এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৯ জানুয়ারি ২০১৬ ২৩:২১328020
  • আমি কখনই পরীক্ষা নিয়ে স্বপ্ন দেখিনি। পরীক্ষা দিতে ভালো লাগতো, কারণ পরীক্ষা হলেই ছুটি। নম্বর বেশি দরকারও ছিলোনা, পাইওনি।
  • potke | ২৯ জানুয়ারি ২০১৬ ২৩:০৮328019
  • আম্মো জিগাতে যাচ্ছিলাম!
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৬ ২৩:০৬328018
  • আরে এসেম বিডি প্রাক্তনী নাকি!!
  • Phutki | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:৫৯328017
  • পরীক্ষা নিয়ে কোনো স্বপ্ন দেখি না। স্কুলে থাকতেও একবার দেখেছিলাম। x+1/x=2 then x^n +1/x^n =? এটা সারা রাত স্বপ্নে কষে ছিলাম। আজও ভুলতে পারিনি। তবে তারপর আর কক্ষণো পরীক্ষার স্বপ্ন দেখিনি।
    আমার কোনো পরীক্ষাভীতি ছিল না অবিশ্যি। পরীক্ষা দিতে ভালইবাসতাম।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:৫০328016
  • অবশ্যই।
  • potke | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:৪৬328015
  • টি, বি-ট্রি ৫০০০০ এন্ট্রি তে রান করিয়েছি, চলছে। ১ বিলিয়নে রান করিয়ে দি বল, জয় মা বলে?
  • potke | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:৪৪328014
  • বি, আমারো তো মাষ্টারমশাই ছিলেন, মূলো বোধ কিছু শিখিয়ে যান নি, সে অন্য কথা।
  • dd | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:৪১328013
  • হ্যাঁ,হ্যাঁ। দিও দিও।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:৩৯328012
  • দাঁড়ান আমি গুগুল ড্রাইভে তুলে আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো।
  • dd | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:৩৫328011
  • এদের কথা বাদ্দিন। আরে, আমি লাস্ট পরীক্ষা দিয়েছি ১৯৭৫ সালে। চল্লিশ বছর হয়ে গ্যালো। অথচ এখনো দুঃস্বপ্ন দেখি অংক পরীক্ষা হচ্ছে আর আমি কিছুই জানি না।সেটা চিরোকালই ফ্যাক্ট। কিন্তু যাস্ট ভাবুন এখনো এক্ষাম নিয়ে ভয় গ্যালো না।

    @T না। প্যাসিফিক দেখি নি। কিছু কিছু তিন চার মিনিটের excerpt দেখেছি। খুব দেখবার ইচ্ছে,পুরোটা। কিন্তু উ ট্যুবে তো নেই। কোথায় পাবো? আরেকটা বেশ ইন্টেরেস্টিং হচ্ছে জার্মানীর সেই সময়ের সরকারি নিউজরীল। সেগুলি প্রচুর আছে - ইংরিজি সাব টাইটেল সহ। বেশ মজার।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:২৬328010
  • ডিডিদা নিশ্চয়ই 'প্যাসিফিক' নামক সিরিজটা দেখেছেন। ব্যান্ড অব ব্রাদারসের ইকুইভ্যালেন্ট। ওটা আবার দেখলুম। আর অ্যাটাক অন লেনিনগ্রাদ। লেবানন নামের একটা ট্যাঙ্ক মুভিও।
  • শ্রী সদা | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:১৯328009
  • কলেজের পরীক্ষা নিয়েও দুঃস্বপ্ন দেখি মাঝেমধ্যে। সেকেন্ড আর থার্ড ইয়ারে রোবোটিক্স আর পার্ট টাইম জব এর চক্করে পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছিলাম, বন্ধুদের দৌলতে আর স্রেফ ভাগ্যের জোরে একটাও সাপ্লি হয়নি। সেই সময়কার সাবজেক্টগুলোর পরীক্ষা নিয়ে গভীর সব দুঃস্বপ্ন আসে।
  • dd | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:১৮328008
  • সোভিয়েত স্টর্ম খুব উপাদেয়। এট্টু প্রোপা গোছের যদিও।

    যেটা মিস করি সেটা ঐ জর্মনদের চক্ষে কিরম ছিলো এই বিশ্ব যুদ্ধ। আরো দেখতে পারেন - নানান কনফেরেন্স আর সিম্পোসিয়ম হয় বিভিন্ন যুদ্ধ নিয়ে। ডকু নয়। লেকচার। সেগুলো দুর্দান্তো হয়। একদম মিস কইরেন্না।

    নৌ যুদ্ধ হলে অবশ্য ডকু ছাড়া উপায় নেই। একটু ম্যাপ,একটু গ্রাফিক্স - এইসব ছাড়া চলে না। শুধু বই পড়ে/লেকচার শুনে ঠিক বোঝা যায় না।

    আমি সারাটা দিন হাঁকরে এইসব দেখি/শুনি। ক্ষী মিষ্টি যে লাগে।
  • তা | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:১৩328007
  • কৃষ্ণাদির সাথে কেমিস্ট্রিটা কেমন ছিল?
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:১২328006
  • শুনুন, একটার পর একটা যত রাজ্যের রদ্দি বাংলা সিনেমা দেখছি। ঐ যাকে বলে নাগরিক সিনেমা। ভয়ডরহীন মুভি সকল। আসলে অ্যাত হাসি যে বেশ এক্সারসাইজ হয়। স্বাস্থ্যের পক্ষে ভালো। সিঁফো কিছু সৎ পরামর্শ দিয়েছিল। সেসব হেলায় উড়িয়ে দিয়েছি। ইউনি থেকে ফিরে গুচ্ছের ম্যাগি গিলি আর তারপর বিছানায় চিতপাত হয়ে পড়ে পড়ে এইসব...হায় সুনিপুণ ভাবে গোল্লায় যাচ্ছি।

    কিন্তু এইসব হাহুতাশ করার ফাঁকে শুনিয়ে যাই যে এখন হড় হড়, না না, হর হর ব্যোমকেশ দেখছি। হল প্রিন্ট, আদ্ধেক লোকজনের মাথা কাটা, কিন্তু তাতে সিনেমাটার কিচ্ছু বুঝতে অসুবিধে হচ্ছে না। ও হ্যাঁ, মাঝখানে একবার সোভিয়েত স্টর্ম দেখলাম, স্ট্যালিনগ্রাদ এপিসোড। কাল দেখব কার্স্কের যুদ্ধু।

    ব্র র র র
  • cb | ২৯ জানুয়ারি ২০১৬ ২২:০০328005
  • তো এই দুলালবাবুকে আমার মনে আছে। ক্লাস সিক্সে পড়াতেন, বোধহয় সেই বছরই রিটায়ার করে যান। ওনার হার্টের অবস্থা ভালো ছিল না, তাই দোতলায় পড়াতে আসতে ওনার একটু চাপ হত। উনি দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকতেন, কি না সবাই একসাথে উঠে দাঁড়াবে, তারপর উনি প্রবেশ করবেন, সুপ্রভাত বা গুড মর্ণিং সম্স্বরে বলার পর বসা। সবার সিন্ক না হলে আবার একসাথে ওঠা বসা।

    তারপর একজনকে বই খুলে রিডিং পরতে বলতেন, উচ্চারণে আটকে গেলেই পরের জনকে উঠে দাঁড়িয়ে পড়তে হবে। তারপরে নিশ্চই বোঝাতেন, কিন্তু তার স্মৃতি খুবই অল্প

    কিন্তু রীতিমত হার্টের অসুখে ভুগতেন, এইটা একদম শিওর
  • sm | ২৯ জানুয়ারি ২০১৬ ২১:৫৩328004
  • দুলাল, পাঁচু, বিজয়া দি, চায়না দি,সুদক্ষিণাদি, বিমল বাবু সব্বাইকে চিনি।সব চেয়ে ভালো লাগত হরেকেষ্ট বাবুর কেমিস্ট্রি পড়া নো। হেডু সত্যেন বাবু ছিলেন,সত্যিকারের পন্ডিত ব্যক্তি।সব্বাই নিজের ছেলের মতন ভালো বসতেন। প্রত্যেকের বাড়ি (হেডু ছাড়া) ছিল অবাধ গতি।
    তবে সবার থেকে পছন্দ করতেন বোধ হয় কেমিস্ট্রির কৃষ্ণা দি। ওটাতে হায়েস্ট নম্বর পেয়েছিলাম কিনা!
  • b | ২৯ জানুয়ারি ২০১৬ ২১:৩৮328003
  • ই কি রে ভাই, এতো লোক ওনাকে চেনে?

    #সরকারীস্কুলগরিমা।
  • potke | ২৯ জানুয়ারি ২০১৬ ২১:৩৪328002
  • তার্পর বিডি স্কুল থেকে যেতে বাধ্য হন, হেডুর সাথে ঝামেলায়।
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ২১:২৭328001
  • ওরে এখন তো নলেন গুড় টুথপেস্টের মতো টিউবে ভরে বিক্রি হচ্ছে। খেতেও নাকি ভালো, আমি খাই নি অবশ্য, কিন্তু এয়ারপোর্টে দেখে এলাম।
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ২১:২৬327999
  • দুলাল সেন নামটা কিন্তু আরো ভালো।
  • san | ২৯ জানুয়ারি ২০১৬ ২১:২৬328000
  • কোলকাতা শহরের মধ্যে ভালো খেজুর গুড় কোথায় পাওয়া যায় ?
  • b | ২৯ জানুয়ারি ২০১৬ ২১:১৯327998
  • সিবি, হ্যাঁ।
  • cb | ২৯ জানুয়ারি ২০১৬ ২০:৫৬327997
  • দুলাল কুন্ডু, বাঃ গভ

    সল্টলেকে থাকতেন

    টকটকে ফর্সা রং, বেশ ডিমের মত চেহারা

    এঁর কথাই কি বলা হচ্ছে?
  • b | ২৯ জানুয়ারি ২০১৬ ২০:৪৮327995
  • ইতিহাস আমাদের একজন পড়াতেন, দুলাল কুমার কুন্ডু নামে, আমাদের ওখান থেকে পরে বালিগঞ্জ গভর্ণমেন্ট কিম্বা সল্টলেকের এবি/বিসি/সিডি....ওয়াইজেড ইত্যাদির মধ্যে একটা ইস্কুলে চলে যান। থাকতেনও সল্টলেকে, এফ ডি ব্লক-এ।
    ইতিহাস যে শুধুই রাজারাজড়ার সন তারিখ নয়, গপ্প নয়, বরং ফিজিক্স কেমিস্ট্রির মত তারো একটা স্ট্রাকচার আছে, লজিক আছে, এটা মাথায় গেঁথে দিয়েছিলেন। দুঃখের বিষয় এক বছরের বেশি পাইনি ওনাকে।
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ২০:৪৭327994
  • এরিট্রিয়ার লোকেদের আমেরিকা গ্রীন কার্ড দেয় অ্যাসাইলাম সীকার হিসেবে সুতরাং সিটিজেনশিপ বোধ হয় চাইলেই দিয়ে দেবে।
  • aka | ২৯ জানুয়ারি ২০১৬ ২০:৪১327993
  • এই আপনাদের দোষ খবর দেখলেই হোক্স অমুক তমুক। আরে বিশ্বাসে মিলায় বস্তু। অভ্যু এই দেশের সিটিজেন হতে কি করতে হয়?
  • d | ২৯ জানুয়ারি ২০১৬ ২০:১৭327992
  • আরে এটা হোক্স।
    সেটা না খোঁজ নিয়েই অবশ্য বাংলা কাগজের সাম্বাদিকরা ছেপে যাচ্ছে।
  • kiki | ২৯ জানুয়ারি ২০১৬ ২০:১০327991
  • কুমু, কাজু,
    ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত