এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৩৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ২৫ মে ২০১৭ ১১:১৭713028
  • রাজু বাংলাদেশের না? লে হালুয়া!
  • de | ২৫ মে ২০১৭ ১১:৫৮713029
  • কষ্ট করে পাশের দেশে যেতে হবে না - গোটা নর্দার্ন ইন্ডিয়ার হিন্দী বেল্টই রবিঠাকুর, সত্যজিৎ রায় নিয়ে যা মত পোষণ করে, দেখে চমকে যেতে হয়!

    রবীন্দ্রনাথ ব্রিটিশ সরকারকে তোষণ করে নোবেল পেয়েছিলেন - যার অন্যতম প্রমাণ জনগণমন -

    সত্যজিৎ রায় দেশের দারিদ্র বেচে অস্কার পেয়েছেন -

    এসব দেখে দেখে তো হেজে গেলাম -
  • হারু | ২৫ মে ২০১৭ ২০:৫৬713030
  • আজকের লালবাজার অভিযানের এজেন্ডা কেউ জানে?
  • S | ২৫ মে ২০১৭ ২১:১৫713031
  • বাঙালী নোবেল বা অস্কার পেলে বাকি ভারতের খুব গা জ্বলে।
  • S | ২৫ মে ২০১৭ ২১:১৮713032
  • মহম্মদ ইউনুস নোবেল পাওয়ার পরেরদিন (টাইমিঙ্গ বুঝুন) এক উত্তরপ্রদেশিয় তারাই খুব আইআইটি পায় বলে গব্ব করতে এসেছিলো। বলেছিলাম নোবেল পেয়েছিস কখনো? আমাদের লোক তো কালকেই নোবেল পেলেন। তখন দেখি তার বক্তব্য হলো উনি তো বাংলাদেশি। আমি বললাম অতেব বাঙালী। ছেলের দেখি মুখ থেকে কথা সরছেনা।
  • s | ২৫ মে ২০১৭ ২১:৩৭713033
  • আজকের লালবাজার অভিযানের এজেন্ডা কেউ জানে?
    ------------------------------
    দুর্নীতিপূর্ণ তিনো নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবী।
  • PT | ২৬ মে ২০১৭ ০৫:৫০713035
  • যারা দূষণের কারণে কেমিকাল হাব গড়তে দেয় না, তারাই আবার কানপুর থেকে ব্যবসায়ীদের ডেকে এনে এই নরককে আরো বিস্তৃত করার কথা বলছেঃ
  • sm | ২৬ মে ২০১৭ ০৯:০৩713036
  • এর মধ্যে একটা ইনফরমেশন ই চোখে পড়লো। শিল্পপতি জগু ডালমিয়া কে ১৬ কোটি টাকায় ১১০০ একর জমি দিয়েছিলো জ্যোতি বসু। মনে রাখবেন ১১০০ একর! যা কিনা সল্ট লেক এর চাইতে বড় এরিয়া।
    সাধে বলে জ্যোতি বাবু যাকে দিতেন; একেবারে ছপ্পর ফাড়কে। বাম আমলটা ওনার জমিদারি ছিল কিনা! আর শিল্পপতি দের সঙ্গে মাখা মাখির রসায়ন টাও ছিলো, বেশ !ডালমিয়া কি কি শর্ত পালন করেছে সে সম্পর্কে অবিশ্যি, কবি নীরব।
    পরবর্তী কালে ডানলপ, জেসপ, হিন্দ মোটর, সিঙ্গুর সবেতেই উত্তরসূরীরা নিজেদের ট্র্যাডিশন বজায় রেখেছেন।
  • PT | ২৬ মে ২০১৭ ০৯:৫৯713039
  • তা ঠিক ছ্প্পড় ফাড়কেই দিতেন। সেই জন্যে অপারেশন বর্গা করে জমি তুলে দেওয়া হয়েছিল অসংখ্য মানুষের হাতেও। যা কিনা ভারতবর্ষের ইতিহাসে কল্পনাতীত ঘটনা।

    তবু তখন যাহোক একটা প্রচেষ্টা ছিল। ঐ ফাড়কে দেওয়া জমিতেই চামড়ার ব্যবসা বাড়ানোর জন্য ১০০০ কোটি (মতান্তরে ২০ হাজার কোটি) টাকা বিনিয়োগের জন্যে কানপুর থেকে লোক ধরে আনছে এই সরকার। এখনো তো চামড়ার ব্যবসার সঙ্গে হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামের কি সম্পর্ক সে খবর অলীকবাবুদের কাছে পৌঁছয়নি!!।

    এখন অবিশ্যি অন্য ব্যবস্থা। ৬০০০ চাকরীর জন্যে ২৫ লাখ বাচ্ছা ছেলে-পুলে সারা পব চষে বেড়াচ্ছে ৪০ ডিগ্রি গরমের মধ্যে। তাও তো যা শোনা যাচ্ছে যে সব তিনো বিধায়কদের কাছ থেকে নাম নিয়ে তালিকা তৈরি হয়ে গিয়েছে!!
  • d | ২৬ মে ২০১৭ ১০:৪৭713041
  • ঈশানের ফেসবুকের লেখাটা এখানে দিয়ে দিই।
    =================================
    "বিশেষ প্রতিবেদনঃ মিছিল বহু আগে মিটে গেছে। কিন্তু রাত বারোটায়ও ফোটোশপ সেলে গিয়ে দেখা গেল, ওভারটাইম চলছে। এক মধ্যবয়স্ক 'আইটি-গাই' একদিকে ল্যাপটপ নিয়ে বসে। স্ক্রিনে দেখা যাচ্ছে, একটা গাড়ি দাউ-দাউ করে জ্বলছে। কপি-পেস্ট করে সেটাকে দশটা গাড়ি করে দেবার চেষ্টা চলছে। অতি উৎসাহে একজন বললেন, সামনে রাজ্যসভাপতিকে পেটো-হাতে দাঁড় করিয়ে দেওয়া যায়না? কিন্তু লালবাজারের লক্-আপে সভাপতি তো বসে, আইটি-গাই কিছুতেই তাঁকে দাঁড় করাতে পারলেন না। পরিকল্পনা বাতিল হল। সেই দেখে নেতৃস্থানীয় একজন আক্ষেপ করছিলেন, ফিদা হুসেনকে তাড়িয়ে দেওয়ার আগে, যদি একটু ট্রেনিং দিইয়ে নেওয়া যেত।

    অন্যদিকে টেবিলের সামনে একদল তাজা যুবক। গতকালই তাঁরা সিপিএমের মিছিলের ছবির লাল পতাকাকে ফোটোশপে গেরুয়া করে দিয়ে আইটি সেলের তারকা হয়েছেন। কাছে যেতে দেখা গেল এক পথ-দুর্ঘটনায় নিহতের ছবিকে মিছিলের উপর মসজিদ থেকে বোমাবর্ষণে আহতের ছবিতে পাল্টে দেওয়া হচ্ছে। মৃত শরীরের ছবিতে বিশেষ কিছু বদলানোর নেই, শুধু আধখোলা শার্টের পকেটে একটা পদ্মফুলের ছবি লাগিয়ে দেওয়া হচ্ছে। মুখ-টুখ না বদলালে ধরা পড়ে যাবেননা? ল্যাপটপ থেকে মুখ না তুলেই যুবক বললেন, অত সময় কই দাদা? টিভি-গুলো সমানে ফুটেজ ছাড়ছে। পাল্লা দিতে হোবে না? পাশের ঘরেই মেয়েদের জটলা। নেত্রীদের ছবি নিয়ে সেখানে কাজ চলছে। ইনচার্জ মোটা মহিলা হাসিখুশি। নাম প্রকাশ না করার শর্তে অনেক কিছু বললেন। মেয়েদের আলাদা ঘর কেন? প্রশ্নের উত্তরে জানালেন মেয়েদের ব্যাপারটা আমরা বিশেষ করে হ্যান্ডল করি। মেয়েদের উপর অত্যাচার, বা মেয়েদের রুখে দাঁড়ানোর একটা আলাদা মার্কেট ভ্যালু আছে তো, সেটা আমরা অন্যদের থেকে অনেক ভাল কাজে লাগাই। সেই কারণেই আমাদের এই আলাদা শূর্পনখা শার্পশুটার্স বাহিনী। দেখে যান, কেমন কাজ চলছে।

    ভিতরে গিয়ে দেখা গেল, ছাতা-হাতে রাস্তার উপর শয্যাশায়ী এক নেত্রীর ছবির উপর কাজ চলছে। কয়েকজন হাতের ছাতাকে বদলে রকেট বোম বানানোর আপ্রাণ চেষ্টা করছেন। কাজ কতদূর? জিজ্ঞাসা করায় টেবিলের ওপাশ থেকে অসন্তোষের গুঞ্জন উঠল। এক মহিলা বললেন, হাতে রকেট দিয়ে কী হবে, মুখের অবস্থাটা দেখুন, মনে হচ্ছে পরীক্ষায় ফেল করেছে। এই চেহারায় হাতে মিসাইল কীকরে ধরাই বলুন তো। কলেজ ছাত্রী এক তরুণী ঝাঁঝিয়ে উঠলেন, জলের ধাক্কায় এই অবস্থা। এখন ছবির নাম কী দেব? ছাতা মারতে জলকামান? অন্যদিকে আরেকদল বসেছেন্, অন্য এক নেত্রীর পাগড়িকে হেলমেটে বদলানোর কাজে। সেখানে অসন্তোষ নেই, বরং উৎসাহেরই বহিঃপ্রকাশ দেখা গেল। একজন ইনচার্জকে জিজ্ঞাসা করলেন, হেলমেটকে বাংলায় কী বলে? অস্ত্র না শস্ত্র? সেই অনুযায়ী ছবির নাম হবে দ্রৌপদীর অস্ত্রধারণ, কিংবা শস্ত্রবরণ। হেলমেটকে এর কোনোটাই বলা যায় কিনা সন্দেহ, কিন্তু ভুল হোক বা ঠিক, ক্ষোভ থাক বা উৎসাহ, কারোরই গলার আওয়াজে কোনো ক্লান্তি নেই। শুনে বোঝার উপায় নেই, যে মধ্যরাত পেরিয়েছে। ক্ষোভ বিক্ষোভ, হতাশা সত্ত্বেও সব মিলিয়ে গোটা দপ্তরে কাজের কোনো শেষ নেই। প্রতিদিনের মতই রাত বারোটাতেও পুরোদমে কাজ চলছে, ভারতীয় ফোটোশপ সেন্টারে।"
  • PT | ২৭ মে ২০১৭ ০৮:২৩713042
  • "৬০ নম্বর জাতীয় সড়কের ধারে এলাকাটা বছর কয়েক আগেও ছিল ধু ধু মাঠ।.......একটা কারখানা শালবনির গোদাপিয়াশালের চেহারাটাই বদলে দিয়েছে। সেচের হাল ফিরেছে। নতুন রাস্তা, আলো, দোকানপাট হয়েছে। সব থেকে বড় প্রাপ্তি, কারখানায় স্থানীয় বহু ছেলে কাজ পেয়েছে। মহিলারাও স্বনির্ভর প্রকল্পে কাজ শিখে রোজগার করছেন। চোখের সামনে বদলটা দেখেছেন বলেই গোদাপিয়াশালে ওসিএল ইন্ডিয়া লিমিটেডের সিমেন্ট কারখানার সম্প্রসারণে আপত্তি নেই এলাকাবাসীর।

    *******গোদাপিয়াশালে ওসিএলের সিমেন্ট কারখানার কাজ শুরু হয়েছিল ২০০৮ সালে।************"
    http://www.anandabazar.com/district/mednipore/industries-changed-the-lifestyle-of-salboni-1.618969?ref=mednipore-ft-stry#

    এলাকাবাসীর কপাল ভাল যে ধা-বুজী, বা-বুজী আর অতিবদ-অতিবামেদের কুনজর এড়িয়ে এই কারখানা কাজ শুরু করতে পেরেছিল বুদ্ধবাবুর আমলে।
  • sm | ২৭ মে ২০১৭ ০৯:২০713043
  • এদের সব বিরিয়ানি উনানে চাপে ২০০৮-০৯ সালে আর রান্না কমপ্লিট হয় ২০১৬-১৭ নাগাদ।মানুষ ক্লান্ত ও হয়না, এসব রাবিশ পরিবেশন করে!
    রাস্তা ঘাট,আলো সবকিছুই শুরু হয় ০৮-০৯ সালে আর সুইচ টেপা হয় ১৬-১৭ নাগাদ।
  • PT | ২৭ মে ২০১৭ ০৯:৪১713044
  • হে, হে জমি নেওয়া ইত্যাদি রাবিশ কাজগুলো সেই বুদ্ধবাবুর আমলেই হয়েছিল। আর দূরদৃষ্টি বোঝেন? ওটি ছিল বলেই এই কারখানার পত্তন হয়। সেটি স্বীকার করতে অবিশ্যি সৎসাহস লাগে যা কিনা আজকের বাজারে বিলীয়মান।

    কিন্তু যে সুইচ টেপা হয়েছে ২০১১-র পরে বিরিয়ানি রান্নার জন্যে তাতে এইরকম অন্ধকার যুগের পত্তন হয়েছেঃ
    "`নতুন লগ্নির দেখা নেই। শিল্প অধরা। তাই তৈরি অফিসে জায়গা নেওয়ার খরিদ্দারও নেই কলকাতায়।
    উপদেষ্টা সংস্থা সিবিআরই ইন্ডিয়া-র পরিসংখ্যান অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশে মোট যত জায়গা অফিসের জন্য বিক্রি বা ভাড়া দেওয়া হয়েছে, তার মাত্র ১% কলকাতায়! শেষ বেঞ্চে সঙ্গী বলতে শুধু কোচি। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু তো বটেই, এ বিষয়ে কলকাতাকে বহু যোজন পিছনে ফেলে দিয়েছে পুণের মতো শহরও।"
    http://www.anandabazar.com/business/according-to-survey-nobody-is-ready-to-rent-offices-in-kolkata-1.618485?ref=business-new-stry#
  • sm | ২৭ মে ২০১৭ ০৯:৫৫713045
  • বুদ্ধবাবুর দূরদৃস্ট্রির প্রচার করে লাভ নাই। কারন শিল্পশূন্যতা ও ক্ষতরনক ট্রেড ইউনিয়ন বাজি এনাদের ই সৃষ্টি। হিন্দমোটর,ডানলপ,জেসপ, চটকল, চা বাগান এদের আমলেই বন্ধ হয়েছে না?
    জলের দরে বানতলা কারা বিলি করেছিল?
    সুতরাং কে অফিস ভাড়া নিলো না নিলো তাতে কিছু এসে যায় না।
    শিল্পের আসল উদেশ্য তো শিল্পপতি দের লক্ষ কোটি লোন নিয়ে ঝেড়ে দেওয়া আর নেতাদের কাট মানি খাওয়া।
  • T | ২৭ মে ২০১৭ ১২:৫০713046
  • আবার সিল্প সিল্প করছে! ঠেলায় মাছ বেচে লোকে মাসে লাখ টাকা কামাচ্ছে, আবার সিল্প কী দরকার!
  • sm | ২৭ মে ২০১৭ ১২:৫৮713047
  • হক কথা, হাফপ্যান্ট।
  • T | ২৭ মে ২০১৭ ১৩:১৫713048
  • শালা এই অসাধারণ দুনিয়াদারি দেখলে স্রেফ মাটন কষার কথাই মনে পড়ে।
  • sm | ২৭ মে ২০১৭ ১৩:৩২713050
  • PT | ২৮ মে ২০১৭ ০৮:৪৪713051
  • বিকাশবাবুরা বোধহয় কাজটা কিছুটা এগিয়ে রেখেছিলেন!!
    "Kerala, where 60 per cent of the population eats beef and buffalo meat, today witnessed massive protests against the notification. The youth wings of various political parties cooked and served beef at hundreds of locations.
    https://epaper.telegraphindia.com/detail /259706-163547275.html"
  • কল্লোল | ২৮ মে ২০১৭ ০৯:৫৭713053
  • https://www.facebook.com/photo.php?fbid=10212801763059632&set=a.2867715692729.150249.1254928016&type=3&theater
    তবে এই নিরামিশ খাওয়ার বিষয়টা ঠিক বুঝি না। আমিষ খেলে প্রাণীরা কষ্ট পায় (মানে মুর্গী, গরু, শুওর, পাঁঠা, মাছ কাটলে)। তো জগদীশ বোস মশাই সেই কব্বে প্রমান করে গেছেন গাছপালারও অনুভুতি আছে, তাদেরও কাটলে কষ্ট হয়।
  • lcm | ২৮ মে ২০১৭ ১০:২৫713054
  • জোট? সোনিয়া, মমতা, ইয়েচুরি, লালু, মুলায়েম...



  • PT | ৩১ মে ২০১৭ ১০:১৪713055
  • উন্নয়নের ঠ্যালায় আরো একটা সংস্থা পাততাড়ি গোটাচ্ছে?
    "কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার বিস্তারার পরিচালন পর্ষদের বৈঠক বসে, যেখানে হাজির ছিলেন রতন টাটাও। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, ১৫ জুনের মধ্যে বেঙ্গালুরুগামী দু’টি এবং গুয়াহাটির একটি উড়ান তুলে নেওয়া হবে। পোর্টব্লেয়ার এবং পুণের উড়ান বন্ধ করে দেওয়া হবে আগামী ২৪ জুনের মধ্যে। দিল্লিগামী দু’টি উড়ান তুলে নেওয়ার কথা ১ অগস্টের মধ্যে। যদিও সংস্থার বিবৃতিতে আপাতত তিনটি উড়ান তুলে নেওয়ার কথাই বলা হয়েছে।"
    http://www.anandabazar.com/business/tata-sia-airlines-ltd-domestic-airline-service-vistara-to-leave-kolkata-1.621033?ref=business-ft-stry#
  • j | ৩১ মে ২০১৭ ১০:৪৮713056
  • সে কি

    বাত্তো বোসও গুন্ডা পোষে ! তবে যে কিসব সংস্কিতি-টিতি করে শোনা যেত
  • s | ০১ জুন ২০১৭ ০৮:৪৩713058
  • s | ০১ জুন ২০১৭ ০৮:৪৩713057
  • সেন্ট জেভিয়ার্সে ভর্তি হতে ৫ লাখ টাকা লাগে??? !!!! :o>
    <
  • T | ০১ জুন ২০১৭ ০৯:০১713059
  • সার্কাসটা হচ্চে এই যে, হঠাৎ গঠিত বেসরকারী স্কুল গুলোর ফি রেগুলেটরি বোর্ডে এই উপরোক্ত স্কুলগুলোর পরিচালকরাই রয়েছেন। এছাড়া পুলিশ রয়েচে। তারা আবার কি জন্য কে জানে। মাইরি। :)
  • T | ০১ জুন ২০১৭ ০৯:১০713061
  • তবে এই প্রশাসনিক বৈঠক জাতীয় আম দরবার গুলো হেবি খোরাকের হচ্চে। সেদিন বীরভূমে। কোত্থেকে এক ন্যাকাষষ্ঠীকে জোগাড় করেচিল। সে উঠে দাঁড়িয়ে নুয়ে পড়ে বলচে, ম্যাডাম এত কাজ সামলে কবিতা লেখার টাইম কি করে জোগাড় করেন। উনি তখন ক্ষী সুমধুর! প্রত্যেকেরই প্যাসন আছে কিনা। তাই আমারও আছে।

    খোদার কাছে প্রার্থনা, ওঁকে যেন ন্যাকারা কাজে ব্যস্ত না রাখে। প্যাসনেট কথাঞ্জলি, ব্যথাঞ্জলি, ন্যাতাঞ্জলি ইত্যাদি সিরিজ চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন