এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • uttar | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪৮381390
  • প্রশ্নের মধ্যেই আছে।
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪১381389
  • আমার দুটো কোস্নো আছে।
    লোকে এতো কম জানে আর বোঝে কেন?
    আর এতো কম জেনে আর বুঝেও সব ব্যাপারে এতো বক্তব্য রাখে কেন?
  • পাই | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১২:৩৮381388
  • একেবারেই, ঐ অস্বস্তির ব্যাপারে বললাম। খুব ইন্টেন্স ও একেবারেই। কিন্তু কোন একটা কারণে একটা কিন্তু আছে।
  • Rabaahuta | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১২:২২381387
  • হ্যা, ভালো লেগেছে, খুব তীব্র ইত্যাদি, কিন্তু কিছু একটা অস্বস্তি আছে যেটা ধরতে পারছি না। তাই এটা নিয়ে পড়ার ইচ্ছে।

    অন্যরকম হওয়ার চেষ্টা দাগিয়ে দেওয়া- এটা হতে পারে।
  • পাই | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১২:০৯381386
  • আমার দেখা। ভাল লেগেছে। খুব ভাল না, কারণটা কী ঠিক জানিনা। কিছুটা প্রেডিক্টেবল বলে, অন্যরকম হবার চেষ্টাটা একটু দাগিয়ে দেওয়া বলে, বড্ড বেশি আর্টিস্টিক ভিশ্যুয়াল্স বলে অস্বস্তি, নাকি জয়া আহসানের টিপিক্যাল বিষাদপ্রতিমা ইমেজের একটু একঘেয়েমি?
  • Rabaahuta | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫২381385
  • ভালোবাসার শহর কেউ দেখেনি? এটা নিয়ে আলোচনা পড়ার ইচ্ছে ছিল।

    পরমব্রতর ফেলুদার প্রোমো দেখলাম, পুরো দেখতে ভরসা হচ্ছে না ঠিক।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১১:০৩381384
  • ফেলুদা টিভি সিরিজ, কেউ দেখলেন? পরমব্রতের ফেলুদা।

    https://sites.google.com/view/feluda/
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০৯:১৪381383
  • বাসে উঠে ভীড়ের মধ্যে দিয়ে হাত গলিয়ে গায়ে হাত চালানো অভ্যেস আর কি।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০৯:১১381382
  • ট্রাম্পের কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই, মোদীজি আছেন। তিনি নিশ্চয় এই মুসলিম সমস্যার সমাধান করবেন
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০৯:১০381381
  • কত হক কথা বলে যান, শুধু একটা চেনাপরিচিত নামে এসে পোস্ট করে যাবার ধক নেই।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০৯:০৮381380
  • সেই। ভারতেও প্রচুর মুসলমান। নাগরিক। কি হবে এখন?
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫৬381379
  • বোঝো!
    তাহলে লন্ডনের মেয়র সাদিক খান (পাকিস্তানি ইমিগ্রান্টের সন্তান) - তিনি তো লেবার পার্টির ক্যান্ডিডেট হিসেবে ভোটে জিতে মেয়র হয়েছেন। কি হবে এখন?
  • হয়ে | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৪৫381378
  • উঠবেই না কেন? একটা সময়ে গুচ্ছের মুসলমান ইমিগ্রান্ট ঢুকিয়েছে। একেকটা শহরতলিতে মিনি পাকিস্তান, মিনি বাংলাদেশ হয়ে উঠতে দিয়েছে। এখন ঠেলা সামলাও। আর আমাদের দেশে এখন রোহিঙ্গাদের নিয়ে খুব হুজুগ উঠেছে। এদের যদি ফেরত না পাঠায় তো এখন নাতো বছর দশেকের মধ্যে আমাদের শহরগুলোতেও সেম কান্ড শুরু হবে। আমেরিকায় বোম টোম একটু কম ফাটে কারন বছর দশেক ওদের ইমিগ্রেশান পলিসি কড়া করেছে। এফবিআই ওখানকার মোল্লাগুলোর পেছনে পড়ে থেকে্ছে আর এখন ট্রাম্প তো মুসলমান দেশগুলো থেকে ইমিস্গ্রেশান বন্ধই করে দিচ্ছে। চেন ইমিগ্রেশানও থামাতে চলেছে। দেরীতে হলেও বুঝেছে যে চাচা আপন প্রান বাচা সবচে ভালো পলিসি।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৩৯381377
  • লন্ডন বেশ বিপজ্জনক জায়গা হয়ে উঠেছে
  • i | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০৪:১৪381376
  • কতকাল পরে ইন্দ্রনীল ঘোষ দস্তিদারের বড় লেখা শুরু হয়েছে...ভালো লাগার রেশটুকু এখানেই রেখে গেলাম।
  • lcm | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ২০:১৯381375
  • কেউ দুধ বেচে মদ খায়
    কেউ মদ বেচে দুধ খায়
    ---
    আসক্তি, ইয়ানি কে অ্যাডিক্শন - লোগ কেয়া কেয়া না করতে হ্যায়
  • Rabaahuta | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ১৫:০৩381374
  • খবরের শিরোনামটা কিন্তু আবার শুধু মোবাইল কেনার জন্যে। নূপুর মদ আর মোবাইলের মধ্যে ভোট হয়েছিল কিনা কে জানে।

    হতেও পারে উনি ভেবেছিলেন অপেক্ষাকৃত অবস্থাপন্ন অভিভাবকের কাছে সন্তানের দুধে ভাতে থাকার সম্ভাবনা বেশী।

    কোথাও একটা পড়েছিলাম একেবারে দরিদ্র মানুষের টাকাপয়সা ম্যানেজ করতে না পারা নিয়ে সমীক্ষা।
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪৩381373
  • হুতোর নূপূরে আমারো প্রথমে চোখ আটকেছিলো - তারপরে তার পরের সেন্টেন্সে চোখ পিছলে গেলো - বাকি টাকা তিনি মদ খেয়ে উড়িয়েছেন -
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ১১:২৬381372
  • ভালো খবর -

  • Du | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ২১:২৩381369
  • ফ্রীম্যাসনের টইটা কেউ উঠিয়ে দেবে?
  • পাই | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ২০:১৮381368
  • বিদেশে কনসেন্টের পার্ট কীভাবে প্রমাণ হয়? অভিযোগকারিণী বললেই?

    আজ এটা পেলাম।

    Late last year, my estranged husband brutally raped me.
    When he came to my house -- angry and belligerent -- I initially consented to having sex with him because I thought it was safest to say yes. But he grew more and more violent, and I became more and more scared and uncomfortable. I begged and pleaded for him to stop, but he refused. He attacked me for more than an hour and a half. It was horrific, and no one should have to endure that.
    Soon after, I pressed charges against him. But because of a North Carolina legal case in 1979 that says a victim can’t revoke consent after sex has begun, even if it turns violent, he wasn’t charged with rape. He merely pleaded guilty to two counts of misdemeanor assault on a female, which resulted in roughly 10 months in prison.
    North Carolina is the only state where ‘no’ doesn’t actually mean ‘no’ -- and this loophole remains. If this happened in Virginia or South Carolina, he would’ve been tried with rape, and he would’ve served a much longer sentence.
    This is not acceptable. It’s not okay for me or the many others who have been or will be sexually assaulted in the future. It is not justice, plain and simple.
    That’s why I’m asking you to help me, my attorney, Kris Hilscher, and Sen. Jeff Jackson hold rapists accountable.
  • Du | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩২381367
  • এখানে আলোচনা হচ্ছিলো আর কালই আমি 'লিপস্টিক আন্ডার --'দেখলাম।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০৮381366
  • https://www.scoopwhoop.com/some-bengalis-made-egg-rolls-what-happened-next-will-make-you-question-the-sanity-of-india

    এসব দেখে কী মনে পড়ে জানেন?

    ======================

    গদাধরের মুখে সকল কথা শুনিয়া, জনার্দন চৌধুরী তখন তনু রায় প্রভৃতি গ্রামের ভদ্রলোকদিগকে ডাকিতে পাঠাইলেন। সকলে আসিয়া উপস্থিত হইলে জনার্দন চৌধুরী বলিনেন, "আজ আমি ঘোর সর্বনাশের কথা শুনিলাম। জাতি-কূল, ধর্ম-কর্ম সব লোপ হইতে বসিল। পিতা-পিতামহদিগকে যে এক গণ্ডূষ জল দিব, তাহারও উপায় রহিল না। ঘোর কলি উপস্থিত।"

    সকলে জিজ্ঞাসা করিল, "কি হইয়াছে, মহাশয়?"

    জনার্দন চৌধুরী উত্তর করিলেন, "শিবচন্দ্রের পুত্র, ওই যে খেতা, কলিকাতায় রামহরির বাসায় থাকিয়া ইংরেজী পড়ে, সে বরফ খায়। বরফ সাহেবরা প্রস্তুত করে, সাহেবের জল। শিরোমণি মহাশয় বিধান দিয়াছেন যে, বরফ খাইলে সাহেবত্ব প্রাপ্ত হয়। সাহেবত্ব-প্রাপ্ত লোকের সহিত সংস্রব থাকিলে সেও সাহেব হইয়া যায়। তাই, এই খেতার সহিত সংস্রব রাখিয়া সকলেই আমরা সাহেব হইতে বসিয়াছি।"

    এই কথা শুনিয়া দেশ সুদ্ধ লোক একেবারে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সর্বনাশ। বরফ খায়? যাঃ। এইবার ধর্মকর্ম সব গেল।

    সবার চেয়ে ভাবনা হইল ষাঁড়েশ্বরের। ডাক ছাড়িয়া সে কাঁদে নাই সত্য, কিন্তু তাহার ধর্মগত প্রাণে বড়ই আঘাত লাগিয়াছিল। কত যে সে হায় হায় করিল তাহার কথা আর কি বলিব?

    -- কঙ্কাবতী, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, ১৮৯২
  • sm | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৪৪381365
  • ঈশান,বিদেশে ভায়োলেন্স ছাড়া ম্যারিটাল রেপ প্রমান ডিফিকাল্ট।
    ইভন বেশ কিছু কেসে সাধারণ কেস ও প্রমান করা অসম্ভব হয়ে যায়।
    যেমন কোনো মহিলা অভিযোগ করলেন পার্টি অন্তে তাঁকে রেপ করা হয়েছে। যেই মাত্র কোর্ট জানলো পার্টি তে মহিলা দু চার পেগ মদ্যপান করেছিলেন অমনি কেস ডাইল্যুট হয়ে গেলো!যেন মদ্য পান করলে কেউ রেপ হতে পারেনা। এক্ষেত্রেও ভরসা সেই ভায়োলেন্স ও আঘাত এর চিহ্ন!
    ভারতে অলরেডি ডোমেস্টিক ভায়োলেন্স এযাক্ট আছে।
    ম্যারিটাল রেপ জুড়লে,এবিউস এর সম্ভাবনা বেশি।অনেকটা ৪৯৮ এ এর মতো অবস্থা হবে।উকিল আর পুলিশের পোয়া বারো! কারণ আইন মোতাবেক অভিযোগ কারিনীর বয়ান ই যথেষ্ট বলে কোর্টে গ্রহণ করা হবে।
    অভিযুক্ত নিজ স্বপক্ষে কিছু দেখাতেই পারবে না।
  • sm | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৩৩381364
  • লেখিকা ভবিষ্যতের বোলানহতে চলেছেন।
    লিখেছেন এদেশে স্ত্রীরা প্রায়শই স্বামীদের দ্বারা ধর্ষিত হন।
    কয়েকটি স্পোরাডিক উদাহরণ সম্বল।
    এ যেন আমার জামাই, বোনাই,পিসেমশাই ছাড়া সবাই খারাপ!
    বিয়ে টা খারাপ। বর গুলো রাক্ষস!
    তবু বিয়ে করা চাই !
  • de | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৩১381363
  • আনহেলদি রিলেশনশিপ জোড়াতালি দিয়ে টিঁকিয়ে রাখার চাইতে বেরিয়ে আসা তো অনেক ভালো অপশন -

    মেয়েরা নিজের পায়ে দাঁড়ালে এই অপশন অ্যাভেইল করতেই বেশী উৎসাহিত হবার কথা -

    ম্যারেজ একটা কন্ট্রাক্ট - সেখানে কেউ কারো সম্পত্তি নয় -
  • কিউ | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১০:১৮381362
  • গে/লেসবিয়ান ম্যারেজগুলোতেও রেপের সম্ভাবনা থেকেই যায়।
  • AM | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৫২381361
  • ম্যারেজটাকে বেআইনী ঘোষণা করলেই তো ম্যারিটাল রেপের ঝামেলা মিটে যায়। অথচ এমন অগ্নিকন্যা লেখিকাও সে দাবীতে নীরব। পুরুষ তন্ত্র রক্তে ঢুকে বসে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত