এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৯ অক্টোবর ২০১৭ ১৪:৪০381810
  • নতুন কিচ্ছু না। আগের জানলায় যা আছে, আটেও তাইই আছে। লুক অ্যান্ড ফিল একটু আলাদা। স্টার্ট বাটন আর শাট ডাউন বাটনগুলো লুকনো। তারা আবার দশে ফিরে এসেছে।

    সিকিওরিটি ব্রিচ কীভাবে বোঝা যায় জানি না। আমার তো ব্রিচ হয় নি।
  • pi | ০৯ অক্টোবর ২০১৭ ১৪:২৭381809
  • এয়ারটেলের বাংলা আডে আবার কী বলে ?

    আমি তো জানলা নিয়ে অভিযোগ করি নাই,। বলেছিলাম সাতেই দিব্বি চলে। আটে স্টার্ট বাটন না থাকাতে খুবই অসুবিধে হয়। কী কী সুবিধে হয়, এখনো বিশেষ বুঝিনি। হয়তো সেভাবে খেয়াল করিনি। হ্যাঁ, কী কী সুবিধে আছে, শুনি।
  • সিকি | ০৯ অক্টোবর ২০১৭ ১৪:১১381808
  • পাইয়ের লাস্ট লাইনটা পুউরো ক্যামং এয়াট্টেলের বাংলা অ্যাডের মত শোনাচ্ছে। ;)

    দ্যাখেন, লোকে যে যেমন পারে এসে রাগ টাগ দেখিয়ে যায় জানলার ওপর, সে তো সেই সৃষ্টির আদিযুগ থেকে দেখে আসছি, কিন্তু বিবিধ অ্যানেকডোট থেকে আজ অবধি পরিষ্কার হয় নি দোষটা জানলার না তাঁদের ব্যবহারের গতিপ্রকৃতির।

    আমার অ্যানেকডোট দিয়ে যাই, আগেও দিয়েছি বোধ হয় - আমি জানলা নাইন্টি ফাইভ, নাইন্টি এইট, টুথাউজ্যান্ড, এক্সপি, এনটি, ভিস্তা, সেভেন, এইট, টেন - সমস্ত ব্যবহার করেছি। দীর্ঘদিন ধরে করেছি। এবং কখনও কোনও অ্যান্টিভাইরাস ইউজ করি নি - অফিসের কম্পু ছাড়া। নিজের পয়সায় আজ পর্যন্ত একটা অ্যান্টিভাইরাসও কিনি নি। আগে আভিরা লাগাতাম, এখন তাও লাগাই না।

    কোনওদিন কোনও সমস্যা হয় নি। সব কটা ভার্সনই একই রকমের ইউজার ফ্রেন্ডলি, মাঝে আট একটু ঝাম করেছিল স্টার্ট বাটনটা তুলে দিয়ে, তা বাদে বাকি সব ঠিকঠাক। দশ তো মাখনের মত চলছে। কোনওদিন ক্র্যাশ করে নি, বিএসওডি দেখি নি (লাস্ট দেখেছিলাম এক্সপি-তে, অফিসের কম্পুতে, একবারই)।

    জানলা কিনা গুরুতে এসে ল্যাখে না, তাই জানলাকে দোষ দেওয়াই যায়। একটু অন্যদিকের ভয়েসটাও শোনান।
  • ৭ বছর ধরে ৭ আল্টিমেট চালাচ্ছি | ০৯ অক্টোবর ২০১৭ ১৩:৩২381807
  • ৭ আল্টিমেট বদলে কী ৮ নেয়া উচিত? ওতে কী বিশেষ কোনো সুবিধা আছে? কী বলেন

    ১. ইউজার
    ২. পাওয়ার ইউজার
    ৩. ভুক্তভোগীরা?

    (দয়া করে নিজের ক্যাটেগোরি উল্লেখ করবেন :) )
  • pi | ০৯ অক্টোবর ২০১৭ ১২:৫৫381806
  • আমি অতো কষ্টে ১০ নং জানালা বন্ধ করে রেখেছি। কোথায় পর্ড়েছিলাম, ১০ নং এ সিকিওরিটি ব্রিচও আছে অনেক, জানিনা হোক্স কিনা।
    আমার তো ৮ ও পোষায় না, এদ্দিনেও। একটাতে সাত আছে, সেটা ব্যবহার কর্রেই সবচে সুখ।

    এত বদলায় কেন ? কী এমন সাতে নেই যে এত বদলাতে হবে ? এসবের পিছনে এত সময়, শ্রম না দিয়ে অন্য কাজ করলে কাজের কাজ হয় তো !
  • S | ০৯ অক্টোবর ২০১৭ ১২:৪২381805
  • থ্যান্কু
  • রোবু | ০৯ অক্টোবর ২০১৭ ১২:১৩381803
  • Read the report below and let me know if you think a thorough probe is required or not.
    For ambiguity and my personal safety, I have changed some of the names.
    -------------------
    Journalist who exposed Robert Vadra episode has written a another stinging expose about Robert Vadra, son-in-law of Sonia Gandhi, in Wire leading to many very uncomfortable questions.

    - What is the commodity business that Robert Vadra was into? Is it indeed agri products?
    - The closure of the business immediately after an 80 crore turnover throws up more questions than answers!
    - The loans include an unsecured loan of Rs 15.78 crore from a firm with a Reliance connection.
    - A company incorporated in 2004 has its first turnover in 2014-15. And that too of 80 crores! Isnt it strange?
    - Of the 80 crores turnover, 51 crores is from foreign earnings. With credits, duty draw backs on export earnings, This stinks.
    - Another 25 crore non-fund based loan from a cooperative bank with a Nirma connection. This loan is sanctioned with negligible collateral.
    - Is it proper for Robert Vadra to take a loan from a Reliance/Nirma associated entity?
    - Is it so easy to get a project evaluated by IREDA, a PSU under Kapil Sibbal and a 10.35 crores loan sanctioned and disbursed.
    - Would IREDA sanction a loan to a person who doesn't have any experience in wind energy?
    - Why are cabinet ministers and Congress Spokespersons defending the transactions of a private individual?

    Questions asked by Peri Maheswar are my questions as well. (Courtesy: Arjun Dasgupta)
  • S | ০৯ অক্টোবর ২০১৭ ১১:৫৩381802
  • কতগুলো ড্রাইভার সাপোর্ট করেনা।
  • de | ০৯ অক্টোবর ২০১৭ ১১:৫০381801
  • প্রথমতঃ পিসি অসম্ভব স্লো হয়ে গেছে - বিশেষত ওয়াই-ফাই কানেক্টিভিটি - এছাড়াও প্লটিং বা ডেটা হ্যান্ডলিং সফটোয়ারগুলো অসম্ভব স্লো চলছে। এছাড়াও দুদিন বাদে বাদে আপডেটের আবদার করে, সেটাও শম্বুকগতিতে হয়। মাঝে মাঝে আপনা আপনি বন্ধ হয়ে যায়। গোদের ওপর বিষফোঁড়ার মতো আছে অ্যাভাস্টের অ্যান্টিভাইরাস। সে ব্যাটা স্ক্যান ট্যান করে বেশ কয়েকটা জরুরী একজিকিউটবল উড়িয়ে দিয়েচে। ফলস্বরূপ গত কয়েকদিন ধরে নেট কানেক্টই হচ্চে না। চেনা এক কোম্পানী থেকে আপিসের ক্লাস্টার কিনেছিলাম, তাদেরকে বলেছি নিয়ে গিয়ে পার্টিশন করে (জানলা ৭ + উবুন্টু) দিয়ে যাবে। নিজেও করা যেতো - কিন্তু সময় পাচ্ছি না একদম।
  • S | ০৯ অক্টোবর ২০১৭ ১১:২৭381800
  • কেন কি কি অসুবিধে করেছে একটু বলুন তো। আমি তাহলে মিলিয়ে দেখতাম।
  • de | ০৯ অক্টোবর ২০১৭ ১১:২৫381799
  • জানালা ১০ কে পারলে সাতহাত মাটির তলায় কবর দিতাম - ব্যাটা আমার পিসির বারোটা বাজিয়ে ছেড়েচে -
  • বুঝভুম্বুল | ০৮ অক্টোবর ২০১৭ ২৩:৫৫381797
  • আর একটা ভয়ও আছে, পাইরেসি করাটা চাপের শুনেছি, দুমদাম ধরে ফেলে নাকি।
  • বুঝভুম্বুল | ০৮ অক্টোবর ২০১৭ ২৩:৫৪381796
  • ওই বাক্সো বাক্সো ব্যাপারটা পোষায় না, অফিসে সার্ভারে ৮ আছে, কয়েকটা ওয়ার্ক্সটেশনে ১০ ও দিয়েছে, ভালো লাগেনি। :(
    আর ৭এর প্রফেশনাল নয়, আল্টিমেটটা বেশ অভ্যেস হয়ে গেছে আর কি।
  • সিকি | ০৮ অক্টোবর ২০১৭ ২৩:৪১381795
  • বাজারে তো উইন টেন হইহই করে চলছে। এখনো সাত চান কেন?
  • বুঝভুম্বুল | ০৮ অক্টোবর ২০১৭ ২২:৪২381794
  • অনেক অনেক ধন্যবাদ।
  • dc | ০৮ অক্টোবর ২০১৭ ২২:২৯381793
  • মনে হচ্ছে এই মডেলটাতেও ইউএসবি ৩, যেটার নেটিভ ড্রাইভার উইন ৭ এর ছিলনা। ইউএসবি ৩ সাপোর্ট পাবার জন্য এই পাতাটা পড়ে নিতে পারেনঃ

    http://nucblog.net/2015/07/installing-windows-7-on-the-nuc5cpyh-or-nuc5ppyh/

    যদ্দুর মনে হয় এতে বায়োস এর সমস্যা মিটবে, কারন ইন্টেল এর নতুন ইউটিলিটিটা দিয়ে মাউস/কিবোর্ড কন্ট্রোল পেয়ে যাবেন।
  • বুঝভুম্বুল | ০৮ অক্টোবর ২০১৭ ২২:১৯381791
  • @dc

    আরে থ্যাঙ্কু, কিন্তু ডস দেয়া মডেল গুলোতে আমি উইন ৭ ইন্সটল করতে পারবো, কিন্তু এই মডেল দিয়ে যখন সার্চ করছি, অরিজিনাল সাইট বলছে এতে উইন ৭ এর ড্রাইভার নেই। গ্রাফিক বা কিছু জিনিস নামানো যাবে, কিন্তু বায়স পাওয়া মুশকিল।
  • dc | ০৮ অক্টোবর ২০১৭ ২২:১৪381790
  • এমনিতেও প্রায় যেকোন ল্যাপটপ যদি ওএস ছাড়া কেনেন তো চার-পাঁচ হাজার টাকা কমে পাবেন, তারপর উইন ৭ ইনস্টল করে নিতে পারবেন। বায়োস আর ওয়াইফাই ড্রাইভার পাওয়া যাবেনা এরকম তো মনে হয়না। যদি স্পেসিফিক কোন মডেল জানেন যার ওয়াইফাই ড্রাইভার পাওয়া যাচ্ছে না তো এখানে পোস্ট করতে পারেন, জেনেরিক ড্রাইভার খুঁজে দেবার চেষ্টা করবো।
  • বুঝভুম্বুল | ০৮ অক্টোবর ২০১৭ ২১:৩৪381788
  • কম্পু চালাচ্ছি অনেকদিন উইন৭এ, কিন্তু ল্যাপটপে ড্রাইভার পাবো কিনা সেটা চিন্তার, লোকজন বলছে অনেক কিছুই পাওয়া যাবে না। hp বা asus চাইছিলাম। বাজেটও কম, ৩০-৩২ খব জোর। গ্রাফিক বা এগুলোর ড্রাইভার এদিক ওদিক করে ম্যানেজ করা যায়, কিন্তু bios বা ওয়াই ফাই এগুলো সমস্যা হবে বলছে। আর উইন ১০টা যাস্ট অসহ্য খারাপ দেখতে। :( কোন স্পেসিফিক মডেল বলতে পারেন, যাতে সব ড্রাইভার পাবো?
  • dc | ০৮ অক্টোবর ২০১৭ ২১:২১381787
  • আমি উইন ৭ এ কম্পু আর ল্যাপটপ দিব্যি চালাচ্ছি, মাসখানেক আগে ইন্টেল NUC এও ৭ ইনস্টল করলাম। ডেল বা স্যামসাং এর ল্যাপটপের উইন ৭ ড্রাইভার পেয়ে যাবেন, তবে কিছু নতুন SSD তে বোধায় উইন ৭ এর বুটেবল পেনড্রাইভ বানিয়ে নিতে হয় (NUC এর জন্যও সেটা করতে হলো)।
  • বুঝভুম্বুল | ০৮ অক্টোবর ২০১৭ ২১:১২381786
  • শেষ অবধি একটা ল্যাপ্টপ কিনতেই হচ্ছে, win7 এর সব ড্রাইভার পাওয়া যাবে কোন মডেল কেউ বলতে পারেন? ৮ বা ১০ বড্ড বিচ্ছিরি লাগে, যদ্দিন পারা যায়, ৭এই থাকার ইচ্ছে।
  • S | ০৮ অক্টোবর ২০১৭ ০২:১৬381785
  • ভালো অ্যাডের একটা টই ছিলো না?
  • pi | ০৭ অক্টোবর ২০১৭ ১৮:০৫381784
  • কুন্দন শাহ মারা গেলেন ঃ(

    জানে ভি দো ইয়ারোঁ, ইয়ে জো হ্যায় জিন্দেগি, নুক্কড, এগুলো না থাকলে ছোটোবেলাটা, জীবনটাই কেমন অন্যরকম হত মনে হয়। এগুলো সব অন্য জীবনের গল্প, এখন যে জীবন ঐ ছোটোবেলার মতই আর পাওয়া যাবেনা না মনে হয়। অথবা, এখনো আছে, আমাদের আশপাশের জীবনটাই বদলে গেল। দেখা, দেখানো, এগুলোও। এইসব চরিত্র এখনকার সিনেমা, সিরিয়ালে আর তো এভাবে আসেনা।

    এটাই আমার ছোটবেলা, আমার আশি ছিল। এই আশির সাথে ইন ফ্যাক্ট নব্বইয়ের থেকে আমি অন্ততঃ অনেক বেশি আইডেন্টিফাই করি।

    একটু আগে রিডিফে এই লেখাটা আবার তুলেছে।

    http://www.rediff.com/movies/review/jaane-bhi-do-yaaro-review-the-five-star-classic/20171007.htm
  • kumu | ০৭ অক্টোবর ২০১৭ ১৩:০৯381783
  • পাই আজ সকালের মেল দেখো।৮ ২৪ এ এম।
  • kumu | ০৭ অক্টোবর ২০১৭ ১২:৫৯381782
  • টেনশনিত অবোস্তায় খে ফেল্লাম,স্বাদ তেমন মনে নাই,টকমিষ্টি মতোন ছিল যদ্দুর খ্যাল হচ্চে।
  • kumu | ০৭ অক্টোবর ২০১৭ ১২:৫৭381781
  • দমুর উপদেশ ভাল,কিন্তু একটা রেডমি ফোন প্রায় নতুনই আচে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত