এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৩৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৩ মে ২০১৭ ০৭:২৩712962
  • একদম!

    জয় মমতা, জয় মমতা, জয় মমতা, জয় ক্ষমতা ...
  • PT | ২৩ মে ২০১৭ ০৭:৫৮712963
  • যারা নজর ঘোরানোর চেষ্টায় শুধু পুলিশকে গাল দিচ্ছেঃ

    "বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি চার্জ, টিয়ার গ্যাসের সেল ফাটানো, জল কামান ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু সোমবার লাঠি হাতে পুলিশ যেন যুদ্ধে নেমেছিল। একাধিক প্রাক্তন পুলিশ কর্তার মতে, বয়স্ক ও মহিলাদের যে ভাবে রাস্তায় ফেলে মারা হয়েছে, তাতে মনে হয়েছে কোনও বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতেই যেন নেমেছিল বাহিনী।
    ******* জখমদের নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স এলেও ঢুকতে দেয়নি পুলিশ।*********
    .........প্রশাসন সূত্রের খবর, রবিবার দুপুরে ‘ওপর মহল’ থেকে নির্দেশ আসে, বামেদের নবান্ন অভিযান ‘কড়া হাতে’ ঠেকাতে হবে। "
    http://www.anandabazar.com/state/police-became-violent-to-stop-nabanna-march-of-cpim-so-many-people-injured-1.617007?ref=hm-ft-stry#
  • কল্লোল | ২৩ মে ২০১৭ ০৮:৩৬712964
  • খুব আনন্দ হলো এবিপি আনন্দে একটা ছবি দেখে। পুলিশ টিয়ার গ্যাসে ছুঁড়েছিলো। সেই আধফাটা টিয়ার গ্যাসের শেল রুমাল দিয়ে ধরে পুলিষের দিকেই ছুঁড়ে দিলেন জনৈক বাম মিছিলকারী। দাদাদের মুখে শোনা খাদ্য আন্দোলনের গল্প মনে পড়ে গেলো।
    নবান্নে বা রাইটার্সে অভিযান হলে পুলিশ তো পেটাবেই। সেটাই ক্ষমতার ধর্ম। কিন্তু এই প্রতিরোধ গড়ে তোলা এটা অনেক বড় কথা।
  • সিকি | ২৩ মে ২০১৭ ০৯:২৬712965
  • একটু পুরন্দর ভাট তুলে দিই এখানে? হ্যাঁ?

    নবান্নে যেতে পারিনি। ঘুরতে যাচ্ছি বলে অফিসের কাজ সেরে রাখতে হয়েছিল। কিন্তু শুধু তাই নয়, গত কয়েক মাস খানিকটা রাজনীতি নিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। এক দিকে ধর্মীয় মেরুকরণের রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ অপর দিকে সিপিএম-এর সেই একই চর্বিত চর্বন আর কিছু উঠতি নেতার সীমাহীন ঔদ্ধত্যের প্রতি পার্টির একচোখামি। তবু, নবান্ন অভিযান ঘোষণা হওয়ার পর যাবো বলেই ঠিক করে রেখেছিলাম কিন্তু নিজেরই বেখেয়ালের কারণে তারিখ গন্ডগোল করার ফলে অফিসের কাজ সারতে হলো। জানি না এটা কতটা অজুহাত তবে মোটিভেশন কম ছিল এটা ঠিক। মিছিলে ছিলাম না কিন্তু মিছিলে থাকা বহু বন্ধু বান্ধবদের থেকে ক্রমাগত আপডেট পাচ্ছিলাম। জানলাম আমার বন্ধুস্থানীয় যুব নেতার লাঠির বাড়ি খেয়ে কোমরে ফ্র্যাকচার। মনে পড়লো দিনের পর দিন এই যুব নেতাকে আমরা খিস্তি করি, "তুমি শালা ভীতু", "পার্টির নেতাদের তেল মারো", "তুমি তো বাল ছিঁড়বে" ইত্যাদি। সে মৃদু প্রতিবাদ করে এসবের কিন্তু বেশি কিছু উল্টে বলে না কারণ সত্যি বলতে সে খুবই নিরীহ একজন ভালো মানুষ। আজকে শুনলাম সে'ই টিয়ার গ্যাস শেল হাত দিয়ে তুলে পুলিশের দিকে ছুঁড়ে দিয়েছে, ব্যারিকেডের ওপর ঝাঁপিয়ে পড়ে ভেঙেছে আর তারপর পুলিশের মার খেয়ে কোমর ভেঙেছে। সে রকমই আরেকজন আমাদের পাড়ার মৃনাল দা। গাড়ি চালায়। দেখা হলেই জিজ্ঞেস করে "সিপিএম আর ফিরবে না, বলো?" অথবা "মোদিই বোধয় পারবে দিদিকে টাইট দিতে।" পঞ্চাশের ওপর বয়স। চলে গেলে মনে মনে ভাবি "এদের আদর্শ ওইরকমই, অসহায়ের মতো যে বেশি শক্তিশালী তার লেজুর হবে।" আজ দেখলাম মৃনাল দা একটা স্লিঙে হাত ঝুলিয়ে ঘুরছে। হাতে মলম লাগানো, সামান্য ফোলা। ভাঙেনি তবে ৪-৫ দিন গাড়ি চালাতে পারবে না। লাজুক হেসে বললো "অনেকদিন পর পুলিশ মারলো।"

    ক্যারিসম্যাটিক নেতারা আমায় টানে না। খুব শক্তিশালী ইম্পোজিং চরিত্ররা বিরক্তির উদ্রেক করে। সেই জন্য ছাপ্পান্ন ইঞ্চি দেখলে গাধা গামবাট মনে হয়। আমার হিরো হলো এইসব ভেতরে আগুন লুকিয়ে রাখা লাজুক ভীতু মানুষগুলো। এরা ভক্তি জাগায় না, ভালোবাসা জাগায়। আর ভালোবাসার চেয়ে শক্তিশালী কোনো কিছু নয়। হতাশা কেটে অপরাধবোধ জাগলো, এদের জন্যই।
  • PT | ২৩ মে ২০১৭ ০৯:৪৭712966
  • লাল টুপি মাথায় এক বয়স্ক মানুষ বেশ কয়েক ঘা লাঠির বাড়ি খেয়ে পুলিশের লাঠি চেপে ধরেছিলেন-সেই ছবিটা খুঁজছি। কিন্তু এটাও কম যায় নাঃ
  • হারু | ২৩ মে ২০১৭ ১৭:০১712967
  • লজ্জার মাথা খেয়ে প্রশ্নটা করেই ফেলি, ১৮ দফা দাবি কি ছিল?
  • pi | ২৩ মে ২০১৭ ১৭:১৮712968
  • ভাঙ্গরে আবার গুলি চলেছে ?
  • সিকি | ২৩ মে ২০১৭ ১৮:২৩712969
  • গতকালকের গণশক্তি। ছয়ের পাতায়।

    লজ্জার মাথা খেয়ে উত্তরটা দিয়েই দিলাম।
  • cb | ২৩ মে ২০১৭ ১৮:৫১712970
  • আমি পুলিশের সাথে যাবনা। আমার কমরেড আছে

    পিটিদার ভিডিয়োতে এই লাইনটা শুনলাম
  • হারু | ২৩ মে ২০১৭ ১৯:০৫712972
  • বেশ, এবার সেই একুশে জুলাই এর তামাশার পাশাপাশি রেখে পড়তে সুবিধে হবে।
  • হারু | ২৩ মে ২০১৭ ২০:২২712973
  • Broadly, the Charter of Demands included

    1. remunerative prices for crops according to Swaminathan Commission recommendations,
    2. bonus of Rs.200/Quintal and Rs.50/Quintal transportation of paddy in addition to central MSP,
    3. opening of purchasing centres,
    4. prevention of peasant suicides and Rs.10 lakh compensation for families of farmers who committed suicide,
    5. debt relief,
    6. jobs under MGNREGA at not less than Rs.300/day and clearance of arrears,
    7. withdrawal of the Central decision to import wheat at zero import duty,
    8. cold storages for potatoes by the State and procurement of potatoes at Rs.700/Quintal,
    9. cheap credit, effective insurance for all farmers including share-croppers with village as unit,
    10. reduction of prices of petrol, diesel, cooking gas and kerosene,
    11. electricity connection for tenants and poor peasants,
    12. house-sites and housing,
    13. financial assistance under LAMPS to Adivasis,
    14. Rs.3000/month for peasants and agricultural workers over the age of 60 years,
    15. food security,
    16. ensuring communal harmony,
    17. stopping attacks on women and
    18. protection of democratic rights of the people.

    গণশক্তির পুরনো পাতা ভাল ভাবে খুলল না। ইংরিজিটা থেকে টুকে রাখলাম। বোঝার সুবিধার্থে আমি নম্বর বসিয়ে নিয়েছি।
  • j | ২৩ মে ২০১৭ ২১:৫০712974
  • যাক, প্রফেটও পুলিশি জুলুম জাস্টিফাই করলেন

    নিশ্চিন্ত

    ব্রেকফাস্টে ৫টা করে খাবেন বলে সেই কবে থেকে হেদিয়ে ছিলেন
  • সিকি | ২৩ মে ২০১৭ ২১:৫৬712975
  • আরে, সকাল থেকে ওয়েট করে আছি। প্রফেটের বাণী কোথায় পাওয়া যাচ্ছে?
  • s | ২৩ মে ২০১৭ ২২:০৭712977
  • ফেসবুকে সিপিয়েম গ্রুপগুলোয় পোস্ট পড়েছে যে কমরেডরা বকেয়া ডিয়ের জন্যও আন্দলোন করছিল। একটা ছবি দিয়ে, বাঁদিকে লাঠি হাতে পুলিশ, ডানদিকে কমরেড, স্লোগান, ডানদিকের লোকটি বাঁদিকের লোকটির ডিয়ের জন্য আন্দলোন করছে।
    এদিকে হারুর লিস্টে তো বকেয়া ডিয়ের নমোল্লেখও দেখলাম না।
    কমরেডরা কি নিজেরাও দাবীগুলো জেনে গেছে?
  • j | ২৩ মে ২০১৭ ২২:২২712978
  • না না ... বিরিয়ানি খাবে বলে গেছিল মনে হয়

    নিরপেক্ষ পুলিশ একটু রক্ত বের করে দিয়েছে সাধে শুকনো শুকনো খেতে হয়
  • ব্যা | ২৩ মে ২০১৭ ২৩:২৮712980
  • "কমরেডরা কি নিজেরাও দাবীগুলো জেনে গেছে?"
    খুব কঠিন এবং বিড়ম্বনা-সূচক বা বর্দ্ধক প্রশ্ন।

    এতে ওভার-রিয়্যাক্ট করলেই সত্যটা ঢেকে যায় কি? এই সব দাবীগুলো অভিযানে অংশগ্রহণকারী সমস্ত ব্যক্তির জানা ছিল? পুরোনো অভিজ্ঞতা থেকে তা কখনই মনে হয় না। দ্বিতীয়তঃ বা প্রধানতঃ কমরেডদের এত স্তরে ভাগ করে দেখার অভ্যেস শহুরে নেতাদের আছে বা চিরকালই ছিল, যে তাঁরা বিস্তৃতভাবে সব দাবীর ব্যাখ্যা "নীচের" তলার কমরেডদের খুঁটিয়ে জানাতেন না, এখনও জানান না। এই সত্যটা মুক্তমনে মেনে নিলে বা মেনে নেওয়ার মানসিকতা দেখালেও আগামীতে লাভ হবে।

    কিন্তু বামপন্থী পার্টিগুলির এবং তাদের অধিকাংশ শহুরে মুখগুলির শ্রেণীভেদ-সচেতনতা এতই প্রবল (চিরকালই সমস্ত বাম পার্টির মধ্যেই ছিল এবং এখনও আছে), যে উপরতলার তাঁরা নীচের তলার তাদের সব খুলে বুঝিয়ে বলার প্রয়োজনীয়তা অতটা উপলব্ধি করতেন না। আজও করেন কি?

    আর একটি জিনিষ চোখে পড়ল, ওই আঠারো দফার অনেকগুলিই রাজ্য সরকারের এখ্‌তিয়ারেই পড়ে না। সেগুলি কি ওই তৃণমূল-বিজেপি আঁতাতকে মাথায় রেখেই উল্লেখ করা হয়েছে? জ্ঞানী গুণীরা আলোকপাত করলে মানুষজন সমৃদ্ধ হোত।
  • public | ২৪ মে ২০১৭ ০৪:৫৪712981
  • ইয়ে পাবলিক হ্যায় - বাম ইয়া ডান - বহুত খতরনক
  • T | ২৪ মে ২০১৭ ০৫:৪৫712983
  • @ব্যা, গত একমাস ধরে প্রতিটি জেলায় মিটিং হয়েছে, মিছিল হয়েছে, নবান্ন অভিযানকে কেন্দ্র করে। সর্বস্তরেই হয়েছে। এরম নয় যে রাজ্য কমিটি একদিন ডাক দিল আর সবাই চলে এলো।
  • Du | ২৪ মে ২০১৭ ০৬:৫০712984
  • 'মঙ্গলবার বীরভূম থেকে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। নবান্নে গিয়ে তিনি বামেদের অভিযান এবং পুলিশি বাড়াবাড়ি নিয়ে বৈঠক ডাকেন। সেখানে ছিলেন পুলিশ ও প্রশাসনের বড় কর্তারা। আলোচনা হয় বৃহস্পতিবারের বিজেপির লালবাজার অভিযান নিয়েও। লালবাজারকে সতর্ক করা হয়েছে, বিজেপির অভিযানের দিন যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।' ঃ))
  • T | ২৪ মে ২০১৭ ০৬:৫৭712985
  • আরে এ তো পরিষ্কার। ফিলীপ মোষ আগে থেকেই বলে রেখেচে যে আমরা সিপিয়েম নই আমাদের মারতে পারবে না। পুরোটাই গটয়াপ চলছে। ওদিকে পুজালী পৌরসভার দুই নির্বাচিত বিজেপি কাউন্সিলর তৃণমূলে যোগ দিলেন। :)
  • PT | ২৪ মে ২০১৭ ০৭:০৭712986
  • মারলেই আরো কয়েকটার সিবিআই হেফাজত হবে। এ তো ট্রাপিজের খেলা চলছে।
    কিন্তু রাজনাথ যেহেতু তিনোদের বিরুদ্ধে ব্যব্স্থা নেবে না, তাই মোষ বা গরু কিছু দিয়েই কিছু করা যাবেনা পব-তে।
  • কল্লোল | ২৪ মে ২০১৭ ০৭:৪৯712987
  • একটা প্রতিবাদে শামিল হতে গেলে সব দাবী সনদ মুখস্থ করে যেতে হবে কেন? কেউ যদি মনে করেন যেভাবে রাজ্য চলছে সেটা তার পছন্দ নয়, তাহলে তার প্রতিবাদে যোগ দেবার সমস্ত হক আছে।
  • হারু | ২৪ মে ২০১৭ ০৮:১৮712988
  • দুটো তালিকায় সামান্য ফারাক আছে। আমি http://ganashakti.com/english/news/top_story/19367 এখান থেকে টুকেছি।
  • ... ... | ২৪ মে ২০১৭ ০৮:২০712989
  • বাপ্পাদা কি ইমেল দেখেন মোটামুটি নিয়মিতভবে?
  • j | ২৪ মে ২০১৭ ০৮:৩৭712990
  • " বিজেপির অভিযানের দিন যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।'"

    :-)))

    ফুলেফুলে ঢলেঢলে ....
  • s | ২৪ মে ২০১৭ ০৮:৩৮712991
  • পিটিদার Date:23 May 2017 -- 07:58 AM এর সপক্ষে প্রচুর তথ্য পাওয়া যাচ্ছে। সত্যই কি ওপর থেকে নির্দেশ ছিল এরকম বেলাগাম ক্যালানোর।
    কিন্তু তাতে লাভটা কি?

    Arao.
    <
  • s | ২৪ মে ২০১৭ ০৮:৩৯712994
  • s | ২৪ মে ২০১৭ ০৮:৩৯712992
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন