এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ২৯ জানুয়ারি ২০১৬ ১৬:৪১327960
  • ও! পরীক্ষা নিয়ে হচ্ছে। আগে দেখতুম, এখন আবার ছেলের পরীক্ষা আসার আগে দেখি আমি পড়া না করে পরীক্ষা দিতে চলে গেছি। এরপর আবার নাতি নাতনীর সময়েও...................

    রসেবশে গ্রুপে দেখলাম মামু টি শার্টে প্যাঁচা নিয়ে বইমেলায় ঘুরে বেড়াচ্ছে। আর বেশি খরচ করি বলে জনগন এত ধমক ধামক করেছে যে আর বইমেলামুখো হতে পারছি না। এ দুঃখ রাখি কোথায়!!!গুরুতে কম খরচে সংসার চালানোর টিপসওয়ালা কোন টই হ্যায়? অবশ্য সেই শুনে বলেছে যে বই না হয় নাই কিনলি, কিছু না হয় নাই খেলি, কিন্তু ঘুরে আয়। মানে ধুলো খেতে মিলন মেলায় যেতে বল্লো কিনা বুঝলাম না।

    কিন্তু আমি কে, কারোর মনে আছে?
  • Div0 | ২৯ জানুয়ারি ২০১৬ ১৬:৩৯327959
  • হুম, তোমাদের মত ছাত্রীদের খাতা মডেল আন্সার শীট হিসেবে আমাদের দেখানো হত, ঐ সব অলংকরন, মার্জিন দেওয়া, টীকা, পাদটীকা, প্যারা ব্রেক করে লেখা ইত্যাদি সুঅভ্যাসের জন্য। এদিকে মৌখিকেও সাত এর বেশি নাম্বার দিত না। আবার হলঘরে অপোনেন্ট বেশি পাতা নিচ্ছে দেখলেও টেনশন বেড়ে যেত। কী ভাগ্য মাধ্যমিকে ইতিহাসে পাস করেছিলাম। ঃ-/
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৬ ১৬:৩২327958
  • এই যে পুপে-র স্ট্র্যাটেজিটা, যেটুকু না লিখলেই নয় লিখে আবার পরে সময় করে এটায় ওটায় আবার অ্যাড করে আসা, এটা ভবিষ্যতে বড় হয়ে লেখক সাহিত্যিক হবার লক্ষণ। ৪-৫টা গল্প কি উপন্যাস একসাথে শুরু করে দেয়া হল, পরে রোজ এটায় একটু ৩য় পরিচ্ছেদ ওটায় একটু ৪র্থ পরিচ্ছেদ লিখে চলা, প্যারালাল রান।
  • পুপে | ২৯ জানুয়ারি ২০১৬ ১৬:২৩327957
  • কাগের ঠ্যাং বগের ঠ্যাং যে লেখাগুলো একেবারেই বোঝা যেত না সেগুলোকে সুন্দর করে কাটাকুটি করা, আগের কাটাকুটি গুলোকে আরেকটু ভালো করা, তারা চিহ্ন ইত্যাদি এঁকে স্যার দিদিমণি দের বুঝতে সাহায্য করা যে ঐখানে রাজ্যাভিষেকের পরেই মৃত্যু না, মাঝে রাজ্যজয় ধর্মপ্রচার এই এখানটায় পরে লিখে দিয়েচি ইত্যাদি প্রভৃতি। ;)
  • Div0 | ২৯ জানুয়ারি ২০১৬ ১৬:১৫327956
  • কোটেশন না হয় বুঝলাম, আল বিরুনি। কিন্তু পুপে ইতিহাস পরীক্ষায় কী অলংকরণ করতে? ঃ) ঃ)
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১৬:১০327955
  • সিঁফো, একটু ভারী খাবার দাবার খেয়ে ঘুমিও।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০১৬ ১৬:০৯327954
  • আমি এসব দেখিনা। খুব কমই স্বপ্ন দেখি। কয়েকবছর ধরে খুব অনিয়মিত একটাই স্বপ্ন দেখে যাই। রাস্তা দিয়ে হাঁটছি আর ক্রমাগত বেলুনের মত মাটিতে ধাক্কা খেয়ে আরও উপরে উঠে যাচ্ছি। ট্র্যাম্পোলিনে বা গ্র্যাভিটি কম থাকলে যেমন হয়। সে কী অস্বস্তি। যত চেপেচুপে নিচে নামতে চাই তত ৫ তলা ১০ তলা উপরে উঠে যাচ্ছি।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১৬:০৬327953
  • হ্যাঁ, বইমেলায় যাওয়ার কথা কি না বললেই হচ্ছিল না? প্রায় বছর সাতেক হয়ে গেল বইমেলা যাই নি। ধ্যুত।
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫৭327951
  • ভাল হত না?
  • পুপে | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫৭327952
  • ব্ল্যাংকদা, নয় নয় করে এগারো বচ্ছর হয়ে গেল মাধ্যমিক দিয়েছি। আমাদের কালে বলবো না তো কি! (সদা আর আমি সেম ব্যাচের)
  • একক | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫৬327949
  • এরমধ্যে বোঝার কি আছে। ওই পদ্যটা ছতব্যালায় জঘন্য লাগতো। যেন একটা ন্যাকা ন্যাকা উনো বাঁদর দুলে দুলে সামনে নাচছে। অনেক পরে, পড়ে দেখলুম হুরিত্তারা এত পুরো এলোভেরা সেভিং কিট সমেত খোলা দরজা .....মাতিসের উত্তলোবতল রেখা :)) ফুল টুল বাচ্চাদের পদ্যে কেনই বা ঢোকানো হয় কেজানে। বেকার ইনুএন্দো যত।
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫৬327950
  • বইমেলায় যাবটা দুঃখী মানুষদের সাম্নে না বল্লে ভ্হলত না?
  • পুপে | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫৫327948
  • হ্যাঁ সদা ইতিহাস পরীক্ষা আমার জীবনের বিভীষিকা ছিল। উফফ। মাধ্যমিকের আগে কখনো লেখা শেষ করতে পারি নি। এখনো মনে আছে, ১০টা ১ নম্বরের ছোট প্রশ্ন, ৫ টা ৩ নম্বরের টীকা (প্রতিটার জন্য অন্তত এক দেড় পাতা লিখতে হবে), ৫ টা ৯ নম্বরের বড় প্রশ্ন(অন্তত সাড়ে তিন পাতা), ২ টো ১৫ নম্বরের মহাপ্রশ্ন(কম করে পাঁচ পাতা)!!! নাইন টেনে কখনো ৬০ এর ওপর তুলতে পারিনি। শেষে মা আদা জল খেয়ে পিছনে লাগলো। ঘড়ি ধরে লেখা প্র‍্যাক্টিস। ওহ! একটা টীকার জন্য ৫ মিনিট, ৯ নম্বর- ১৮ মিনিট, ১৫- ২৫ মিনিট। বরাদ্দ সময়ের থেকে এক মিনিট বেশী খরচ করেছ কি মরেছ! প্রানপাত পরিশ্রম করে শেষমেষ মাধ্যমিকে লেখা শেষ হয়।

    আরো স্ট্যাটেজি নিয়েছিলাম সব। যেটুকু না লিখলেই নয় সেটুকু লিখে এত এত জায়গা ছেড়ে পরের প্রশ্ন। শেষে সময় বাঁচলে সেখানে ফিরে এসে আবার একটু কোটেশন, আরো কিছু অলংকরণ। আর হাতের লেখা তো কহতব্য নয়!

    জীবনে যেন কখনো ওই ইতিহাস পরীক্ষা না দিতে হয়!
  • san | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫৪327947
  •  গতবার ওয়াল ম্যাগে লিখে নিজেই ভুলে গেছিস  -টা হেবি :-D
  • san | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫২327946
  • সারাজীবনে কখনও পরীক্ষা হলের স্বপ্ন, পাশ ফেলের স্বপ্ন দেখলাম না। আমি সুখী মানুষ কিনা, ৯০ পেলেও চলত ৩০ পেলেও চলত :-)
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫১327945
  • না চার টে বাজে। কাটি। বইমেলা য় যাবো।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫০327944
  • আমার "বোঝো" টা এককের পোস্ট র পরে ই হবে।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৪৬327943
  • বোঝো!!
  • Blank | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৪৫327941
  • কি দিনকাল পরলো। সদা ও বলছে 'আমাদের সময়ে'। এরপর কোনদিন শুনবো পুপে আর টুংকাই ও বলছে এমনি।
  • একক | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৪৫327942
  • পদ্য টা অসম্ভব রকমের সেক্সুয়ালি লোডেড।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৩৬327940
  • ও ত তো ব্যাপক কবিতাঃ

    "ভোর হল রেভরসা হল,
    দুললো উষার ফুল দোলা
    আনকো আলোয় যায় দেখ ও ই
    পদ্মকলির হাইতোলা"
  • cb | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:৩৪327939
  • ভোরাই বলে একটা কবিতা ছিল, আমি জাস্ট পড়ে যাই নি। শেষে তথার থেকে টুকে দেব বলে প্ল্যান করলাম। আর মিনিট কুড়ি বাকি, সব শেষ। এবার ওটা টুকব, এবার ওটা টুকব :)

    আরে মাইরি স্যার পাতি ১৫ মিনিট ধরে আমার দিকে তাকিয়ে বসে রইলেন। মানে দুজনে দুজনের দিকে মুখ তুলে তাকিয়ে বসে আছি। ৫ মিনিট আগে খাতা জমা দিয়ে বেরিয়ে গেলাম।

    ওরকম অ্যাবস্ট্রাক্ট কবিতা নিয়ে লেখা অসম্ভব না পড়ে গেলে
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:২৮327938
  • আমি এখন দুখে দাকে পটাচ্ছি আপিস কাটার জন্যে ..
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:২৭327937
  • চাপ কোথায়, এই তো দিব্যি মনে রেখেছ।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:২৬327936
  • কুমুদি যারা ওই ছবি নিয়ে এসব ভুল প্রচার করে বা রাগারাগি করে, এত বয়েস শীতকাল ভাবে নাকি? সালটাই জানেনা ঠিক করে। রবিদাদুর লেখার টেবিলের পাশে দাঁড়িয়ে 'কী লিখচ' টাইপ এক্সপ্রেশন মুখে দাঁড়িয়ে এ তো তেমনি বিখ্যাত কেউ না হলে কী চলে ! আর কে হবে অতএব সত্যজিৎ হতেই হবে।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:২৫327935
  • তারপরে আরো ছোট বয়েসে প্রশ্ন আসতো কোন জমিতে কী গাছ ভালো হলঃ

    যেমন চা র ক্ষেরে লিখতে হত, প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু জল দাঁড়ান না" এমন জায়গায় চা চাষ ভালো হয়।

    কী চাপ মাইরি!!
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:২৩327934
  • যা অতীত তাই নিয়ে পরিশ্রম করে কী হবে এইটি কোনদিন বুঝে উঠতে পারিনি,ইতিহাস পড়া নিয়ে বল্লাম।ছোটতে ৯০+পেতাম পরে গ্রাফ নিম্নগামী হয়,এদিকে বাবামা দুজনেই ইতিহাসের লোক।
    সে বড়ো দুঃখের সময় বল্লে কিছুই বলা হল না।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:২২327932
  • পরীক্ষার স্বপ্ন যে কতবার পাই, কেন কে জানে, এসবের সাথে সাইকোলোজিকাল কীসব কানেকশন আছে বলে। তবে কোনোবারেই লেখা শেষ করতে পারি না, খুউপি খ্রাআআআপ পরীক্ষা হয়, ভাবি যাঃ ফেল করব রে এইবার, তারপরে জেগে উঠে দেখি নাঃ সব ঠিক আছে, দীর্ঘ ছ বছর পর পরীক্ষা পড়াশুনো এসেছিল জীবনে দেড় বছরের জন্যে, তারেও সসম্মানে পার করেছি, আর আমায় পরীক্ষায় বসায় কোন হালার পো?
  • শ্রী সদা | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:২২327933
  • বাংলাটা আমারো স্বপ্নে আসে, তার কারণ মনে হয় চিরকাল স্টেজে মারার অভ্যেস ছিল। জাস্ট গল্প/কবিতাগুলো পড়ে নিয়ে পরীক্ষা দিতে যেতাম, আগে থেকে কিছু প্র্যাকটিশ করতাম না। রচনা ভাবসম্প্রসারন ইত্যাদি সবই যাকে বলে অ্যাজাইল মোডে। এখন স্বপ্নে দেখি এমন গল্প থেকে কোশ্চেন এসেছে জীবনে পড়িনি, এদিকে আসেপাশের জনতা হুলিয়ে লিখে যাচ্ছে।
  • cb | ২৯ জানুয়ারি ২০১৬ ১৫:১৫327931
  • স্বপ্ন আসে মেনলি বাংলা, ইতিহাস, ভূগোল এই সাবজেক্ট কটা নিয়ে

    আর লাইফ সাইন্স, এটা মনে হয় আমার কপিরাইট

    বাকি কিছু নিয়ে বিশেষ স্বপ্ন দেখি নাই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত