এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৩ জুলাই ২০১০ ১৭:০৪426070
  • এই যে কেতগ্গ হয়ে গেলুম :)), গলায় গামোছা দিয়ে!
  • de | ২৩ জুলাই ২০১০ ১৭:০৫426071
  • এই যে কেতগ্গ হয়ে গেলুম :)), গলায় গামোছা দিয়ে !
  • til | ২৪ জুলাই ২০১০ ০৩:৩৪426072
  • গামছা তো অ্যান্টিক বস্তু! মুম্বাই শহরে কোথায় পেলেন?
  • debu | ২৪ জুলাই ২০১০ ০৬:০১426073
  • গন্ধরাজ লেবুর নাম কি Kaffir Lime?
    usa তে কি পাওয়া যায়?
  • til | ২৪ জুলাই ২০১০ ১১:৫৫426074
  • দে-দি,
    leek স্যুপ খেয়েছেন নিশ্চয়ই। আজ দুপুরে, শীতে মন্দ লাগলো না; রহস্য হলো রোস্টেড রসুন। ক্রীম আমার জন্যে নয়, তাতেও কি, দিব্যি স্‌সুপ স্‌সুপ করে মেরে দিলাম।
  • til | ২৪ জুলাই ২০১০ ১২:০১426075
  • kaffir lime গন্ধরাজ নয়। গুগলে দেখুন, গায়ে যেন পাঁচড়া হয়েছে।
    Lemon হলো গন্ধরাজ, ভ্যারাইটি আছে; তবে আমাদের গাছেরটি বেশ সুগন্ধি। লাইম সাধারণত: কাগুজে লেবু বা পাতি লেবুর মাঝামাঝি। এটিও মম বাগিচায় অছি!
  • sana | ২৪ জুলাই ২০১০ ১৬:৪১426076
  • আমার তো মনে হয় কাফির লাইম কিছু টা গন্ধরাজ লেবুই। লাইম এর থেকে সুগন্ধ অনেক বেশী,আর রস কম। এখানে পাওয়া যায় কখনও, কখনও।
    til, লীক স্যুপ রেসিপি চাই,প্লীজ?
  • sana | ২৪ জুলাই ২০১০ ১৭:০৯426077
  • গন্ধরাজ লেবুর নাম,makrut lime। অনেক সময় ই এটা কে kafir/makrut লাইম বলে। কাফির লাইম এর jest/ পাতা থাই রান্নায় খুব ব্যবহার হয়। শুনেছি makrut lime খুব ই সুগন্ধি। গুগল এ দেখতেও তো গন্ধরাজ ই মনে হোলো।
  • sana | ২৫ জুলাই ২০১০ ০৭:৪৫426080
  • থ্যাঙ্কু,til
  • kc | ২৫ জুলাই ২০১০ ১৬:৫১426081
  • অথ রন্ধন-প্রকরণ।

    নিমপাতা কাসন্দির ঝোল।
    তেলের ওপর দিয়া তোল।।
    পলতা শাক রুহি মাছ।
    বলে ডাক বেঞ্জন সাছ।।
    মদ্‌গুর মৎস দাএ কুটিয়া।
    হিঙ্গ আদা লবণ দিয়া।।
    তেল হলদি তাহাতে দিব।
    বলে ডাক বেঞ্জন খাব।।
    পোনা মাছ জামিরের রসে।
    কাসন্দি দিআ যে জন পরশে।।
    তাহা খাইলে অরুচ্য পালাএ।
    আছুক মানবের কথা
              দেবের লোভ যাএ।।
    ইচিলা মাছ তৈলে ভাজিয়া।
    পাতি লেবু তাতে দিয়া।।
    যাহাতে দেই তাতে মেলে।
    হিঙ্গ মরিচ দিহ ঝোলে।।
    চালু দিহ যত তত।
    পানী দিহ তিন যত।।
    ভাত উতলাইলে দিহ কাটী।
    তবে দিহ জ্বাল ভাটী।।
    বড় ইতিলা দাএ কুটি।
    হিঙ্গ দিআ তেলে ভাজি।।
    উলটি পালটি দিহ পীট।
    হই খাইলে যোজন দিট।।
    রৌদ্রের বেলা বুনি আইসে।
    আমন ভাত কাসন্দি চোষে।।
    পোড়া মাছে লবণ প্রচুর।
    আর বেঞ্জনে পেলাহ দুর।।
    পাকা তেতলি বৃদ্ধ বোয়াল।
    অধিক কর‌্যা দিহ জ্বাল।।
    কাটী দিআ করিহ ঝোল।
    খাবার বেলা মাথা নাহি তোল।।

    (ডাকের বচন- অষ্টম শতাব্দী- আসাম বরপেটা)
  • sana | ২৬ জুলাই ২০১০ ০৯:৫৫426082
  • কি যে হচ্ছে কে জানে! লিখছি,কখনো দেখা যাচ্ছে,তারপর আর নেই!!
    যাক গে, *zest। বাংরেজী লিখতে গিয়ে,ভুল করেছি।
  • sana | ২৬ জুলাই ২০১০ ০৯:৫৯426083
  • kc র 'ডাকের বচন" খুব ভালো লাগলো।
  • de | ২৬ জুলাই ২০১০ ১৭:০৫426084
  • জামির, ইতিলা আর ইচিলা মাছ কি? কবিতাটা খুব সুন্দর!
  • de | ২৬ জুলাই ২০১০ ১৭:০৯426085
  • তিল, লীক কি এদ্যাশে পাওয়া যায়?
  • til | ২৬ জুলাই ২০১০ ১৭:৫৮426086
  • পেঁয়াজের তো ফ্যামিলি। জানি না পাওয়া যায় কিনা। spring onion এর গোড়া দিয়ে substitute হবে কি?
    তবে এবার বিস্তারিত রেসিপি প্রদান করিয়াছি; পুনরায় নাকে খত দিবার স্পৃহা নাই!
  • kc | ২৭ জুলাই ২০১০ ১০:৪৮426087
  • ইচিলা হল কুচো চিংড়ি। জামির হল বোধ হয় পেঁয়াজের রস।

    আপনারা কেউ ম্যাগি নুডলস্‌ দিয়ে সন্দেশ বানিয়েছেন? ঠিক জানি বানাননি। তৈরি করে দেখুনতো, ভাল লাগবেই। প্রবাসী বাঙালির সোসাল গেটটুগেদারে নাম কিনলেও কিনতে পারেন।
    প্রথমে একলিটার দুধের ছানা বানান। সেই যে আর্য্য একবার বলেছিল যেমন করে, তেমনি করে। জল ঝরিয়ে ফেলুন। এবার কড়াইয়ে একটু ঘি দিয়ে তাতে ছানাটা দিন, সঙ্গে দিন আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগি ন্যুডলস। আরে হ্যাঁ, টেষ্টমেকারটা অ্যাডাবেননা যেন। কিছুক্ষনের মধ্যেই ছানা আর ন্যুডলস্‌গুলো মিলেমিশে একাকার হয়ে যাবে। যেমন মিষ্টি খেতে চান ততটা চিনি দিন, আমি দিয়েছিলাম এক হাতা। যখন জল প্রায় মেরে এসেছে দিন দু হাতা গুঁড়ো দুধ, এটা বাইন্ডারের কাজ করবে। যোগ করুন এলাচ গুঁড়ো, কুচোনো পেস্তা, আমন্ড ইত্যাদি।
    একটা কানা উঁচু প্লেটে একটু ঘি বা মাখন লাগিয়ে তার উপর দিন এই ঘাঁটা সন্দেশ। খুন্তি দিয়ে লেভেল করে দিন, কিছু কিসমিস রুয়ে দিন এতে। এর উপর ছড়িয়ে দিন মেওয়া গুঁড়ো, এটাও সহজেই বানাতে পারবেন, তেল, ঘি বা মাখন দিয়ে গুঁড়ো দুধ মেখে ফেলুন, শক্ত করে, কিছুক্ষণ ফ্রিজে রেখে শ্রেড করে নিন।
    এবার কেটে ফেলুন ঐ বিছিয়ে রাখা সন্দেশ। কাউকে দেবার আগে নিজে খেয়ে দেখতে ভুলবেন না।
  • Nina | ২৮ জুলাই ২০১০ ০১:৪৪426088
  • নিজে সভয়ে খাব না নির্ভয়ে :-০
  • a x | ২৮ জুলাই ২০১০ ০১:৫৪426089
  • ময়দার ডেলাই যদি দেবে, পয়সা দিয়ে ম্যাগি নুডল কিনে দেবে কেন? :-o খানিক ময়দা মেখে দিলেই হয়!
  • sana | ১৭ আগস্ট ২০১০ ১৯:৩৬426091
  • til,লীক স্যুপ জমে গেলো! ধন্যবাদ,আবার।
  • til | ১৮ আগস্ট ২০১০ ০৭:৩৪426092
  • sana,
    শীতকালে তো জমবেই। এই লীক জিনিশটা দেখতে অত নিরীহ কিন্তু জম্পেশ জিনিষ!
  • sana | ১৮ আগস্ট ২০১০ ০৯:৪৯426093
  • til,আপনি কিন্তু লেবুর আচার কেমন হয়েছিলো জানালেন না? আমি কখনো আচার করি নি,তাই আপনার টা কেমন হয়েছিলো জানতে ইচ্ছে করছে;ভালো হলে হয়তো আমিও করবো,তাই।
  • de | ১৮ আগস্ট ২০১০ ১০:৫৬426094
  • তিলের কাছে কৃতজ্ঞতা স্বীকার আরেকবার --- নানের দুর্দান্ত রেসিপির জন্য, দোকানের নান আর খেতে হবে না কখনো :))
  • til | ১৮ আগস্ট ২০১০ ১২:৫২426095
  • @ sana
    লেবুর আচার কেমন হয়েছে জানিনা কারণ:
    ১। শীতকালের রোদ, দিয়েই যাচ্ছি। মশলা এখনও দেয়া হয়নি। আমি বেসিক্যালি অলস!
    ২। দুই বন্ধুর স্ত্রী (নর্থ ইন্ডিয়ান) দু শিশি দিয়েছেন- আমাদের লেবুর প্রতিদানে- সেগুলো ও সীলড।
    ৩। মাঝে মাঝেই লেবু কুড়িয়ে সটান বিন এ। গাছ বড় হলে কি অবস্থা হবে তাই ভাবছি।

    --
    দে'দি,
    যখনই নান বানাবেন একটা মাটির ভাঁড়ে একটি আটাঅনি ফেলে দেবেন, তার পর কভু বম্বে গেলে জাহাঙ্গীর গ্যালারিতে (সামোভারে) একটি ক্লাব স্যান্ডউইচ খাওয়াবেন। (তখন পাঁচটাকা ছিল, একটার বেশী কেনার সাম্‌র্‌থ্‌য় ছিলই না!)
  • de | ১৮ আগস্ট ২০১০ ১৩:৪১426096
  • তিল,
    অবশ্যই খাওয়াবো, নেমন্তন্নো রইলো আপনার!
  • sana | ১৮ আগস্ট ২০১০ ১৬:১৬426097
  • ও, বুঝেছি,লেবু দেখে দেখে লেবুর আচারে অভক্তি এসে গেছে। কিন্তু,ছোটো গাছে এতো ফলেছে? দারুন তো! গাছ ভর্তি লেবু দেখতে কিন্তু খুব ভালো লাগে।
  • til | ১৯ আগস্ট ২০১০ ০২:০৮426098
  • দে'দি,
    আপনি তো ইম্প্রোভাইজেশনে PhD; আটা দিয়েও করতে পারেন কিন্তু, দেখতে ময়দার মতো ঝিংচাক হবে না তবে স্বাদ তো আটার ই বেশী; একটু কড়া করে শেঁকবেন।
  • debu | ২৩ অক্টোবর ২০১০ ০৮:৫৩426099
  • মাটন নুরজাহান এর লিন্‌ক টা কেও দেবে?
  • debu | ২৩ অক্টোবর ২০১০ ১১:৫০426100
  • থ্যন্‌কু ভাই।।।পেয়েছি অবশেষে
  • aka | ২৪ অক্টোবর ২০১০ ০১:৪৮426102
  • চিকেন চাঁপের খুব কাছাকাছি থাকবে এই মটন নুরজাহান। আহা, বড্ড ভালো হয়েছিল। বড় বড় আলু কেটে দিয়েছিলাম, আর দেড় ঘন্টার বদলে তিন ঘন্টা ধরে ফুটেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন