এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রবাহূত | ১৭ অক্টোবর ২০১৭ ১৪:৪৩381960
  • আপনিও ইবই পড়বেন যেন। ওটাও ফ্রী।
  • সুপর্ণা | ১৭ অক্টোবর ২০১৭ ১১:০৫381958
  • এই তো, প্রায় এসেই পড়েছে বলা যায়।
  • de | ১৭ অক্টোবর ২০১৭ ১১:০২381957
  • সেসব লেখাপত্তর তোমার নামাঙ্কিত টইয়ে একটু দাও - আমরাও একটু পড়ি। অভ্যুরাম তো আর্কাইভ মেন্টেন করার জন্য আর আসে না! সত্যি, সে ছেলে এক্কেরে হাওয়া হয়ে গেলো!!
  • kumu | ১৭ অক্টোবর ২০১৭ ১০:৫৭381956
  • দে,একেবারে লিখিনা তা নয়,দিল্লির দিগঙ্গন পত্রিকার জন্য বাঙালী ম্যাজিশিয়ানদের নিয়ে এক প্রবন্ধ লিখে ফেল্লাম।
    বছরে দুটো লিখেচি,আরো কী তোমার চাই?
  • kumu | ১৭ অক্টোবর ২০১৭ ১০:৫৫381955
  • অনেকবার বলিচি-শ্যামলাল ভালমানুষ,সে এসবের মধ্যে থাকে না।তবু তার নামে দোষারোপ!!
  • de | ১৭ অক্টোবর ২০১৭ ১০:৫৪381954
  • আমি তো বরাবরই লেট লতিফ -

    কুমুদিকে বিলেটেড হ্যাবাড্ডি - লুচি, পটলভাজা, বেগুনভাজা আর সুগার ফ্রী সন্দেশ দিলাম। অনেকদিন লেখো না, একবোতল সুলেখা কালি, একটা আর্টেক্স কলম আর একটা মোটা লাল ডায়েরি দিলাম।
  • dc | ১৭ অক্টোবর ২০১৭ ১০:৪৯381953
  • ওদিকে দুটো নিউট্রন স্টার ঘুরতে ঘুরতে গোঁত্তা খেয়ে একে অন্যের ঘাড়ে গিয়ে পড়েছে। তার পর কি হইল জানে শ্যামলাল।
  • kumu | ১৭ অক্টোবর ২০১৭ ১০:৪৩381952
  • ভয়ানক কটমট তাকাইয়া-
    গোবুদা ওসব ইয়ে পরেন না।

    সকলকে থাংকু।

    ই বুক কবে আসবে,সুপর্ণা?
  • Du | ১৭ অক্টোবর ২০১৭ ০৯:২৪381951
  • কি সুন্দর শুভেচ্চা বার্তা! আমার নয় তাও খুব খুশি হয়ে গেলাম। দিনটাকে ভালো তো হতেই হবে।কুমুদির জন্মদিন কিনা? হ্যাবাড্ডি কুমুদি।
  • aranya | ১৭ অক্টোবর ২০১৭ ০২:৩৫381950
  • নেহাত পছন্দ না হলে লুঙ্গি দুটি গোবুদাকে দেওয়া যেতে পারে
  • aranya | ১৬ অক্টোবর ২০১৭ ২০:৩৪381948
  • আমি দিলেম দুটি চেক চেক লুঙ্গি :-)

    খুব ভাল থাকুন। অনেকদিনের ইচ্ছে আপনের সাথে মুখোমুখি আড্ডার। আশা রাখি কোনদিন সাধ পূরণ হবে
  • kumu | ১৬ অক্টোবর ২০১৭ ২০:৩৪381949
  • ফরিদাকে ও পাইকে অনেক থাংকু ও শুভেচ্ছা।
    একটা নীল বাস্কেটব্যাগ বের করিচি,সেইটেতে সব উপহারগুলো সাজিয়ে লাল চকচকে ফিতে দিয়ে বেঁধে রেখেচি।পাহাড়ী কুকুরদুটোর নাম গোল্লু আর চৌকো,ওদের জন্য আলাদা ঝুড়ি,আর পাহাড়,আকাশ,নদী এদের জন্য অন্য ব্যবস্থা-

    লালভুট্টা গোবুদার জন্য রেখেচি-

    কবিতার বইয়ে লতাপাতাফুলপাখি ইত্যাদি দিয়ে লিখে রাখলাম ৯৪ তম জন্মদিনে মনকবির উপহার----
  • pi | ১৬ অক্টোবর ২০১৭ ১৯:৫২381947
  • আরে! সকাল থেকে ইন্টারভ্যু নিতে নিতে আর যত্ত বাজে ঝামেলায়, কুমিদিকে হ্যাবাড্ডেই বলা হয়নি!! খুব খুব ভাল থাকো,ভাল লেখো

    আমার বাগানের জুমের বেগুনী লাল ভুট্টা দিলাম।
  • ফরিদা | ১৬ অক্টোবর ২০১৭ ১৮:৩১381946
  • কুমু'দি,

    শুভ জন্মদিনের অনেক অনেক পিঠে পায়েস গোলাপজাম মুগের নাড়ু, লাল বাতাসা রংপেন্সিল, নতুন ধাঁধা আর তাদের চমৎকার রংবাহারি সমাধান।

    তোমার জন্মদিনে একটা রুলটানা খাতা, অনেকটা আকাশ, একটা তিরতিরে নদী আর দূর থেকে দেখা যাওয়া অনেক ধোঁয়া পাহাড়ের দঙ্গল।

    অনেককটা চড়ুই, দু'টো ফিসফিসে শালিক, নাচুনে গোটা পাঁচ ছয় বুলবুলি যারা গাছের সবচেয়ে পাকা ডালিম চিনিয়ে দিয়ে কেটে পড়বে।

    একটা হালকা সবুজ টি কোজি দিয়ে ঢাকা স্বচ্ছ কেটলিতে ভাসতে থাকা হালকা বাদামি হয়ে আসা গুডরিক এর রোস্টেড চা পাতা, কিছু কুচো নিমকি, একবাটি অ্যাপ্রিকট জ্যাম, চারটে মেরি বিস্কুট খাওয়ার জন্য।

    একটা কবিতার বই, যার পাতারা নিজে নিজে উলটোয় পাঠকের অভিপ্রায় বুঝে, তারা কেউ বোঝাবে, কেউ খোঁজাবে কেউ সব বুঝে অনেকক্ষণ চুপ থেকে যাবে।

    ধোঁয়া পাহাড়গুলোর দিক থেকে পর্যায়ক্রমে কালো মেঘ পাক খেয়ে উড়ে এসে এসে কিছু শান্তিজল ছিটিয়ে এঁকে দেওয়া রামধনু, যা দেখার জন্য ব্যাগ থেকে চশমা বের করার সময় খুঁজে পাওয়া একটা সল্টেড কাজুর না-খোলা কৌটো।

    দু'টো প্রচুর লোমওলা পাহাড়ি নেড়ি কুকুর যারা একটা প্যাকিং বাক্সখন্ড নিয়ে লড়াই লড়াই খেলে যায়।

    লেটারবক্সে অনেক পুরনো বন্ধুর টাটকা নতুন মোটা চিঠি। গোবুদা'র গুণগুণ করে ওঠা পুরাতনী যা টাইম মেসিনের মতো লহমায় কলেজবেলার কলেজ স্ট্রীটের ফুটপাথে নিয়ে যায়।

    আর একটা ফলবান পেয়ারা গাছে পৃথিবীর শান্ততম কাঠবিড়ালি।

    চমৎকার থাকো।
  • de | ১৬ অক্টোবর ২০১৭ ১০:৫৯381945
  • উফ্‌! সব বিষয় নিয়ে কি কবিতা লিখতেই হবে! (ডিঃ - এখানের কোন কবিতা নিয়ে নয়!)
  • পাই | ১৬ অক্টোবর ২০১৭ ০৭:১৯381944
  • অরণ্যদা, এটা নিয়ে বুবুভাও বেরিয়ে গেছে, দেখেছেন? এই কথাগুলো এসেছে।
  • a | ১৬ অক্টোবর ২০১৭ ০৬:৪১381943
  • আচ্ছা https://www.tribecacare.com/ এদের সম্পর্কে কারুর আইডিয়া আছে? বিশেষত হাসপাতালে ভর্তি করা ও রেগুলার মনিটর করার জন্যে। বিশেষ দরকার
  • S | ১৬ অক্টোবর ২০১৭ ০১:৫৬381942
  • মাস্ট সি ভিডিওঃ

  • aranya | ১৬ অক্টোবর ২০১৭ ০১:৫৪381941
  • সেক্সের ক্ষেত্রে দুজনের মধ্যে অন্তত একজনের সবসময়েই ইচ্ছে থাকে, তার ধারণা ব্যাপারটা তার কাছে এনজয়েবল হবে। এর ব্যতিক্রম হতে পারে, ধর্ম নামক আপদ-টি ঢুকলে। আল্লা/কৃষ্ণ/গড চান বিবাহিত দম্পতি যৌনসম্পর্ক করুক, যাতে সন্তান আসে - এমন কেস নিশ্চয়ই কিছু আছে।

    এছাড়া কর্তব্যবোধে দুজনের কাছেই কষ্টকর কাজ, দুজনেই করে চলেছে, এটা আমি বুঝতে অপারগ। সেক্ষেত্রে 'কর্তব্য'-টা কি, জানতে চাই
  • aranya | ১৬ অক্টোবর ২০১৭ ০১:৪৫381940
  • বাচ্চার প্রতি কর্তব্যবোধে স্বামী-স্ত্রী একসাথে থাকছেন, বছরের পর বছর, যদিও নিজেরা বহুদিন থেকেই আলাদা হতে চান, বটমলাইন বাচ্চার জন্য নিজেদের স্বার্থ বিসর্জন দিচ্ছেন, এমন সম্পর্ক আমি দেখেছি। কিন্তু সেখানে অনিচ্ছায় সেক্সের গল্প থাকে না।

    কর্তব্যবোধ বলতে নিজের বাচ্চার জন্য কর্তব্য - এই ব্যাপারটা বুঝতে পারছি। এর বাইরে দুজন প্রাপ্তবয়স্ক লোক এনজয় না করে, 'কর্তব্যবোধে' সেক্স করছে - এটার অর্থ পরিস্কার নয় -ইচ্ছার বিরুদ্ধে, অপ্রীতিকর সেক্স করে কার প্রতি কোন কর্তব্য পালন হচ্ছে?
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৭ ০১:২৬381939
  • কর্তব্যবোধে যদি কেউ দাম্পত্য করে? দুইপক্ষেরই বিন্দুমাত্র পছন্দ না পরস্পরকে, এনজয় করার প্রশ্নই নেই। অথচ বছরের পর বছর দাম্পত্য করছেন, একাধিক সন্তান হয়েছে, মানুষ করছেন। এইসব ক্ষেত্রে কী ধরা হবে?
  • aranya | ১৬ অক্টোবর ২০১৭ ০১:২৪381938
  • বিপুল-এর খবরটা পড়ে খুবই খারাপ লাগল। শিগগিরি সুস্থ হয়ে উঠুন।

    ডেঙ্গি এপিডেমিকের মত কিছু হচ্ছে মনে হয় পঃবঙ্গে, এত মানুষ আক্রান্ত, মারা যাচ্ছেন :-(
  • aranya | ১৬ অক্টোবর ২০১৭ ০১:২২381937
  • * পোটেনশিয়ালি এনজয়েবল এক্সপিরিয়েন্স
  • aranya | ১৬ অক্টোবর ২০১৭ ০১:২১381936
  • মৃদু 'না' -কেও লিটারালি নেওয়া ছাড়া গত্যন্তর নেই। হতেই পারে, কারও মনে মনে সেক্সের ইচ্ছে, কিন্তু লজ্জায় না বলল, এবং পার্টনার সেটাকে আক্ষরিক অর্থে নিয়ে আর এগোল না, নিজেকে সংযত রাখল (ঐ পরশুরামের বুঁচকির যাঃ মানে হ্যাঁ কেস)। সেক্ষেত্রে দুজনেই একটা পোটেনশিয়ালি এক্সপিরিয়েন্স থেকে বন্ঞ্চিত হল। কিন্তু অন্য সম্ভাবনাটা - 'না' মানে সত্যিই না ছিল, এবং সেটাকে অগ্রাহ্য করে জোর করে সেক্স করা, অর্থাৎ রেপ - সেটা এতই ভয়াবহ ব্যাপার, যে আলতো 'না', কথা না বলে হাত নেড়ে বা ব্যবহারে যেভাবে হোক, কোনভাবে যদি একটুও অনিচ্ছা প্রকাশ করে কেউ, সেটাকে তার প্রকৃত অভিপ্রায় ভেবে মান্যতা দেওয়া ছাড়া অন্য উপায় তো দেখছি না
  • aranya | ১৬ অক্টোবর ২০১৭ ০১:১৪381935
  • গ্রে এরিয়া তো আছেই, তবে ছোটবেলা থেকে কিছুটা শিক্ষা যদি দেওয়া হয়, স্কুলে/বাড়িতে, আমার মনে হয় 'নো মিনস নো' আইডিয়াটা বাস্তবায়িত করা সম্ভব। ধর্ষণ যে কতটা সিরিয়াস ব্যাপার - প্রেমিক-প্রেমিকা, বিবাহিত দম্পতি, লিভিং টুগেদার কাপল - তাদের ক্ষেত্রেও, এটা বুঝতে হবে, সর্বোপরি সদিচ্ছা থাকতে হবে
  • aranya | ১৬ অক্টোবর ২০১৭ ০১:১০381934
  • পাই, পুরনো ভাট পড়তে গিয়ে তোমার পোস্ট-টা দেখলাম। ঐ টই-টা খাপচে খুপচে পড়েছি, ফেবু-র কমেন্ট গুলো সব পড়ে দেখি নি
  • Du | ১৫ অক্টোবর ২০১৭ ২৩:৪৪381933
  • দাদাগিরির থেকে আমি এও জানলাম যে কালীঘাট মন্দিরের লাখেরাজ জমিও বাদশাহের দেওয়া।
  • pi | ১৫ অক্টোবর ২০১৭ ২২:৪০381932
  • দেবব্রতর একটা স্ট্যাটাস শেয়ার করছি।

    আমাদের সকলের প্রিয় সাহিত্যিক বিপুলদা Bipul Writes ডেঙ্গিতে আক্রান্ত। O + রক্ত চাই। শিলিগুড়ির বন্ধুরা অবিলম্বে বিপুলদার স্ত্রী (94343 84903) বা কন্যা Sayantani Dasএর সঙ্গে যোগাযোগ করুন।
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৭ ২২:১৫381931
  • অন্তস্থ্য য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত