এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১১৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৯ জুন ২০১৭ ১৭:০৫713195
  • মিলেমিশে থাকে এমন টা ঠিক নয়। মিলিয়ে মিশিয়ে রাখতে হয়। এক্ষেত্রে রাষ্ট্রের বাউন্ডারি প্রশাসন কে ডিসিশন নিতে সাহায্য করে।
    আত্মনিয়ন্ত্রণ কতখানি প্রযোজ্য ?একটা হরিয়ানার গ্রামের অধিকাংশ লোক খাপ পঞ্চায়েত চায়।তাঁদের সেই অধিকার দেওয়া উচিত?
    কামতাপুরিরা চায় আলাদা রাজ্য।তাদের স্বপক্ষে যুক্তি ও ইতিহাস দুটোই হয়তো থাকবে?
    তো তাদের দাবিকে মান্যতা দেবেন?হ্যা কি না। তাহলে কুচ বিহারে সংখ্যা গরিষ্ট বাঙালি কি করবে?
    ত্রিপুরা তে বেশ কিছু জায়গায় বাঙালি সংখ্যা গরিষ্ঠ।তো তাঁরা যদি এমন বিচ্ছিন্ন হাওয়ার দাবি জানায়;মান্যতা দিতে হবে?না দিলেই রাষ্ট্র -দমন -পীড়ন এসব আসবে?
    রাষ্ট্রের কোনো এডমিনিস্ট্রেশন বলে বস্তু আছে তো?
  • কল্লোল | ১৯ জুন ২০১৭ ১৭:৪৭713196
  • ১) "একটা হরিয়ানার গ্রামের অধিকাংশ লোক খাপ পঞ্চায়েত চায়।তাঁদের সেই অধিকার দেওয়া উচিত?" - উচিত???????????????
    খাপ পঞ্চয়েতগুলো তো কঠিন বাস্তব। সেগুলো যাই করুক না কেন, সেগুলো তো আছে। আছে মনেই তাদের সব কিছু সমর্থন করতে হবে, এমনটাও নয়। কিন্তু তারা আছে, ভীষণভাবে আছে।
    ২)"মিলেমিশে থাকে এমন টা ঠিক নয়। মিলিয়ে মিশিয়ে রাখতে হয়। এক্ষেত্রে রাষ্ট্রের বাউন্ডারি প্রশাসন কে ডিসিশন নিতে সাহায্য করে।
    আত্মনিয়ন্ত্রণ কতখানি প্রযোজ্য ?"
    অরুণাচলের ক্ষেত্রে যদি মিলিয়ে মিশিয়ে রাখা যায়, তো একইভাবে কাশ্মীর বা উঃপূঃতে কেন সেটা হয় না? সীমান্ধ্রের মানুষেরা আর তেলেঙ্গানার মানুষদের কেন মিলিয়ে মিশিয়ে রাখা গেলো না?
    ৩) "ত্রিপুরা তে বেশ কিছু জায়গায় বাঙালি সংখ্যা গরিষ্ঠ।তো তাঁরা যদি এমন বিচ্ছিন্ন হাওয়ার দাবি জানায়;মান্যতা দিতে হবে?"
    ত্রিপুরায় এখন যা অবস্থা, তাতে টিপরারাই আলাদা হবার দাবী করতে পারে। কিছুকাল আগেও এই নিয়ে প্রচুর ঝামেলা হতো।
    এইসব দাবীর পিছনে নানা প্রকার স্বার্থন্বেষী গোষ্ঠী কাজ করে - এটা যেমন ঠিক, তেমনি আলাদা হতে চাওয়ার মতো বাস্তব অবস্থা থাকলেই তবেই একটা দাবী মানুষের কাছে মান্যতা পায়। অরুণাচলের মানুষ ভারতে থেকে ভালো আছেন বলে মনে করেন, তাই সেখানে কোন স্বার্থন্বেষী গোষ্ঠী উস্কিয়েও কিছু করতে পারে না।
  • sm | ১৯ জুন ২০১৭ ১৮:১১713197
  • যে নেপাল ভারতের বন্ধু ছিল চীনের আর্থিক সাহায্য পেয়ে সেখানে ভারত বিরোধী হওয়া প্রবল। কাশ্মীরের এক অংশেও চলছে চীনের আর্থিক সাহায্য চলছে।অরুণাচলে একদল লোক যে, চীনের প্রলোভনে ভুলবে আশ্চর্য্যের কি আছে?
    মিলিয়ে মিশিয়ে রাখাই রাষ্ট্রের লক্ষ্য।এটা নরম গরমেই চলে। মাত্রা ছাড়ালে বলে দমন পীড়ন।আন্দোলন বা দাবি মাত্রা ছাড়ালে সেটাকেও বলে অসহিষ্ণুতা।সেটাও অত্যন্ত খারাপ জিনিস। এখানেই স্বার্থান্নেষী লোকেরা নিজের এজেন্ডা নিয়ে খেলে। মানুষ কে খেপায়।
    স্কটল্যান্ডের মতো উন্নত দেশেও খেপানো চলছে। একবার রেফারেন্ডামে হেরে যাবার পরেও নিকোলা দেবী তার এজেন্ডা নিয়ে খেলে চলেছেন। দ্বিতীয় রেফারেন্ডাম ডেকেই ছাড়বেন। না হলে তৃতীয়।
    যেমন হরকা তাঁর দাবি নিয়ে আবার হাজির।
    আলাদা হবার দাবি কে সার্থাণ্বেষী লোক বাস্তবতার রূপ যেকোনো সময় দিতে পারে।
    নয়তো কামতাপুরি রাজ্যের দাবি কোনোদিন বাস্তবতা পায়?
  • সিকি | ১৯ জুন ২০১৭ ১৯:৫৯713198
  • কত কিছু জানা যায় গুরু পড়লে ...
  • কল্লোল | ১৯ জুন ২০১৭ ২০:৫৯713199
  • এসএম। "অরুণাচলে একদল লোক যে, চীনের প্রলোভনে ভুলবে আশ্চর্য্যের কি আছে?" - কোই ভুলছে না তো!!! আপনার কাছে কোন খবর আছে?
    চীন কিন্তু বরাবর অরুণাচলকে চীনের অংশ বলে দাবী করে। এতোদিনে তো সেখানে অর্থ-টর্থ দিয়ে "বিচ্ছিন্নতাবাদী আন্দোলন" বেশ পেকে যাবার কথা। অথচ কোন খবর নেই তেমন, আছে কি?

    "এখানেই স্বার্থান্নেষী লোকেরা নিজের এজেন্ডা নিয়ে খেলে। মানুষ কে খেপায়।" - তখনই মানুষ ক্ষেপবে যখন ক্ষ্যাপার মতো বাস্তব অবস্থা থকবে। তা না হলে মানুষ ক্ষ্যাপে না।
  • বঙ্গভঙ্গ | ১৯ জুন ২০১৭ ২২:৫৫713200
  • এত গোল কিসের ? দার্জিলিঙে বাঙালিদের এথনিক ক্লিনজিং-এ দিদি সরকারি ছাপ্পা দিচ্ছে না ? কার্জনকে লাগবে ?
  • amit | ২০ জুন ২০১৭ ০৪:৩৮713201
  • আমরা যে রাষ্ট্রের সংজ্ঞা আজকে দেখি, তার ইতিহাস কত পুরোনো ? খুব বেশি হলে ১০০ -২০০ বছর ? আমরা যদি ভেবে থাকি, ৫০ বছর আগেই কিছু রাজ্য ভাষা হোক বা অন্য কিছু হোক, বানিয়ে সব সমস্যা মিতে যাবে, আর কেও কোনোদিন আলাদা রাজ্যের দাবি তুলবে না, সেটা দিবাস্বপ্ন। রাজনীতি আছে থাকবে, মাস মাইগ্রেশন চলছে চলবে, জনগণনার প্রোফাইল পরিবর্তন হবে, লোকের স্বায়ত্তশাসন এর ইচ্ছে আছে, থাকবে, নতুন করে জেগে উঠবে, সেটাতে আগুন লাগানোর জন্য কাশ্মীরের হুরিয়াত বা গোর্খাদের গুরুং এর মতো নেতারাও থাকবে।

    আজকে গোর্খাল্যান্ড জোর করে হতে না দিলে সেটা সর্বকালের জন্য থেমে যাবে না, কালকে আবার দাবি আসবেই। গোর্খাল্যান্ড হলেও তার মধ্যেও লেপচা, ভুটিয়ারা কিছুদিন পরে আবার অন্য দাবি জানাতেই পারে। কেও কি দাবি করতে পারেন যে যে দেশ আমরা আজকে দেখছি, ৫০-১০০ বছর পরে ভারত একই ভাবে থাকবে ?

    স্বায়ত্তশাসন এর দাবি এলে গণভোট নেওয়া অবশ্যি উচিত। সুস্থ গণতন্ত্রে লোকের ইচ্ছে প্রকাশের অধিকার থাকা উচিত।
  • s | ২০ জুন ২০১৭ ০৫:৩০713202
  • সে তো হলো। কিন্তু জিটিএ তে বিমল ও পার্টি কিরকম টাকাপয়সা ঝেড়েছে তার অডিট রিপোর্ট কবে বার হবে। শুনেছিলাম তো মমতা থাকাকালীন প্রথমদিনের বন্ধটা এই অডিটটাকে ঘেঁটে দেবার জন্য। এই যে এত পাহাড়ে অ্যাকটিভিসিম, বোমা, গুলি, বন্দুক, এসবের পয়সা আসছে কোত্থেকে? পাহাড়ের মানুষের উন্নয়নের টাকা পয়সাই যে এই সব দিকে ডাইভার্ট হয়েছে, আর বিমল গুরুং একটা খুনি, ক্রিমিনাল, প্রশান্ত তামাং হত্যার জন্য যার ইমিডিয়েটলি জেলে যাওয়া উচিৎ, এ সব কথা মনে রেখে তবেই ধুয়ো তুলবেন।
    মব্যার প্রচুর সমালোচনা করা যায় এবং করা উচিৎ, কিন্তু উত্তরবংগ তথা পাহাড়ের ব্যাপারে যে উনি আগ্রহ নিয়ে কিছু করতে চেষ্টা করেছেন, এটা কট্টর সমালোচকও বলবে।
    আর দার্জিলিং ও পার্শ্ববর্তী এলাকা নিয়ে ১০০ বর্গকিমির আলাদা রাজ্য হলে গোর্খ্যাল্যান্ডের লোক করবেই বা কি খাবেই বা কি। যতই জাতির আত্মনিয়ন্ত্রন বলে কল্লোলদা আবেগমুখর হও না কেন, মালকড়ি না থাকলে বর্তমান ফেডেরাল স্ট্রাকচরে এরকম রাজ্য সাস্টেন করা খুবই কঠিন। বিমল ও কোম্পানির নিশচয়ই প্রচুর লাভ হবে কেননা, কেন্দ্র সরকার প্রথমদিকে প্রচুর টাকা পয়সা দেবে, এবং সেগুলোর সেভাবেই ভাগ বাঁটোয়ারা হবে।
    নিজের জনজাতির জন্য যদি এরা সত্যই ভাবত আর কিছু করতে চাইত তাহলে জিটিএ তে থেকেই করতে পারত, তাহলে না হয় এদের সততা নিয়ে প্রশ্ন করতাম না।
  • amit | ২০ জুন ২০১৭ ০৫:৪৫713203
  • হেহে, উন্নয়নের পয়সা নয়ছয় বাঁচানোর চেষ্টা করছেন মব্যা, এটা শুনলে ঘোড়াতেও হাসবে। যার নিজের দল চোর ডাকাতে ভর্তি, ক্যামেরা র সামনে টাকা নেয়, তারা যাচ্ছে অন্যের টাকা পয়সা নয়ছয় করা ঠেকাতে।
  • কল্লোল | ২০ জুন ২০১৭ ০৬:১৬713205
  • অমিতের গণভোটে প্রস্তাব খুব ভালো।
    আর, পাহাড়ের উন্নয়ন ইঃ সে পাহাড়ের মানুষ বুঝবে। তাদের দায়িত্ব তাদের নিতে দিন। আমরা কি অন্ধ্র বা তেলেঙ্গানার মানুষদের দায়িত্ব নিয়েছি নাকি?
  • s | ২০ জুন ২০১৭ ০৬:১৯713206
  • তাও ঠিক। অকাট্য যুক্তি। নিজের দলে চোর আছে যখন অন্যকে চোর বলা সাজে না।
    সেই যুক্তিতে অবশ্য, কোনো রাজনৈতিক দলই ....
  • s | ২০ জুন ২০১৭ ০৬:২৩713208
  • *মুখ্যমন্ত্রী
  • s | ২০ জুন ২০১৭ ০৬:২৩713207
  • একই রকম ভাবে, পশ্চিমবঙ্গের সমস্যা, সেখানকার মুখ্যমন্ট্রী প্রশাসন বুঝবে। আপনিই বা বেফালতু ধুয়ো তুলছেন কেন?
  • S | ২০ জুন ২০১৭ ০৬:২৮713209
  • "পশ্চিমবঙ্গের সমস্যা, সেখানকার মুখ্যমন্ট্রী প্রশাসন বুঝবে। আপনিই বা বেফালতু ধুয়ো তুলছেন কেন?"

    এই আপনিটা কে?
  • কল্লোল | ২০ জুন ২০১৭ ০৮:১০713210
  • একশোবার, পবর সমস্যা পবর মুখ্যমন্ত্রীই বুঝবে। আমি পবর একজন নাগরিক হিসাবে আমার মত জানাতেই পারি। দার্জিলিং আলাদা রাজ্য হয়ে গেলে, তারা কিভাবে চালাবে সেটা আর আমার ভাবার কথা নয়। যেমন সীমান্ধ্র বা তেলেঙ্গানা, কি উত্তরাখন্ড কিভাবে চলছে তাই নিয়ে আপনি সাধারণভাবে মাথা ঘামান না।
  • PT | ২০ জুন ২০১৭ ০৮:১৯713211
  • "এই যে এত পাহাড়ে অ্যাকটিভিসিম, বোমা, গুলি, বন্দুক, এসবের পয়সা আসছে কোত্থেকে?"
    ভোটের আগে একজনের প্রচারের জন্যে ১৫ কোটি নাকি খরচা হয়েছে শুধু হেলিক্প্টারের পেছনে। আমরা সকলেই সেই টাকার উৎসের খবর রাখি-তাই না? তারপরে সেই আধ্পোড়া রিসিটগুলো......সেসবর খবরও তো ক্যাগ আমাদের জানিয়ে দিয়েছে-তাই না?

    "দার্জিলিং আলাদা রাজ্য হয়ে গেলে, তারা কিভাবে চালাবে সেটা আর আমার ভাবার কথা নয়।"
    ঠিক, ঠিক। সেই হিসেবে কাশ্মীর কিভাবে চলবে বা চলবে না তা নিয়ে অরুন্ধুতী রায় থেকে কল্লোল রায় কারোরই কোন মাথাব্যথার হওয়ার কথা নয়।
  • কল্লোল | ২০ জুন ২০১৭ ০৮:৪১713212
  • কাশ্মীর আলাদা রাষ্ট্র হয়ে গেলে কেন মাথা ঘামাতে যাবো? আমরা কি পাক অধিকৃত কাশ্মীরের কি ভাবে চালে তাই নিয়ে মাথা ঘামাই?
  • amit | ২০ জুন ২০১৭ ০৮:৪২713213
  • কাশ্মীর অধিকার করার এর সময় কিন্তু গণভোট এজেন্ডাতে ছিল, সেটা ভারত আর পাকিস্তান দুটো দেশ-ই এতো বছর ধরে, ঘেটে পুরো ঘ করেছে, এমন হাল যে, না পারছে গিলতে না ওগরাতে। আর চীন আর পাকিস্তান দুটো হোস্টাইলে নেবার নিয়ে কাশ্মীর কে ছেড়ে দেওয়া এখন অনেক বড়ো জটিল জিনিস।

    কাশ্মীর বিষয়ে ঢোকার সাহস নেই, কিন্তু গোর্খাল্যান্ড তো আদৌ দেশ ভাঙা নয়, রাজ্য ভাঙা। দুটোর গুরুত্ব কি এক হোল ?
  • PT | ২০ জুন ২০১৭ ০৮:৪৪713214
  • কাশ্মীর "রাষ্ট্রের" কথা বলিনি, "রাজ্যের" কথা বলেছি। সেই রাজ্য নিয়ে মাথা ঘামাতে ঘামাতে অনেকের মাথাতেই ঘামের বিন্দুমাত্র অবশিষ্ট নেই আর।
  • কল্লোল | ২০ জুন ২০১৭ ১০:৩৮713216
  • কাশ্মীর রাজ্যের নানান সমস্যা নিয়ে কেউ মাথা ঘামায় না। কাশ্মীরে, বিদ্যুত বা পানীয় জলের হাল নিয়ে কেউ চিন্তিত নয়। কাশ্মীরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়েও কেউ মাথা ঘামায় না। কাশ্মীরে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা লেখাও আমার চোখে পড়ে নি। কাশ্মীর ভারত থেকে আলাদা হতে চায়। তাই নিয়েই আমাদের যতো মাথা ঘামানো পক্ষে বা বিপক্ষে।

    কাশ্মীর যতটা ভারতের মধ্যে, তার দৈনদিন নিয়ে কে মাথা ঘামায়? কাশ্মীরের লোকেরা শাল বেচে খাবে না দুম্বা বেচে খাবে, নাকি তারা জলবিদ্যুত প্রকল্প করবে কি ইঞ্জিনিয়ারিং কলেজ কি মেডিকাল কলেজ তাই নিয়ে কাশ্মীরিরা ছাড়া আর কেউ কি মাথা ঘামায়? মনে তো হয় না। গুরুতে তো এসব নিয়ে কেউ কথা বলে না!
  • PT | ২০ জুন ২০১৭ ১১:০০713217
  • বাপরে! সারা ভারতের পন্ডিতেরা সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে মাথা ঘামিয়ে প্রায় ঘামের বন্যা বইয়ে দেওয়ার পরেও এই বক্তব্য!!
  • sm | ২০ জুন ২০১৭ ১১:১২713218
  • কল্লোল বাবু কি বলতে চাইছেন বুঝছি না। কাশ্মীরের থেকেও খারাপ হালহকিকত উত্তর পূর্ব রাজ্য গুলোর। কাশ্মীরের বাজেট বরাদ্দ তো বরাবরের বেশি। তা উত্তর পূর্ব রাজ্য গুলো সব আলাদা দেশ হতে চাইলে, ভারত রাষ্ট্রের কি করা উচিত?
    ধরুন কাশ্মীরের পন্ডিতরা বা হিন্দুরা চাইছে দেশের সঙ্গে থাকতে আর বাকিলোকেরা চাইছে নতুন স্বাধীন দেশ।
    তো ভারত রাষ্ট্র ?কার আত্ম নিয়ন্ত্রণ নিয়ে বেশি মাথা ঘামাবে ?
  • sm | ২০ জুন ২০১৭ ১১:১৪713219
  • একই প্রশ্ন দার্জিলিং নিয়ে। বাঙালিরা চাইছে পশ্চিম বঙ্গের সঙ্গে থাকুক আর গোর্খারা চাইছে নতুন রাজ্য।
  • সিকি | ২০ জুন ২০১৭ ১১:১৫713220
  • "ধরুন কাশ্মীরের পন্ডিতরা বা হিন্দুরা চাইছে দেশের সঙ্গে থাকতে আর বাকিলোকেরা চাইছে নতুন স্বাধীন দেশ।"

    মুগ্ধতার আর সীমাপরিসীমা থাকছে না, এই আর কি।
  • রামরাহা | ২০ জুন ২০১৭ ১১:২৪713221
  • পঅঅঅঅপ্‌
  • amit | ২০ জুন ২০১৭ ১১:৩৬713222
  • একুনে আমার একটাই বক্তব্য, বলে দিয়ে বাদাম ভাজা খেতে গেলুম।

    কোথাও যদি একটা মেজরিটি বা সুবস্তানটিয়াল পপুলেশন আলাদা রাজ্যের দাবি তোলে, সেটা কে গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং গণভোটে নিয়ে সেই দাবি কতটা যথার্থ সেটা দেখা উচিত। যেটা Ireland এ বা Canada তে হয়েছে, বা ব্রেক্সিট হয়েছে। সুস্থ ডেমোক্রেসি তে সেটা থাকা দরকার।

    এবার আমরা সুস্থ কিনা, আমাদের গণতন্ত্র সুস্থ কিনা, ভারতের কি করা উচিত ই: নিয়ে আবার লেগে পড়ুন।
  • sm | ২০ জুন ২০১৭ ১১:৪৮713223
  • মেজরিটি জিনিস টাই তো গোলমেলে। কুচবিহারে বাঙালি বেশি, তাহলে রাজবংশীরা আত্মনিয়ন্ত্রণ কিভাবে করবে?
    দার্জিলিং না ভেবে গোটা পব ভাবুন। তাহলে তো বাঙালি সংখ্যা গরিষ্ঠ -তা গোর্খাল্যান্ডের দাবি আসছে কি করে?
    আমি বাঙালি-আমি মনে করি পাহাড় পব এর অবিচ্ছেদ্য
    অঙ্গ। তো আমি গোর্খাল্যান্ডের দাবি মানব কেন?
    আজ প্রশাসন কায়দা করে প্রচুর বাঙালি ঢুকিয়ে দিলে গোর্খাল্যান্ডের দাবি নাকচ হয়ে যাবে?
  • j | ২০ জুন ২০১৭ ১২:২৩713224
  • হ্যাঁ .....ছেলে ঢোকানোর মত করে আর কি
  • sm | ২০ জুন ২০১৭ ১৩:৫৪713225
  • ওটা কি বামেদের স্ট্র্যাটেজি ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন