এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | ২৬ জানুয়ারি ২০১৬ ২৩:০১327420
  • অ্যাটলিস্ট ফোন করুন আগে, জানতে চান কিভাবে মেল করলে ওনারা পাবেন বা অ্যাডভাইস চান

    নিউ মার্কেট থানা

    Officer in Charge Shri Pabitra Kumar Mukherjee
    Additional Officer in Charge Shri Manoj Dutta
    Phone No 2217-7397/2283-6100/2227-6436
  • সে | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৫৮327419
  • দর্শনা তো বাংলাদেশের মধ্যে। এপাশের সীমান্তবর্তী স্টেশন গেদে। এবং ট্রেন থামে কোলকাতা স্টেশনে। ইমিগ্রেশনে বলতে পারবে আদৌ ভারতে ঢুকেছে কি না।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৫৬327417
  • হ্যাঁ। কিন্তু থানায় জানাবে কীভাবে? মানে আমি চাইলেই বা জানাব কীভাবে?
  • সে | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৫৬327418
  • কোলকাতা স্টেশন বা গেদে, যেখানে ইন্ডিয়ান ইমিগ্রেশন, সেখানে খোঁজ নিতে পারেন পাসপোর্ট নম্বর থাকলে।
  • cb | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৫৫327416
  • ওটা মনে হয় নিউ মার্কেট থানার মধ্যে পড়ছে
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৫৪327415
  • সদর স্ট্রীটে কোনও হোটেল এ ওঠার কথা। কিন্তু সেটা এসে খুঁজে বের করার কথা। দর্শনা থেকে ফোন করে জানিয়েছে যে চলে এসেছে।

    আমি প্রাণপণে সাহস দিচ্ছিলাম কিন্তু আমারই হাত পা কাঁপছে। এই ফোন স্যুইচড অফ আসাটা ...
  • cb | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৫৩327413
  • মানে পুলিশে কিন্তু যেতেই হবে, আর কোন উপায় নেই, সে হ্যারাস হলে হোক।
  • cm | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৫৩327414
  • বিদ্বেষ একেবারে চলে গেলে কি পাঁঠার মাংস ব্যান হয়ে যাবে?
  • dd | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৫১327412
  • সিংগুল ডি কে। একেবারে পাসপোর্টের ডিটেইল ও ফটো সহ পুলিশকে জানাতে বল। নিশ্চয়ই খুব হ্যারাসড হবে। কিন্তু না হলে বড়ো বিপদের চান্স আছে।

    এরা কতো বড়?
  • cb | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৪৯327410
  • যদি খোঁজ খবর নিয়ে এসে থাকে, তাহলে হোপফুলি গ্লোব সিনেমা অঞ্চলে উঠতে পারে

    অথবা একবালপুর

    এই দুই জায়্গাতেই বাংলাদেশীদের আধিক্য।

    ওফ এরা যে কি করে!!!! বাপ মাকে চিন্তার মধ্যে ফেলে একাকার

    ফোনে কিছু জানায় নি?
  • dd | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৪৯327411
  • ভাষাতত্ত্বের দিক দিয়ে দেখলে নকু, মাকু নেহাৎই সংক্ষিপ্তকরণ। মুলো ও তাই। আনফরচুনেটলি উটি আবার এক ভেজিটেবিলের সমার্থক। আর কোনো অদ্ভুত কারনে ঢ্যাঢ়শ,বাঁদাকপি এবং মুলো - বেশ গালি গালাজ টাইপের। কাঁচকলাও। কিন্তু ফুলকপি বা শালগম নয়।ব্যাপারটা একটু ভেবে দেখুন।মুলো না বলে তিনু বল্লে কিন্তু ত্যামন খারাপ শোনায় না। দেখুন, নিজেই ট্রাই করে দেখুন।

    আর হার্মাদ তো একটি খুব বেসিক রাজনৈতিক গালি। চটিপুলিশের মতন। চাড্ডীও তাই।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৪১327409
  • আচ্ছা একটা জরুরী দরকার। বাংলাদেশের এক বন্ধুর দুই বোন হঠাৎ বাড়ীতে কিছু না বলে কলকাতা রওনা হয়ে গেছে গতকাল। দর্শনা সীমান্ত থেকে লাস্ট কথা হয়েছে গতকাল। ওরা একটা সিম ওখান থেকে নিয়ে এসেছিল সেটা স্যুইচড অফ পাওয়া যাচ্ছে।

    কোথায় খোঁজ করা যেতে পারে কেউ কোনও ধারণা দিতে পারলে খুব উপকার হয়।
  • aranya | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৪০327408
  • সিবি-র বয়সে আম্মো তর্কে অনেক রাত পার করেচি, মনে পড়চে, নস্টালজি
  • aranya | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৩৯327407
  • কেসি, ঐ টার্ম-গুলো ও তো দেখি না আজকাল :-)

    মাকু মনে কী - ফলোয়ার অব মার্কস?
  • cb | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৩৮327406
  • সত্যি অরণ্যদা, ৯ টা থেকে ৭ টা।

    আই ফেল্ট সো ওয়েস্টেড আফটার দ্যাট, বললাম কোলকাতায় ফিরে দেখা হোক, তারপর কেটে গেলাম।

    এখন লার্ণের থেকে আনলার্ণ করাটাই রীতিমত চ্যালেন্জ
  • kc | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৩৭327405
  • অরণ্যদা, যাস্ট নির্বিষ কুতুহল, মাকু বা হার্মাদ টার্মগুলো নিয়ে এনি বক্তব্য? :-)
  • aranya | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:৩২327404
  • সিবি, সত্যি ঘন্টা দশ !!

    পোটকে, আমি শুধু মাত্র গুরু-তে লেখালেখি নিয়ে বলছি। এখানে তো কাউকে "বেহেন্চোত সিকুলার" বলতে দেখি না।
    চাড্ডি, মুলো - এই টার্মগুলো গুরুতে মাঝেমাঝেই চোখে পড়ে
  • potke | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:২৭327403
  • অরন্যদা, "বেহেন্চোত সিকুলার" এর উত্তরে এগুলো খুবি মাইল্ড।
  • cb | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:২৬327402
  • আমি হটাৎ রিয়েলাইজ করলাম ফেসবুকে গ্রুপে গ্রুপে খিস্তিয়ে জীবনে অমূল্য সময় নষ্ট করছি। এই উইকয়েন্ড থেকে ফেবু ডিঅ্যাকটিভেট করে দেব ফর নেক্স্ট ৪ মাস।

    কিছু কাজও আছে আর দেখি ফেবু বিহীন জীবন কেমন কাটে।

    আজ এক কলেজের বন্ধুর সাথে নেতাজী আর নেহরু নিয়ে ঘন্টা ১০ এক মারামারি করে এই রিয়েলাইজেশন এল। ধুশশালা, সব তর্ক গিয়ে শেষ পর্যন্ত impasse এ গিয়ে দাঁড়ায়। না আমি কিছু চেন্জ করতে পারব না আমার কিছু চেন্জ করতে পারবে!!!!
  • aranya | ২৬ জানুয়ারি ২০১৬ ২২:০২327401
  • চাড্ডি, মুলো - এই টার্ম গুলো ভাল লাগে না - এও একরকম বিদ্বেষের প্রকাশ মনে হয়
  • cm | ২৬ জানুয়ারি ২০১৬ ২১:৪৬327399
  • আমার মধ্যেও এইরকম একটা প্রবণতা তৈরি হচ্ছে, তবে টার্গেট ফেক লিবারালরা।
  • T | ২৬ জানুয়ারি ২০১৬ ২১:৪৬327400
  • পোটকেদা, ফ্রী থাকলে বোলো, কলাতাম।
  • শ্রী সদা | ২৬ জানুয়ারি ২০১৬ ২১:৩৩327398
  • ওদিকে লুরুবাসী বাঙালীদের একটা পেজ আছে, কয়েকদিন যাবৎ সেটা জয়েন করে নির্মল আনন্দ উপভোগ করছি। চাড্ডি খেস্তানোর সেই অমলিন উল্লাসের দিনগুলো ফিরে এসেছে। যদ্দিন না ব্লক করে, সলিড স্ট্রেসবাস্টিং হবে।
  • T | ২৬ জানুয়ারি ২০১৬ ২১:১৯327397
  • সে তো দাঁড়িয়ে মজা দেখবেই। চাড্ডিরা টিএমসিপি মানে কচি মুলো দের কে ঠ্যাঙাতে যাক না, এই পুলিশই তখন রীতেশ তিওয়ারী ইত্যাদি দের পিটিয়ে তক্তা বানিয়ে দেবে।
  • শ্রী সদা | ২৬ জানুয়ারি ২০১৬ ২১:১০327396
  • কোলকাতায় নাকি আজকে চাড্ডিরা ব্যাগড়াবাবুদের খুব ক্যাল দিয়েছে।
    এবং আরো আশ্চর্যের বিষয় হল এত খেটেখুটে যে সরকারকে ক্ষমতায় এনে এঁদের বিপ্লব সংঘটিত হয়েছিল তাদেরই পুলিশ নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে।
    কর্ম সত্যিই কুক্কুরীবিশেষ।
  • T | ২৬ জানুয়ারি ২০১৬ ২০:৫০327395
  • হ্যাঁ, পোটকেদা, বুঝেছি।
  • potke | ২৬ জানুয়ারি ২০১৬ ১৮:৪২327393
  • আমার প্রবলেম টা বুঝতে পারছিস নিশ্চয়, সার্চ কম্প্লেক্সিটি লিনিয়ার বা বেটার হতে হবে।
  • Virgil Caine | ২৬ জানুয়ারি ২০১৬ ১৮:৩০327392
  • ইন্ডিয়ান রেলের পুরো ১০৮ করে দেওয়া হয়েছে। ইনডিসক্রিমিনেটলি ট্রেনের সংখ্যা বাড়িয়ে যেটা হয়েছে সেটা হল স্পেয়ার রেক নেই। আপ ট্রেন দেরী করলে ডাউনেও দেরী এবং উল্টোটা আর এই সাইক্লটা চলতেই থাকে। আপ বিভূতি চার ঘন্টা লেটে এলাহাবাদ এসেছে, সুতরাং ডাউন বিভূতি আপাতত দু ঘন্টা লেট।
  • T | ২৬ জানুয়ারি ২০১৬ ১৮:০২327391
  • হ্যাঁ, আমি অ্যাতক্ষণ দেখছিলাম, সহজ নয়...দাঁড়াও...আজ রাত্তিরটা সময় দাও...তোমাকে কাল সকালে মেলাচ্ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত