এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৪৬381510
  • বিজেপি গান গাইবে - ওই উদাসী হাওয়ার পথে পথে ...
  • অ্যান্ডালগ্যালর্নিস | ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৬381509
  • পাঁচ দিন পর জানা যাবে।
  • মুকুল | ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০৫381507
  • তৃণমূল ছাড়ছেন, জানিয়ে দিলেন মুকুল
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১৪381506
  • আমার মেয়ের এক বান্ধবী আইআইটি - বিএইচইউ এবারই জয়েন করেচে - তার কাছ থেকে শুনলাম বিএইচইউর গার্লস হস্টেলে রীতিমতো ফতোয়ার পর ফতোয়া দেওয়া হয়। ছোট জামাকাপড় পড়া যাবে না, রাত করে ফেরা যাবে না, ইদিকে ক্যাম্পাসে মোলেস্টেশন নিয়ে সব তোলপাড়, কমপ্লেন করতে গেলে বলা হয়, মেয়েরা এতো রাত্তিরে কেন বেরোবে? এমনকি মেয়েদের হস্টেলে নন-ভেজ পাওয়া যায় না - ছেলেদের হস্টেলে পাওয়া যায়!!!
    বাইরেও খেতে যেতে দেয় না - রাত হয়ে যাবে বলে!

    সে বেচারা খুবই মুষড়ে আছে - বাচ্চা মেয়ে, বরাবর বম্বেতে থেকেচে, প্রথমবার বাইরে বেরিয়েই এই অবস্থা!

    আজকের টিওআইতেও এই খবর -

    http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31804&articlexml=BHU-stir-turns-violent-students-lathicharged-25092017009008

    BHU stir turns violent, students lathicharged
    Rajeev Dikshit
    Lucknow
    
    
    Row On Campus Over `Sexual Harassment'
    Protests at Banaras Hindu University (BHU) against the alleged sexual harassment of a student took a violent turn on the campus on Saturday night when seven students, including girls, and two journalists were injured in lathicharge.

    Police were able to bring the situation under control only by 3am on Sunday . Tension prevailed on the campus through the day, forcing the university administration to advance puja holidays from September 28 to 25.

    The campus will now reopen on October 3. The protesting students were trying to enter the vice-chancellor's house on Saturday night when they were caned. In retaliation, students reportedly hurled petrol bombs; some policemen were injured in the violence that followed.

    Violence erupted on campus hours after Prime Minister Narendra Modi left his LS constituency following a two-day visit. Trouble started on the night of September 21 when the students of a girls' hostel sat on protest following the sexual harassment of a female student.The girl was harassed by three boys on a motorcycle while she was returning to her hostel on campus and students alleged that campus security guards who were standing just 100m from the spot didn't react. The victim said her warden, instead of taking up the issue, asked her why she was returning to her hostel late. The warden's response angered the fellow inmates, who sat on a `dharna' after Thursday . With the campus under the shadow of over 1,500 securitymen on Sunday, frantic political activity took place outside with former student union leaders, academics and employees taking out an all-party march. UP Congress Committee chief Raj Babbar and former Congress MP PL Punia were detained while trying to reach the campus.

    Security forces staged a flag march late on Sunday .Taking cognizance of the violence, CM Aditya Nath Yogi has sought a report from divisional commissioner Nitin Gokarn. In all, three FIRs had been lodged by the BHU administration -first for the sexual harassment of the girl student, second for the violence on the campus and the third for display of provocative photograph on a Face book page `BHU Buzz' that was used for live streaming of violence on Saturday night.

    The students who sat on a dharna after September 21 midnight continued their protests at the women's college on September 22, the day Modi landed in the city . This forced the administration to change the route of the Prime Minister's convoy which was to cross the area to visit the Durga Kund temple on Friday evening.

    The sit-in continued throughout Saturday . A heavy posse of security forces stationed on the campus gate didn't allow the protesters to come out as the PM was in town. BHU later issued a statement saying the 'dharna' by the students just a day before the PM's visit was `politically motivated' to malign the image of the university .

    Stir in AMU, Doon against police action

    Women students of Aligarh Muslim University held a protest march on Sunday in support of BHU girls, many of whom were injured in police action on the campus on Saturday night, following a a protest against an alleged sexual harassment incident. Students also held demonstrations at Dehradun's Gandhi Park. Condemning the violence use of “brute force“ by the police, AMU students said the BHU VC will not be able “to muzzle the students' voice through organized violence.“
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১৩:০৫381505
  • এরকম করতে এলে বম্বের পুজোয় খুনোখুনি হয়ে যাবে - নন-ভেজ খাবার লাইনে অবাঙালীও কম থাকে না! মুচলেকা না দিয়ে কোর্টে যাওয়া যেতো তো - এইভাবে নন-ভেজের ওপর ফতোয়া দেওয়া বেআইনী!
  • রোবু | ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩২381504
  • মুচলেকার কথা লিখেছেন সমৃদ্ধ দত্ত। উনি মেরুদন্ডহীন বলেননি।
    ওটি বলেছেন যিনি লেখাটা শেয়ার করেছেন।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩০381503
  • 'মেরুদন্ডহীন'
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৭ ০৮:২৯381502
  • নিজেরা মুচলেকা ফুচলেকা দিয়ে আবার অন্য কাদের যেন 'মেরুদন্ডিহীন' বলছেন!!
    ব্যপক তো।
  • π | ২৫ সেপ্টেম্বর ২০১৭ ০৫:৪৬381500
  • দিল্লির লোকজন এটার কথা জানে?

    যারা হিন্দিবলয়ের আগ্রাসনকে নেহাতই ভাষাগত বলে দায় এড়াতে চান সেইসব মেরুদন্ডহীনের এই
    লেখাটা পড়া উচিত!by Samriddha Dutta

    পঞ্চমীর দিন মন্ডপে প্রধান অনুষ্ঠানের নাম "আনন্দমেলা"। গোটা দিল্লিতেই কমবেশি এটাই রীতি। পাড়ার মহিলারা এক দুমাস আগে থেকেই জল্পনা শুরু করেন কে কি ডিশ তৈরি করবেন আনন্দমেলার জন্য। আগে থেকেই টেবল বুক করতে হবে। বাড়িতে রান্না করে মন্ডপে নিয়ে এসে বিক্রি। সুন্দর করে টেবল সাজানো আর সুস্বাদের জন্য আছে পুরস্কার। সেসব টেবলের নাম দেওয়া হয় ইষ্টিকুটুম অথবা জলযোগ কিংবা ভূরিভোজ...। কেউ করেন মালপোয়া। কেউ চিলি ফিশ। কেউবা পোলাও মাংস। অথবা পাটিসাপটা, তালের বড়া। আমাদের পুরুষদের থাকে বড় দায়, কেউ যেন মনে মনে ক্ষুব্ধ না হন যে তাঁর ডিস টা খেলাম না!! সকলেই পরস্পরের পরিচিত। সুতরাং বাধ্য হয়ে সব টেবলেই একটু কিছু কিনে দিদি বৌদি কাকীমাদের মন রাখতেই হয়। মুখে হাসি রেখেও আসলে চাপা প্রতিযোগিতা কার খাবার আগে শেষ হল অথবা কে পুরস্কার পেল। পুরস্কার দেওয়া হবে কালীপুজোর রাতে। এরপর সপ্তমী থেকে দশমী সকালে অঞ্জলী, প্রসাদ, দুপুরে আবার চেয়ার টেবল পেতে খাওয়া মন্ডপেই। সন্ধের পর তো আরতী শেষ হওয়ার অপেক্ষা। তারপর কোথাও শ্রীকান্ত আচার্য কোথাও বিনোদ রাঠোর কোথাও নান্দীকার কোথাও ভূমি, এমনকী যাত্রাও। তবে তাঁরা তো সেলেব্রিটি। তাঁদের আগে মঞ্চ আলো করে লোকাল ট্যালেন্ট। বাচ্চাদের নাচ। বাংলা না জানা সত্ত্বেও রোমান হরফে লেখা লালনের গান শোনানো পাড়ার ইয়ং গ্রুপের কোরাস। ডায়লগ ভুলে যাওয়া নাটক। হাসি রাগ অভিমান ঝগড়া আপস। বিভিন্ন পুজো মন্ডপে এভাবে সপ্তমী অষ্টমী নবমীর ফাংশনে বিভোর হয়ে থাকা। তারপর নিয়মটা হল দশমীর বিসর্জনের পর শান্তির জল, কোলাকুলি আর মিষ্টিমুখ। এবং ডিনার ফাঁকা মন্ডপে মাছ ভাত। কালীপুজোর গভীর রাতে মাংস ভাত। মোটামুটি এই হল দিল্লির পুজোর পরিচিত ধারাবিবরণী।
    আমার পাড়ার পুজোয় এবার এই রুটিনে বজ্রপাত। পুর্বাচল পুজো সমিতি। পুজো বন্ধ করতে হবে। বাঙ্গালী রা পুজোর নামে এই নবরাত্রির সময় নন ভেজ খেয়ে পবিত্রতা নষ্ট করে। তাই স্থানীয় অবাঙালী সম্প্রদায়ের ফতোয়া ছিল পুজো করতে দেওয়া হবে না।
    গত দুমাস ধরে বহু আবেদন নিবেদন কাকুতি মিনতির পর সরকারি দপ্তর পুলিশ সকলের সামনে মুচলেকা দিতে হল নন ভেজ স্পর্শ করা চলবে না। মাছ মাংস ডিম ত্রিসীমানায় যেন না থাকে। আনন্দমেলাতেও না! দুপুর বা রাতের খাবারেও না। সেই ফতোয়া মেনে নিয়ে পুজো করতে হচ্ছে। এটা কোনো দলের নির্দেশিকা নয়। কারণ ওই বিরোধীদের মধ্যে সব দলের সমর্থক কর্মী আছেন। তারা একজোট। এটা উত্তর ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের একটি খন্ডচিত্র। অর্থাৎ এখানে থাকতে হলে আমাদের মতেই চলতে হবে। আমাদের খাদ্যাভাসই অভ্যাস করতে হবে। আমাদের নির্দেশে ধর্মাচরণ করতে হবে। প্রচ্ছন্নভাবে এই হল মনোভাব।
    আমরা পুজোয় মন্ডপে নন ভেজ না খেলে আকাশ ভেঙে পড়বে না। নাই বা খেলাম। প্রশ্ন। সেটা নয়। প্রশ্ন টা হল আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হল। এটা একটা সামাজিক অপমান নয়?
    আলোচনার টেবলে যখন ওই "নন ভেজ খাওয়া হবে না" মুচলেকাটি দেওয়া হচ্ছিল, তখন নিছক কিছু প্রবাসী বাঙালীই কি শুধু অপমানিত হচ্ছিলেন? ভারতীয় সংবিধান আর গণতন্ত্রও কি সমান ভাবে অপমানিত হল না?
    কাল পঞ্চমী। হ্যাঁ আনন্দমেলা হবে। নিরামিষ। তাতে অসুবিধা নেই। স্বাধীনতার আলো একটু ম্লান হয়েছে। উৎসবের আলোয় উদ্ভাসিত মন অবশ্য একই রকম উজ্জ্বল থাকবে। ওটাই শক্তি, সংস্কৃতির।
  • kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩০381499
  • হারিয়ে যাওয়া কিছু দিনের স্মৃতি রয়ে গেছে এই সব টইএর অক্ষরে অক্ষরে।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১৪381498
  • থ্যাংকু কুমুদি। কির্বাসনে কেসি তে খুঁজি, ওখানেই সম্ভবতঃ ছিল।
  • kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৮:০৬381497
  • আমার যতদূর মনে পড়ছে,পার্লামেন্ট লাইব্রেরী বিল্ডিং তৈরীর কাজে কেসি যুক্ত ছিল,সে কাহিনীও ওখানে আছে।
    নাকি গম্ভীরাখাদের গল্প?
  • kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৮:০১381496
  • এজেড,কির্বাসনে কেসি।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৩৬381495
  • আচ্ছা, কেসির সেই তিন ম্যানেজারের সঙ্গে ভুত দেখার গল্পটা কোন্‌ টইতে ছিল?
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৫:৪৪381494
  • অরণ্যদা, ঃ-) ঃ-) ঃ-) হি হি হি হিহ্হ্হ্হ হি
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৫:৪২381493
  • এইসময়ের এই আর্টিকলেই দেখলাম, ঈলিনা মজুমদার পুজোর দিনে ফিরে পড়তে চান তার প্রিয় লেখকের মই 'মনোজদের অদ্ভুত বাড়ি'।

    শীর্ষেন্দু স্টিল রকস :-)
  • Du | ২৩ সেপ্টেম্বর ২০১৭ ২১:৪৯381491
  • আমিও এইটা দেখেই সবার সাথে শেয়ার করবো বলে গুরু খুললাম।
  • kumu | ২৩ সেপ্টেম্বর ২০১৭ ১৫:২৭381490
  • অসীমা
  • kumu | ২৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪০381489
  • আজকের গুগল ডুডলে অধ্যাপিকা আসীমা চট্টোপাধ্যায়ের্র জন্মশতবর্ষ।

    এক সামান্যা ছাত্রীর সশ্রদ্ধ প্রণাম।
  • π | ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫৭381488
  • একমাস আগে খবরটা পেয়ে চমকে গেছিলাম! এত বিচ্ছিরি লেগেছিল আর লিখতে ইচ্ছে করেনি।
    অজয়দার বর্ণনা প্রেস থেকে আমরা গত এক বছর বই করছি বলে না, অজয়দা তো সত্যি অন্য মানুষ ছিলেন।
    অনেকেই জানেন। আমার থেকেও ভাল।
    আজ সন্ধ্যায় নিরঞ্জন সদনে ওঁর স্মরণসভা। যাঁ্র ইচ্ছা, চলে যাবেন।
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৪৩381487
  • সুপ্রভাত জানিয়ে গেলাম। আজ তো চতুর্থী, নাকি তৃতীয়া?
  • π | ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০০:২২381485
  • থ্যানকু থ্যানকু। কিন্তু সেরোপ্রিভালেন্স কী হবে? ঃ(

    পিএমদা, ত্রিপুরা।
  • বুঝভুম্বুল | ২২ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৪৫381484
  • Prevalence : প্রাদুর্ভাব, প্রকোপ
  • paps | ২২ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৩৯381483
  • Prevalence বাংলা প্রাধান্য হতে পারে না কি?
  • PM | ২২ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪২381482
  • পাই, নেট কোথায় বন্ধ? কেনো বন্ধ?!
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৭ ১১:৪১381481
  • প্রিভ্যালেন্সের ঠিকঠাক বাংলা কী ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত