এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৬ মার্চ ২০১৬ ১২:৪২702540
  • তৃণমূলস্তরে প্রভাব পড়ছে।

  • Manish | ১৬ মার্চ ২০১৬ ১৫:১৩702541
  • মনে হচ্ছে, TMC ও তলে তলে চেস্টা চালাচ্ছে বিরোধিদের against এ কিছু scam তুলে ধরার। K.D.Singh এর কাছ থেকে নারদ Sarada Scam এর কথা জানতে পেরেছিলো।
  • quark | ১৬ মার্চ ২০১৬ ১৫:৩১702542
  • হে হে! সামান্য মানহানির মামলা কত্তে এগোয় না, আর চেঁচাচ্ছে "তদন্ত হোক"। অবিশ্যি 'মানহানি' ব্যাপারটা আদৌ বোঝেন কিনা কে জানে?
  • d | ১৬ মার্চ ২০১৬ ১৫:৪২702543
  • দুজন এতাও নাকি কিনেছেন। তালে আরও স্টিং অন দ্য ওয়ে?

  • Manish | ১৬ মার্চ ২০১৬ ১৬:৪১702546
  • Bus Stand তো সরকারি সম্পত্তি। ভবানিপুরে যত bus stand আছে তাতে মমতার ছবির কি হবে? ঢেকে দেওয়া হবে কি?
  • Manish | ১৬ মার্চ ২০১৬ ১৬:৪১702545
  • Bus Stand তো সরকারি সম্পত্তি। ভবানিপুরে যত bus stand আছে তাতে মমতার ছবির কি হবে? ঢেকে দেওয়া হবে কি?
  • Manish | ১৬ মার্চ ২০১৬ ১৬:৪১702544
  • Bus Stand তো সরকারি সম্পত্তি। ভবানিপুরে যত bus stand আছে তাতে মমতার ছবির কি হবে? ঢেকে দেওয়া হবে কি?
  • PM | ১৮ মার্চ ২০১৬ ১৫:১১702547
  • এইটে নিয়ে কি আলোচনা হতে পরে?

    http://www.anandabazar.com/elections/west-bengal/state-election-news/cong-left-alliance-can-give-tough-time-to-tmc-dgtl-1.330339#

    ২০১৪-র প্রাপ্ত ভোট সাপেক্ষে অ্যানালিসিস। নারদা, নির্বাচন কমিশনের অতিসক্রিয়তা, ২০১৪ পরবর্ত্তী ভোটক্ষয় (বিজেপী ছাড়া) ইত্যাদি ধরা হয় নি।

    আয়াসাম্পসন বিজেপী ২০১৪ তে প্রাপ্ত ভোতের ৩৩% (১/৩) পাবে ২০১৬ তে।

    সম্ভবনা-১ ঃ বিজেপি ১৭% ভোট অক্ষুন্ন্য রাখলো আর বাম+কং ভোট যোগ হলো
    ফলাফল ঃ
    বাম+কং জোট - ২৮ (39.6%), তিনো ঃ ১৮১ (39.8%), বিজেপি ১৫ (১৭%)

    sambhabanaa-2 ঃ বিজেপির (৬৬%) কমা ভোটের ৪০% জোট/২৫% তিনো পেলে-

    বাম+কং জোট - ১২৭ (46.4%), তিনো ঃ ১৬৪ (44.1%),

    sambhabanaa-3 ঃ বিজেপির (৬৬%) কমা ভোটের ৪৫% জোট/২০% তিনো পেলে-

    বাম+কং জোট - ১৪১ (47.3%), তিনো ঃ ১৫০ (43.2%),

    sambhabanaa-4 ঃ বিজেপির (৬৬%) কমা ভোটের ৫০% জোট/১৫% তিনো পেলে-

    বাম+কং জোট - ১৬০ (48.1%), তিনো ঃ ১৩১ (42.3%),

    জোটের সংখ্যাতত্তিক যুক্তিটা এবার বোঝা যাচ্ছে।
  • PM | ১৮ মার্চ ২০১৬ ১৫:২৩702550
  • "বিজেপি যত বেশি নিজের ভোট ধরে রাখতে পারবে তত লাভ তৃণমূলের। সোজা অঙ্কের হিসেবে এটা পরিষ্কার।"---এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু এই ভোট ধরে রাখার লক্ষ্যে বিজেপী সামনের কদিনে কি কি করতে পরে তা নিয়ে আমি সত্যি সংকিত। খুব-ই সঙ্কিত ঃ(

    গুনে তো কোনো ঘাট নেই
  • dc | ১৮ মার্চ ২০১৬ ১৫:২৩702548
  • বিজেপির ৬৬% ভোট কি কমবে? সুড়সুড়ি দেওয়া তো ভালোভাবেই শুরু হয়েছে। তবে ৪০% মতো যদি কমে তাহলেও সম্ভাবনা ২ বা ৩। যদিও ৪ নং হলে সবচে ভাল্লাগবে।
  • T | ১৮ মার্চ ২০১৬ ১৬:৪০702551
  • ধুর, এবিপি যা দেখাচ্ছে এরম কিচ্ছু হবে না, জোট টায়েটুয়ে একশ য় যেতে পারে। তাও যাবে কিনা সন্দেহ। চার নম্বর হলে অবশ্য খুব খুশি হই। শিপিয়েমের প্রচারে আদৌ লোক ফোক কিছু তো দেখাই যাচ্ছে না। উল্টোদিকে মুলোপার্টিকে দেখুন। প্রচুর লোক।

    আর মহম্মদ সেলিম কি বাজে বক্তা রে বাবা। ধুত।
  • PM | ১৮ মার্চ ২০১৬ ১৭:১১702552
  • T ওপোরের পোস্ট-টা এবিপির প্রেডিকসন নয়। ২০১৪ র ভোট % এর ভিত্তি তে ফ্যাকচুয়াল অ্যানালিসিস। সে জন্যেই দিলাম।

    যদি বাকি সব কন্ডিসন এক থাকে ( মানে সিপিয়েমের প্রচার ২০১৪-র মতই ইনেফেকটিভ থাকবে, নারদা/সারদার কোনো প্রভাব থাকবে না ভোটে, নির্বাচন কমিসন ২০১৪র মতই ইনএফেকটিভ থাকবে ইত্যাদি), এটা না মিলতে পরে তিন ক্ষেত্রে-

    ১। যদি ২০১৪ লোকসভার ভোটের থেকে তিনোদের ভোট বাড়ে সাইকেল, চাল ইত্যাদির জন্য

    ২। বিজেপির ভোট ১৭% (২০১৪) থেকে না কমে বা বাড়ে

    ৩। জোটের প্রতিবাদে বড় সংখ্যক বাম/কং ভোটার রেগে গিয়ে যদি তিনোকে/নোটায় ভোট দেয়

    বাকিটা তো অংক। আবাপর রঙে রাঙানো প্রেডিকসন নয়।

    এখন ওপোরের তিনটের ঘটনা ঘটার সম্ভবনা কতোটা ? আপনাদের কি মনে হয়?
  • dc | ১৮ মার্চ ২০১৬ ১৭:৪২702553
  • ১ আর ২ এর সম্ভাবনা কম, তিনোর ভোট কিছু কমবে মনে হয়। ৩ টা বোধায় সেরকম এফেক্ট হবেনা, কারন কং এর ভোট পার্সেন্ট এমনিতেই কম, আর বামেরা তিনো বা নোটায় ভোট দেবে বলে তো মনে হয়না।
  • cm | ১৮ মার্চ ২০১৬ ১৮:২৮702554
  • ৪টে আসন, মোট ৪০০ ভোটার, একদল ২৪৭ আর একদল ১৫৩ ভোট, যারা ১৫৩ ভোট তারা ৩টে আসনে জিততে পারে। তাই ঐ হিসেবে খুব বেশি কিছু বলা যাবেনা। আসন ভিত্তিক হিসেব দরকার।

    খারাপ লাগছে তৃণমূলের সদস্যদের জন্য, বেচারিদের আঁটি নিয়েই থাকতে হল আম আর খাওয়া হলনা।
  • T | ১৮ মার্চ ২০১৬ ১৮:৪১702555
  • লোকসভা ভোটের ভিত্তিতে বিধানসভা ভোটের অ্যানালিসিস করা যায় বলে মনে হয় না।

    চাল এবং সাইকেলের জন্য তৃণমূলের ভোট হুড়মুড়িয়ে বাড়বে। বিজেপির ভোট ঐ ৬ পার্সেন্টের বেশী নয়। লোকসভা ইলেকশনের সময় ১৭% পাওয়া ভোটার বেসের অধিকাংশই কংগ্রেস এবং লেফটের রক্তক্ষরণের ফল। শমীকবাবুর জেতা সিট বসিরহাটের মধ্যে থাকা টাকি পৌরসভা এবং বসিরহাট পৌরসভার কেস দেখে নিন। এই গত ডিসেম্বরে নির্বাচন হয়েছে। হাতে গোনা কয়েকটা ওয়ার্ড বাদ দিয়ে বাকিগুলোতে বিজেপি একশো ভোটও পায় নি, আউট অব আড়াই হাজার অ্যাপ্রক্স। মুলোরা গুছিয়ে জালিয়াতি করেছে ধরেও এটা হয় না। এবং যে যে ওয়ার্ডে বেশী পেয়েছে সেগুলো কানেক্টেড, পাশাপাশি। অর্থাৎ বিজেপির ডেডিকেটেড ভোটার বেস খুব কিছু স্প্রেড করতে পারে নি। সেম কেস হয়েছিল ২০১১ বিধানসভা ইলেকশনের সময় নদীয়ায়। কৃষ্ণগঞ্জ। আশেপাশের এলাকা দেখুন, বিজেপি হাজার খানেক অ্যাপ্রক্স ভোট পাচ্ছে, কিন্তু এই কেন্দ্রে আটান্নহাজার। এটা বাই ইলেকশন বলছি যেটা হয়েছে ২০১৫ তে। কিন্তু ২০১১ য় একই কেন্দ্রে বিজেপি পাচ্ছে হাজার খানেক মতো। এটা মূলত শিপিয়েমের রক্তক্ষরণ বেসিক্যালি। জোট হওয়াতে যেটা রোখা যাবে বলেই মনে হয়। কিন্তু সেটাও এনাফ নয় তৃণমূলকে আটকানোর মত।
    একশো ষাঠ ফাঠ ওসব স্বপ্ন। ঃ)
  • PM | ১৮ মার্চ ২০১৬ ২০:৩২702556
  • "তাই ঐ হিসেবে খুব বেশি কিছু বলা যাবেনা। আসন ভিত্তিক হিসেব দরকার।"

    cm ওপোরের অ্যানালিসিসটা ২০১৪ লোকসভা ভোটে বিধানসভার আসন ভিত্তিক ফলাফলের ভিত্তিতে। লিঙ্কটা পড়লে বুঝতে পারবেন।

    আসনভিত্তিক ফলের ভিত্তিতে বলেই অপসন-১ এ বাম+ কং আর তিনোর ভোট % সমান হওয়া সত্ত্বেও জোট পাবে মাত্র ৯৮-টা ( ২৮ নয় ৯৮, আগের পোস্টে টাইপো ছিলো) আসন কিন্তু তিনো পাবে ১৮১-টা !!!

    "মোট প্রাপ্ত ভোট আর মোট প্রাপ্ত আসনের এই বিষম সম্পর্কটাও কিন্তু লুকিয়ে আছে পাটিগণিতের হিসেবেই। হিসেবটা মিলবে কংগ্রেসের পাওয়া ভোটের মধ্যে। ২০১৪র লোকসভা ভোটে কংগ্রেস এ রাজ্যে ভোট পেয়েছিল ৯।৭ শতাংশ। এর মধ্যে ৫।৬ শতাংশ ভোট উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদের ৭৬টা আসনে পাওয়া। বাকি ২১৮টা আসনে ৪।১ শতাংশ ভোট পায় কংগ্রেস। অর্থাত্ কংগ্রেসের ভোট ঘনত্ব উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে নগন্য। এই কারণেই দক্ষিণবঙ্গে বামেদের সঙ্গে কংগ্রেসের ভোট মিললেও তৃণমূলের কিছুই প্রায় আসবে যাবে না। দরকার বিজেপির আরও ভোট কাটা।"
  • cm | ১৮ মার্চ ২০১৬ ২১:৩৮702557
  • তিনোরা একা পারবেনা ওদের বিজেপিকে লাগবে যা ওরা করবেনা। তখন তিনো ভেঙ্গে এসে বাম, কং আর বিক্ষুব্ধ তিনো সরকার হবে কিছুকালের জন্য। তার কদিন পরেই আবার ভোট।
  • PM | ১৮ মার্চ ২০১৬ ২২:২৩702558
  • এটা এক্কেবরে ফেলে দেবার মতো সম্ভাবনা নয়
  • S | ১৮ মার্চ ২০১৬ ২২:২৬702559
  • জোটের (তিনো বিরোধি) ভোট বাড়বে নিঃসন্দেহে। কিন্তু ভোটের প্রভাব সীটে কতটা পড়বে সেইটাই দেখার। আর জোড় জুলুম কতটা হয় সেইটাও একটা ফ্যাক্টর। এর বেশি বলা মনে হয় সম্ভব হচ্ছেনা।
  • PM | ১৮ মার্চ ২০১৬ ২২:৩৬702561
  • জোড় জুলুম ২০১৪ র থেকে বেশী হবে বলে মনে হচ্ছে? আরো কদিন না গেলে বোঝা যাবে না। সারদার অবশিষ্ট টাকার বেশীটাই বেড়িয়ে যাবে মনে হচ্ছে তিনোর এই জীবন মরণ খেলাকে ইনফ্লুয়েন্স করতে ঃ)

    আবাপর লেখাটায় জোটের অ্যাব্সোলিউট ভোট বৃদ্ধি হিসেবে নেওয়া হয় নি----- শুধু বিজেপির কমা ভোট কিভাবে ডিস্ট্রিবিউট হতে পরে তার ওপোর অপসনগুলো বানানো।
  • S | ১৮ মার্চ ২০১৬ ২২:৫০702562
  • ভোট রিডিস্ট্রিবিউশন (বেস ২০১৪)ঃ
    ১) তিনো - বেশিরভাগ তিনোতেই থাকবে, জোটে যাবে - কতটা?, নির্দল/বিজেপি পেতে পারে অল্প, নোটা বা ভোট দেবেনা - এইটার সম্ভাবনা বাড়ছে, এবং অবশ্যই কেন্দ্র বিশেষে বিদ্রোহি তিনোরা কিছুটা পাবে।
    ২) বিজেপির ভোট - বেশ কিছুটা বিজেপিতেই থাকবে, কিছুটা তিনোতে যাবে, কিছু জোটেও যাবে।
    ৩) কঙ্গ ভোট - জোটেই যাবে বেশিটা, তিনোতে কিছু যেতে পারে, বিদ্রোহি কঙ্গ/নোটা/ভোট না দেওয়ার সম্ভাবনা কম।
    ৪) বাম ভোট - বামেই থাকবে মুলতঃ।

    এখন এই এতোগুলো অন্ক কষে তারপরে দেখতে হবে কি হচ্ছে। কেউ মন্টে কার্লো সিমুলেশন করবেন?
  • PM | ১৮ মার্চ ২০১৬ ২২:৫৬702563
  • বিজেপির ভোট কতটা কমবে, আর কমতে না দেবার জন্য বিজেপি কতদুর যাবে সেটাই এবারের হাইলাইট আমার মতে
  • S | ১৮ মার্চ ২০১৬ ২৩:০৮702564
  • ২০১৪ তে ১৭% ভোট পেয়েছিলো। সেইটা কমবে অনেকটা। কিন্তু কোনদিকে যাবে সেইটাই দেখার - ঠিক কথা। বিজেপি পবকে মোটামুটি লস্ট কজ ধরেই নিয়েছে। ঐ ১৭% টা যে ওয়ান টাইম ফ্লুক ছিলো সেইটা ওরা বুঝে গেছে। আর তো মোটে কয়েকদিন বাকি। মোদিজী বা অমিত বাউ এসেছেন? তবে সেক্ষেত্রে টেবিলের তলায় তিনোদের সাথে একটা বোঝাপড়া হতেই পারে। আমি তোমাদের ভোট দেব, তোমরা রাজ্যসভায় আমাদের বিলগুলো পাশ করিয়ে দিও।
  • Manish | ১৯ মার্চ ২০১৬ ১০:৫৭702565
  • Manish | ১৯ মার্চ ২০১৬ ১০:৫৮702566
  • মমতার এই কি ভুলভাল বকা।
  • d | ২১ মার্চ ২০১৬ ১২:২৩702569
  • Arpan | ২১ মার্চ ২০১৬ ১৯:৫৬702570
  • ছি ছি। নিজেদের সমর্থকদের একাংশকেও ঘুরিয়ে ছাগল বলল।
  • dc | ২১ মার্চ ২০১৬ ২০:৩২702572
  • রাজ্যে কানহাইয়া পা দিলেই বিজেপি ... উগ্র জাতীয়্তাবাদের ঢেউ তুলতে পারবে। সিপিএমের এক নেতার কথায়, "আমজনতা তো বটেই আমাদের সমর্থকদের অনেকেই তাতে প্রভাবিত হতে পারে"।

    নিজেদের সমর্থকদের ওপর কি কনফিডেন্স! :d :d

    কিন্তু না এটা নিউজ না, ভিউজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন