এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৮ সেপ্টেম্বর ২০১৭ ০৭:০৮381570
  • আমার ল্যাবের এক সিনিয়র এবার ভাটনগর পেল।
  • pinaki | ২৮ সেপ্টেম্বর ২০১৭ ০০:৪৬381569
  • হনুদাকে সেই কবে একটা মেল করেছি উত্তরই দিল না। :-(
  • π | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:০৭381568
  • আর টি ও এককের জন্য সুপারি দেবার আছে। কে নেবে?
  • π | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৪২381566
  • পাশবিক গুরু, সাত বছর আগে কাগুজে গুরুর উত্সব সংখ্যার আংশিক পুনর্মুদ্রণ করা হয়েছে। আজই ছেপে এল।

    আর নবমী দুপুর তিনটে থেকে সল্টলেকে ( ঈ জেড সিসি বা কলম্বিয়া এশিয়ার উল্টোদিকে) আর একাদশীর দিন এগারোটা থেকে গুরুর ভাট হবে। মানে ঐ ঠেক, গানবাজনা এইসব। যে যে পারবেন, চলে আসুন!
  • π | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৫০381564
  • এটা যাতা!
  • San | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪৫381563
  • চমৎকার :D
  • Rabaahuta | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৪381562
  • Rabaahuta | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০২381561
  • ঃ)
    আরো লোক থাকে, ওদের নাম নিতে নেই। খুব অনুভূতিপ্রবণ।
  • San | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৫৮381560
  • জয় জয় মুর্গাটা খুবই ভালো হয়েছে :)
  • San | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৫৬381559
  • আলমারিতে তো লুকোনো কঙ্কালেরা থাকে :D
  • Rabaahuta | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৫৩381558
  • জোর করে খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়া দোকান বন্ধ করা গরু নিয়ে খুন এগুলো তো নিঃসন্দেহে ভয়ানক, ও বাস্তব।

    কিন্তু কোন জায়গায় আঞ্চলিক খাদ্যাভ্যাস, রীতি এইগুলো নিয়ে আবার আমার খিল্লি পায় না। আমি যদি আমার দোকানে ইতুপুজো উপলক্ষে কুমড়ো বিক্রী বন্ধ রাখি- কি আর করা যাবে।

    আমি বোধয় পোটেনশিয়াল ইসে। ওই যাদের নাম করতে নেই। আলমারিতে থাকে।
  • S | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১২:৫২381557
  • আমিও অ্যাণ্টি রাজমাচাওলওয়ালা ফ্রন্টে নাম লেখাবো।
  • π | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:০৬381556
  • জয় জয় মুর্গাটা কার মাথা থেকে বেরিয়েছে! ঃP

    তবে রাজমা চাওল শীঘ্রই আমাদের ন্যাশানাল ফুড হতে চলেছে আর এই সিকির মত অ্যাণ্টি রাজমাচাওলওয়ালারা তখন এই মর্মে অ্যাণ্টিন্যাশানল বলে চিহ্নিত হবে।
  • সিকি | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১০:১৬381555
  • পুজোর গপ্পো ২

    আজ সপ্তমী। সকাল থেকেই মিটিং মিছিল সেরে দিনের কাজ শুরু করেছি, একটা এস্টিমেশন, একটা পিপিটি, একটা প্রোপোজাল আজ সাবমিট করতেই হবে।

    চারপাশে ভক্তের দল, সবার কপালে কমলা (গেরুয়া বোধ হয়) রঙের তিলক, সকালের আবহে বার্তালাপ চলছে এই নভরাত্রির সময়ে ভ্রত্‌ উদ্‌যাপন করে ফাস্টিং রেখে সকাল সকাল অফিস আসা কত কষ্টের।

    এর মাঝেই এক ভক্ত জানালেন, একটা হোয়াটস্যাপ মেসেজে নাকি দিল্লি ছেয়ে যাচ্ছে - (আমি যদিও পাই নি মেসেজটা)

    জয় জয় দুর্গা, জয় জয় মুর্গা

    শুনে থেকে সেই যে ফিকফিকিয়ে হাসা শুরু করেছি, এখনও হাসি চাপতে পারছি না। এদিকে ভক্তকুল স্লাইট অফেন্ডেড।
  • সিকি | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১০:১৩381554
  • পুজোর গপ্পো ১

    এবারে ছুটি নাই। পাহাড়প্রমাণ কাজের চাপ। ভোর থেকে কল শুরু হয়, সারাদিন চলে, রাত বারোটা একটা দেড়টা।

    কাল ছিল ষষ্ঠী। অফিসের ক্যান্টিনে সেই মহালয়ার দিন থেকেই নন ভেজ পাওয়া বন্ধ হয়ে গেছে। যদিও স্পেশাল "ফাস্টিং থালি" পাওয়া যাচ্ছে। যাঁরা নভরাত্রির ফাস্টিং করেন, তাঁরা ঐ থালিতে করে ছোলাসেদ্ধ আর কী কী সব যেন খান।

    ষষ্ঠীর দিন অন্তত অফিসে আছি বলে ভেজ খেতে পারব না। বেরিয়ে গেলাম বাইরের ফুড কোর্টে। ঝকমকে বিরিয়ানির দোকান। হোক না সাড়ে তিনশো টাকা, মাটন বিরিয়ানি খেতে মঞ্চায়। মেনুতে ঝলমলও করছে। উইথ কোক।

    দোকানদার বেশ কঠিন মুখে জানাল, নভরাত্রির কদিন ওরা নন ভেজ বিরিয়ানি বানাবে না। ভ্যাজ চাইলে খেতে পারি।

    বোকাচো অবধি বেরিয়ে গেছিল মুখ দিয়ে, তারপরে মনে পড়ল, দোকানি বাংলা বোঝে না, তাই কিছু না বলে সাবওয়ের একটা অখাদ্য চিকেন র‌্যাপ খেয়ে পেট ভরালাম।
  • সৌমেন চট্টোপাধ্যায় | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪৩381553
  • #চুমু_ক

    কে কাকে ঠিক কেমন খাবে
    ভাবতে আমার বয়েই গেছে।
    ===================
    কে কাকে চুমু খাবে তা নিয়ে সভ্য সমাজের এত কৌতুহল কেন?
    তাও যেখানে বিষয়টি উভয়ের সম্মতিতে হয়েছে।
    ভাইরাল করার বিষয় কি কম পড়িয়াছে ভাইলোগ?
    নাকি বহিষ্কৃত হয়েছে বলেই আক্রমণযোগ্য।
    Johnny L. L. B 2 তে বার অ্যাসোসিয়েশনের সভাপতির বক্তব্য মনে করুন।
    অভিযোগ পাওয়া মাত্রই যদি আইনজীবীদের লাইসেন্স বাতিল করা হয় তাহলে কোর্টে টাইপরাইটার ছাড়া আর কেউ থাকবে না।
    মন্তব্য টি রাজনৈতিক দাদাদিদি দের ক্ষেত্রেও প্রযোজ্য।
    কেউ শুদ্ধ ধৌত তুলসী পত্র নয়।
    বাইরে ধুতির পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন প্রায় সব নেতা নেত্রীর। কিন্তু সেইসব কাজে ডেরার ছাপ আছে।
    বনে থাকে বাঘ
    ডেরায় থাকে বাবা
    পাখি ফল খায়
    বাবা খায় চুমু
    কিন্তু সেই সব জোরপূর্বক এবং ব্ল্যাকমেলিয় ব্যাপার।
    কিন্তু আমস্টারডামের ছবিটি এগুলোর মধ্যে একটিও নয়।
    হ্যাঁ ঋতব্রত রাজনৈতিক দল করতেন।
    সেই দল এখন তাকে ছেঁটে ফেলেছে। সুতরাং তিনি বহিষ্কৃত নেতা হয়েছেন। ( নেতা তিনি কখনোই ছিলেন না। সে ক্ষমতা যে তার নেই তা অমিত মিত্রের ধুতি ধরে টানাটানির সময়েই স্পষ্ট হয়েছিল।)
    এখন আজন্মকাল পালিত বুড়োর ঘেরাটোপে বন্দী বঙ্গ মার্কস হঠাৎ শতদল বিকশিত হোক শতরূপে বা ঋতুমতী হওয়ার চেষ্টায় নবীন প্রজন্মের কাঁধে ভর করে এখন টকটকে ঝাল লঙ্কা খাওয়ার পর হু হা করলে কি নতুন কিছু লাভ হবে?

    সংশোধন দরকার আলিমুদ্দিনে
    চুমু খেয়ে গেল আমস্টারডামে।।

    হৈ হৈ রৈ রৈ করে উঠে এখন ভাইরাল ও গালাগালি করে কি লাভ।
    এ তার একান্তই ব্যক্তিগত জীবনের ব্যাপার।

    চুমু সঙ্গিনী নিজেই সোশ্যাল মিডিয়া তে পোষ্ট দিয়ে প্রমাণ করিয়াছেন ঋতু বাবু চুমুর এফেক্ট সামলাতে পারেন না এবং স্পষ্ট দেখতে পাচ্ছি এই নিয়ে ব্যক্তিগত স্তরে সমস্যার মুখোমুখি হতে পারেন যদি ঐ সঙ্গিনীর কথা অনুযায়ী সাত পাকে বাঁধা না হয় বাহুডোর।

    এখন বেকায়দায় ব্রত বাবু। বিরোধীরা মজা পাচ্ছেন। দল মামাবাড়ি দেখিয়েছে।
    অথচ দলের এখন অন্য বিষয়ে ভাবনা চিন্তার সময়।
    একদিকে মুকুল ঝড়েছে কোথাও অন্যদিকে একজন ধোপদুরস্ত হয়ে গরীব উদ্ধার নাটকের ডিরেক্টর।
    এই অবস্থায় মাঠে নেমে সেঞ্চুরি করার উপযুক্ত ব্যাটসম্যান খোঁজ করা ও ভালো কোচের সন্ধান করা দরকার।
    তা না কে কোথায় কাকে চুমু খেল সে নিয়ে দলবল নামিয়ে বলা হচ্ছে যাক এতদিন পরে একটা সিদ্ধান্ত অন্তত নেওয়া হয়েছে যা ঐতিহাসিক ভাবে সঠিক।

    হায় মার্কস তুমি কি এদের ক্ষমা করিয়াছো
    তুমি কি দিয়েছ লেটার (মার্কস)?

    আর বিরোধীদের বলিহারি আপনারাও চুমু খাননি নাকি খেতে পাননি?
    হিংসা নয় চেষ্টা করুন।

    ( পুনশ্চঃ রাত শেষ হয়ে #সূর্য উঠবে কবে?)

    © সৌমেন চট্টোপাধ্যায়।
  • Du | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫২381552
  • না নতুন দিরিজ। সেই সময় যে পোল নেওয়া হতো সেটা বলেছে।
  • π | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৮:২১381551
  • মানে, ওয়ার সিরিজ দেখিয়ে এখন সার্ভে হচ্ছে?
  • Du | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১৩381550
  • ৫৮ %
  • Du | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১২381549
  • ডিডিদা, প্রতিদিন এখন পিবিএস এ ভিয়েতনাম ওয়ার সিরিজ হচ্ছে। সিনেমার যুদ্ধ যেমন দেখতে পারি এটা আমাদের বিধ্বস্ত করে দিচ্ছে। স্ট্রীমিঙ্গ এ দেখা যাবে কোন অ্যাপে জেনে বলার চেষ্টা করবো। একটা জিনিষ দেখলাম ৫৮ এর কাছে ভোটার পপুলেশন প্রতি পয়েন্টে যুদ্ধের পক্ষে সেই একই নাম্বার গুলি করে ছাত্রদের মারাকেও সাপোর্ট করছে। এই সাইলেন্ট মেজরিটি থাকলে ট্রাম্পের জেতা নিয়ে বিস্ময়ের কিছু নাই।
  • π | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৮:০১381548
  • অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় মারা গেলেন।
  • S | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৫০381547


  • ৫৪ঃ৪২ থেকে দেখুন।
  • সিকি | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৪৪381546
  • সিনেমাতেও "না" ছিল না। "যাঃ" ছিল।
  • S | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৫:৪৯381545
  • সিনেমায় ডয়লগটা ছিলো এইরকমঃ "ইডিয়ট। না মানেই তো হ্যাঁ।" (গল্পে আপনি যেটা লিখেছেন সেইটা ছিলো)

    চিন্তাভাবনাটা একই পর্যায়ের। বিয়ের প্রস্তাবে না বলা মানেই হ্যাঁ কি করে হয় একটু বুঝিয়ে দিলে ভালো হয়।
  • agantuk | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৫:১২381544
  • পরশুরামের গল্পে "না মানেই হ্যাঁ" কোথাও নেই, তাই মানিকবাবুও সেরকম কিছু দেখাননি।

    যা ছিল, তা হোলো, "দূর গাধা, যাঃ মানেই হ্যাঁ"।

    (এবং, অবশ্যই, কন্টেক্সটও সম্পূর্ণ আলাদা, বিবাহ প্রস্তাব।)
  • S | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০২:১২381543
  • কেন পরশুরামের গপ্পে আছেনা "না মানেই হ্যাঁ"। মানিকবাবু আবার সেটি দেখিয়েছেন।
  • Du | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০২:০০381542
  • নির্ভয়ার মত লড়াই করে মরে যেতে হবে তবেই না।
  • Du | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০১:৫৮381541
  • হিন্দি সিনেমার ঐ ছোড়ো না ছোড়োনা গানগুলো দেখেই তো জাজেরা বড় হয়েছে। বউএরাও হয়তো ঐভাবেই সম্মতি দেয় তাদের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত