এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:৩১327480
  • ট্রাম্প ক্রমে আসিতেছে।
  • de | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:৩০327479
  • গাইডকে যাবার একহপ্তা আগে ফোন করে নেবো -
  • de | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:২৭327478
  • সান্দা - অনেক অনেক থ্যাঙ্কু রে --

    খুবই কাজে লাগবার মতো ইনফো - কপি-পেস্ট করে সেভ করলাম। আমি মার্চ এন্ডে যাবো, পুউরো জ্বলেপুড়ে খাক হয়েই আসবো, যা বুঝতে পাচ্চি -ঃ)) খুব গরম হবে -
  • sinfaut | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:১৮327477
  • গোঁয়াড়গেল তো মনিটর লিজার্ডকে বলে জান্তাম। আমাদের বাড়ির পিছনে প্রচুর আছে। কখনো খড়খড় আওয়াজ করে নারকেল গাছে চড়ে। কিন্তু কখনো হারামীগিরি করতে তো দেখিনি। ল্যাদ খায়, রোদে পড়ে থাকে, কচুরিপানার মধ্যে ডুবে বসে থাকে। এমনকি স্মাইলিও দেয়না।
  • Div0 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:১৩327476
  • আর হাম্পি'র বেশীরভাগ জায়গায় বিএসেনেল ছাড়া অন্য কোনও কভারেজ নেই। টিলাগুলোর ওপরে চড়লে এয়াট্টেল একটা বার পাওয়া যায়।
  • প্রিপেনকুইটি | ২৭ জানুয়ারি ২০১৬ ১২:৪২327475
  • জি আর ই-র ওয়ার্ডলিস্টে ছেলনা।
  • Div0 | ২৭ জানুয়ারি ২০১৬ ১২:৩১327474
  • দে'দি, তোমরা কবে হাম্পি যাচ্ছ? জিজ্ঞেস করলাম কারণ এই জানুয়ারির শেষেই এবছর যা গরম দেখলাম ওখানে, আর ক'দিন পরে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা বাইরে (রোদে) জাস্ট থাকতে পারবে না।

    সানস্ক্রীন ছাতা টুপি রোদচশমা জল ইত্যাদি সব নিয়ে বার হোয়ো।

    তুমি একটা জায়গায় লিখেছ দেখলাম যে এটা কন্ডাক্টেড ট্যুর, মানে গাড়ি থাকছে। গাইড ঠিক করেছ কি? যদি না করে থাকো তাহলে এনাকে (গভঃ অ্যাপ্রুভড) কন্ট্যাক্ট করে রাখতে পারো (আগেভাগে)।

    নামঃ Hanumantha
    ফোংঃ +919448719144



    এছাড়া -

    ১) দুপুরের লাঞ্চ এখানে কোরো
    http://www.tripadvisor.in/Restaurant_Review-g319725-d1194465-Reviews-Mango_Tree-Hampi_Karnataka.html

    এরা আগে তুঙ্গভদ্রা নদীর ধারে ছিল, পরে সরকারি ঝামেলায় রিলোকেট করে এখন বিরূপাক্ষ মন্দিরের পিছনে গলিতে গেছে। রীতিমত ভীড় হয়। চেয়ার টেবিলে না বসে গদি আর বালিশ প্রেফার কোরো। নীচের লিঙ্কটা দেখো, সাউথ ইন্ডি, ইজরায়েলি সব পাওয়া যায় -

    http://yummraj.com/2015/04/20/mango-tree-river-side-drive-near-virupaksha-temple-hampi-583239-bellary-district-karnataka/

    খাওয়া হয়ে গেলে ফারদার রুইনস দেখতে যাওয়ার আগে নদীর ধারের দোকানগুলো ঘুরে দেখো। জাঙ্ক জ্যুয়েলারি থেকে আলিবাবা প্যান্ট সব মিলবে।

    এপারে মানে তুঙ্গভদ্রার উত্তরদিকে সব দেখা হয়ে গেলে পরের দিন হাতে একটু সময় নিয়ে মোনোলিথিক নন্দী'র পাশের রাস্তা বেয়ে নদীর ধারে নেমে গেলে করাক্‌ল পাবে। পঞ্চাশ টাকার মত নেয় পার করতে। তা নইলে এমনি নৌকা আছে, সরকারি, দশ টাকা টিকিস। ওপারটা কোপ্পাল জেলা (হসপেট বেলারি জেলায়)। সিঁড়ি দিয়ে উঠে একটু গেলেই এক্কেবারে অন্য জগত, হিপি টাউন। টু হুইলার ভাড়া পাওয়া যায়। একদিকে ধানের জমি আর অন্যপাশে নদী, উজিয়ে গেলে নানা অজানা জায়গা পাবে। অঞ্জনা পর্বত, দুর্গামন্দির ওই সব তো না যেতে চাইলে সোজা চলে যাও সানাপুরা লেক। একটা ছোট ড্যাম। তার একপ্রান্তে একটা খাল ধরে নেমে গেলে আরও ছোট ছোট গ্রাম এইসব। জলে কুমীর লেখা সাবধানবাণীগুলো উপেক্ষাই কোরো। কুমীর কোনওদিনই ছিল না, ওগুলো লেখা লোকজনকে জলে নামা থেকে বিরত করতে। পানীয় জলের লেক কিনা।

    ফেরার পথে ঢালু দিয়ে নেমে এসে বাঁ দিকে গৌরি রেস্টোর‍্যান্ট আর হোমস্টে। রান্নার ছেলেগুলো নেপালি। দারুন রুটি আর চিকেন বানায়। খাবার টাইম না থাকলে প্যাক করেও নিতে পারো। ছোটোছোটো মাটির ঘর, সামনে হ্যামক লাগানো। একটু নেমে গেলে একটা ধানের ক্ষেত, আর গাছে অনেক বাবুই পাখির বাসা। দূরে মহা মহা বোল্ডার সমেত ভাঙাচোরা পাহাড়গুলো।

    তারপর ফিরে আবার তুঙ্গভদ্রার ধারে। এমনিতে সাড়ে পাঁচটায় শেষ নৌকা তবে কর‍্যাক্‌ল তো থাকেই। বিরূপাক্ষ'র পাশে ঋষ্যমুখ পাহাড়। সময় যদি থাকে ওখান থেকে সূর্যাস্ত দেখতে ভুলো না।

    আপাততঃ এটুকুই। অ্যাডিশনাল কোনও ইনফো লাগলে জানিও।

    গাইডদের অ্যাট অল টাইম কৃষ্ণ মন্দিরের মোড় থেকে পাওয়া যায়।
  • potke | ২৭ জানুয়ারি ২০১৬ ১২:২৮327473
  • পরে, ঃ))
  • b | ২৭ জানুয়ারি ২০১৬ ১২:২২327472
  • লার্নিং ইংলিশের আগে না পরে? @ পোটকে
  • পুপে | ২৭ জানুয়ারি ২০১৬ ১২:২১327471
  • গোঁড়গেল অনেকটা কুমীরের মত দেখতে হয়। একটা বন্ধুর বাড়ির পুকুরপাড়ের জঙ্গলে নাকি থাকতো।
  • san | ২৭ জানুয়ারি ২০১৬ ১২:২০327470
  • তিষ্যরক্ষিতার কাহিনী কেউ একটু বলে দেবেন প্লিজ ?
  • potke | ২৭ জানুয়ারি ২০১৬ ১২:১৯327469
  • কেশী, গত দু-তিন মাসে কিস্যু পড়ি নি, নিজের সাবজেক্টের বাইরে।

    আর নেহেরু-বোস কারো ইন্জিরি ভালো লাগে না, ভিক্টোরিয়ান স্টাইল; বরং এখন অনেক ভারতীয় যারা লেখেন বেশ লাগে পড়তে।

    ডিঃ আমি কিন্তু সরকারী ইস্কুল, বাংলা মিডিয়াম এবং বাম জমানা, ঃ)
  • Div0 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৫০327467
  • ওই দ্যাখো ভুলে গেছি (বয়স...)
    দাঁড়াও লিখি।
  • kc | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৫০327468
  • গোঁড়গেল খালবিলের ধারে জলাজঙ্গলে থাকে। সাপ খায়। খুব হারামি প্রাণী বিশেষ।
  • sosen | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৪৯327466
  • পোটকে'জ প্রপেনকুইটি ঃ)
  • de | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৪৭327465
  • অ সান্দা - ইন্ফো দিবি বল্লি যে কাল -
  • Div0 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৪৫327464
  • প্রপেনকুইটি ভালো ইঞ্জিরি, কিন্তু গোঁড়গেল কী প্রাণী, কেশিদা?
  • de | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৪২327463
  • দমদি - মেয়েদুজনের কথা পড়ে ভয় হচ্চে কিন্তু!

    এই পোটকের প্রপেনকুইটি কোথায় পাবা যাচ্চে - নেতাজী টইতে? ওই টইটা খুলে কিসুই বুইতে না পেরে পালিয়ে এলাম - ক্ষী হচপচ!!
  • cb | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৩৩327462
  • মাইরি বলছি, আমি প্রপিনকুইটি মানে টা বুঝতে পেরেছিলাম। এত ভাল ইংরাজি যে সঙ্গে সঙ্গে বউকে বললাম যে দেখ কি সুন্দর লিখেছেন, পি জি ওডহাউসের মত :)

    দ-দি, লুচি খেতে আমি খুব ভালবাসি, কিন্তু আমরা দুজনে চেষ্টা করেও পারি না করতে :)
  • d | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:২৫327461
  • রমগন আর খানিক অজ্জিতের পর পোটকের ঈংরিজি পড়ে বেশ ভাল্লাগে।
  • sinfaut | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:১২327460
  • closeness, proximity, kinship
  • kc | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:০৬327459
  • পটকে মনে হয় তেড়ে নেহরুর লেখা পড়ছে। কি সব লিরিক্যাল ইঞ্জিরি বলছে।
  • byaang | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৫৫327458
  • ঃ))

    সত্যি, আমিও লক্ষ্য করলাম পোটকে খচে গেলে খুবই সাধু ইংরিজিতে কথা বলে। কিন্তু প্রপেনকুইটি মানে কী? আমি সেনটেন্সটা তিন-চারবার পড়েও শব্দটার মানে বুঝলুম ন। ঃ(
  • dd | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৪৮327457
  • অ্যান্টিকুইটি ও খুব ভালো। একটু দাম বেশী- তা হোক। প্রপেনকুইটি কখনো খাই নাই।
  • Abhyu | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৩২327455
  • হ্যাঁ আমিও শিখেছি ওটা।
  • sinfaut | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৩১327454
  • ঐ টই থেকে একটাই নতুন জিনিস শিখলাম।
    Propinquity, আগে এই শব্দটা কোনদিন শুনিনি। থ্যাংক্স পোটকেদা।
  • Abhyu | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:২৬327453
  • d | ২৭ জানুয়ারি ২০১৬ ০৯:৫৬327452
  • যাই হোক এখানেও লিখে রাখি।
    ব্ল্যাংকি আমার জন্য এক কপি মহেঞ্জোদড়ো আর এক কপি অমর মিত্র তুলে রাখবি রে। আমি তোর থেকে পরে নিয়ে নেবো।
    আর কিছু না, এই দুটো হলেই হবে।
  • d | ২৭ জানুয়ারি ২০১৬ ০৯:৫৫327451
  • ব্যাং, কুমু,
    না এখনও পর্যন্ত আমার কাছে কোনও খবর নেই। ওঁদের সাথে কোনওভাবে যোগাযোগ হয়েছে কিন জানি না। আমি কিছু জানলেই এখানে জানিয়ে দেব। খুব আশা করছি যে মেয়েদুটি জাস্ট বেড়ানোর ঝোঁকে খবর দেয় নি, দিয়ে ফেলবে।
    দেখা যাক।

    সিবিকে কাল থ্যাঙ্কু দেওয়া হয় নি। আজ দিয়ে দিলাম। আর স্পার্কলেটের ১২ নং টাওয়ারের ১০ তলায় এলে লুচি আলুচচ্চড়ি যে কোনও সময় খাইয়ে দেব। একটু আগে জানিয়ে এলে ক্ষীরের মালপোয়া ইঃও থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত