এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একদম | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৩৯327900
  • গুরুর সাইটের মতই। বুদ্ধবাউর ডেভেলপমেন্ট্পন্থী জনতারাই রাজত্ব করেন।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৩৬327899
  • বাবার নাম ঐতিহাসিকের নাম বলে চালিয়ে দিয়ে লেটারও পেয়ে গেছিল? আরে বাঃ এতো ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া এগজামিনারকে, বিশ্বে কত ঐতিহাসিক আছে তুমি আর কজনের নাম শুনেছ গুরু - এরম কেস।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৩৩327898
  • মৃত্য সজ্জায় বিদ্যাসাগর র একটি দুষ্প্রাপ্য ছবি শেয়ারের আসছিল কিছুদিন ..
  • শ্রী সদা | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:৩০327897
  • ভিনসেন্ট স্মিথ, রোমিলা থাপার দুজনেই খুব পপুলার ছিলেন। তবে কে কোন যুগ নিয়ে লিখেছেন সেটা মনে রাখতে হত।
    অবশ্য মাঝে মাঝে নীড বেসিসে নতুন ঐতিহাসিক ফর্ক ও করা হত। আমার এক বন্ধু ঐতিহাসিক দুলালচন্দ্র দত্তের নামে প্রচুর কোটেশন দিত, অ্যাকচুয়ালি ওর বাবার নাম। মাধ্যমিকে লেটার ও পেয়েছিল যদ্দুর মনে পড়ে।
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:২৩327896
  • সমস্ত সোশাল মিডিয়া সেকুলার বহেনচোদ আউড়ানো চাড্ডিতে ছেয়ে গেছে। আর পারা যাচ্ছে না। এরা আবার ভয়ানক ডেভেলপপন্থী। কাজেই ওয়েস্ট বেঙ্গলের কথা উঠলে এরা দুহাত তুলে বুদ্ধবাউকে সাপোট করে।

    সেলুকাস, ভাগ্যিস তুমি আজ বাঁচিয়া নাই।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:১৪327895
  • আমার এখনো একটা মনে আছে। মুঘ্ল সাম্যজ্যের পতন র কারন লিখতে বললে এটা লিখতে হত।

    .. " It was the decan ulcer, which killed Aurongeb"।।।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:১২327894
  • আমি কিছু কিছু অপ্রকাশিত স্যার যদুনাথ সরকার দেখেছি।
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:০৮327892
  • সবচেয়ে বেশি কোটেশন চলত আরেন্টি স্যারের নামে। তারপরে ভিনসেন্ট স্মিথ।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:০৮327893
  • কিন্তু আমি একটা ব্যাপার বুঝছি না, ছবির ছেলেটি সত্যজিত নন, সে তো বটেই, কিন্তু ফেসবুকের জনতা যাঁরা রাগারাগি কচ্চেন তাঁরাও তো নন। তো, এরা অ্যাত আঁতে নিচ্ছে কেন। আর দাদুর সই বাগাচ্ছেন অ্যামন ছবি ছাড়া রায় মশাইকে সবাই ভুলে যাবে অ্যামন তো নয়। তো, মোটিভটা কি? রাগারাগি কেন? একটা ভুল ইনফর্মেশন কেউ ঠিক করে দিলে তো উলটে ধন্যবাদ দেওয়ার কথা।

    ক্ষীই যে ব্যাপার, বুঝি না।
  • kc | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:০৭327891
  • আসলে এ আমাদেরই পাপ। স্কুলের পরীক্ষায় বানিয়ে বানিয়ে কোটেশন লেখা, অন্তাক্ষরীতে ইন্সট্যান্ট গান বানিয়ে চলা,, ,, সব ঘুরে এসে আমাদেরই মারবে। এইসব পোস্টে একটা আবছা ওয়াটার মার্কে লেখা দেখি, "কেমন? আর করবি?"
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৪:০০327890
  • ..." কাসুন্দি দিয়ে রসোগোল্লা খাওয়া ছাড়া" ঃ)
  • san | ২৯ জানুয়ারি ২০১৬ ১৩:৫৭327889
  • টিকি বাঁধা 'বিদ্যাসাগরের' ছবিটা আসলে কার ?
  • san | ২৯ জানুয়ারি ২০১৬ ১৩:৫৪327888
  • আরে কেসিদা কি আশ্চর্য ! ঐ অভিজিৎ যে সত্যজিৎ রায় নন এইটা বলে দেওয়ায় জনাদুই লোক আমার ওপরও রাগ করেছে :-( অথচ রানী চন্দের বই ইত্যাদি - আমার কুনো দোষ নাই
  • kc | ২৯ জানুয়ারি ২০১৬ ১৩:৪৯327887
  • মাঝে টিকি বেঁধে পড়তে বসা বিদ্যাসাগর খুব চলছিল, মায়ের কোলে বিবেকানন্দর ছবিও চলল। তবে এখন কিছু বলিনা, মুচকি হেসে স্ক্রল করে যাওয়াই ভালো।
  • ঊমেশ | ২৯ জানুয়ারি ২০১৬ ১৩:৩৫327886
  • APJ আব্দুল কালামের ছোটোবেলার একটা ছবি ফেবু তে খুব ঘোরাঘুরি করে, সাইকেলে করে পেপার বিক্রি করছে।। আমার তো পুরোপুরি ফেক মনে হয়, কিন্তু কিছু বলি না।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৬ ১৩:৩৩327885
  • এই শিরোনামে কোথাও একটা এই ছবিটা আমিও দেখেছিলাম। কিন্তু ঐ বাচ্চাটির ছবির সঙ্গে ছোটোবেলার সত্যজিৎএর ছবির কোনো মিল নেই। কিঞ্চিৎ আশ্চর্য হয়েছিলাম।
  • kc | ২৯ জানুয়ারি ২০১৬ ১৩:২৭327884
  • আরেন্টি আর অভিজিৎ চন্দের ছবিটা সত্যজিৎ রায়ের বলে প্রথম মার্কেটে ছেড়েছিল মহামান্য আনন্দবাজারের ফেসবুক পেজ। তারপর যা হওয়ার তাই হয়ে চলেছে। লোকের ভুল শোধরাতে গিয়ে এখন অবধি চারজন আনফ্রেণ্ড করেছে আমায়। তারথেকেও বেশী ইন্টারেস্টিং তারা কেউ ভার্চুয়াল বঁধু ছিলনা। বহুদিনের চেনাপরিচিত মানুষ সব। এই তো অবস্থা!!!
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৩:০৮327883
  • /আছে
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১৩:০৩327882
  • দেবু, দেখে যাও ছেলে দের মধ্যেও ভালো লোক অছে ঃ)
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:৫৯327880
  • হ্যাঁ এল্সিয়েমদা।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:৫৯327881
  • কোনটা- এই টা?
  • ঊমেশ | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:৫৮327879
  • ভারতের মেয়ে ক্রিকেটাররা আবার কামাল করেছে, এবার মেলবোর্নে।
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:৫৫327878
  • ইয়েস।দাদাগিরিতে ঐ ছবিটি দেখে বেশ বিরক্ত লাগল।
  • pi | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:৫৩327877
  • থ্যাংকু !
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:৫১327876
  • আরেকটা কথা - রবীন্দ্রনাথের নোবেল পেরাইজ নেবার ছবি বলে ভুল ছবি প্রচার নিয়ে -

    এরম কেস আরেকটা আছে, রানীচন্দের ছেলে অভিজিতের সাথে তার গুরুদেব দাদুর একটা ছবি আছে, রানী চন্দের 'গুরুদেব' বইটার শুরুতেই সে ছবি আছে ও তলায় বাচ্চাটির নাম পরিস্কার করে 'অভিজিৎ' লেখা আছে, ফেবুতে কত জায়গায় যে দেখলাম ঘুরে ফিরে ওটা নাকি সত্যজিৎ রায়ের সাথে রবিদাদুর ছবি ! লোককে শুধরে দিলেও শোনে না, বই থেকে স্ক্যান করে দেখালেও শোনে না,

    এমনকি সেদিন দাদাগিরিতেও সেই 'বহুদিন ধরে বহু ক্রোশ দূরে' কাকে লেখা এই প্রশ্নটার পরে ওই ছবিটাই দেখালো যে ওটা নাকি সত্যজিৎ রায় ! দাদাগিরির মত একটা শো, টিভিতে এত লোক দেখছে, তাতে যদি ভেরিফাই না করে এরম ভুলভাল দেখায়...এও ফেবু এফেক্ট নিঃসন্দেহে।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:৩৯327875
  • আর জনগণমন পঞ্চম জর্জের উদ্দেশ্যে কিনা এটা নিয়ে আমি যেটা শুনেছি - রবীন্দ্রনাথকে 'সন্ধ্যা' পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায় রিকোয়েস্ট করেছিলেন পঞ্চম জর্জের আগমন উপলক্ষ্যে একটা বন্দনা লিখে দিতে। উনি খুব স্বাভাবিকভাবেই রাজি হন নি, বরং বলেন যে বন্দনা যদি লিখতেই হয় তো ভারতের ভাগ্যবিধাতার উদ্দেশ্যেই লিখবেন, তাতে জর্জের বন্দনার ব্যাপারটাও একরকম চলতে পারে, ডায়রেক্ট না বুঝিয়েও। চাঁদ সদাগরের মনসার দিকে বাঁ হাতে ফুল ছোড়ার মত কেস, মানে দুটোই বজায় রইল আর কি। সেটাই লোকে ভুল ব্যাখ্যা করে যে শুধু জর্জের স্তুতি করতেই লিখেছিলেন।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:৩০327874
  • কুমুদি 28 Jan 7:10 PM - এটা দুর্দান্ত ঠিকঠাক একটা পয়েন্ট বলেছেন, সূক্ষ্ম মানে একেবারে সূক্ষ্মাতিসূক্ষ্ম খুঁতও ধরে ফেলে অন্যের রান্নায়, নিজেরাও সেসব ভীষণ ভালো খেয়াল রাখে আর রেখে খুব কন্সিস্টেন্টলি ভালো রাঁধে।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:২৫327873
  • হ্যাঁ, ওখানে হোটেলে চেক ইন করে, খেয়ে দেয়ে তারপরে কটক যাবো।
  • + | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:২১327872
  • র‌্যাভেনশ তো কটকে, ভুবনেশ্বরে কবে হল !
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৬ ১২:২০327871
  • বোঝো, আবার খোলা পাতায় ফোন্নং দিয়েছে! তাও অন্যের!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত