এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • amit | ২২ মে ২০১৭ ১১:০৮712895
  • এবার বুঝলাম কেন যোগী মাছ, মুরগী ওলাদের পেছনে পড়েছিল। এতো লক্ষ লক্ষ টাকা রোজগার করবে আর ট্যাক্স দেবে না, ইয়ার্কি হচ্ছে ?
  • amit | ২২ মে ২০১৭ ১১:১৪712896
  • আর ইয়ে, মানে, বাজারে ওজনে মারার সাথে হোটেল এ পচা, বাসি রান্নার কোরিলেশন কোথা থেকে এলো, সেটা ভেবে পাচ্ছি না। এটা কি খুব উঁচুদরের লজিকাল ফ্যালাসি গোছের কিছু ? নাহলে অনেকটা সেই দশরথ গোয়েন্দা, দু হাতে দুটো পিস্তল আর এক হাতে একটা টর্চ নিয়ে হাঙ্গর এর সাথে সাঁতার কেটে, জাহাজে দড়ি ধরে শুন্যে ঝুলে উঠে পড়লেন গোছের মনে হচ্ছে।
  • পাঁড়েজির ছাগল | ২২ মে ২০১৭ ১১:১৮712897
  • খ্যা খ্যা খ্যা
  • ব্যা | ২২ মে ২০১৭ ১৩:১৫712898
  • "একটা ছোট হিসাব দেই।"
    দয়া করে একটা নয়, অনেকগুলো বড় হিসেব দিন। আর শুধু রবিবার নয় সপ্তাহের প্রতিটি বার ধরে ধরে এবং সম্ভব হলে অন্ততঃ পাঁচটি বাজারের নাম ও এলাকা উল্লেখ করে।
    (ফিস্‌ফিস্‌) যতদিন 'আমরা-ওরা'-র কুযুক্তির উত্তরে কুযুক্তির লড়াই চলছিল, ঠিক ছিল, এই হঠাৎ নতুন তথ্য দেবার নেশা চেপেই সব গণ্ডগোল হয়ে গেল।
  • j | ২২ মে ২০১৭ ১৩:৪৩712899
  • এ নেশা নয় মহায়

    সেই যে কবে হরেকেষ্ট কোনার ভুমি ইয়ের বেদনাটা দিলেন, তারপর থেকে ককিয়ে ককিয়ে ......
  • sm | ২২ মে ২০১৭ ১৪:৩৯712900
  • আর ইয়ে, মানে, বাজারে ওজনে মারার সাথে হোটেল এ পচা, বাসি রান্নার কোরিলেশন কোথা থেকে এলো, সেটা ভেবে পাচ্ছি না। এটা কি খুব উঁচুদরের লজিকাল ফ্যালাসি গোছের কিছু ?
    ---
    অমিত এটা নিয়ে লিংক দিতে হবে ভাবিনি।
    কাগজের রিপোর্টে দেখেছেন তো রেস্টুরেন্ট গুলো কেমন পচা মাছ/মাংস, পোকায় কাটা সবজি,এমন কি উচ্ছিষ্ট মাংস পর্যন্ত সার্ভ করে।এই পচা মাছ/মাংস /সবজি ;লিশ্চয় অল্প দামে বাজার থেকেই কেনে।এটাই লজিক; কুনো ফ্যালাসি নাই।।কেউ তো আর কিনে, ফেলে রেখে ;পচিয়ে বিক্রি করার মতলবে স্টোর করে রাখে না। তা, এইসব ভেন্ডর রা নিশ্চয় খুব সৎ নয়। তারা যে ওজনে কম দেবেনা এর গ্র্যানটি কোথায়?
    লিংক চাই তো - দিচ্ছি।
    Rina Sarkar, a 43-year-old housewife, has lost count of the number of times she has been cheated by fish vendors in Gariahat Market. “A month ago, one fish seller gave me 1,300gm of fish instead of the 2kg that I paid for,” claims Sarkar.https://www.telegraphindia.com/1111205/jsp/atleisure/story_14840403.jsp
    ------
    দয়া করে একটা নয়, অনেকগুলো বড় হিসেব দিন। আর শুধু রবিবার নয় সপ্তাহের প্রতিটি বার ধরে ধরে এবং সম্ভব হলে অন্ততঃ পাঁচটি বাজারের নাম ও এলাকা উল্লেখ করে।
    ---
    পাঁচটা মার্কেট এর নাম- গড়িয়াহাট,সল্ট লেক বিডি/সিএ, নাগের বাজার/ মানিক তলা ও দমদম মার্কেট।
    এবার কতক গুলো পাইকারি মার্কেট এর নাম দিচ্চি যেখানে মাছের আড়ত বা সবজি বিক্রি হয়।
    যেমন বারাসাত,কোলে, পাতিপুকুর, হাওড়া ইত্যাদি।
    ব্যা, একটু কষ্ট করে এই পাইকারি বাজার গুলোতে গেলে দেখবেন; কাতলা গোটা মাছ ১৫০-১৬০ টাকা কেজি; সেটাই মার্কেটে ২০০-২২০ টাকা হয়ে যাচ্ছে।
    ট্রান্সপোর্ট কস্ট কিন্তু বেশি না। অনেক মাছওয়ালা নিজে কিনে; ভ্যানে করে মার্কেট এ নিয়ে আসে।
    সবজির ক্ষেত্রে ও একই চিত্র। একটু খোঁজ নিয়ে দ্যাখেন। বাজারে বাঁধা কপি বা কাঁঠাল পাতা দেখে চিবুতে শুরু কইরেন না আবার।
    জোকস এপার্ট;
    সবজি ওয়ালা বা মাছ ও মাংস বিক্রেতা যে লাখ খানেক রোজগার করতে পারে এমন বোধটাই শিক্ষিত বাঙালির মাথা থেকে উপে গেছে। এমন ই চাকরি সর্বস্ব জাতি!
    এঁরা মনে করেন গ্র্যাজুয়েট হয়ে ১৫-২০ হাজার টাকা বেতনের কল সেন্টারে চাকরি অথবা গ্রূপ ডি পদে চাকরি করাটাই ভবিতব্য।কারণ বাজারে মাছ/মাংস বিক্রি করলে লোকে কি বলবে বা বলতে পারে।
    আজকাল একজন ছুতোর মিস্ত্রি ও প্লাম্বারের রোজ হলো ৬০০-১০০০ টাকা। এর ওপর আছে বিভিন্ন ধরণের চাতুরী। সুতরাং ৯০ হাজার ইনকাম শুনলে লোকজন ভিরমি খাবে বৈকি!
  • PT | ২২ মে ২০১৭ ১৫:০৭712902
  • "Minimum Wage in West Bengal w.e.f January 1, 2017 to June 30, 2017"
    http://www.paycheck.in/main/salary/minimumwages/west-bengal

    বেশীরভাগই প্রতি মাসে ১০০০০/- এর নীচে। এসবের মাঝে হঠাৎ মাছোয়ালা, সব্জিওয়ালা আর কাঠের মিস্ত্রী কি করে এত রোজগার করতে শুরু করল কে জানে!! অবিশ্যি যে রাজ্যে চপ ভেজে তিন তলা বাড়ি করা যায় সেখানে এমনাটি হলেও হতে পারে!!

    আমি একজন NMR অপারেটর আর একজন X-ray Diffractometer অপারেটরকে জানি যারা মাসে ১০০০০/-এর কম মাঅইনে পায়।
  • sm | ২২ মে ২০১৭ ১৫:১৮712903
  • আমি একজন সিকিউরিটি গার্ড ও একজন সুপার মার্কেট এ সেলস এর কর্মী জানি -মাসে ৮ হাজার বেতন পায়। ওঁরা চাকরি ভালোবাসে।

    আবার কিছু প্রফেসর ও আই টি কর্মী জানি লক্ষ টাকার ওপর বেতন পায়। এরাও চাকরি ভালোবাসে।

    কিন্তু, কিছু উকিল যেমন জেঠ মালানি, সিব্বল, সালভে এদের জানি যাঁরা পার ব্রিফিং কয়েক লক্ষ করে ফি নেন।
    এঁরা চাকরি ভালো বাসেনা।
    আর কিছু ব্যবসায়ী জানি-হেঁ হেঁ ;তারা তো ব্যবসায়ী /শিল্পপতি -ওদের রোজকার জানতে নেই।
    ওঁরা তো ভদ্র লোক!
  • PT | ২২ মে ২০১৭ ১৫:২৮712905
  • কেউ একজন এমন মাছোয়ালা আর সব্জিওয়ালাদের নিয়ে নিবন্ধ লিখুন না। তাঁদের সঙ্গে পরিচিত হয়ে সমৃদ্ধ হই।
    আমার সন্তানদের উচ্চশিক্ষা থেকে ছাড়িয়ে এনে সব্জি বা মাছের দোকান খুলে দেব কিনা ভাবছি!!
  • sm | ২২ মে ২০১৭ ১৫:৩৯712906
  • আপনার কাছা কাছি গড়িয়া হাট মার্কেট এ যেতে পারেন।
    সবচেয়ে ভালো হয় কোনো আড়ৎদার কে জিগালে।
    একদিন সল্টলেকে কোনো মার্কেটে ৩ ঘন্টা ওয়াচ করুন না।
  • রোবু | ২২ মে ২০১৭ ১৬:০৯712907
  • আচ্ছা। সবাই আড়ৎদার হবে। ওকে।
    সবাই আড়ৎদার হলে কিনবে কে এটাও একটু বোঝার আছে।
  • PT | ২২ মে ২০১৭ ১৬:১০712908
  • অঃ!
    আমার পোনামাছোয়ালী মাসীকে বাদ দিয়ে এখন আড়ৎদারের কাছে যেতে হবে ৯০০০০/-এর সন্ধানে !!
  • . | ২২ মে ২০১৭ ১৬:৩২712909
  • @amit দক্ষিণপন্থীরা সবাইকে ভাবে সুবিধাবাদী, চোর, সুযোগ পেলেই ফাঁকি মারে ইত্যাদি ইত্যাদি - নিজেকেই দেখে দশের মধ্যে - তাই মাছওয়ালা মানেই চোর।
  • pi | ২২ মে ২০১৭ ১৬:৪৪712910
  • আজ পুলিশ পেটাচ্ছে শুনলাম
  • রোবু | ২২ মে ২০১৭ ১৬:৪৫712911
  • মাছসব্জি-ওয়ালারা চোর, রিক্সাওয়ালা চোট্টা - এসব কান পাতলেই শোনা যায়। বামপন্থী বিভিন্ন আন্দোলনে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মিনিমাম ওয়েজ, মনরেগা আসায় সারাদিন খাটিয়ে বেলাশেষে একধামা মুড়ি দিয়ে বিদেয় দেবার ফাঁকিবাজি বন্ধ, ব্যাটারা টাকা চায়, যোগালির কাজে লোক পাওয়া যায় না। রিক্সাওয়ালাকে আগে "মালঞ্চ যাবি?" - জিগ্যেস করলে বলত "চলেন বাবু", এখন বলে "পঁচিশ টাকা, তুই-তোকারি করবেন না, আমরা খেটে খাই" - এসব তো সহ্য হয় না।
    তার মধ্যে আবার সব্জিওয়ালাও ছেলেকে গরমেন্ট স্কুলে পাঠায়, এই করে করে তো স্কুলের পড়াশুনো শিকেয়। সব শালার পড়তে আসার দরকারটাই বা কী? সহ্য হয় না এসব। জমি তো কিছুটা গ্যালোই, এখন আবার চোখ তুলে কথা বলে। শালার পো শালা।
  • sm | ২২ মে ২০১৭ ১৬:৪৬712912
  • সব্বাই কেন চোর হবে?লিংক দিলাম না!কেউ কেউ তো বটেই।
    পিটি, কি একজন মাছওয়ালীর কাছেই রেগুলার পোনা মাছ কেনেন? তাজ্জব!
  • pi | ২২ মে ২০১৭ ১৬:৫০712913
  • কদিন আগে অমিতাভ মালাকারের মাছওয়ালিকে নিয়ে লেখা পড়লাম। পেলে দেব।
  • j | ২২ মে ২০১৭ ১৬:৫৩712914
  • তিনো পুলিশ বেশ বীরত্ব ফিরে পেয়েছে আজ
  • sm | ২২ মে ২০১৭ ১৬:৫৪712916
  • ওসব দরদী ভিজে চোখের জলে কিছু হবে না,রোবু। মহান কম্যুনিস্ট নেতার স্কচ খাওয়া আর কোটি কোটি পতি ব্যবসায়ী ছেলে তো কম দেখলুম না।
    দিনে বুক খোলা পাঞ্জাবি, আধ পোড়া বিড়ি আর রাতে প্রোমোটার এর সঙ্গে হোটেলে বিলিতি মাল ও বাতচিত।
    ওসব সরকারি স্কুলে আম্মো ও পড়েছি।
    মহান নেতার মতন বিলিতি সেন্ট জেভিয়ার্স এ পড়তে হয়নি।বা বাবার পয়সায় বিলেতে পড়তে যেতে হয়নি।
    গরিব গুর্বো কিভাবে থাকে ও তাদের ওপর কাদের দরদ বেশি ভালো জানা আছে।
    আর তুই তোকারি-ওতো পার্টি অফিসে কম্যুনিস্ট নেতাদের ই সবচেয়ে বেশি করতে দেখেছি।
  • sm | ২২ মে ২০১৭ ১৬:৫৬712917
  • পুলিশ যেটা করেছে নিন্দনীয়।
  • PT | ২২ মে ২০১৭ ১৭:০৫712918
  • নাগপুরের ইচ্ছাফুলকে যারা পব-তে বাঁচিয়ে রাখছে সযত্নে তাদের পুলিশ বামেদের পেটবে নাতো কি করবে? ঠিক কাজই করেছে।
  • pi | ২২ মে ২০১৭ ১৭:৩০712919
  • অনেকদিন লোকজন আহত, হাসপাতালে ভর্তি শুনছি।
  • j | ২২ মে ২০১৭ ১৭:৩৩712920
  • উন্নয়ন করা "বাম" তিনো কাউন্সিলরের আর এক তিনোকবির ( বইমেলায় বেশ ঘুরেফিরে এর তার বই টই উদ্বোধনও করেন) ইস্টেটাসে-কমেন্টে এই পুলিশ দিয়ে পেটানোর কি সুন্দর জাষ্টিফিকেশন !
  • d | ২২ মে ২০১৭ ১৭:৩৮712922
  • হুঁ পিজিতে ভর্তি। আবার সেখান থেকে গ্রেপ্তারও করছে নাকি।
  • রোবু | ২২ মে ২০১৭ ১৭:৩৯712923
  • দ্বিতীয় জন কে?
  • j | ২২ মে ২০১৭ ১৭:৪১712924
  • পোসুন সাহেব
  • রোবু | ২২ মে ২০১৭ ১৭:৪৩712925
  • সে কবি নাকি?
  • j | ২২ মে ২০১৭ ১৭:৪৫712928
  • মানে দাবি তো করেনই ... এখানেও তো অনেকে ওনাকে ভালই চেনেন বলে জানি

    তিনি বলেছেন - পুলিশ মারুক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন