এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৯381480
  • উফ্ফ, আমাদের নেট ফেট সব গন। পুরো বনধ ছিল, আজ নানা ঝামেলা করে বেরোলাম কোনমতে। ইন্স্টিগুলোতে যা নেট। শুনছি আরো দুদিন নেট বন্ধ থাকবে। যাহোক, এসব করেও যদি দাঙ্গা আটকানো যায়, ভাল।
    এই বিজেপি যেভাবে খুঁচিয়ে ঘা করছে, করদূর কী আটকানো যাবে কে জানে।
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩০381479
  • প্রত্যেক দেশই অবশ্য আলাদা। ভারতে ধর্ম আর সংস্কৃতি এমন ওতপ্রোত ভাবে জড়িত
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১৫381478
  • ভারতে বড়লোক রাও তো ধর্ম বিশ্বাসী অনেকেই
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৭ ০৮:০৯381477
  • অরণ্যদা, তাঁদের ট্যাঁকের যে খুব জোর গো! ঃ-)
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৭ ০৮:০৩381476
  • মানসিক শান্তি, দুঃসময়ে মনের জোর এসব হয়ত পাওয়া যায় ধর্ম /ঈশ্বরবিশ্বাস থেকে, কিন্তু অপকারিতা এত বেশি
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৭ ০৮:০০381475
  • স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোয় ধর্মের গুরুত্ব কমছে, ভারতীয় উপমহাদেশেও যদি তাই হত..
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৭ ০১:০৩381474
  • ব্যাদে তো শুনি ক্যাডবেরি আর ব্ল্যাকবেরি আছে। ঃ-)
  • S | ২২ সেপ্টেম্বর ২০১৭ ০০:৫৩381473
  • এসব কথা ব্যাদে আসে নাকি?
  • Atoz | ২২ সেপ্টেম্বর ২০১৭ ০০:২০381472
  • নারকেলের জল আর কত হবে? বরং ছোবড়া দিয়ে ট্রাই করা যায়।
    ঃ-)
  • S | ২১ সেপ্টেম্বর ২০১৭ ২৩:৩৪381471
  • নারকেলের জল দিয়ে রকেট চালানোর আইডিয়াতে ইঁট পেতে রাখলাম আমি।
  • * | ২১ সেপ্টেম্বর ২০১৭ ২২:৫৯381470
  • সময়মতন সপ্ত্ম বেতন কমিশন। PRIS সব পাওয়া যায়। রকেটর কী মহিমা গুরু
  • Atoz | ২১ সেপ্টেম্বর ২০১৭ ২২:৫৩381469
  • নারকোল ফাটিয়ে রকেট লণ্চ করলে কেমন হয়? বেশ একটা চমৎকার ব্যাপার না? ঃ-)
    একদিকে ফটাস করে ফেটে গেল নারকেল, অন্যদিকে হুশ করে উড়ে গেল রকেট। ঃ-)
  • আমাদেরও | ২১ সেপ্টেম্বর ২০১৭ ২১:৫১381468
  • এখানে মন্দির বানানোর জন্য হুজুগ উঠেছিল। কিন্তু RWA আর অন্যদের শুভবুদ্ধিতে এটাকে রদ করা গিয়েছে। আমরা বলেছিলাম মন্দির হলে চার্চ আর মসজিদও বানাতে দিতে হবে। তাতে লোকে পিছু হটেছে।
  • sm | ২১ সেপ্টেম্বর ২০১৭ ১৭:১৩381467
  • সপক্ষে ও বিপক্ষে দুই পক্ষের ই যুক্তি সাজিয়ে লিখুন।
    ইন্টারেস্টিং বিষয়।
  • ফরিদা | ২১ সেপ্টেম্বর ২০১৭ ১৫:২৬381465
  • অনেক "যুক্তি" পেয়েছি মন্দিরের সপক্ষে। সেগুলো না লিখলে শিক্ষা সম্পূর্ণ হবে না।

    লিখে রাখব। এখানেই। হয়ত একটা টই খুলে।
  • ফরিদা | ২১ সেপ্টেম্বর ২০১৭ ১৫:২৬381466
  • অনেক "যুক্তি" পেয়েছি মন্দিরের সপক্ষে। সেগুলো না লিখলে শিক্ষা সম্পূর্ণ হবে না।

    লিখে রাখব। এখানেই। হয়ত একটা টই খুলে।
  • S | ২১ সেপ্টেম্বর ২০১৭ ১২:৫০381464
  • জ্জিও।
  • de | ২১ সেপ্টেম্বর ২০১৭ ১২:৩৪381463
  • ইসরো তে -

    জ্যোতিষি ডেকে মুহূর্ত্ত্‌ দেখা হয় বলে শুনেচি ঃ)
  • S | ২১ সেপ্টেম্বর ২০১৭ ১২:২৯381462
  • কোথায় একটা রকেট লন্চ করার আগে পুজো হয়না?
  • de | ২১ সেপ্টেম্বর ২০১৭ ১২:২৬381461
  • আমাদের পুরো ইন্স্টিট্যুট জুড়ে দশেরার আগের দিন সব ল্যাবে, ল্যাবে, ওয়র্ক্শপে ইঃ তে রীতিমতো মূর্তি বসিয়ে, মন্ত্র পড়ে, নারকোল ফাটিয়ে, জয় মাতাদি বলে টলে পুজো হয় - আমি আপত্তি করার জন্য মিনমিন করেছিলাম কয়েকবার - তাই আমায় একঘরে করেই পুজো হয়! আমিও না গিয়েই প্রতিবাদ পালন করি! সায়েন্টিফিক ইন্স্টিট্যুটে রিলিজিয়াস ফেস্টিভ্যাল পালনে কারো কোন হেলদোল নেই -

    উৎসব পালনে আমার কোন আপত্তি নেই, খাওয়া দাওয়া হোক, গপ্পো গুজব - একদিন সবাই পুরো ছুটির মুডে থাকে - এই ল্যাব থেকে ওই ল্যাবে ঘুরে বেড়ায় - সবই ঠিক আছে, শুধু ওই মন্ত্রোচ্চারণ, নারকোল ফাটানো ইঃ তে আপত্তি আছে -

    অন্য ধর্মের লোকেদের কেমন লাগে জানিনা - বৌদ্ধরা মহারাষ্ট্রে অনেকেই আছেন, তাঁদেরকে পুজোতে অংশগ্রহণ করতেও দেখেছি - মুসলিম-ক্রীশ্চান পপুলেশন খুবই কম, তাঁদেরকে ওই সময় দেখেছি বলে মনে হয় না - মোস্ট প্রোব্যাবলি ছুটি নেয় -

    মেজরিটি রুলস - চাই বা না চাই -
  • Pagla Dashu | ২১ সেপ্টেম্বর ২০১৭ ০১:০০381460
  • মেজরিটি চাইলেই হতে হবে তাও না। একা একদম রুখে দাঁড়ানো ও সোজা কাজ না। অন্য কেউ নেই মন্দির না চাওয়া? ফ্লাট বাড়ি মানে মানিয়ে নেওয়া - বেশির ভাগ মানুষ মানিয়ে নান কিন্তু মানতে হবে এমন জবর ও নেই। লিখিত একটা আপত্তি জানিয়ে রাখুন - মিটিং এর মিনিটস এর কপি যদি থাকে চেয়ে নিন। হেসে কথা বলুন কিন্তু জোর দিয়ে বলুন, বার বার বলুন আপনার আপত্তি আছে। @ ফরিদা
  • Du | ২১ সেপ্টেম্বর ২০১৭ ০০:৪৮381459
  • দুঃখ করো না ফরিদা। নিউটাউনে আমাদেরও একই আন্জাম হয়েছে।
  • ফরিদা | ২০ সেপ্টেম্বর ২০১৭ ২৩:৩৩381458
  • মিটিং হল। লোকজন রাগিয়ে দেওয়ার চেষ্টা করল। রাগলাম না।

    কেউ কিচ্ছু করতে পারল না আমার।

    মন্দির হবে। মেজরিটি চায়। লিগালিটি আর ডবলু এ প্রেসিডেন্ট ম্যানেজ করবে।
  • Rabaahuta | ২০ সেপ্টেম্বর ২০১৭ ২২:৪৯381457
  • ঃ(
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৭ ২১:২২381456
  • কী সাঙ্ঘাতিক অবস্থা এখানে !
    http://www.tripurainfoway.com/news-details/TN/91977/brutal-murder-of-tripura-journalist-at-mandai-while-covering-cpi-m-ipft-clash-section-144-implemented-at-mandai.html

    আজ ইন্টারভিউ নিতে নিতে উঠে আসতে হল, গোলমালের খবর পেয়ে। সবাই ভয় পেয়ে গেছে। তখনো অব্দি শুনছিলাম, পার্টি অফিসে আগুন লাগিয়েছে, গাড়ি জ্বালিয়েছে, বোম ফেলেছে। ঘরে এসে এই খবর পেলাম, এইসব কভার করতে দিয়ে এই ঘটনা !
    মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সাংবাদিকেরা ধর্ণায়।

    এরপর আর কেউ ফিল্ডে কাজ করতে চাইবে ? এর থেকে আরো কত ভিতরে কাজ চলে। কত কাজ শুরু হবার। সব বিশ বাঁও জলে।

    আর সত্যিই এরকম ঘটনা, ভাবা যায়না। যাদের মধ্যে সংঘর্ষ, তাদের মারা এতটাও শকিং হয়না। সেই পুরানো দিনগুলোর কথা যা শুনি, পড়ি, আবার ফিরে এলে তার থেকে দুর্ভাগ্যজনক আর কী হবে। সেসব কথা উপন্যাসে, গল্পে, কথাবার্তায় পড়েছি, শুনেছি। কিন্তু শান্তির সময়টা তো নিজে থেকে কাছে থেকে দেখলাম, এই কন্ট্রাস্ট্টা সত্যি মানতে কষ্ট হয়। আর আরো খারাপ লাগে, এগুলো জোর করে তৈরি করা বলে।
  • Du | ২০ সেপ্টেম্বর ২০১৭ ২১:০৫381455
  • কেউ কি ভিয়েত্নাম ওার দেখছো?
  • ফরিদা | ২০ সেপ্টেম্বর ২০১৭ ২০:৫৬381454
  • ভালো বলেছ অর্পণ।

    এদিকে ১২ টা টাওয়ার আছে সোসাইটিতে। দু'টোর ওসি এখনও আসে নি।
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৭ ২০:৪৩381453
  • প্ল্যান স্যাংশন করেছে কিনা জিগ্যেস করো। বলো একবার ওসি ক্যান্সেল হয়ে গেলে সোসাইটির রিসেল ভ্যালু ড্রপ করে যাবে। এই ভয়টা ঢুকিয়ে দিলেই জেনেরালি দেখেছি কাজ হয়।
  • ফরিদা | ২০ সেপ্টেম্বর ২০১৭ ২০:৩৩381452
  • এখানে আর ডব্লু এ চুপিচুপি মিটিয়ে নিতে চাইছিল। হোয়া গ্রুপে তাই আমি ওদের এ ব্যাপারে কি স্ট্যান্ড সেটা পরিষ্কার করে জানতে চাই।

    এখন সাড়ে ন'টায় মিটিং ডেকেছে। যাব।
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৭ ২০:৩১381451
  • দ্বিতীয়ত, প্ল্যান স্যাংশন না করালে কর্পোরেশন ওসি ক্যান্সেল করে দেবার অধিকার রাখে। তবে ইন্ডিয়া তো, সে আর পাশ করাতে কী আছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত