাপ যথারীতি লাফালাফি শুরু করে দিয়েছে। অ্যাজ ইফ পলিউশনের দায় একমাত্র কালীপুজোর। ডিজেল গাড়ী লরি ইত্যাদি থেকে যা বেরোচ্ছে তার বেলা কি? গুচ্ছের কন্সট্রাকশন অ্যাকটিভিটি থেকে যে পার্টিকুলেট ম্যাটার বাড়ছে তার বেলাই বা কি? বাইকের হর্ণ তো মারাত্মক লেভেলে চলে গেছে, সেসবে স্পিকটি নট। এদের উদ্দেশ্য হচ্চে সখী সখী মুখে গয়নাগাঁটি চাপিয়ে 'দিয়া' জ্বালানো এইরকম একটা আপার ক্লাস ন্যাকামো প্রচার করা। জানুয়ারী মাসে পার্টিক্যুলেট ম্যাটার বাড়ার কারণ কি কালীপুজো! যত্তসব।
  • aranya | ১৮ অক্টোবর ২০১৭ ০৬:১৬381980
  • খারকোনডাঁটা কি বস্তু?

    তোমার পোস্ট পড়েই ফ্রেশ লইট্যার ঝুরা খেতে সাধ হচ্চে
  • aranya | ১৮ অক্টোবর ২০১৭ ০৬:১৪381979
  • সুপ্রীম কোর্ট তো নিজে থেকে তেমন কিছু করে না, খড় পোড়ানো নিয়ে মামলা হলে তখন হয়ত রায় দেবে।

    আমার তো মনে হয় ভারতে জাস্টিস সিস্টেম, বিশেষতঃ সুপ্রীম কোর্ট তাও কিছুটা ভাল রায় টায় দেয়, আর কিসুই তো কাজ করে না

    শব্দ বাজি তে পশু পাখি দের নাকি ব্যাপক কষ্ট হয়, অনেকে কালা হয়ে যায় - এই রায় প্রসঙ্গেই পড়লাম, আগে জানতাম না
  • T | ১৮ অক্টোবর ২০১৭ ০৬:০৮381978
  • সুপ্রীম কোর্ট অদ্ভুত মাইরি। দুম করে বাজি বিক্রী বন্ধ করে দিল। এদিকে গত বছর যেমন কেস হয়েছিল, এই বছরও সেরকম হতে চলেছে। পাঞ্জাব হরিয়ানায় খড় পোড়ানো শুরু হয়ে গ্যাচে। গতবারও এই স্মগ দিল্লী ঢেকে ছিল, এইবারও হবে। সুপ্রীম কোর্টের ন্যাকারা সেগুলো দেখতে পায় না।
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৭ ০৫:৫৪381977
  • অরণ্যদা,
    ফ্রেশ লইট্যার ও চমৎকার ঝুরা হয়। তারসঙ্গে পাল্লা দিতে পারে একমাত্র খারকোনডাঁটার ভর্তা।
  • aranya | ১৮ অক্টোবর ২০১৭ ০৫:৪৯381976
  • ছ্যাঃ, কেক্কার গুজিয়া দুইই মিষ্টি, খাওয়া উচিত লইট্যা শুঁটকি।

    ইদিকে গোবু দার ক্ষি দুর্দশা, কুমু-র ভয়ে সাধের বস্ত্র পরতেও পারেন না
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৭ ০৪:৩১381975
  • কুমুদি, কেক আর গুজিয়া চমৎকার। ঃ-)
    কেকে শুনে মনে পড়ে গেল বহুদিন কেকে তো আসে না!!!!

    তা তুমি জন্মদিন উপলক্ষ্যে সেই তথাগতর গল্পের মতন আরেকটা গল্প লেখো না! ঃ-)
  • kumu | ১৮ অক্টোবর ২০১৭ ০০:৪৩381974
  • হ্যাঁ,হ্যাঁ,এজেড বসে পড়ো।তোমার কেকের ভাগ আর গুজিয়াও এনেচি।
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৭ ০০:৩০381973
  • ওগুলো মনে হয় কিকি রেঁধেছে। ঃ-)
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৭ ০০:২৯381972
  • শুধু সোনারূপো হীরেমুক্তো দিয়ে তো চলবে না গো কুমুদি, দ্যাখো গোটা চার বেগুনভাজা আর ছোলা দিয়ে কুমড়োর ছেঁচকি আছে, গোটা দশেক লুচিও দেখা যাচ্ছে। কেজানে কারা রেঁধে রেখে ঝুড়ি চাপা দিয়ে চলে গ্যাছে। এখনো ধোঁয়া উঠছে গো।
    এসো ভাগযোগ করে খেয়ে ফেলি। তোমার জন্মদিনের খাওয়া আর আমার নেমন্ত খাওয়া। ঃ-)
  • kumu | ১৮ অক্টোবর ২০১৭ ০০:২২381971
  • এজেড,থাংকু,শুভেচ্ছা,ভালবাসা এত্ত,এত্ত,এত্ত।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৭ ২৩:৩৯381970
  • দারুণ। আগে থেকেই থ্যাংকু দিয়ে রাখলাম। ঃ-)
  • dc | ১৭ অক্টোবর ২০১৭ ২৩:৩৮381969
  • লাইগো নিয়ে লিখতে তো ভালোই লাগবে, সেই কোন ছোটবেলার থেকে এই প্রোজেক্টটা আর কিপ থর্নকে ফলো করছি। এই উইকেন্ডে সময় পেলে লিখতে শুরু করবো।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৭ ২৩:২৯381968
  • এই ডিসি, ডিসি, একটা কথা শুনবেন? একটা টই খুলে লাইগো নিয়ে লেখা শুরু করুন না! এতগুলো ব্ল্যাকহোলে ব্ল্যাকহোলে ধাক্কা, এই আবার এই জোড়া নিউট্রন স্টারের ধাক্কা- কত গ্রাভিটেশনাল ওয়েভ হিলিবিলি করে বেড়াচ্ছে! লিখুন প্লীজ। ভালো ভালো ভিডিও অ্যানিমেশন এসবও দিন।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৭ ২২:৪৫381967
  • কুমুদি,
    তোমার জন্মদিনে দিলাম সোনার মটরমালা, মুক্তোবসানো ঝুমকো কানের দুল আর পান্নাখচিত তিনজোড়া মকরমুখী বালা।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৭ ২২:৪২381966
  • ঝাঁটার খুব দরকার। নিউট্রনগুলোকে ঝেঁটিয়ে দিয়ে পাক্কা বিশুদ্ধ আসলি লক্ষ্মীবাবুর সোনা রূপা রাখতে হয়। ঃ-)
  • kumu | ১৭ অক্টোবর ২০১৭ ২২:১১381965
  • আপ্নেরা ধনতেরাস জানেন ?সোনা/রূপা/যে কোন ধাতু কিন্তে হয়,একটি ঝাঁটা সহ।
  • dc | ১৭ অক্টোবর ২০১৭ ২০:০৫381964
  • sm ঠিক বলেছেন, গোত্তা খেয়েছিল।
  • kumu | ১৭ অক্টোবর ২০১৭ ১৯:৪৯381963
  • একটু বেগুনটেগুন ভেজে দিও,অ কিকি,না থাকলে সেও চাই না।তবে ঐ সাপের চচ্চড়ি ইঃ পেরে উঠব না।
  • kiki | ১৭ অক্টোবর ২০১৭ ১৭:২১381962
  • কুমুর বাড্ডে? হ্যাবাড্ডি কুমু। একঝুড়ি পোকা ভাজা, এক প্লেট ব্যাঙ রোষ্ট, একটি সাপের চাটনি পাঠালাম(যেখানে যা পাওয়া যায় আর কী!!)................
  • sm | ১৭ অক্টোবর ২০১৭ ১৫:৩১381961
  • আরে ওইদুটো নিউট্রন ষ্টার ১৩ কোটি বছর আগে গোত্তা খেয়েছে। পৃথিবীর লোকজন এখন জানতে পারলো মোটে।
    এই গোত্তায় নাকি প্রচুর সোনা রুপো তৈরী হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত