এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Binary | ৩০ জানুয়ারি ২০১৬ ০৩:৩০328050
  • ওহো তাই ? স্কুল মানে, মাধ্যমিক ? তাই তো ?
  • i | ৩০ জানুয়ারি ২০১৬ ০৩:২৬328049
  • ঃ))
    যাক্‌। আর ক্লু দিতে হ'ল না।
    আপনার বন্ধুর আর আমার এক স্কুল, এক কলেজ। উনি আমার থেকে কিছু সিনিয়র। বিষয়ও আলাদা।
  • Binary | ৩০ জানুয়ারি ২০১৬ ০৩:২৪328048
  • ওহো বুঝেছি বুঝেছি, জিগাইতে হবে !!!
  • i | ৩০ জানুয়ারি ২০১৬ ০৩:১৯328047
  • বাইনারি,
    উনি খড়গপুরের বাসিন্দা।
    ন্যাড়াবাবু, পারমিতা ( শিমূলমিতা) র নাম করলাম সঙ্গে। বোঝা গেল না?
    আপনার বন্ধু নিজেই আপনার নাম উল্লেখ করলেন-আপনার সত্যিকারের নাম নয়( সে আমি আজও জানি না)-বাইনারি-ই বল্লেন তিনি। বল্লেন, আপনারা সহপাঠী।
    এবারে বোঝা যাচ্ছে?
  • TB | ৩০ জানুয়ারি ২০১৬ ০৩:০৭328046
  • লিষ্টি করা গৌতম বুদ্ধের খুব পছন্দের জিনিষ, একজন বল্লে। মানে, সেরকমই শুনলাম মনে হল।

    জিগ্গেস করা উচিত ছিল সে এক্জন মানুষের কথা বলছে, না কি দুজন, যেমতি গৌতম গম্ভীর ও বুদ্ধদেব বসু!

    আমাদের কালে ইতিহাসে করো লিষ্টি করা নিয়ে কিছু পড়ায় নি, সে গৌতম ই হোক আর বুদ্ধই হোক!

    আর এই কোশ্নোটা কতশত বছর ধরে মনে রয়ে গেছে, করেই ফেলি। এত লোকে এত কোটেশান বানিয়ে দেয়, টিচাররা কিছু বুঝতে পারে না? আমাদের ক্লাশে বাংলা স্যার ফার্ষ্ট বয়কে বলেছিলেন, তুই আজকাল খুব বাইরের বই পড়ছিস? এম্নি করলে জয়েন্ট হবে না! সে বললো, কত কোটেশান আর রবীন্দ্রনাথের নামে চালাবো স্যার? স্যার লাজুক হেসে কইলেন, ও বানিয়ে লিখেছিস!
  • Binary | ৩০ জানুয়ারি ২০১৬ ০৩:০৫328045
  • ছোটাই, আমার বন্ধু কে বলুনতো ? কৌতুহল বাড়িয়ে দিচ্ছেন !!!
  • | ৩০ জানুয়ারি ২০১৬ ০২:৪৮328044
  • ও আজকের আরেকটি জোর খবর, স্টেট সেক্রেটারি হিলারি র ২২ টি "টপ সিক্রেট" মেইল স্টেট ডিপার্টমেন্ট প্রকাশ করবে না।
    হাতিপার্টি হাতপা ধুয়ে কাদায় নেমে পড়েছেঃ)
  • | ৩০ জানুয়ারি ২০১৬ ০২:৪৪328043
  • শুনুন, কাল ক্রুজ যে 'কার্পেট' বম্বিং এর কথা বলেছিলেন, তাতে সবাই খুব দুঃখ পেয়েছে। সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কে না জানে কার্পেট বম্বিংএ একগাদা লোক মারা যায়! বম্বিং হয়েছে,তবে সেটা কক্ষনো কার্পেট না, ওর নাম 'স্ট্র্যাটেজিক' বম্বিং। শুনতেও বেশ গালভরা লাগছে, আহত ভাবটাও ভ্যানিশ।
    এরপর সমালোচনা করলে থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে।
  • i | ৩০ জানুয়ারি ২০১৬ ০২:২৪328042
  • বাইনারি,
    আছেন না কি?
    আপনার বন্ধুর সঙ্গে দেখা হল কলকাতায়। দুইবার। আপনার কথা হল, ন্যাড়াবাবুর কথা হল, শিমূলমিতার কথা হল। বিশদ খোলা পাতায় লিখি না।দরকারও নেই। আপনাকে জানানো। এইটুকুই।
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৬ ০২:১৮328041
  • নিশ্চিতভাবেই সাপগুলোর বিষদাঁত ভাঙা। সর্প দেবীর গুহা বলে একটা উপন্যাসের কথা মনে পড়ল। পুরোনো শুকতারায় বেরিয়েছিল।
  • 4z | ৩০ জানুয়ারি ২০১৬ ০২:১০328040
  • সদাকে কষে তিন গাঁট্টা। ভিডিওর সঙ্গে ওয়ার্নিং পোষ্ট করতে কি হয় x-(
  • pi | ৩০ জানুয়ারি ২০১৬ ০১:৪৫328039
  • কিন্তু মুণ্ডু চাই মুণ্ডু চাই ক'রে তো সর্বত্র শোরগোল ! টুম্পা মৌসুমীকে ফোকাসই করা হচ্ছে ফাঁসির দাবি সংক্রান্ত ভয়েস হিসেবে এবং সেটাকে পুরো মান্যতা দেওয়ার ভাল উপায় টুম্পাদের ব্যবহার করা। প্রতিবাদী হিসেবে এঁদের যে স্বীকৃতি, গ্রহণযোগ্যতা আছে, সেটাকে কাজে লাগিয়ে এই তালে ফাঁসি চাই এর হুজুগ তোলা। অপরাধ, বিচার প্রক্রিয়া এসব নিয়ে কোন তুলনায় না গিয়েও ধনঞ্জয়ের ফাঁসির দাবির মত সিচ্যুয়েশন তৈরি হচ্ছে, র‌্যাদার করা হচ্ছে, অন্ততঃ একটি চ্যানেল যে করছেই, সেরকমই মনে হল।
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৬ ০১:৩৭328038
  • গর্ব হয় - টুম্পা, মৌসুমী এদের কথা ভাবলে
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৬ ০১:২৭328037
  • আবাপ-তে টুম্পা কয়ালের আর্টিকল-টা পড়লাম। এখনও প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন, খুবই সাহসী মেয়ে
  • Binary | ৩০ জানুয়ারি ২০১৬ ০১:০৪328036
  • উফ এসেম তো হাট উজার করে দিল ? কোন ব্যাচ ভাই ?
  • Binary | ৩০ জানুয়ারি ২০১৬ ০১:০৩328035
  • এসেম কোন ব্যাচ ? আমাচ্চেয়ে পুরনো পাপী এখানে কেউ নেই।
  • Binary | ৩০ জানুয়ারি ২০১৬ ০১:০১328034
  • পুরোটা পরিনি। দুলাল স্যারের কথা কি হচ্ছে ?
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১৬ ০০:২৩328031
  • ইন্ডিয়ার এত চাক্রি সেও তো অন্য কারো ইসে মেরে হয়েছিল। অত ভেবে হবে কী? সবই মোহ আর মায়া।
  • sm | ৩০ জানুয়ারি ২০১৬ ০০:২৩328032
  • এটাও জীবন!
    মধ্যবিত্ত পাড়ায় ফ্ল্যাটের দাম কত বলতে পারেন? কলকাতা ও তার উপকণ্ঠে গড়ে ২০ লক্ষ থেকে ৪০ বা ৫০ লক্ষও হতে পারে। সবটাই নির্ভর করছে কত স্কোয়্যার ফিট আর লোকেশন কোথায়। কিন্তু জানেন কি, আপনি যে দামে ফ্ল্যাট কিনেছেন বা কেনার কথা ভাবছেন, তার চেয়েও বেশি দামী ক্যাটরিনার লাল চুল?

    আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা, আদিত্য রায় কপূর ও তব্বু অভিনীত ‘ফিতুর’। সিনেমায় ক্যাটরিনার চরিত্রটির মূল আকর্ষণ তার অদ্ভুত সুন্দর লাল চুল। আর সেই লাল চুল যেমন-তেমন নয়। ৫৫ লক্ষ টাকা খরচ করে তবেই পাওয়া গিয়েছে এই লুক।
    http://ebela.in/entertainment/do-you-know-how-much-does-katrina-kaif-s-red-hair-cost-dgtl-1.296568
  • sm | ৩০ জানুয়ারি ২০১৬ ০০:১৯328030
  • এর জন্যই বিপ এত নাপা নাপি করে?
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১৬ ০০:১৮328029
  • পুঁজিবাদী সভ্যতা, এই তো জেবন কালিদা।
  • sm | ৩০ জানুয়ারি ২০১৬ ০০:১৬328028
  • কাজে লাগেনা তো নিচ্ছিল কেন? কাজ চলে যাবার পর খাবে কি?
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১৬ ০০:১২328027
  • অত উদ্বৃত্ত রিসোর্স। কেউ তো কোন কাজ করে না। হওয়ারই ছিল।
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১৬ ০০:০৮328025
  • দরদর করে ঘাম হয় না? স্বপ্ন দেখার সময়? আমার তো হয়।
  • anandaB | ৩০ জানুয়ারি ২০১৬ ০০:০৩328024
  • আমিও হামেশাই স্বপ্ন দেখি যে হায়ার সেকেন্ডারি বা কলেজের পরীক্ষা এগিয়ে এসেছে অথচ absolutely কোনো প্রিপারেশন নেই, এবং স্বপ্ন দেখতে দেখতে এও ভাবি যে অলরেডি তো একবার পাস করে গেছি তাহলে আবার কেন :)

    তবে সত্যি সত্যি ভয় পেয়েছিলাম দু বার, হায়ার সেকেন্ডারি ফিসিক্স পরীক্ষার আগের দিন আর পার্ট ওয়ান এর ফার্স্ট পেপার-এর কোশ্চেন হাতে পেয়ে। শেষের টায় তো ড্রপ দেবার ডিসিশন অলমোস্ট নিয়ে ফেলেছিলাম
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১৬ ০০:০২328023
  • অনেক পুরনো পাপী মনে হচ্ছে। ঃ)

    কোন ব্যাচ?
  • sm | ২৯ জানুয়ারি ২০১৬ ২৩:৫১328022
  • না হলে; এত জানলাম কি করে?
    মনে পড়ছে কত টুকরো স্মৃতির কথা।বিমলবাবুর মেয়ের বিয়েতে আমি আর একটি ছেলে ২৬ টা করে রসগোল্লা খাবার পর; বিমলবাবু নিজে রসগোল্লার বালতি নিয়ে এসেছিলেন।
    ফাল্গুনীর মাঠে ফুটবল খেলছি;সন্ধ্যে হব হব ; হটাত মনে পড়ল খেলার স্যার, অশোক বাবুর বিয়ে। উনি তখন শ্যামলবাবু (বাংলার টিচার) এর সঙ্গে একটি ফ্ল্যাটে শেয়ার করে থাকতেন। দৌড়ে গেলাম ; হাফ প্যান্ট পরিহিত অবস্থায়। দেখি শ্যামল বাবু তদারকি তে ব্যস্ত।বললাম স্যার,আমাদের নেমন্তন্ন করলেন না?
    শ্যামল বাবুর মুখটা কেমন বজ্র কঠিন হয়ে গেল;পর মুহুর্তেই দেখলাম মরম হয়ে গেল। বোধ হয় নিজের ছেলে বেলার কথা মনে পড়ে গেছিল। বললেন; নিশ্চয় আসবি; আর পেট ভরে খাবি। দারুন লাগে সে দিন গুলোর কথা ভাবতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত