এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কী চাপ! | ২৯ জানুয়ারি ২০১৬ ১১:০৪327840
  • আরেন্টিদাদুর তাও ছবি পাওয়া যায় কমবয়েসের - ভাবুন যদি অশোককুমার কি ছবি বিশ্বাস কি কমল মিত্র নোবেল পুরস্কার পেতেন? আপনারা এইভাবে ডিফেন্ড করতে পারতেন? ওঁরা তো জন্ম থেকেই বয়স্ক, কোনওদিনই অল্পবয়েসী ছ্যালেন না।
  • Div0 | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৫৮327838
  • সোসেনের ডান-বাম ঠিক থাকে না - এরম প্রবাদ আছে না? স্টীয়ারিঙে উল্টো হয়ে বসলে তবে গাড়ি ঠিকদিকে বাঁক নেয় এরম কিছু...
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৫৪327837
  • জায়ীত সঙ্গীত!!! বাপস! ভাগ্যি জারিত বানায়ে দাও নি
    :-D

    আর সত্যি সুষেণ কেন দুটোই বাঁহাত এঁকেছে? অ্যাঁ!
  • Div0 | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৫৩327836
  • হাহাহা :)
    ব্যাগে করে নিয়ে যেতে হয় তো। গঙ্গার ধারে বসে আনমনে চিবুতে ;)
  • sosen | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৫১327835
  • দ্যাখ টি, আমাকে ডান বাঁ নিয়ে কিছু বল্লে মেরে দেবো, হ্যাঁ
  • Virgil Caine | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৪৭327834
  • বল্লে হবে? এবার আমরাও "হামলে পড়ে" ব্যানারসে গিয়ে সসেজ খেইচি। ব্রাউন ব্রেড বেকারি আছে, আরো কী একটা যেন ক্যাফে ছিলো হোটেলের পাশে - সব "ফোরেনার"-দের জন্যে বানিয়ে রেখেছে। সেখানে সসেজ ব্রেকফাস্ট বলে একটি সসেজ, একটি সালামি, একটি বেকন দেয় পাঁউরুটির সঙ্গে।

    একটি মাত্র সসেজ? কোনো মানে হয়?
  • pi | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৪৩327833
  • মানে জায়ীত সঙ্গীত নিয়ে সার্কাস ?
  • Div0 | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৪২327832
  • :-D
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৪০327831
  • @ ডিভো
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৩৯327830
  • উহা হলধরবাউদের "মন চল নিজ নিকেতনে" সিন্ড্রোম। ;-)
  • pi | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৩৭327829
  • এইগুলো কোন গ্রুপে দেখা যাচ্ছে ? আর এইসব কোন গ্রুপে নিত্যি চলে ?
  • Div0 | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:৩৬327828
  • হুম। কিন্তু বুশেরও এই নিয়ে বাণী ছিল সেটা এখুনি হাতড়ে পেলাম না।

    অভ্যু, ব্রকোলি সসেজ এগুলো এদেশে নতুন কিছু নয়। হ্যাঁ, আগে হয়ত এত সহজলভ্য ছিল না বা হামলে পড়ে খাওয়ার এত হিড়িক ছিল না। সে তো অনেক কিছুই এখন এদেশে এসে গেছে। শুধু ব্রকোলি আর সসেজ নিয়ে খোঁটা দিলে চলবা! আর দাবী টা কী?
  • Div0 | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:১৯327826
  • ধুস সেটা তো বুশ বলেছিল, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ।
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:১৭327825
  • হুঃ, চায়্না আর ইন্ডিয়ার লোকে সকালে উঠে সসেজ চিবুচ্ছে দেখে কন্ডোলিজা দিদিমুনি সেই যে খোঁটা দিয়েছিলেন!
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ১০:০১327824
  • হ্যাঃ, আমি কি তখন ঈশানদাকে দেখে এঁকেছিলুম নাকি! শুনেছিলাম দাড়ি আছে। পরে ছবি ছাবা দেখেছি।

    শোনেন, দেখে আঁকলে হুবহু নামিয়ে দিতে পারি।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৫৯327823
  • কে বলতে পারে,ঐ দেখনদারি আসলে আমাদের দেখার সীমাব্দ্ধতা নয়? শেষ নাহি যে শেষ কথা... ইত্যাদি।
    আমার বাবাও সসেজ শুনলে ঐ রকম ই বলে থাকেনঃ)

    বুকে হাত রেখে /না রেখে নিয়ে কিই বা বলবো,রাস্তায় পানের পিক,গাড়ি থেকে ঠোঙা না ছুঁড়ে ফেললেই যথেষ্ট দেশপ্রেম দেখানো হবে।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৫৫327822
  • বাব্বাঃ! ছবিটা দেখে মনে হচ্ছে লিঙ্কনের সামনে ইমেন্সিপেশান প্রোক্লেমেশানের ড্রাফট ধরে পাখি ঝুলে আছে!লিংকু ভয় পেয়ে গেছে।
    ঈশানদার সঙ্গে লিঙ্কনের বেশ মিল;)
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৫৩327821
  • ব্রকোলিও তো গতানুগতিক খাবার নয়, আর স্বাস্থ্যকরও বটে। রোজ সকালে সেদ্ধ খা না ব্রেকফাস্টে। টানা একমাস খেলেই আমি তোকে মেনহির উপহার দেবো
  • Div0 | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৫০327819
  • আরে জাতীয় সঙ্গীত গায়করা যেখানে হাত রাখতে চান রাখুন্না তবে দেখনদারি নকলনবিশী উইথ রেস্পেক্ট টু দেশপ্রেম বড় স্বাস্থ্যকর নয় এই আর কি।

    পৈটিক খাদ্যাখাদ্যের অনুকরণ বোধহয় দেখনদারির চাইতে এট্টুস আলাদা। মানে গতানুগতিক খাবারের বাইরে স্বাদ বদলাতে কার না মন চায়। সে ইসেই হোক বা সসেজ। :)
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৫০327820
  • আগে ১১০০ বার বম্বিং হয়েছে দিনে! ক্রুজ এলে আবার হবে।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৪৫327817
  • হি হি...পেয়েছি। এই যে, ঈশেনদার ছবি

  • | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৪৫327818
  • ব্রতীন,আমার আমেরিকান হতে লাগবে না। এমনিতেই জাতীয় সঙ্গীত শুনলে চোখে জল আসে।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৪৩327815
  • নাঃ।বলেছে, বারাক এসে সারাদিনে ১২- ১৫ টা বিমানহানা করতে বলায় আজ ঐ বদমাশদের এত রমরমা!
  • Abhyu | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৪৩327816
  • আমার কিছুতেই অসুবিধা নেই, শুধু ব্রকোলিসেদ্ধ খেতে না বললেই হল।
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৪২327814
  • তাইলে বুকে হাত রেখে জাতীয় সঙ্গীত গাইলে অসুবিধা নাই তো?
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৩৮327813
  • এদ্দিন ধরে আফগানিস্তান ইরাকে কার্পেট বম্বিং করেও সাধ মেটেনি!
  • | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৩৭327811
  • আইওয়া সিটিতে কাল ইউ আই এর এক ছাত্র/ত্রী রা ট্রাম্প কে ঠিকমত কথা বলতে দেয়নি, এমনকি, এক ছাত্র দুটি টমেটো ছুঁড়ে বিক্ষোভ দেখিয়েছেঃ)

    আজ ফক্স নিউজ রিপাবলিকান ডিবেট দেখাচ্ছে, সঙ্গী 'গুগল"।'ফক্স নিউজ গুগল ডিবেট '। আজ ট্রাম্প নাই, মনে হচ্ছে কি যেন মিসিং। মূল প্রশ্ন আমেরিকার নিরাপত্তা এবং টেরোরিজম- সকলেই খুব শক্তপোক্ত আমেরিকা গড়তে উৎসাহী।তারমধ্যে টেড ক্রুজ কার্পেট বম্বিং করে সব শত্রু নিকেশ করে ফেলবেন জেনে হাততালির বন্যা বয়ে গেলো।
  • T | ২৯ জানুয়ারি ২০১৬ ০৯:৩৭327812
  • ঃ), ছবিগুলো ডিলিট হয়ে গ্যাচে হয়ত। বছর চারেক আগের ছবি তো। পোস্টইমেজ ব্যাকাপ রাখে না বোধহয়। তবে ঈশেনদার ঐ ছবি মোস্ট প্রবাবলি আমার কাছে আছে বোধহয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত