এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৭ ০৪:৩৭381900
  • মেয়েদের এরা টয় এর বেশি কিছু ভাবে না। দামী খেলনা বা সস্তা খেলনা, যাকে ভেঙেচুরে ফেলা যায় খেলার কাজ মিটে গেলে। দামী খেলনায় হয়তো একটু সাবধানে থাকতে হয়, ভাঙুক তা চায় না খেলোয়াড়। আর সস্তার খেলনায় তো কথাই নেই। ইউজ অ্যান্ড থ্রো।
  • Du | ১৩ অক্টোবর ২০১৭ ০৩:২৯381899
  • এই হ্যাঁ না এর জজসাহেবদের দেখে ভাবি অ্যাথলিট অ্যাক্টরের রেপে ওনারা কি রায় দিতেন? অথবা হয়তো তখন বিশ্বাস করতেন। নির্ভয়ার সে রাতের হরর যেমন সেই বিদেশিনী বা আমাদের কাছে রিয়েল হয়ে ওঠে অনুভব করার মত সেই সহমর্মিতাই হয়্তো তাদের আসে না পুরুষ বলেই। বরং 'ফেসে যাওয়া' পুরুষটির বিপদের কথাটা হয়তো ফীল করতে পারেন বেশি করে। মহিলা জাজ হলে কি ভাবতে পারতেন অন্যরকম?
  • সিকি | ১২ অক্টোবর ২০১৭ ২৩:১০381898
  • আজকেও কি ফেসবুক ডেস্কটপে লোড হতে চাপ হচ্ছে? সন্ধে থেকে ভুগিয়ে মারছে।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১২ অক্টোবর ২০১৭ ২১:৩৭381897
  • ডুয়াল বুট এড়ানোর সহজ উপায় ভার্চুয়াল বক্স। হোস্ট মেশিনে লিনাক্স, তার মধ্যে উইন্ডোজ ভিএম। সুবিধা হল উইন্ডোজে গোলমাল হলে শুধু একটা ফাইল যাবে, আর কিছু হবে না। চাপ হল র‍্যাম লাগবে বেশি, কারণ হোস্ট আর ভিএম - দুটোই র‍্যাম খাবে। আমাদের অফিসে ডুয়াল বুট নিষিদ্ধ করে দিয়েছে - আমরা এভাবেই চালাই। অফিসের কিছু লিগ্যাসি ফালতু জিনিস আছে - উইন্ডোজ ছাড়া চলে না।

    তবে এম্নিতে অনেক উইন্ডোজ সফটওয়্যার ওয়াইন দিয়ে চলে যায়।
  • dc | ১২ অক্টোবর ২০১৭ ২১:১৭381896
  • ওব্বাবা উয়েফি তে এইসব ঝামেলা হচ্ছে নাকি! আর আমি এখনো সেই লিগেসি বায়োসে পড়ে আছি। তবে প্রিইন্স্টলড উইন ৭ আর উয়েফি মোবো হলে এই পাতাটা পড়ে দেখতে পারেন, এটা খুঁজে পেলামঃ

    http://linuxbsdos.com/2015/02/27/dual-boot-linux-mint-17-1-windows-7-on-a-pc-with-uefi-firmware/
  • Blank | ১২ অক্টোবর ২০১৭ ২০:৪৯381895
  • এখন ডুয়াল বুট ঝামেলার হয়ে গেছে। বায়োসে গিয়ে UEFI মোড পাল্টে লিগাসি বুট করে দিন। এইটা করলে সব সময়ে লিনাক্সে ঢুকবে। আর উইন্ডোজে ঢুকতে চাইলে ফের UEFI করে দেবেন।
    আগের মতন যাস্ট ওয়ান কি দিয়ে OS চুজ করা যাচ্ছে না।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১২ অক্টোবর ২০১৭ ২০:৩৯381894
  • UEFI বুট হলে অনেক হার্ডওয়্যারে ঝামেলা হচ্ছে ইদানিং। উইন্টেল কোটেরির চাল। তবে সলিউশনও আছে, ফোরাম ঘেঁটে বের করতে হবে।
  • dc | ১২ অক্টোবর ২০১৭ ১৯:৪২381893
  • আপনি কি মিন্ট এর বুট ডিভিডি বানিয়ে নিয়েছেন? তাহলে তো লিনাক্সে বুট করতে অসুবিধে হওয়ার কথা না! বায়সে গিয়ে সিডি বা ডিভিডি ফার্স্ট বুট করে সেভ করে এক্সিট করছেন তো? আর এমনিতে ডিভিডি ড্রাইভ ঠিকমতো চলছে কিনা চেক করে নিয়েছেন?
  • :( | ১২ অক্টোবর ২০১৭ ১৯:২২381892
  • আচ্ছা আমার উইন৭ আছে। যে কারণেই উইন ৭ রিরেজিস্ট্রেশন চাইছে। ঝামেলার জন্য সব ফাইল সিকিউরলি অন্যত্র সরিয়ে নিয়েছি। এখন নতুন করে ইনস্টল দেবার আগে এই কম্পুতেই উইন ৭+ লিনাক্স মিন্ট ডুয়াল বুট করতে চাই। যেহেতু উইন ৭ এখনো চলছে। মিন্ট চালিয়ে দেখি লিনাক্স ব্যাপারখানা কী!

    লিনাক্স মিন্ট ১৮.২ ডাউনলোড রে ভার্চুয়াল সিডিড্রাইভ হিসেবে মাউন্ট করেছি। ওটা দেখাচ্ছেও অন্য ড্রাইভগুলোর সাথে। কিন্তু f2 চেপে বায়সে গিয়ে বুট সিকোয়েন্সটা যতবারই করি কিছুতেই ওখান থেকে নিচ্ছে না।

    খুব কম্পু স্যাভি না। ডুয়াল বুটিংটা (কোনো পিসিতে যাতে আগেই উইনডোজ আছে) বিশদে স্টেপ বাই স্টেপ বললে অ্যাপ্রিশিয়েট করব।
  • dc | ১২ অক্টোবর ২০১৭ ১৯:১১381891
  • ওদিকে আমেরিকা আবার ইউনেস্কো থেকে বেরিয়ে যাবে বলছে। আমেরিকার সফট পাওয়ারের তো দফারফা করে দিচ্ছে ট্রাম্প!
  • cb | ১২ অক্টোবর ২০১৭ ১৯:০১381890
  • তলওয়ারস অ্যাকুইটেড
  • dc | ১২ অক্টোবর ২০১৭ ১৮:৪৭381889
  • উবুন্টু তো ইনস্টল করা যেতেই পারে, উইন ৭ আর উবুন্টু ১৬ দুটোই তো মনে হয় ব্যাবহার করা সমান সোজা (চাইকি উবুন্টু ১৭ও ইন্স্টল করতে পারেন)। কয়েকদিন একটা পিসিতে উবুন্টু আরেকটাতে উইন চালিয়ে দেখতে পারেন, তারপর যেটা পছন্দ সেটায় মাইগ্রেট করে যাবেন। আর যদি এমন কোন সফটওঅ্যার নিয়মিত ব্যাবহার করেন যেটা লিনাক্সে সহজে চলেনা তাহলে ডুয়াল বুট করে নিতে পারেন।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১২ অক্টোবর ২০১৭ ১৭:৩০381888
  • ৪। হাতে সময় থাকলে লিনাক্স করতে পারেন। আমি একটা করে দেখেছি। এখনো আমার (বা আমাদের বাড়িতে) এমন কিছু কারোর লাগতে দেখিনি, যা লিনাক্স ছাড়া হবে না।

    অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টো। আমরা বাড়িতে সাধারণতঃ এমন কিছুই করি না যার জন্যে হয় পয়সা দিয়ে known ভালনারেবিলিটিওয়ালা সফটওয়্যার (যাদের একগুচ্ছ খাঁই) কেনা, বা পাইরেটেড কপি জোটানোর দরকার পড়ে।

    ওই কুইকহীলের অ্যাড (আপকে পিসি মে কেয়া হ্যায় - ভাইরাস ইয়া কুইকহীল) শুনে বলতে ইচ্ছে করে - দোনোমে সে কোই ভি নেহি, আই অ্যাম সেফ ফ্রম বোথ।
  • anag | ১২ অক্টোবর ২০১৭ ১৬:০৬381887
  • নো প্রবলেম। আমি ১ আর ৫ করে একটি পিসির কর্মযোগ্যতা অনেক বাড়াতে পেরেছি।
  • j | ১২ অক্টোবর ২০১৭ ১৬:০৩381886
  • আরুষী হ্ত্যায় তলোয়ার দম্পতি বেকসুর খালাস
  • de | ১২ অক্টোবর ২০১৭ ১৫:৫০381885
  • অনগ,

    অজস্র ধন্যযোগ!! আমি একটা কপি নিয়ে রাখলাম আপনার পরামর্শের!
  • anag | ১২ অক্টোবর ২০১৭ ১৪:৩৭381884
  • দে-র প্রতি পরামর্শঃ

    ১। আপনার পিসি-র র‌্যামটা একটু দেখে নিন। বেশির ভাগ সময়ে ওটা একটু কম থাকে। জানলা ৭ এ সমস্যা হয় না, কিন্তু ১০ এ হবে। হবেই। ন্যূনতম ৮ জিবি চাই। এতে স্লো ভাবটা চলে যাওয়া উচিত।

    ২। কিছু অ্যান্টিভাইরাস বেশি কম্পিউট করে। আমি অফিসে সেম্যান্টেক, বাড়িতে বিটডিফেন্ডার চালাই। এরা স্লো নয়। অ্যাভাস্ট আমি বলতে পারব না। স্টেপ ১ এর পরে সমস্যা থাকলে তবেই এটা পাল্টে দেখুন।

    ৩। ১০ চাঙ্গা সফ্টওয়ার। আমার বাড়িতে তিন জন তিন ভাবে ব্যবহার করে - কর্পো মোড, হোম মোড আর অ্যাভিড গেমার মোড। overall solid performer.

    ৪। হাতে সময় থাকলে লিনাক্স করতে পারেন। আমি একটা করে দেখেছি। এখনো আমার (বা আমাদের বাড়িতে) এমন কিছু কারোর লাগতে দেখিনি, যা লিনাক্স ছাড়া হবে না।

    ৫। এখন মনে পড়্ল - যখন র‌্যাম বাড়াবেন, তখন ওদের বলবেন ভিতরটা একটু পরিষ্কার করে দিতে - বিশেষ করে ফ্যান টা। অ্যান্টি-হিট কোটিঙ্গ দিতে বলবেন।

    এটা করে একবার দেখতে পারেন - সমস্যা চলে যেতে পারে।
  • sm | ১২ অক্টোবর ২০১৭ ০৯:২২381883
  • ঈশানের কথা অনেক টা ঠিক। সুপ্রীম কোর্ট আইন প্রণয়ন করে না। আইন সংশধনের কাজ ও করে না বা করা উচিত ও নয়। সুপ্রিম কোর্ট তার বাউন্ডারি র মধ্যেই কাজ করতে বাধ্য। বড়ো জোর আইন সংশোধন এর জন্য সাজেশন দিতে পারে মাত্র।
    বর্তমান আইন ১৬--১৮ বিবাহিত স্ত্রী সম্পর্কে সম্মতিক্রমে ধর্ষণ এর ধারা প্রযোজ্য হবেনা লেখা আছে।
    ফারুকি র কেস আলাদা এখানে অভিযোগ কারিনি মহিলা তাঁর বিবাহিত স্ত্রী নন।
    আইন সভার প্রথমেই ১৮ বছরের নীচে বিবাহ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত। অর্থাৎ এরকম বিবাহ ঘটলেই সেটা ক্রিমিনাল অফেন্স ধরা হবে।
    সম্মতির প্রশ্নটি ক্লিয়ার নয়।
    কেউ বিবাহের একবছর পর বলবে আমি মোট ১২ বার অনিচ্ছা কৃত মিলন বা রেপ এর স্বীকার হয়েছি।তখন আর যাই হোক বক্তব্যের সার বত্তা নিয়ে প্রশ্ন জাগে।
    কেন আপনি এত পরে অভিযোগ জানালেন?
    কারণ পরিস্থিতি র চাপ সহ্য করে গেছি।
    কেন উনি তো রেপিস্ট?
    না, মানে উনিতো প্রথমে আমার হাজব্যান্ড।
    অর্থাৎ বাইরের অপরিচিত রেপিস্ট হলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানতেন। কিন্তু হাজব্যান্ড বলে একবছর ছার দিয়েছেন। এটাকে আদালত কি অপরাধী কে আড়াল করা এই চোখে দেখবে? কারন উক্ত বধূ ভাল করেই জানেন তাঁর হাজব্যান্ড একজন রেপিস্ট এবং একবছর আগেই তিনি এই কাজ করেছিলেন। কিন্তু বধূ টি তাঁকে একবছর পুলিশের হতে তুলে দেন নি। নিজেই বিচার ব্যবস্থা নিজের কাঁধে তুলে নিয়েছেন।
    দুই,আইন যদি সবার জন্য সমান হয় তাহলে হাজব্যান্ড কেন কোনো বধূর নামে অভি যোগ জানতে পারবেন না?
  • s | ১২ অক্টোবর ২০১৭ ০৮:০৭381882
  • ছোট উত্তর হবে, ৩৭৫ ধারার, ২ নম্বর উপধারাটি বাতিল হয়ে গেল। বাতিল অর্থাৎ সুপারসিডেড।
    কিন্তু ৬ নম্বর ধারার মধ্যে ধোঁয়াশা রয়েই গেল। এখন যা দাঁড়াল, ১৬ - ১৮ বছরের মেয়ের সংগে সেক্স, যদি সে স্ত্রী হয় তাহলে ধর্ষণ, কিন্তু স্ত্রী না হলে ধর্ষণ নয়। দু ক্ষেত্রেই সন্মতি আছে ধরে নিয়ে।
    তবে এই আইন শুধু মহিলাদের জন্যে। ২১ বছরের স্ত্রী ১৭ বছরের স্বামীর সংগে যৌনমিলন করলে সেই স্বামী ধর্ষনের অভিযোগ আনতে পারবে না।
    375. Rape.—A man is said to commit “rape” who, except in the case hereinafter excepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the six following descriptions:—
    (First) — Against her will.
    (Secondly) —Without her consent.
    (Thirdly) — With her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested in fear of death or of hurt.
    (Fourthly) —With her consent, when the man knows that he is not her husband, and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married.
    (Fifthly) — With her consent, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by him personally or through another of any stupefying or unwholesome substance, she is unable to understand the nature and consequences of that to which she gives consent.
    (Sixthly) — With or without her consent, when she is under sixteen years of age.
    Explanation.—Penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offence of rape.
    (Exception) —Sexual intercourse by a man with his own wife, the wife not being under fifteen years of age, is not rape.
    STATE AMENDMENT
    (Manipur) —(a) in clause sixthly, for the word “sixteen” substitute the word “fourteen”;
    and
    (b) in the Exception, for the word “fifteen” substitute the word “thirteen”. [Vide Act 30 of 1950, sec. 3 (w.e.f. 16-4-1950) (made earlier than Act 43 of 1983)].

    বয়স নিয়ে বিভিন্ন আইনে প্রচুর অসঙ্গতি।
  • Ishan | ১২ অক্টোবর ২০১৭ ০৭:২১381881
  • এ আর কী উত্তর হল। প্রশ্নটা ছিল ধর্ষণ সংক্রান্ত ৩৭৫ ধারা কি বাতিল হল? না হলে, আইনও রইল, এই রায়ও রইল, দুটো কী করে একসঙ্গে হয়?
    একই জিনিস করেছিল হাইকোর্ট, সমকামীদের অধিকারের প্রশ্নে। পায়ুসঙ্গম অপরাধও রইল, আইনটা বাতিল হলনা, ওদিকে পায়ুকাম বৈধও হয়ে গেল, দুটো একসঙ্গে কী করে হয়? সুপ্রিম কোর্ট ওই জন্যই সেই রায় বাতিল করে।

    ফারুকির কেসেও দেখলাম, আইন একরকম, হাইকোর্ট রায় দিল অন্য। রায় ঠিক না বেঠিক, সে অন্য প্রশ্ন, কিন্তু ইচ্ছেমতো রায় দিয়ে দেওয়া যায় নাকি?

    মোট কথা হল, 'প্রগ্রেসিভ' হোক কি 'রিগ্রেসিভ', আইন প্রণয়নের দায়িত্ব সুপ্রিম কোর্টের না। 'সঠিক' বা 'বেঠিক' বিচার করে আইন সংশোধনের দায়িত্বও কোর্টের না। কোর্ট ন্যায় সরবরাহ করেনা। স্রেফ প্রচলিত আইনের মধ্যে থেকে বিচার করে। ব্যস। সমাজ সংস্কারের লক্ষ্যে এইসব অতিরিক্ত দায়িত্বটা সুপ্রিম কোর্ট নিজের ঘাড়ে না নিলেই ভালো হয়।
  • Atoz | ১২ অক্টোবর ২০১৭ ০৭:১৬381880
  • জন্ম থেকেই বিয়ে দেবার ফিকির করতে থাকে নাকি রে বাপু! দু কোটি !!!!! মেয়েগুলোকে পনেরোবছরে বিয়ে দিয়ে দিয়েছে, ঢাকঢোলের সামাজিক বিয়ে! সমাজ সম্মতিতেই ধরে নেওয়া যায়। নইলে তো বিয়ে বলা যেত না। তাহলে ঐ ১৮ নামক একটা বয়স রেখে কী দেখানো হচ্ছে? আঠেরো হলে তারপরে পতিগৃহে যাবে এই বিবাহিতা মেয়েরা? কিছু একটা গন্ডগোল হচ্ছে, কোথাও একটা বুঝে উঠতে অসুবিধে হচ্ছে, গ্যাপ থেকে যাচ্ছে।
  • s | ১২ অক্টোবর ২০১৭ ০৭:১০381879
  • ঈশানের কিছু প্রশ্নের উত্তর বোধহয় এখানে আছে।

    এত দিন পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুসারে স্ত্রীর বয়স যদি ১৫ বা তার উর্ধ্বে হয় কিন্ত্ত ১৮ -র নীচে হয়, তাকে ধর্ষণ বলে ধরা হত না৷ এই রায়ের ফলে সে ছাড় আর রইল না৷ তবে এই ধর্ষণের অভিযোগ ঘটনা ঘটার এক বছরের মধ্যে স্ত্রীকে জানাতে হবে৷ পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও বৈবাহিক ধর্ষণ রোধের ক্ষেত্রেও একটা সম্ভাবনা তৈরি হল৷ আপাতত বালিকা বধূর সংখ্যা প্রায় দু’কোটি৷ স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইন্ডিপেন্ডেন্ট থট ’-র পক্ষ থেকে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট বুধবার এই রায় দিয়েছে৷ তাদের পিটিশনে বলা হয়, ‘ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা (ধর্ষণ ) অনুসারে ২ নম্বর ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে, স্ত্রীর বয়স যদি ১৫ হয়, সেক্ষেত্রে স্বামী যৌন সম্পর্ক স্থাপন করলে তা ধর্ষণ নয়৷ কিন্ত্ত কেন ? ১৮ বছর যদি প্রান্তবয়স্ক হওয়ার মাপকাঠি হয়, তা হলে বিয়ের ক্ষেত্রে তা আলাদা হয় কী করে ? আর তা যদি হয়, সেটি আইনের চোখে সমান (সংবিধানের ১৪ নম্বর ধারা ) অধিকারের পরিপন্থী৷
  • Ishan | ১২ অক্টোবর ২০১৭ ০৬:৫৯381878
  • নেই। এবং তার্ জন্য প্রচুর সমস্যা হচ্ছে।
  • S | ১২ অক্টোবর ২০১৭ ০৬:০৩381877
  • সেই নিয়ম বোধয় ২০১৩ তে তুলে দেওয়া হয়েছে। ক্লোজ-ইন একজেম্পশন।
  • S | ১২ অক্টোবর ২০১৭ ০৫:৫৬381876
  • আচ্ছা একটা নিয়ম আছে না যে দুজন অপ্রাপ্তবয়স্কের বয়স যদি ২ বছরের মধ্যে হয়, তাহলে কোনো সমস্যা নেই। সেই নিয়ম কি এখনো আছে? সেক্ষেত্রে কি হবে? মানে বিয়ে না করলে সমস্যা নেই, বিয়ে করলেই সমস্যা হবে?
  • pi | ১২ অক্টোবর ২০১৭ ০৫:৩৭381875
  • অরণ্যদা, আপনি টইটা পড়লেন? ঐ লেখায় তো এই ধূসরতাকেই পুরো নেই করে দেওয়া হয়েছে। সেটা আদৌ বাস্তব?
  • Atoz | ১২ অক্টোবর ২০১৭ ০৫:৩৫381874
  • এসব ব্রহ্মচারী ময়ূরের কোর্টের রুলিং। ঃ-)
  • Ishan | ১২ অক্টোবর ২০১৭ ০৫:২২381873
  • সুপ্রিম কোর্টের রায়ের মাথামুন্ডু বুঝলাম না। দেশে একটা আইন আছে, যে, পনেরো বছরের উপরের মেয়ের সঙ্গে বৈবাহিক যৌন সম্পর্ক ধর্ষণ নয়। আদালত বলতে পারত, আইনটা সংবিধান কিংবা অন্য আইনের অমুক ধারার সঙ্গে অসঙ্গতিপূর্ণ (যেমন বাল্যবিবাহবিরোধী আইনের সঙ্গে)। অতএব, সরকার কোনো একটা আইন পাল্টাও। কিন্তু তা না করে, বলে দিল, আঠারোর নিচের মেয়ের সঙ্গে বৈবাহিক যৌন সম্পর্ক ধর্ষণ। দেশে কি তাহলে দুটো আইন চলবে? নাকি সুপ্রিম কোর্ট আইন প্রণয়নের দায়িত্ব নিয়ে নিয়েছে?
    এবং এই রুলিংএও বহু জিনিস অপরিষ্কার। বাল্যবিবাহ যদি হয়, অর্থাৎ আঠারোর ছেলে সতেরোর মেয়েকে বিয়ে করে, তবে সে কি ধর্ষণ?
  • Atoz | ১২ অক্টোবর ২০১৭ ০২:০৭381872
  • পার্কিং লটের একটা ভালো নাম দরকার। যেমন ধরুন, শকট-বিশ্রামস্থল। পার্কিং গ্যারাজ হলে শকট-বিশ্রামাগার।
    ঃ-)
  • Atoz | ১২ অক্টোবর ২০১৭ ০১:৫৮381871
  • অ্যাটউড'জ মেশিনকে বলা যায়, উত্তরণ-অবতরণ যন্ত্র(সফি সফি চাইলে) আর এমনিতে উঠন-নামন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত