এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৯১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১০ মে ২০১৮ ২২:১৮374408
  • লেখাটা যেহেতু সরাসরি উন্নয়ন নিয়েই, তাই এখানেই থাকঃ

    যিনি যথেষ্ট অক্সিজেন টেনে ব্রেনে পাঠাতে পারেন, তিনি বলছেনঃ-
    "যথার্থ এই বীরভূমি-
    উত্তাল ঢেউ পেরিয়ে এসে
    পেয়েছি শেষ তীরভূমি।
    দেখ্ খুলে তোর তিন নয়ন
    রাস্তা জুড়ে খড়্গ হাতে
    দাঁড়িয়ে আছে উন্নয়ন।"

    আর যিনি যথেষ্ট অক্সিজেন টেনে ব্রেনে পাঠাতে পারেননা, তিনি বলছেনঃ-
    ‘‘বড় বড় কথা বলছেন কবি? এ কোন কবি? আমরা তো কবি বলতে জানতাম রবীন্দ্রনাথ, নজরুল। এ কোন নতুন কবি উঠে এসেছেন, যে আমার উন্নয়ন নিয়ে কথা বলছেন।.........কবির নাম শঙ্খ রাখা ঠিক হয়নি, শঙ্খ নামের অপমান করেছেন উনি। এখনও বলছি, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে।’’

    "`তৃণমূল পন্থী সুশীল সমাজের অবস্থা শাঁখের করাতের মতো।"ঃ- বলছে আবাপ।

    আবার বুজিদের ধা-ত্ব ও বা-ত্ব মাপার সময় হয়েছে। অবিশ্যি শীর্ষেন্দু পথ দেখিয়েই দিয়েছেনঃ ‘‘এটা রাজনৈতিক চাপানউতোর। আমি যেহেতু রাজনীতি করিনা, তাই এ নিয়ে মন্তব্য করতে পারছি না।’’

    আমার জানা ছিল না যে শঙ্খ ঘোষ রাজনীতি করেন!! করেন? সত্যি? কোন দল?
  • PT | ১০ মে ২০১৮ ২৩:১৪374410
  • এবেলাও তো বাজারীদেরই কাগজ! বোধহয় আরেকটু হলদেটে, এই আর কি!!
  • sm | ১০ মে ২০১৮ ২৩:১৮374411
  • সে কি!
  • cm | ১০ মে ২০১৮ ২৩:৩১374412
  • মুক্ত উন্নয়ন

    "সবাই শুধু মিথ্যে রটায়
    পথগুলি সব দেদার খোলা
    যার খুশি আয় বিরুদ্ধতায়

    যথার্থ এই বীরভূমি
    উত্তাল ঢেউ পেরিয়ে এসে
    পেয়েছি শেষ তীরভূমি

    দেখ খুলে তোর তিন নয়ন
    রাস্তা জুড়ে খড়্গ হাতে
    দাঁড়িয়ে আছে উন্নয়ন

    সবাই আমায় কর তোয়াজ
    ছড়িয়ে যাবে দিগ্বিদিকে
    মুক্ত গণতন্ত্র আজ।"

    কবি শঙ্খ ঘোষ।।
  • S | ১১ মে ২০১৮ ০৫:১৯374413
  • দিদি নাকি মোদির সাথে দেখা করে এসেছে?
  • amit | ১১ মে ২০১৮ ০৬:৩১374414
  • ভবিষ্যৎ বাণীতে একেবারেই বিশ্বাস করি না, তবে কেন জানি মনে হচ্ছে কেষ্টকে তার নিজের দলের লোকেরাই মেরে শেষ করবে। জাস্ট সুযোগের অপেক্ষা।
  • PT | ১১ মে ২০১৮ ০৭:৪৫374416
  • মনে করুন কবিতাটি লিখেছিলেন শঙ্খ ঘোষ ২০১১-র আগে আর মন্তব্যটি করেছিলেন মজিদ-মাস্টার কিংবা অনিল বসু। এইযে ৪৮ ঘণ্টা পরেও আমরা আটকে আছি মাত্র ১২ নম্বর মায়াপায়াতায়, তা গিয়ে নিশ্চিত ঠেকত ১২০-তে। ছিছিক্কারে, শ্লেষে, নিন্দায় ও ঘৃণায় (যেমন "বুদ্ধুর বৌ" ইত্যাদি) তীরবিদ্ধ হত শাসক সম্প্রদায় এবং স্বাভাবিক ভাবেই সেই নিন্দা আন্তর্জাতিক স্তরে পৌঁছে এতক্ষণে আমাদের মনে করিয়ে দিত সল্ঝেনিৎসিন ইত্যাদি আরো অনেকের কথা!!

    এও এক হিনী!! কিন্তু হিরণ্ময় নয়-আরো উচ্চ্স্তরের। হীরকরাণীর দেশে একে বোধহয় হীরকময় নীরবতা বলে আখ্যায়িত করা যায়।
  • নীরবতা | ১১ মে ২০১৮ ০৭:৫৫374418
  • শাসন করা তারেই সাজে সোহাগ করে যে

    এবার বুজুন কেন হীরকময় নীরবতা
  • dc | ১১ মে ২০১৮ ০৮:০৪374419
  • ৪৮ ঘন্টায় মাত্র ১২ নম্বর মায়াপাতা? ছি! ছি! আজ সল্ঝেনিৎসিন থাকলে একাই ২৪ পাতা লিখে দিত, অথচ সারা রাজ্যের বুজিরা মিলে এক পাতাও লিখে উঠতে পারেনি! কোথায় সেই বুজির দল?
  • Atoz | ১১ মে ২০১৮ ০৮:১৭374420
  • সেই বুজিরা হরিনাম করছেন হয়তো। ঃ-)
  • sm | ১১ মে ২০১৮ ০৮:৩৪374421
  • কেন আপনাদের প্রিয় অবই ই তোএমন ভিউজ দিচ্ছে। এটা মোটেই একটি নিউজ হিসাবে লেখা রিপোর্ট নয়। একজন প্রতিবেদকের ভিউজ।
    আবার, হোক আলিঙ্গন কেসেও দেখুন,;প্রথমে বয়স্করা মহাপাপ করেছে বলে রিপোর্ট করা হলো, আর পরদিন ই একপিস বাণী বসু, হাফ পিস শীর্ষেন্দু নামিয়ে দিলো।
    তাই বলি কি, অবপ র লিংক দেওয়ার আগে একটু ভাববেন।
    দুই, বাম আর বিজেপি মিলে তলে তলে জোট ও ঘোঁট করছে, সে বিষয়ে একটু অবহিত থাকবেন।শিলিগুড়ি মডেল এর কথা আগেই বলেছিলাম।
    তিন, কোর্টের দরজা ঠক ঠকিয়ে কি লাভ হচ্ছে?
    ভোট বাতিল বা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়েও বা কি লাভ হচ্ছে?
    চার, বিজেপির কোঁচায় যতো মুখ মুছবেন; ততো তিনো দের লাভ।সংখ্যা লঘু দের কাছে গ্রহণ যোগ্যতা কমবে।
    কিছু কিছু ক্ষেত্রে, লড়াই একা একা করতে হয়।
    বামেদের অতিরিক্ত মেদ জমতে জমতে এমন অবস্থা গেছে যে, কাউকে না ধরে লড়াই করতে পাচ্ছে না।
    পাঁচ, ওদিকে কেন্দ্রে রাহুল বাবার সঙ্গে কিছু সেটিং হোলো, বামেদের?
    নাকি বলবেন, দিদি এখন মোদীর সঙ্গে সেটিং করে নিয়েছে, পরে লোক সভার আগে রাহুলের সঙ্গে করে নেবে।
    তাহলে দিদি তো ধুরন্ধর রজনীতিবিদ প্রমাণিত হলো।
  • S | ১১ মে ২০১৮ ০৮:৩৬374422
  • চীটফান্ডে চুরি করলে ধুরন্ধর তো হতেই হবে।
  • dc | ১১ মে ২০১৮ ০৮:৪১374423
  • আচ্ছা পঞ্চায়েত নির্বাচন কি হয়ে গেছে?
  • sm | ১১ মে ২০১৮ ০৯:০৬374424
  • S, এমন দলের নাম করুন যাঁরা চিট ফান্ডের সঙ্গে জড়িয়ে নেই। নয়তো, এটা কোন কমেন্ট হিসাবে ধরা হচ্ছে না।
  • চিট ফান্ডের | ১১ মে ২০১৮ ০৯:০৯374425
  • বি যে পি
  • S | ১১ মে ২০১৮ ০৯:১২374426
  • কোন দলের নেতাদের চীটফান্ড আর নারদার দায়ে সিবিআই তুলে নিয়ে গেছে।
  • sm | ১১ মে ২০১৮ ০৯:৪২374427
  • সি বি আই তো কানি মোঝি, রাজা সবাই কে তুলে নিয়ে গেছে, তো কি প্রমাণ হলো?
    গত দু বছর নারদার তদন্ত চলছে, তো, কি কি বোঝ গেছে?
    এ তো পিটির মতো শোনাচ্ছে, অভিযোগ প্রমাণ করার আগেই এ অভিযুক্ত ও অভিযুক্ত।
    ভারতের প্রধান তিনটি পার্টির এতো কোটি কোটি টাকা ফান্ড।
    তো, কে কে আইন ই পথে জমিয়েছে বা হিসাব দাখিল করেছে?
    ভাবের ঘরে চুরি করলে তো মুশকিল!
  • pi | ১১ মে ২০১৮ ০৯:৫০374429
  • মৌটুলি নাগসরকারের কালকের পোস্ট।

    না, মিছিলের অনুমতিও পাননি।

    'উন্নয়ন রাস্তায় থাক চাই না থাক প্রাক নির্বাচনী সন্রাসের বহর যা তা আমাদের ফেলে আসা সন্রাসের চিত্রকে লজ্জা দিয়েছে। নদীয়ার গ্রামে গ্রামে দিনে দুপুরে বা মাঝরাতে যেভাবে দাপিয়ে বেড়িয়েছে তৃণমূলী গুন্ডারা তা ' গণতন্ত্র , ' নির্বাচন' শব্দগুলো ভুলিয়ে ছাড়তে যথেষ্ট। গত মাসে নদীয়ার পাটকেবাড়ি গ্রাম থেকে এরকম একাধিক অভিযোগ আসছিল আমাদের কাছে। সকাল থেকে রাত দুটো আড়াইটা নাকাশিপাড়া থানার পুলিশ সহযোগে তৃণমূলী গুন্ডারা (যারা নির্বাচনী প্রার্থীও বটে) বিরোধী দল ও স্থানীয় মানুষ এর বাড়িঘর লুঠ করা থেকে পুড়িয়ে দেওয়া কিছুতেই খামতি দেননি। খামতি দেননি ' নির্বাচনের দিন ভোট দিতে গেলে ওখানেই কুপিয়ে রেখে দেবো ' এই জাতীয় হুমকি দিতেও। আমরা সেইমত ঐ গ্রামে তথ্যানুসন্ধানে যাই। গ্রামবাসীদের বক্তব্যে জানতে স্থানীয় প্রধান ও তার ছেলের দাপটে আজ সারা গ্রামে থমকে আছে। রাত বিরেতে গ্রামবাসীদের ঘরে ঢুকে লুটপাঠ ভাঙচুর চালায়, আক্রমণের হাত থেকে রেহাই পাননি বাড়ির মহিলারাও। দীর্ঘ ক্ষণ তথ্যানুসন্ধান সেরে আমরা নাকাশি পাড়া থানায় ও সি র সাথে দেখা করতে যাই। সেখানকার অভিজ্ঞতা তো আরো অদ্ভুত। ও সি বাবু প্রায় এক ঘন্টা অপেক্ষা করানোর পর হেলতে ঢুলতে এলেন। তারপর আরো অপেক্ষা । করলাম তাও। অবশেষে আলাদিনের ঘরে ঢোকার অনুমতি পাওয়া গেল। কিন্তু অভিযোগ শোনা মাত্র তিনি যথেচ্ছ দূর্ব্যবহার করতে লাগলেন। আমাদের কোন কথা তিনি শুনবেন না , আমরা সব ক্রিমিনালদের পক্ষ নিতে গেছি এইসব বলতে লাগলেন। বোঝাই যাচ্ছিল , ওপরতলার চাপ আছে। তবু আমরা বললাম উনি আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। এরপর আরেক কিসিম ভাপাতে লাগলেন তিনি। বললেন , ঔটা তার অফিস তাই উনি সেখানে তার মর্জি মাফিক যা ইচ্ছে তাই করতে পারেন এমনকি আমাদের ঘর থেকে বের ও করে দিতে পারেন। এরপর আর আমাদের ধৈর্য থাকেনি। বাক বিতন্ডা চলতে থাকে। প্রশ্নটা এটা নয় যে আমাদের সঙ্গে উনি ওমন ব্যবহার করলেন কেন। প্রশ্ন হল এই থানার বড়বাবু নামক তৃনমূলী দালালেরা এরকম ব্যবহার করার সাহস পায় কোথ্থেকে ? আমাদের সাথে এই আচরণ থেকে বোঝা যায় কেন গ্রামের মানুষ থানায় যেতে ভয় পান। কেন একের পর এক অভিযোগ থাকা সত্বেও কেন তাদের অভিযোগ নেওয়া হয়না। আর কেন ই বা নির্বাচনী সন্ত্রাসের কবলে থমকে থাকে গ্রাম গুলো। । আগামী কাল দুপুর ১।৩০ টায় প্রায় সাতশো গ্রামবাসীদের নিয়ে আমরা এস পি ডেপুটেশনে যাচ্ছি। কৃষ্ণনগর টাউন হল এ জমায়েত হয়ে মিছিল করে আমরা যাচ্ছি এস পি অফিস। আপনারা যারা অনুব্রত র মন্তব্য থেকে শুরু করে নির্বাচনী সন্রাস নিয়েও সরব হয়েছেন তারাও আসুন। এটা জরুরী। '
  • PM | ১১ মে ২০১৮ ১১:১০374430
  • "হ্ত্ত্প্সঃ//তিমেসোফিন্দিঅ।ইন্দিঅতিমেস।োম/ইন্দিঅ/-সেত্স-অসিদে-ুত্ত--ওর্দের-ওন-বেঙ্গল-সে-অেপ্ত-পন্চয়ত-পোল্ল-নোমিনতিওন্স-থ্রৌঘ-এমইল/অর্তি্লেশো/৬৪১০৮৭২৬।্ম্স" ইলেকট্রনিক মনোনয়ন বাতিল সুপ্রীম কোর্টে
  • dc | ১১ মে ২০১৮ ১১:১৪374432
  • কদিন আগে দেখে গেছিলাম পঞ্চায়েত নির্বাচন নিয়ে কচলাকচলি চলছে। এখন ফিরে এসেও দেখি শেষ হয়নি! আমি ভেবেছিলাম মাঝখানে বুঝি ইলেকশান হয়ে গিয়ে থাকবে :d
  • | ১১ মে ২০১৮ ১১:১৭374433
  • ওব্বাওয়া ক্কি তাম্‌শা!

    এই কবি ও কেষ্ট কাল (১০ই মে) প্রথম দেখি ঈশানের স্ট্যাটাসে সকাল সাড়ে ন'টা নাগাদ। তারপর সারাদিন ও সন্ধ্যে সেই নিয়ে আমরা অনেকেই অনেক কিছু লিখেছি বিভিন্ন গ্রুপে বা নিজেদের দেয়ালে।

    হ্যাঁ কিছু চ্যাঙাব্যাঙা ছিপিএম সাপোর্টার 'দেখ কেমন লাগে' মোডে আর কিছু ব্যাঙাচ্যাঙা মুলো সাপোর্টার 'ভুলই বা কি বলেছে' মোডে কিছু স্ট্যাটাস প্রসব করেছে। (তা শঙ্খ ঘোষ নামক বটবৃক্ষের গায়ে হিসি করার চেষ্টা করলে বেশ বলা যায় দ্যাঁকো কেঁমন প্রঁতিষ্ঠানবিরোধীতা কঁরছিঁ), কাজেই ... )। খবর৩৬৫ দিন তো আগেই 'ধান্দাশঙ্খ' ইত্যাদি লিখেছিল।

    এই সমস্তকিছুর সাড়ে বারো ঘন্টা পর রত্তিরবেলা একানে লিকে আবার হোয়াট্যাবাউটরির কাঁদুনি গাইছে এইসব পাবলিক! প্পুউরো লুদুউর লুদুউর কেস তো!

    তা ২০১১ র আগে নন্দীগ্রাম সুর্যোদয়ের পরে শঙ্খ ঘোষের কবিতা ও কিছু লেখা আর মিছিলে হাঁটার সময় জে একটা নোংরা মন্তব্য করেছিলেন গুরুতেই। কে কে প্রতিবাদ করেছিলেন তখন একটু লিঙ্ক খুঁজে দিয়েন তো।

    ফেসবুক প্রোফাইল ট্র্যাকেবল এবং আন্ডার সার্ভিলিয়েন্স এটা জেনেই তো ফেবুতে কিস্যু লেখার ক্ষ্যামতা হয় না, গুরু বেশ নিরাপদ। (কেউ কেউ অবশ্য 'ফেবু ব্যবহার করি না' টাইপ কথা বলে থাকেন। তা আপনার টেকনিকাল ইনকমপিটেন্সির দায় অন্যে তো নেবে না) হায়দ্রাবাদের **মি তো এমনকি একটা স্ট্যান্ডার্ড নিকে লিখতেও ভয়ে মরে যান।

    তা ঠিক পাশেই তো সুলতানার ধর্ষণ ও খুনের বিচার চেয়ে একটা লেখা প্রকাশিত হয়েছে, যেটার রিচ আপনাদের এই বেনামা টইয়ে টইয়ে হোয়াট্যাবাউটরির থেকে অনেক বেশী। সেখানে তো কাউকে একটি লাইনও লিখতে দেখছি না।
  • S | ১১ মে ২০১৮ ১১:২৫374434
  • ফেবু ব্যবহার করতে টেকনিকাল কমপিটেন্সি লাগে?
  • pi | ১১ মে ২০১৮ ১১:৪৪374435
  • সুলতানাকে নিয়ে,
    তার বিচার নিয়ে আলোচনা হবেনা। ওখানে অ যা লিখেছেন, সেটাই ঠিক মনে হয়।
  • dc | ১১ মে ২০১৮ ১১:৫১374436
  • কিন্তু গুরু বেশ নিরাপদ কেন? এখানে তো আরও সহজে আইপি দিয়ে জেনে যাওয়া যায় কে কোথা থেকে পোস্ট করছে, তারপর তার বাড়িতে পুলিশ গিয়ে হাজির হলেই হলো!
  • j | ১১ মে ২০১৮ ১২:১৬374437
  • কেষ্টো বীভৎস মেরেছিল বিরোধীদের কদিন আগেই, বিনা মনোনয়নে ভারতে এই প্রথম একটা জেলা দখল করেও দেখিয়ে দিয়েছে

    সাতজন বডিগার্ড নিয়ে ঘোরে, জেড ক্যাটেগরি স্টাইলে
  • sm | ১১ মে ২০১৮ ১২:২১374438
  • সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠ এরাও অনেক টা ওরকম ছিলো।
  • PT | ১১ মে ২০১৮ ১২:৫৩374440
  • অ! বোঝা গেল। গুরুর পাতা কলঙ্কিত করা যাবেনা।
    আর হীনির কথা তুলতেই কি রাগ, কি রাগ। প্রায় কেষ্টার লাইন ধরেই ভাষাসন্ত্রাসঃ "চ্যাঙাব্যাঙা ছিপিএম সাপোর্টার" বা "ব্যাঙাচ্যাঙা মুলো সাপোর্টার"-এক্কেবারে হোলিয়ার দ্যান দাউ মোডে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন